সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

নতুন আইন হলে ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ২০:৫৭
ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষেধাজ্ঞা স্থায়ী করার উদ্যোগের কথা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষেধাজ্ঞা স্থায়ী করার উদ্যোগের কথা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাকে নিঃশর্ত ও স্থায়ী করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ভবিষ্যতে গাজার পরিস্থিতি কিংবা ইসরায়েলের নীতিতে পরিবর্তন এলেও এই নিষেধাজ্ঞা বহাল রাখার বিধান যুক্ত করে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত আইনে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশের ক্ষেত্রে কোনো শর্ত বা ব্যতিক্রম রাখা হবে না।

 

মুইজ্জু জানান, এর আগে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাবে ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ রাখার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে নতুন প্রস্তাবে সেই শর্ত তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ, গাজায় পরিস্থিতির পরিবর্তন হলেও ইসরায়েলি পাসপোর্ট ব্যবহার করে কেউ মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না, এমন বিধান আইনে যুক্ত করতে চায় সরকার। প্রেসিডেন্টের কার্যালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

তবে এটি একেবারে নতুন কোনো নিষেধাজ্ঞা নয়। ২০২৫ সালের ১৫ এপ্রিল মালদ্বীপের পার্লামেন্টে অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী পাস হওয়ার পর প্রেসিডেন্ট মুইজ্জু তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশটির অভিবাসন বিভাগও আনুষ্ঠানিকভাবে জানায়, ওই দিন থেকেই ইসরায়েলি পাসপোর্টে মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, আগের নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত শর্ত সরিয়ে এটিকে নিঃশর্ত করা।

 

সংবাদ সম্মেলনে মুইজ্জু ফিলিস্তিনিদের প্রতি মালদ্বীপের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে বলেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মালদ্বীপ আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও আইনি প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে। নতুন অভিবাসন আইনেও সরকারের সেই অবস্থান প্রতিফলিত হবে বলে জানান তিনি।

 

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে দীর্ঘদিন ধরেই সমর্থন জানিয়ে আসছে মালদ্বীপ। জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দেশটির অবস্থান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপ সরকার বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান তুলে ধরেছে। ২০২৪ সালের জুনে ইসরায়েলি পাসপোর্টে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছিল, যা পরবর্তী সময়ে ২০২৫ সালে আইনি রূপ পায়।

 

এদিকে নতুন অভিবাসন সংশোধনীটি এখনো প্রস্তাবিত আইন হিসেবে রয়েছে। এটি পার্লামেন্টে পাস ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই নতুন বিধান কার্যকর হবে। ফলে আপাতত ২০২৫ সালের সংশোধনীর আওতায় বিদ্যমান নিষেধাজ্ঞাই কার্যকর রয়েছে। নতুন প্রস্তাব পাস হলে ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তনের কারণে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার সুযোগও সীমিত হয়ে যাবে।

 

সংবাদসূত্র: মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়, মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ, আনাদোলু এজেন্সি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

বিশ্ব

View more
ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষেধাজ্ঞা স্থায়ী করার উদ্যোগের কথা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নতুন আইন হলে ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাকে নিঃশর্ত ও স্থায়ী করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ভবিষ্যতে গাজার পরিস্থিতি কিংবা ইসরায়েলের নীতিতে পরিবর্তন এলেও এই নিষেধাজ্ঞা বহাল রাখার বিধান যুক্ত করে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত আইনে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশের ক্ষেত্রে কোনো শর্ত বা ব্যতিক্রম রাখা হবে না।   মুইজ্জু জানান, এর আগে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাবে ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ রাখার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে নতুন প্রস্তাবে সেই শর্ত তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ, গাজায় পরিস্থিতির পরিবর্তন হলেও ইসরায়েলি পাসপোর্ট ব্যবহার করে কেউ মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না, এমন বিধান আইনে যুক্ত করতে চায় সরকার। প্রেসিডেন্টের কার্যালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   তবে এটি একেবারে নতুন কোনো নিষেধাজ্ঞা নয়। ২০২৫ সালের ১৫ এপ্রিল মালদ্বীপের পার্লামেন্টে অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী পাস হওয়ার পর প্রেসিডেন্ট মুইজ্জু তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশটির অভিবাসন বিভাগও আনুষ্ঠানিকভাবে জানায়, ওই দিন থেকেই ইসরায়েলি পাসপোর্টে মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, আগের নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত শর্ত সরিয়ে এটিকে নিঃশর্ত করা।   সংবাদ সম্মেলনে মুইজ্জু ফিলিস্তিনিদের প্রতি মালদ্বীপের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে বলেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মালদ্বীপ আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও আইনি প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে। নতুন অভিবাসন আইনেও সরকারের সেই অবস্থান প্রতিফলিত হবে বলে জানান তিনি।   ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে দীর্ঘদিন ধরেই সমর্থন জানিয়ে আসছে মালদ্বীপ। জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দেশটির অবস্থান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপ সরকার বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান তুলে ধরেছে। ২০২৪ সালের জুনে ইসরায়েলি পাসপোর্টে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছিল, যা পরবর্তী সময়ে ২০২৫ সালে আইনি রূপ পায়।   এদিকে নতুন অভিবাসন সংশোধনীটি এখনো প্রস্তাবিত আইন হিসেবে রয়েছে। এটি পার্লামেন্টে পাস ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই নতুন বিধান কার্যকর হবে। ফলে আপাতত ২০২৫ সালের সংশোধনীর আওতায় বিদ্যমান নিষেধাজ্ঞাই কার্যকর রয়েছে। নতুন প্রস্তাব পাস হলে ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তনের কারণে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার সুযোগও সীমিত হয়ে যাবে।   সংবাদসূত্র: মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়, মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ, আনাদোলু এজেন্সি।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ২০:৫৭
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ইরানের এক দোকানি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় ইরানে বয়কটের মুখে এক দোকানদার

উত্তরপ্রদেশের বাঘপতের গোয়ালপুর খাডানা গ্রামে সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দীপাবলির রাতে সংঘর্ষ, ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

সৌদি আরবে ১০০ বেত্রাঘাতের দণ্ড পাওয়া কেনীয় গৃহকর্মী এস্থার ওয়ানজা মুথোনি ও তাঁর শিশু সন্তান আবুদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ায় সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

ভিয়েতনামের একটি বিমানবন্দরের মেঝেতে সংবাদপত্র বিছিয়ে খাবার খাচ্ছেন একদল ভারতীয় পর্যটক। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতে বসে খেলেন ভারতীয়রা, সামাজিক মাধ্যমে সমালোচনা

ভিয়েতনামের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের অপেক্ষাকক্ষের মেঝেতে বসে খাবার খাচ্ছেন একদল ভারতীয় পর্যটক। মেঝেতে সংবাদপত্র বিছিয়ে তার ওপর খাবার রেখে দলবদ্ধভাবে খাওয়ার দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদেশে ভ্রমণের সময় ব্যক্তিগত আচরণ, পরিচ্ছন্নতা ও জনসমাগমস্থলে শিষ্টাচার বজায় রাখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, দলটির আশপাশে কয়েকটি খালি চেয়ার দেখা গেলেও তাঁরা মেঝেতে বসে খাবার খাওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা করছেন অনেকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ৭ নভেম্বর ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।   ভিডিওতে দেখা যায়, প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল বিমানবন্দরের অপেক্ষাকক্ষের মেঝেতে একসঙ্গে বসে খাবার খাচ্ছেন। তাঁদের সামনে সংবাদপত্র বিছানো এবং তার ওপর খাবারের পাত্র রাখা হয়েছে। কয়েকজনের হাতে খাবারের প্লেটও দেখা যায়। ভিডিও ধারণের সময় দলের কয়েকজনকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে ও হাত নাড়তে দেখা যায়। ভিডিওটির সঙ্গে ‘ভিয়েতনাম বিমানবন্দরে ভারতীয় ধাঁচের দুপুরের খাবার’ অর্থবোধক একটি ক্যাপশনও যুক্ত ছিল। তবে বিমানবন্দরটির সুনির্দিষ্ট নাম এবং ভিডিওটি ধারণের তারিখ প্রকাশিত প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়নি।   ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেক ব্যবহারকারী দলটির আচরণের সমালোচনা করেন। তাঁদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দর সবার ব্যবহারের জায়গা। সেখানে খাবার খাওয়ার সময় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অন্য যাত্রীদের চলাচল ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। কেউ কেউ বলেছেন, বিদেশে ভ্রমণের সময় পর্যটকদের ব্যক্তিগত আচরণ তাঁদের নিজ দেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে। ৬ নভেম্বর থেকে ভিডিওটি নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। পরে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও ভিডিওটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে বিদেশে ভ্রমণের সময় দায়িত্বশীল আচরণ ও নাগরিক শিষ্টাচার বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।   তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই একই ধরনের প্রতিক্রিয়া জানাননি। কিছু ব্যবহারকারী দলটির পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, একসঙ্গে বসে খাবার খাওয়াকে নিজে থেকেই অনুচিত বলা যায় না। খাবার খাওয়ার পর জায়গাটি পরিষ্কার রাখা হলে এবং অন্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি না হলে বিষয়টিকে অযথা বড় করে দেখার প্রয়োজন নেই। তাঁদের মতে, ভ্রমণের সময় পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে নিজেদের খাবার ভাগ করে খাওয়া স্বাভাবিক বিষয়। মূল বিবেচনা হওয়া উচিত, এতে বিমানবন্দরের পরিবেশ নষ্ট হচ্ছে কি না এবং অন্য যাত্রীরা কোনো অসুবিধায় পড়ছেন কি না।   এ ঘটনা ঘিরে মূলত বিদেশে পর্যটকদের আচরণ ও জনপরিসর ব্যবহারের দায়িত্ব নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন কিংবা বাস টার্মিনালের মতো জায়গায় প্রতিদিন বিভিন্ন দেশের হাজারো মানুষ যাতায়াত করেন। এসব স্থানে ব্যক্তিগত সুবিধার পাশাপাশি অন্যদের প্রয়োজন ও স্থানীয় নিয়মকানুনের প্রতিও নজর রাখা জরুরি। ভিয়েতনামের বিমানবন্দরের এই ভিডিওতে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা আন্তর্জাতিক ভ্রমণে পরিচ্ছন্নতা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীল আচরণের বিষয়টিকে আবার সামনে এনেছে।.   সংবাদসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ২১:৩২
বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেতানিয়াহু যুগের অবসান, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

ছোট একটি বিমানের সামনে খরগোশ চলে আসায় ২০ মিনিট উড্ডয়ন বন্ধ রাখে জার্সি বিমানবন্দর কর্তৃপক্ষ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাজ্যের জার্সি জার্সি বিমানবন্দরের রানওয়েতে খরগোশ, ২০ মিনিট বন্ধ ছিল বিমান চলাচল

চাকরির প্রস্তাব ছাড়াই বিদেশি দক্ষ কর্মীদের জন্য অস্ট্রিয়ায় গিয়ে কাজ খোঁজার সুযোগ তৈরি হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইউরোপের দেশ অস্ট্রিয়া দিচ্ছে চাকরি খোঁজার ছয় মাসের ভিসা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

বন্দিজীবনে কুরআন, বাইবেল ও বিভিন্ন ধর্মীয় বই পড়ছেন নিকোলাস মাদুরো। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো, দেখা করছেন ধর্মীয় নেতাদের সঙ্গে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাঁর পড়ার তালিকায় রয়েছে পবিত্র কুরআন ও বাইবেল। কারাগারে তাঁর জীবনযাপন সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিজীবনে আধ্যাত্মিকতার প্রতি মাদুরোর আগ্রহ আরও গভীর হয়েছে। কারাগারে দায়িত্ব পালনকারী ধর্মীয় প্রতিনিধিদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি ধর্মীয় নেতা বা রাব্বির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।   ধর্মীয় পরিচয় ও আধ্যাত্মিকতার বিষয়ে মাদুরোর আগ্রহ অবশ্য নতুন নয়। অতীতে জনসমক্ষে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, তাঁর পূর্বপুরুষদের মধ্যে সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের মানুষ ছিলেন, যাঁরা ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হয়েছিলেন। তবে মাদুরোর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি তাঁর বিশেষ আগ্রহ দেখা যায়নি। কারাগারে যাওয়ার পর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও আধ্যাত্মিক বিষয়ে তাঁর মনোযোগ বেড়েছে।   ভেনেজুয়েলার রাজনীতিতেও ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে মাদুরোর যোগাযোগ ছিল। দেশটির দ্রুত সম্প্রসারিত ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পেতে তিনি বিভিন্ন সময় ধর্মীয় নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। এ ছাড়া একজন ক্যাথলিক ধর্মযাজকের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী হিসেবেও পরিচিত ছিলেন। ফলে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক ধারার সঙ্গে মাদুরোর যোগাযোগের ইতিহাস রয়েছে।   মাদুরো বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। কারাগারটিতে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছে। এর আগে এই কারাগারের উচ্চ নিরাপত্তাসম্পন্ন বন্দি ইউনিটে সংগীতশিল্পী শন কম্বস, ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি মানজিওনের মতো আলোচিত বন্দিরা ছিলেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী, মাদুরো তাঁর বেশিরভাগ সময় বই পড়েই কাটাচ্ছেন। বিশেষ করে কুরআন, বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ তাঁর পড়ার তালিকায় রয়েছে।   এদিকে যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের ষড়যন্ত্র, মাদক সন্ত্রাস এবং অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও একই মামলায় অভিযোগ আনা হয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাঁদের বিরুদ্ধে নির্যাতনের ষড়যন্ত্রসংক্রান্ত অতিরিক্ত অভিযোগও ঘোষণা করে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মাদুরো ও তাঁর স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করেছেন। নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তাঁদের বিচার আগামী ২০২৭ সালের ১ জুন শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে মাদুরোর ধর্মীয় বই পড়া ও বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।   সংবাদসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ২১:৩৪
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পূর্ব লন্ডনের বাঙালি প্রার্থীদের নির্বাচনী রাজনীতি কাছ থেকে দেখেছিলেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাজ্যের বাঙালি প্রার্থীদের রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তিবিদ জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে নিরাপত্তা শঙ্কার জেরে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনা গুপ্তচরের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তিবিদের গোপন সম্পর্ক, তদন্ত শুরু করল এনভিডিয়া

ইয়োহান পেট্রিকা, এল ভিয়েহো ও হুয়ানচোর তথ্যের জন্য পৃথক পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ভেনেজুয়েলার অপরাধী সংগঠনের তিন শীর্ষ নেতার খোঁজে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

0 Comments