নিউ ইয়র্কে সব স্কুলশিক্ষার্থীর জন্য বিনামূল্যে দুই বেলা খাবার, বরাদ্দ ৩৯ কোটি ৫০ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেও স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত থাকছে। এ জন্য ২০২৭ অর্থবছরের বাজেটে ৩৯ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে অঙ্গরাজ্য সরকার। পরিবারের আয় যা-ই হোক, কর্মসূচির আওতাভুক্ত স্কুলে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী এই সুবিধা পাবে।
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউওয়াইআরকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টানা দ্বিতীয় বছরের মতো ‘ইউনিভার্সাল স্কুল মিলস’ নামের এই কর্মসূচি পরিচালনা করছে নিউইয়র্ক সরকার। আগের অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ বেড়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার। মূলত শিশুদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারের দৈনন্দিন ব্যয় কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে অঙ্গরাজ্যজুড়ে এই কর্মসূচি চালু হয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ৩৯ কোটি ৬০ লাখ বেলার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। প্রায় ২৭ লাখ শিক্ষার্থীর জন্য এই সুবিধা নিশ্চিত করা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, কর্মসূচির ফলে নিউইয়র্কের পরিবারগুলোর সম্মিলিতভাবে প্রতি মাসে সর্বোচ্চ ৪৫ কোটি ডলার পর্যন্ত খাদ্য ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে।
অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের স্কুল লাঞ্চ বা স্কুল ব্রেকফাস্ট কর্মসূচিতে অংশ নেওয়া পাবলিক স্কুল, চার্টার স্কুল ও বেসরকারি স্কুলগুলোকে শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার দিতে হবে। যেসব শিক্ষার্থীর খাবারের খরচ আগে পরিবারকে বহন করতে হতো, তাদের জন্য প্রয়োজনীয় অর্থ এখন অঙ্গরাজ্য সরকার পরিশোধ করবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন করে অনুমোদন নিতে হবে।
গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, কোনো শিশুকে যেন ক্ষুধার্ত অবস্থায় স্কুলে থাকতে না হয়, সে লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে। পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, পড়াশোনায় মনোযোগ ও শিক্ষাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। একই সঙ্গে নিত্যপণ্যের মূল্য নিয়ে উদ্বেগে থাকা পরিবারগুলোর আর্থিক চাপ কমাতেও এই উদ্যোগ ভূমিকা রাখছে।
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে বিনামূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবারের পাশাপাশি স্কুল-পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্যও খাবারের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট স্কুলে হালাল ও নিরামিষ খাবারের সুবিধাও পাওয়া যায়। অভিভাবকেরা সন্তানের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে খাবারের তালিকা ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন।
খাবারের খরচ কমানোর এই উদ্যোগ নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী পরিবারের জন্যও স্বস্তিদায়ক হতে পারে। বিশেষ করে যেসব পরিবারের একাধিক সন্তান স্কুলে পড়াশোনা করছে, তাদের মাসিক সংসার খরচ কমাতে কর্মসূচিটি সহায়ক হবে।
সংবাদসূত্র: ডব্লিউওয়াইআরকে, নিউইয়র্ক গভর্নরের কার্যালয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেও স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত থাকছে। এ জন্য ২০২৭ অর্থবছরের বাজেটে ৩৯ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে অঙ্গরাজ্য সরকার। পরিবারের আয় যা-ই হোক, কর্মসূচির আওতাভুক্ত স্কুলে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী এই সুবিধা পাবে। সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউওয়াইআরকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টানা দ্বিতীয় বছরের মতো ‘ইউনিভার্সাল স্কুল মিলস’ নামের এই কর্মসূচি পরিচালনা করছে নিউইয়র্ক সরকার। আগের অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ বেড়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার। মূলত শিশুদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারের দৈনন্দিন ব্যয় কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে অঙ্গরাজ্যজুড়ে এই কর্মসূচি চালু হয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ৩৯ কোটি ৬০ লাখ বেলার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। প্রায় ২৭ লাখ শিক্ষার্থীর জন্য এই সুবিধা নিশ্চিত করা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, কর্মসূচির ফলে নিউইয়র্কের পরিবারগুলোর সম্মিলিতভাবে প্রতি মাসে সর্বোচ্চ ৪৫ কোটি ডলার পর্যন্ত খাদ্য ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে। অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের স্কুল লাঞ্চ বা স্কুল ব্রেকফাস্ট কর্মসূচিতে অংশ নেওয়া পাবলিক স্কুল, চার্টার স্কুল ও বেসরকারি স্কুলগুলোকে শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার দিতে হবে। যেসব শিক্ষার্থীর খাবারের খরচ আগে পরিবারকে বহন করতে হতো, তাদের জন্য প্রয়োজনীয় অর্থ এখন অঙ্গরাজ্য সরকার পরিশোধ করবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন করে অনুমোদন নিতে হবে। গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, কোনো শিশুকে যেন ক্ষুধার্ত অবস্থায় স্কুলে থাকতে না হয়, সে লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে। পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, পড়াশোনায় মনোযোগ ও শিক্ষাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। একই সঙ্গে নিত্যপণ্যের মূল্য নিয়ে উদ্বেগে থাকা পরিবারগুলোর আর্থিক চাপ কমাতেও এই উদ্যোগ ভূমিকা রাখছে। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে বিনামূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবারের পাশাপাশি স্কুল-পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্যও খাবারের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট স্কুলে হালাল ও নিরামিষ খাবারের সুবিধাও পাওয়া যায়। অভিভাবকেরা সন্তানের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে খাবারের তালিকা ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন। খাবারের খরচ কমানোর এই উদ্যোগ নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী পরিবারের জন্যও স্বস্তিদায়ক হতে পারে। বিশেষ করে যেসব পরিবারের একাধিক সন্তান স্কুলে পড়াশোনা করছে, তাদের মাসিক সংসার খরচ কমাতে কর্মসূচিটি সহায়ক হবে। সংবাদসূত্র: ডব্লিউওয়াইআরকে, নিউইয়র্ক গভর্নরের কার্যালয়।
নিউ ইয়র্কে বিয়ানীবাজার সমিতির নির্বাচনী মামলা খারিজ, ৪ ডিসেম্বরের পর ভোটের নতুন তারিখ
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিকে মেক্সিকোয় পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন পরে আদালতে স্বীকার করল তাঁর মার্কিন নাগরিকত্ব
ক্যালিফোর্নিয়ার স্কুলে অচেতন শিক্ষার্থীকে সিপিআর দিতে ছয় মিনিট বিলম্বের অভিযোগ, মৃত্যুর ঘটনায় মায়ের মামলা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে নিউইয়র্ক স্টেট সিনেট এবং অঙ্গরাজ্য আইনসভার ইতিহাসে প্রথম ফিলিস্তিনি ও প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী আবের কাওয়াস। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উত্তর-পশ্চিম কুইন্সের ডিস্ট্রিক্ট-১২ আসন থেকে রিপাবলিকান প্রার্থী হ্যান খন তো-কে পরাজিত করে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন ৩৪ বছর বয়সী এই নেত্রী। উল্লেখ্য, কুইন্সের এই আসনটিতে নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ আরব কমিউনিটির বসবাস এবং এখানকার প্রায় অর্ধেক বাসিন্দাই যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন। নির্বাচনের রাতে কুইন্সের বোহেমিয়া বিয়ার গার্ডেনের চত্বরে সোনালি ও লাল রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম ‘তাতরিজ’ খচিত ব্লেজার পরে সমর্থকদের উল্লাসের মধ্যে তিনি ঘোষণা দেন, নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনিকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টি করেছেন ভোটাররা। নির্বাচনী প্রচারণায় আবের কাওয়াসের দলে কাজ করা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সংগঠক স্টাইলিয়ানোস ক্যারোলিডিস জানান, শুরুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একেবারেই রাজি ছিলেন না কাওয়াস; ডিএসএ কর্মীদের লাগাতার অনুরোধের পরই তিনি প্রার্থী হতে সম্মত হন। নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি যখন অঙ্গরাজ্য আইনসভার সদস্য ছিলেন, তখন তাঁর সঙ্গে কাজ করার সুবাদে কাওয়াসের সাংগঠনিক দক্ষতা সবার জানা ছিল। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাওয়াস জানান, ফিলিস্তিনের মুক্তির অঙ্গীকারের সঙ্গে আপস না করে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় কাজ করা সম্ভব কি না, তা নিয়ে তাঁর সংশয় ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েও জোহরান মামদানির ভোটারদের আস্থা অর্জনের বিষয়টি তাঁকে নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত করে। মিশিগানে নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নবনির্বাচিত মেয়র নিত্যা রামানের পাশাপাশি মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীল ও ফিলিস্তিনপন্থী প্রার্থীদের জয়ের বৃহত্তর ধারারই অংশ কাওয়াসের এই বিজয়। ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের নির্বাহী পরিচালক মার্গারেট ডিরিউস মনে করেন, এই নির্বাচন প্রমাণ করেছে যে ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন একটি বিজয়ী প্ল্যাটফর্ম। আবের কাওয়াসের পারিবারিক ইতিহাসও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৪৮ সালে তাঁর বাবা এবং ১৯৬৭ সালে তাঁর মা মানাল আবু সামাহা ফিলিস্তিনে নিজ ভূমি থেকে উচ্ছেদ হন। পরবর্তীতে জর্ডানে প্রতিবেশী হিসেবে বেড়ে ওঠা ও বিয়ের পর ১৯৯০-এর দশকে তাঁরা শিশুপুত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে তাঁদের তিন কন্যার জন্ম হয়। চার ভাইবোনের মধ্যে তৃতীয় আবের কাওয়াস সপ্তম শ্রেণিতে পড়ার সময় নাইন-ইলেভেন পরবর্তী পরিস্থিতিতে তাঁর বাবাকে আটক করে মার্কিন অভিবাসন সংস্থা (আইসিই)। বাবার কারাবন্দী দশায় পরিবারটিকে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয় এবং তাঁর মাকে একাই সংসারের হাল ধরতে হয়। কিশোরী বয়সে নথিপত্রহীন বড় ভাইয়ের কলেজ বৃত্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে নিউইয়র্কের রাজধানী আলবানিতে আইনপ্রণেতাদের দ্বারে দ্বারে ঘুরেও সাড়া পাননি কাওয়াস; আর সেই অভিজ্ঞতাই তাঁকে অধিকার আদায়ের আন্দোলনে নামতে উদ্বুদ্ধ করে। জোহরান মামদানি ও ডিএসএ-র সমর্থনে পরিচালিত কাওয়াসের নির্বাচনী প্রচারণায় ১ হাজারের বেশি স্বেচ্ছাসেবক সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, গণপরিবহন এবং ফিলিস্তিনি সংহতির বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। কমিউনিটি সংগঠক ডোরিন মোহাম্মদ জানান, নিউইয়র্কবাসীর দৈনন্দিন মৌলিক চাহিদা ও ফিলিস্তিনের মুক্তির লড়াই যে পরস্পর সম্পর্কযুক্ত, তা উপলব্ধি করেই মানুষ কাওয়াসকে ভোট দিয়েছেন। তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সামি সুলাইমান মনে করেন, নির্বাচনী রাজনীতির এই প্রাথমিক শক্তিকে কাজে লাগিয়ে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করাটাই হবে প্রকৃত পরীক্ষা। আইনসভায় ডিএসএ এখনো সংখ্যালঘু হলেও মানুষের শক্তিকে পুঁজি করে পরিবর্তন আনার বিষয়ে আশাবাদী আবের কাওয়াস জানান, দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম অগ্রাধিকার হবে ২০২৩ সালে জোহরান মামদানির সঙ্গে যৌথভাবে তৈরি করা ‘নট অন আওয়ার ডাইম!’ বিলটি পুনরায় উত্থাপন করা—যার লক্ষ্য হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে নিউইয়র্কের অলাভজনক সংস্থাগুলোর অর্থায়ন নিষিদ্ধ করা।
ক্যালিফোর্নিয়ায় আইসিইর ধাওয়া, পায়ে স্লাইড করে ফেলে এমএস-১৩ গ্যাং সদস্যকে গ্রেফতার
দ্বিতীয় সুযোগ পেয়ে আরও ভালো সিইও হওয়ার অঙ্গীকার, এনভিডিয়ায় ফিরেই হুয়াংকে ঘিরে উচ্ছ্বাস
নিউইয়র্ক ব্রুকলিনে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মাওলানা শিহাব উদ্দিনের মৃ ত্যু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক থ্যাংকসগিভিং ‘টার্কি পার্ডন’ বা রাজকীয় ক্ষমা অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন ডিসির অন্যতম বিলাসবহুল হোটেলে রাজকীয় আতিথেয়তায় উঠেছে দুটি বিশেষ টার্কি। গত রোববার (২২ নভেম্বর) ওয়াশিংটনের ঐতিহাসিক ‘উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল’ হোটেলে পৌঁছানোর পর পাখি দুটিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবি প্রকাশ করে একে ওয়াশিংটনের জন্য ‘বিশেষ ডেলিভারি’ হিসেবে অভিহিত করেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, পিতলের লাগেজ ট্রলিতে চড়ে ও হোটেলের নরম বিছানায় পাখনা মেলে রাজকীয় অভ্যর্থনা উপভোগ করছে সাদা রঙের এই দুই অতিথি, আর তাদের ঘিরে ভিড় জমিয়েছেন আলোকচিত্রী ও হোটেল অতিথিরা। হোয়াইট হাউসের সাউথ লনে মূল অনুষ্ঠানের আগে এই দুই টার্কির নাম নির্বাচনে মার্কিন নাগরিকদের জন্য অনলাইন ভোটের আয়োজন করেছিল হোয়াইট হাউস কর্তৃপক্ষ। প্রস্তাবিত তিনটি নাম—‘কমান্ডার অ্যান্ড চিফ’, ‘ফ্রিডম অ্যান্ড ফেদার্স’ এবং ‘হানি অ্যান্ড হ্যাম’-এর মধ্যে জনগণের ভোটে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে ‘ফ্রিডম’ (স্বাধীনতা) ও ‘ফেদার্স’ (পালক) নাম দুটি। নাম চূড়ান্ত হওয়ার পর সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ, যার মাধ্যমে নির্ধারিত হবে ফ্রিডম ও ফেদার্সের মধ্যে কোন টার্কিটি প্রেসিডেন্টের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা লাভ করবে। ওয়েস্ট ভার্জিনিয়ার ‘ডিনস গ্যাপ ফার্ম’-এ খামারি স্কট ও বেকি রাইটসেলের তত্ত্বাবধানে বেড়ে উঠেছে এই দুটি টার্কি। গত ১৫ জুলাই জন্ম নেওয়া পাখি দুটিকে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসির কার্যালয়ের মাধ্যমে একটি বড় ঝাঁক থেকে তাদের শান্ত স্বভাব ও আকর্ষণীয় গড়নের ভিত্তিতে নির্বাচন করা হয় এবং জনসমাগম ও ক্যামেরার ফ্ল্যাশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। হোয়াইট হাউসের প্রকাশিত মজার জীবনবৃত্তান্ত অনুযায়ী, এদের একটির পছন্দ ‘গোল্ডেন ডেলিশিয়াস’ আপেল ও গ্রামীণ সড়কে ভ্রমণ, আর অন্যটির প্রিয় পানীয় ‘ডক্টর পেপার’। পাশাপাশি থ্যাংকসগিভিংয়ের আনন্দ বাড়াতে ‘গবল গেটঅ্যাওয়ে’ নামের একটি অনলাইন গেমও উন্মুক্ত করেছে হোয়াইট হাউস, যেখানে খেলোয়াড়দের জাল ও রোস্টিং প্যান হাতে থাকা এক বাবুর্চির হাত থেকে টার্কিকে বাঁচিয়ে ক্ষমা মঞ্চে পৌঁছে দিতে হয়। উল্লেখ্য, ১৯৪৭ সালে ন্যাশনাল টার্কি ফেডারেশন তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে প্রথমবার থ্যাংকসগিভিং টার্কি উপহার দেওয়ার মাধ্যমে এই ঐতিহ্যের সূচনা হয়। পরবর্তীতে ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি উপহার পাওয়া একটি টার্কিকে জবাই না করে খামারে ফেরত পাঠান এবং ১৯৮৯ সালে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে ‘প্রেসিডেন্সিয়াল টার্কি পার্ডন’ প্রথা চালু করেন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উপস্থিতিতে ৭৯তম এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভোটাভুটিতে কেবল একটি টার্কি আনুষ্ঠানিক সম্মাননা পেলেও প্রথা অনুযায়ী দুটি টার্কিকেই থ্যাংকসগিভিংয়ের নৈশভোজের টেবিল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং অনুষ্ঠানের পর তারা টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বাকি জীবন কাটাবে।
মার্কিন নাগরিককে ভুল করে মেক্সিকোয় বিতাড়ন, আদালতে স্বীকার করল ট্রাম্প প্রশাসন
সিয়াটল বিমানবন্দরে বাবা-মেয়েকে আটকের ঘটনায় আইসিইর অভিযোগ নাকচ করলেন আইনজীবী

