সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

লাল টেলিফোনের ঘটনার রেশ না কাটতেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ৯, ২০২৬ ১৬:০
ছবিঃ সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তি
ছবিঃ সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তি

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি এই ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।

 

জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম। উল্লেখযোগ্য বিষয় হলো, ভবনের এই একই তলায় প্রধানমন্ত্রীর আরেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহাদি আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের গুরুত্বপূর্ণ দপ্তরও অবস্থিত।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, দুপুরে একান্ত সচিব নিজের কক্ষে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই টেবিলের ওপর থেকে ল্যাপটপটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ ছিল না এবং কক্ষটিতে বেশ কিছু মানুষের উপস্থিতিও ছিল। পরবর্তীতে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি ও তল্লাশি চালিয়েও ল্যাপটপটির কোনো সন্ধান মেলেনি। তবে সিসিটিভি ফুটেজের বরাতে দাবি করা হয়েছে, খয়েরি রঙের শার্ট ও অ্যাশ রঙের প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান। মন্ত্রণালয়ের একাধিক সূত্রের ধারণা, ওই ব্যক্তির ব্যাগের ভেতরেই চুরি হওয়া ল্যাপটপটি থাকতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

এই চাঞ্চল্যকর ঘটনার পর মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা নিয়ে কর্মকর্তাদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ১৬ তলার মতো সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। দর্শনার্থীরা সেখানে অবাধে চলাফেরা করতে পারেন এবং লিফট থেকে নামার পর কোনো ধরনের নিরাপত্তা বলয় ছাড়াই সরাসরি দপ্তর এলাকায় প্রবেশ করা যায়, যা যেকোনো গুরুত্বপূর্ণ দপ্তরের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

সার্বিক বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম জানান, চুরির ঘটনার পরপরই সেখানে উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছিল। তিনি নিরাপত্তা ব্যবস্থায় লোকবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, বিশাল এই ভবনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র ২২ জন আনসার সদস্য, যা পুরো ভবনের তুলনায় একেবারেই অপ্রতুল। জনবল বাড়ানো হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও জোরদার করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে, চুরি যাওয়া ল্যাপটপের মালিক মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। পরবর্তীতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি আর সাড়া দেননি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। প্রায় দুই বছর চট্টগ্রামে কারাবন্দি থাকার পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে কড়া নিরাপত্তায় তাঁকে ঢাকায় নেওয়া হয়।   চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোর ৫টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী গাড়ি চট্টগ্রাম থেকে রওনা হয়। সকাল ১০টার দিকে তাঁকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়।   তবে হঠাৎ এই স্থানান্তরের নির্দিষ্ট কোনো কারণ জানায়নি কারা কর্তৃপক্ষ। ইকবাল হোসেন বলেন, এক কারাগার থেকে অন্য কারাগারে বন্দি স্থানান্তর নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। প্রয়োজন অনুযায়ী বন্দিদের স্থানান্তর করা হয়ে থাকে।   কারাগার সূত্রের বরাতে দ্য ডেইলি স্টার জানিয়েছে, চট্টগ্রাম কারাগারে চিন্ময়ের খাবার প্রস্তুতের দায়িত্বে থাকা রঙ্গনাথ দাস ব্রহ্মচারীকে তাঁর সঙ্গে ঢাকায় নেওয়া হয়নি। তিনি এখনো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।   চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম চট্টগ্রামের বিভিন্ন আদালতে চলছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার চলছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে।   ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। ওই বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি দায়ের করেন বিএনপির স্থানীয় নেতা ফিরোজ খান।   এরপর ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   ওই দিন আদালত এলাকায় তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন।   পরে পুলিশের তদন্তে চিন্ময় কৃষ্ণ দাসকে ওই হত্যা মামলায় আসামি করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।   আদালত সূত্র অনুযায়ী, চিন্ময়ের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা চলমান রয়েছে। কয়েকটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় আটক থাকায় কারাগার থেকে মুক্তি পাননি। রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনের আদেশও স্থগিত রয়েছে।   চিন্ময় কৃষ্ণ দাস একসময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।   তাঁকে ঢাকায় স্থানান্তরের পরও চট্টগ্রামের আদালতে চলমান মামলাগুলোর বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল মাধ্যমে তাঁকে আদালতে হাজির করা হতে পারে।   তবে কারাগার পরিবর্তনের পেছনে নিরাপত্তাসংক্রান্ত বিশেষ কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচার এখনো চলমান এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে তাঁকে দোষী সাব্যস্ত বলা যাবে না।   সংবাদসূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা, দ্য ডেইলি স্টার

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১০:৪৯
চট্টগ্রামে সড়কের পাশে রাখা পুলিশের পিকআপ ভ্যান চুরি করে পালানোর চাঞ্চল্যকর ঘটনা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি নিয়ে গেল চোর! হোটেলে ভাত খেতে গিয়েই গাড়ি হারালেন তিন পুলিশ সদস্য

রাজধানীর বসুন্ধরার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক। ছবি: সংগৃহীত

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন বসুন্ধরার বাসা থেকে আটক

ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক

ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক

১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে ৩ তলা বাড়ি! সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলেন নিয়োগকর্তাকে
১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে ৩ তলা বাড়ি! সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলেন নিয়োগকর্তাকে

দীর্ঘ ১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে একটি তিনতলা বাড়ি নির্মাণ করেছেন এক প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি সেই বাড়ি দেখতে বাংলাদেশে আসেন তাঁর সিঙ্গাপুরের নিয়োগকর্তা। বাড়িটি ঘুরে দেখার পাশাপাশি প্রবাসী কর্মীর সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।   প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আধুনিক নকশায় নির্মিত একটি তিনতলা বাড়ির সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। প্রবেশপথের দুই পাশে ফুল দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন বিদেশি এক ব্যক্তি। তাঁর পাশে রয়েছেন প্রবাসী বাংলাদেশি কর্মী।   ভিডিওতে বিদেশি ওই ব্যক্তিকে বাড়ির পরিবেশ ও নির্মাণকাজ সম্পর্কে কথা বলতে দেখা যায়। উপস্থিত একজন তাঁর বক্তব্য ধারণ করছেন। তবে তাঁদের কথোপকথনের পূর্ণ বিবরণ পাওয়া যায়নি।   ঘটনাটি সামনে আসার পর দীর্ঘদিন বিদেশে কাজ করে দেশে বাড়ি নির্মাণের বিষয়টি আলোচনায় এসেছে। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বছরের পর বছর বিদেশে কর্মরত থেকে উপার্জনের অর্থ দেশে পাঠান। সেই অর্থ পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং বসতবাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যয় হয়।   সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। দেশটিতে নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীরা কাজ করেন। দীর্ঘ সময় প্রবাসে থেকে সঞ্চিত অর্থ দিয়ে দেশে স্থায়ী সম্পদ গড়ে তোলা অনেক প্রবাসীর গুরুত্বপূর্ণ লক্ষ্য।   তবে আলোচিত প্রবাসী কর্মীর নাম, বাড়িটির অবস্থান, নির্মাণব্যয় এবং নিয়োগকর্তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।   সংবাদসূত্র: এশিয়াওয়ান

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৩:০
নাতজামাইয়ের গালাগাল ও হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধ মাওলানা সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত

নামাজ না পড়ার অভিযোগে নাতজামাইয়ের বিরুদ্ধে থানায় গেলেন নানা শ্বশুর

পদত্যাগের পর বিএনপির ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

পদত্যাগের পর বিএনপির ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ, এ মাইলফলক অর্জনে বাংলাদেশ কততম?

বাংলাদেশে পরীক্ষিত ৩৩ শতাংশ খাদ্য নমুনায় ভেজাল ও দূষণ শনাক্ত
বাংলাদেশে পরীক্ষিত ৩৩ শতাংশ খাদ্য নমুনায় ভেজাল ও দূষণ শনাক্ত

বাংলাদেশে পরীক্ষা করা প্রতি তিনটি খাদ্য নমুনার প্রায় একটিতে ভেজাল, দূষণ অথবা পুষ্টিমানসংক্রান্ত ত্রুটি পাওয়া গেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে পরীক্ষিত ১ হাজার ৭১৩টি খাদ্য নমুনার মধ্যে ৫৭১টি মানসম্মত ছিল না। শতকরা হিসাবে এই হার ৩৩ দশমিক ৩ শতাংশ। খাদ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই পরিসংখ্যান।   গত ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মোহাম্মদ মোস্তফা।    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পরীক্ষায় আচার, সস, চিপস, মুড়ি, ফলের পানীয়, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা ও মধুসহ বিভিন্ন খাদ্যপণ্যে সমস্যা শনাক্ত হয়েছে। কোনো কোনো পণ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান, আবার কিছু পণ্যে নির্ধারিত পুষ্টিমান ও গুণগত মানের ঘাটতি পাওয়া গেছে।   নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২–২৩ অর্থবছরে পরীক্ষিত নমুনার ৮ দশমিক ৫ শতাংশে ভেজাল বা দূষণ পাওয়া গিয়েছিল। পরের অর্থবছরে তা বেড়ে হয় ১৫ দশমিক ৪ শতাংশ। সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে এই হার দাঁড়ায় ৩৩ দশমিক ৩ শতাংশে।   তবে বিশেষজ্ঞদের মতে, পরীক্ষিত নমুনার এই ফলাফলকে দেশের সব খাদ্যপণ্যের সামগ্রিক চিত্র হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। কারণ কোন এলাকা থেকে, কী ধরনের খাদ্যপণ্য এবং কোন পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা হয়েছে, তার ওপর পরীক্ষার ফলাফল নির্ভর করে।   পরীক্ষায় চিপসের কিছু নমুনায় অ্যাক্রিলামাইড নামের রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে। উচ্চ তাপমাত্রায় খাবার ভাজা বা পোড়ানোর সময় এই রাসায়নিক তৈরি হতে পারে। কিছু সরিষার তেলে সয়াবিন তেলের মিশ্রণ এবং অন্যান্য ভোজ্যতেলে পুষ্টিমানের ঘাটতিও পাওয়া গেছে।   এদিকে ১৫ নভেম্বর জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খাদ্যসংক্রান্ত বিভিন্ন অনিয়মে প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন পরীক্ষাগারে ৬ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।   খাদ্যে ভেজাল ও দূষণ নিয়ন্ত্রণে পরীক্ষাগারের সক্ষমতা এবং নিয়মিত নজরদারির ঘাটতিও সামনে এসেছে। দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষাগার থাকলেও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে সব ধরনের পরীক্ষা পরিচালনা করা যাচ্ছে না।   খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির প্রতিটি পর্যায়ে কার্যকর তদারকি প্রয়োজন। শুধু জরিমানা নয়, অনিরাপদ খাদ্য বাজার থেকে সরানো এবং একই অনিয়মের পুনরাবৃত্তি বন্ধ করাও গুরুত্বপূর্ণ।   সংবাদসূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ইনডিপেনডেন্ট টেলিভিশন

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৭:৪৪
জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান

জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান

সন্তান না হওয়ায় ৭ বছরের সংসার ভেঙে দিল স্বামী, পেলে দেশ-বিদেশ থেকে প্রায় ৩০০ বিয়ের প্রস্তাব

সন্তান না হওয়ায় ৭ বছরের সংসার ভেঙে দিল স্বামী, পেলে দেশ-বিদেশ থেকে প্রায় ৩০০ বিয়ের প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

ভাইয়ের গায়ে হলুদে নেচে নেট দুনিয়ায় ভাইরাল ঢাবি শিক্ষিকা মোনামি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...