সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

ইরানি হামলার মুখে বাহরাইনের ঘাঁটি খালি করে মার্কিন সেনা প্রত্যাহার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৭, ২০২৬ ৬:৪৩
ইরানি হামলার মুখে বাহরাইনের ঘাঁটি খালি করে মার্কিন সেনা প্রত্যাহার
ইরানি হামলার মুখে বাহরাইনের ঘাঁটি খালি করে মার্কিন সেনা প্রত্যাহার

যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িকভাবে সংঘাত থেকে সরে এসে আলোচনার পথে ফিরলেও সাম্প্রতিক যুদ্ধের প্রভাব এখনো স্পষ্ট। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

বাহরাইনের ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি’ নামে পরিচিত এই ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর হিসেবে কাজ করে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযানের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত।

 

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে জুন পর্যন্ত এই ঘাঁটিতে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ঘাঁটির ভেতরে আঘাত হানে।

 

এই হামলায় ঘাঁটির মূল কমান্ড হেডকোয়ার্টারসহ এক ডজনের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি।

 

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলা তীব্র হওয়ার আগেই অধিকাংশ সেনা ও কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, স্থাপনা নয়, মানুষের জীবন রক্ষা করাই ছিল তাদের প্রধান অগ্রাধিকার।

 

তার ভাষ্য অনুযায়ী, এই কৌশল কার্যকর প্রমাণিত হয়েছে। ইরান সংঘাতের সময় ৮ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করলেও পুরো সময়জুড়ে মাত্র দুটি হামলায় মার্কিন সেনাদের প্রাণহানি ঘটেছে।

 

তবে এই হামলা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে এসেছে। কারণ এতে স্পষ্ট হয়েছে, অত্যন্ত সুরক্ষিত বলে বিবেচিত ঘাঁটিও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। বিশেষ করে তুলনামূলক কম খরচে তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান যে ধরনের ক্ষতি করতে পেরেছে, তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত বড় ও স্থায়ী সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, একটি স্থানে বিপুল সেনা ও সরঞ্জাম কেন্দ্রীভূত করে রাখার কৌশল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এর পরিবর্তে বাহিনীকে বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।

 

একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় নতুন প্রযুক্তি ও কৌশল উন্নয়নের দিকেও জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ধরনেই বড় ধরনের রূপান্তর আনতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

বিশ্ব

View more
দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণের লক্ষ্য বাদ দিয়েছে উত্তর কোরিয়া। সংশোধিত সংবিধানে দক্ষিণ কোরিয়াকে পৃথক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সংবিধানে বড় পরিবর্তন আনল উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণের লক্ষ্য বাদ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণের দীর্ঘদিনের লক্ষ্য আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে সংশোধিত সংবিধান প্রকাশ করেছে উত্তর কোরিয়া। নতুন সংবিধানে দক্ষিণ কোরিয়াকে পৃথক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উল্লেখ করার পাশাপাশি দেশটির নেতা কিম জং উনের রাজনৈতিক ও সামরিক ক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে। বিশেষ করে পারমাণবিক বাহিনীর ওপর তাঁর সরাসরি কর্তৃত্বের বিষয়টি সংবিধানে স্পষ্ট করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইটে সংশোধিত সংবিধানের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হয়। প্রায় আড়াই বছর পর দেশটির সংবিধান আবার প্রকাশ্যে আসায় দুই কোরিয়ার ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এবং দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া জুংআং ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত সংবিধানে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার ভূখণ্ডের নতুন সংজ্ঞা, দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণের লক্ষ্য বাদ দেওয়া, কিম জং উনের রাষ্ট্রীয় ক্ষমতা বৃদ্ধি এবং পারমাণবিক বাহিনীর ওপর তাঁর কর্তৃত্ব জোরদার করা। তবে এসব পরিবর্তন নভেম্বর মাসে নতুন করে অনুমোদন দেওয়া হয়নি। গত ২৩ মার্চ উত্তর কোরিয়ার সর্বোচ্চ আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে সংশোধনীগুলো অনুমোদিত হয়। মে মাসে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় সংশোধিত সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছিল।   নতুন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ভূখণ্ড নির্ধারণের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশটির উত্তরে চীন ও রাশিয়া এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া অবস্থিত। পাশাপাশি সংশ্লিষ্ট স্থলভাগ, সমুদ্রসীমা ও আকাশসীমাকে উত্তর কোরিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে একই জাতির বিভক্ত অংশের পরিবর্তে পৃথক প্রতিবেশী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুই দেশের নির্দিষ্ট স্থল ও সমুদ্রসীমা কোথায়, তা নতুন সংবিধানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। বিশেষ করে বিতর্কিত সামুদ্রিক সীমারেখার বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে।   সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো কোরীয় উপদ্বীপকে আবার এক করার দীর্ঘদিনের রাষ্ট্রীয় লক্ষ্য বাদ দেওয়া। আগের সংবিধানে শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং জাতীয় ঐক্যের কথা উল্লেখ থাকলেও নতুন সংস্করণে এসব বিষয় সরিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে কিম জং উন ঘোষণা করেছিলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে আর একই জাতির দুই অংশের সম্পর্ক হিসেবে বিবেচনা করা হবে না। বরং দেশ দুটিকে পৃথক রাষ্ট্র হিসেবে দেখতে হবে। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি সংবিধান থেকে একত্রীকরণসংক্রান্ত ভাষা বাদ দেওয়ার নির্দেশ দেন। নতুন সংবিধান সেই রাজনৈতিক অবস্থানকে আনুষ্ঠানিক আইনি ভিত্তি দিয়েছে।   তবে নতুন সংবিধানে দক্ষিণ কোরিয়াকে সরাসরি প্রধান শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়নি। এর আগে কিম জং উন দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বৈরী রাষ্ট্র হিসেবে বর্ণনা করলেও সংশোধিত সংবিধানে সেই ভাষা ব্যবহার করা হয়নি। বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সঙ্গে পৃথক রাষ্ট্রের সম্পর্ক প্রতিষ্ঠার নীতি বজায় রেখেও সরাসরি বৈরিতার ভাষা এড়িয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও এর আগে সংশোধিত সংবিধানের ভাষাকে তুলনামূলক সংযত বলে মূল্যায়ন করেছিল। ফলে দুই কোরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকলেও সংবিধানের ভাষা সরাসরি সামরিক সংঘাতের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।   সংশোধিত সংবিধানে কিম জং উনের রাষ্ট্রীয় ক্ষমতাও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এতে রাষ্ট্রীয় বিষয়ক কমিশনের চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পদে বর্তমানে কিম জং উন দায়িত্ব পালন করছেন। সংশোধিত বিধানে আইনসভার নির্দিষ্ট সিদ্ধান্তে আপত্তি জানানোর এবং জনগণের আস্থা হারিয়েছেন বলে বিবেচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষমতাও রয়েছে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় তাঁর নেতৃত্বের অবস্থান আরও জোরালো করা হয়েছে। নতুন সংবিধানে পূর্ববর্তী দুই নেতা কিম ইল সুং ও কিম জং ইলের ঐতিহাসিক ভূমিকার ওপর আগের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষকদের মূল্যায়ন।   সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলোর একটি উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে। সংশোধিত সংবিধানে রাষ্ট্রীয় বিষয়ক কমিশনের চেয়ারম্যানকে পারমাণবিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহারের কর্তৃত্ব নির্ধারিত রাষ্ট্রীয় কমান্ড কাঠামোর কাছে অর্পণ করার বিধানও রাখা হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে পারমাণবিক অস্ত্র পরিচালনার সর্বোচ্চ কর্তৃত্ব কিম জং উনের পদমর্যাদার সঙ্গে সাংবিধানিকভাবে যুক্ত হয়েছে। উত্তর কোরিয়া ইতিমধ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার নীতি অনুসরণ করছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির মধ্যেই এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।   দুই কোরিয়ার সম্পর্কের ইতিহাসে এই সিদ্ধান্তের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৫০ সালে শুরু হওয়া কোরীয় যুদ্ধ ১৯৫৩ সালে যুদ্ধবিরতির মাধ্যমে থামলেও এখনো কোনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি হয়নি। দীর্ঘদিন ধরে উভয় দেশই নিজেদের অবস্থান থেকে কোরীয় উপদ্বীপের পুনরেকত্রীকরণের ধারণা বজায় রেখেছিল। তবে উত্তর কোরিয়া সেই লক্ষ্য থেকে সরে আসায় দুই দেশের রাজনৈতিক অবস্থানের পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সংলাপের ওপর গুরুত্ব দিলেও পিয়ংইয়ং এখন পর্যন্ত সেই উদ্যোগে ইতিবাচক সাড়া দেয়নি।   অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এডওয়ার্ড হাওয়েল নিউজউইককে বলেছেন, সংবিধানের পরিবর্তন গত কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ার প্রতি উত্তর কোরিয়ার অবস্থানকেই নিশ্চিত করছে। তাঁর মতে, পিয়ংইয়ং এই বার্তা দিতে চাইছে যে দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকারের সম্পর্ক পুনরুদ্ধারের আগ্রহকে তারা গুরুত্ব দিচ্ছে না। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সিউলকে পাশ কাটিয়ে এগোনোর সুযোগ তৈরি হতে পারে। তবে এটি বিশ্লেষকের মূল্যায়ন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন কোনো কূটনৈতিক পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা নয়।   সংবাদসূত্র: নিউজউইক, কোরিয়া জুংআং ডেইলি।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ২২:৩৮
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সংযুক্ত আরব আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরায়েলে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদের

সিরিয়ার ২৫ দিনের নবজাতকের ডান চোখের পাশে শনাক্ত হয়েছে বিরল জন্মগত ত্রুটি প্রোবোসিস ল্যাটেরালিস। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সিরিয়ায় চোখের পাশে হাতির শুঁড়ের মতো গঠন নিয়ে জন্ম নিল নবজাতক

ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষেধাজ্ঞা স্থায়ী করার উদ্যোগের কথা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নতুন আইন হলে ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাকে নিঃশর্ত ও স্থায়ী করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ভবিষ্যতে গাজার পরিস্থিতি কিংবা ইসরায়েলের নীতিতে পরিবর্তন এলেও এই নিষেধাজ্ঞা বহাল রাখার বিধান যুক্ত করে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত আইনে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশের ক্ষেত্রে কোনো শর্ত বা ব্যতিক্রম রাখা হবে না।   মুইজ্জু জানান, এর আগে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাবে ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ রাখার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে নতুন প্রস্তাবে সেই শর্ত তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ, গাজায় পরিস্থিতির পরিবর্তন হলেও ইসরায়েলি পাসপোর্ট ব্যবহার করে কেউ মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না, এমন বিধান আইনে যুক্ত করতে চায় সরকার। প্রেসিডেন্টের কার্যালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   তবে এটি একেবারে নতুন কোনো নিষেধাজ্ঞা নয়। ২০২৫ সালের ১৫ এপ্রিল মালদ্বীপের পার্লামেন্টে অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী পাস হওয়ার পর প্রেসিডেন্ট মুইজ্জু তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশটির অভিবাসন বিভাগও আনুষ্ঠানিকভাবে জানায়, ওই দিন থেকেই ইসরায়েলি পাসপোর্টে মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, আগের নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত শর্ত সরিয়ে এটিকে নিঃশর্ত করা।   সংবাদ সম্মেলনে মুইজ্জু ফিলিস্তিনিদের প্রতি মালদ্বীপের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে বলেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মালদ্বীপ আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও আইনি প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে। নতুন অভিবাসন আইনেও সরকারের সেই অবস্থান প্রতিফলিত হবে বলে জানান তিনি।   ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে দীর্ঘদিন ধরেই সমর্থন জানিয়ে আসছে মালদ্বীপ। জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দেশটির অবস্থান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপ সরকার বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান তুলে ধরেছে। ২০২৪ সালের জুনে ইসরায়েলি পাসপোর্টে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছিল, যা পরবর্তী সময়ে ২০২৫ সালে আইনি রূপ পায়।   এদিকে নতুন অভিবাসন সংশোধনীটি এখনো প্রস্তাবিত আইন হিসেবে রয়েছে। এটি পার্লামেন্টে পাস ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই নতুন বিধান কার্যকর হবে। ফলে আপাতত ২০২৫ সালের সংশোধনীর আওতায় বিদ্যমান নিষেধাজ্ঞাই কার্যকর রয়েছে। নতুন প্রস্তাব পাস হলে ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তনের কারণে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার সুযোগও সীমিত হয়ে যাবে।   সংবাদসূত্র: মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়, মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ, আনাদোলু এজেন্সি।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ২০:৫৭
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ইরানের এক দোকানি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় ইরানে বয়কটের মুখে এক দোকানদার

উত্তরপ্রদেশের বাঘপতের গোয়ালপুর খাডানা গ্রামে সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দীপাবলির রাতে সংঘর্ষ, ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

সৌদি আরবে ১০০ বেত্রাঘাতের দণ্ড পাওয়া কেনীয় গৃহকর্মী এস্থার ওয়ানজা মুথোনি ও তাঁর শিশু সন্তান আবুদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ায় সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

ভিয়েতনামের একটি বিমানবন্দরের মেঝেতে সংবাদপত্র বিছিয়ে খাবার খাচ্ছেন একদল ভারতীয় পর্যটক। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতে বসে খেলেন ভারতীয়রা, সামাজিক মাধ্যমে সমালোচনা

ভিয়েতনামের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের অপেক্ষাকক্ষের মেঝেতে বসে খাবার খাচ্ছেন একদল ভারতীয় পর্যটক। মেঝেতে সংবাদপত্র বিছিয়ে তার ওপর খাবার রেখে দলবদ্ধভাবে খাওয়ার দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদেশে ভ্রমণের সময় ব্যক্তিগত আচরণ, পরিচ্ছন্নতা ও জনসমাগমস্থলে শিষ্টাচার বজায় রাখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, দলটির আশপাশে কয়েকটি খালি চেয়ার দেখা গেলেও তাঁরা মেঝেতে বসে খাবার খাওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা করছেন অনেকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ৭ নভেম্বর ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।   ভিডিওতে দেখা যায়, প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল বিমানবন্দরের অপেক্ষাকক্ষের মেঝেতে একসঙ্গে বসে খাবার খাচ্ছেন। তাঁদের সামনে সংবাদপত্র বিছানো এবং তার ওপর খাবারের পাত্র রাখা হয়েছে। কয়েকজনের হাতে খাবারের প্লেটও দেখা যায়। ভিডিও ধারণের সময় দলের কয়েকজনকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে ও হাত নাড়তে দেখা যায়। ভিডিওটির সঙ্গে ‘ভিয়েতনাম বিমানবন্দরে ভারতীয় ধাঁচের দুপুরের খাবার’ অর্থবোধক একটি ক্যাপশনও যুক্ত ছিল। তবে বিমানবন্দরটির সুনির্দিষ্ট নাম এবং ভিডিওটি ধারণের তারিখ প্রকাশিত প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়নি।   ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেক ব্যবহারকারী দলটির আচরণের সমালোচনা করেন। তাঁদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দর সবার ব্যবহারের জায়গা। সেখানে খাবার খাওয়ার সময় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অন্য যাত্রীদের চলাচল ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। কেউ কেউ বলেছেন, বিদেশে ভ্রমণের সময় পর্যটকদের ব্যক্তিগত আচরণ তাঁদের নিজ দেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে। ৬ নভেম্বর থেকে ভিডিওটি নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। পরে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও ভিডিওটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে বিদেশে ভ্রমণের সময় দায়িত্বশীল আচরণ ও নাগরিক শিষ্টাচার বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।   তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই একই ধরনের প্রতিক্রিয়া জানাননি। কিছু ব্যবহারকারী দলটির পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, একসঙ্গে বসে খাবার খাওয়াকে নিজে থেকেই অনুচিত বলা যায় না। খাবার খাওয়ার পর জায়গাটি পরিষ্কার রাখা হলে এবং অন্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি না হলে বিষয়টিকে অযথা বড় করে দেখার প্রয়োজন নেই। তাঁদের মতে, ভ্রমণের সময় পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে নিজেদের খাবার ভাগ করে খাওয়া স্বাভাবিক বিষয়। মূল বিবেচনা হওয়া উচিত, এতে বিমানবন্দরের পরিবেশ নষ্ট হচ্ছে কি না এবং অন্য যাত্রীরা কোনো অসুবিধায় পড়ছেন কি না।   এ ঘটনা ঘিরে মূলত বিদেশে পর্যটকদের আচরণ ও জনপরিসর ব্যবহারের দায়িত্ব নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন কিংবা বাস টার্মিনালের মতো জায়গায় প্রতিদিন বিভিন্ন দেশের হাজারো মানুষ যাতায়াত করেন। এসব স্থানে ব্যক্তিগত সুবিধার পাশাপাশি অন্যদের প্রয়োজন ও স্থানীয় নিয়মকানুনের প্রতিও নজর রাখা জরুরি। ভিয়েতনামের বিমানবন্দরের এই ভিডিওতে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা আন্তর্জাতিক ভ্রমণে পরিচ্ছন্নতা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীল আচরণের বিষয়টিকে আবার সামনে এনেছে।.   সংবাদসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ২১:৩২
বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেতানিয়াহু যুগের অবসান, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

ছোট একটি বিমানের সামনে খরগোশ চলে আসায় ২০ মিনিট উড্ডয়ন বন্ধ রাখে জার্সি বিমানবন্দর কর্তৃপক্ষ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাজ্যের জার্সি জার্সি বিমানবন্দরের রানওয়েতে খরগোশ, ২০ মিনিট বন্ধ ছিল বিমান চলাচল

চাকরির প্রস্তাব ছাড়াই বিদেশি দক্ষ কর্মীদের জন্য অস্ট্রিয়ায় গিয়ে কাজ খোঁজার সুযোগ তৈরি হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইউরোপের দেশ অস্ট্রিয়া দিচ্ছে চাকরি খোঁজার ছয় মাসের ভিসা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

0 Comments