একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী
দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় পাম্পে তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতার সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, “ইরান যুদ্ধের আগে পাম্পগুলোতে যে পরিমাণ তেল সরবরাহ হতো, এখনো সেই একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে এক থেকে দেড় দিন সময় লাগত বিক্রি হতে, এখন দুই ঘণ্টার মধ্যেই তেল শেষ হয়ে যাচ্ছে।”
মন্ত্রী আরও বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। তাই কোনো তেল সংকটের আশঙ্কা নেই। তিনি সতর্ক করে বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে মজুতদারি ও কালোবাজারির চেষ্টা করছে। সরকার এসব অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি চালাচ্ছে।”
তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। গুজবে কান দেবেন না। জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা মনিটরিং করছেন।”
এছাড়া মন্ত্রী দেশের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অগ্রগতি নিয়েও বক্তব্য দেন। তিনি জানান, চাহিদা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন হচ্ছে, ফলে লোডশেডিং নেই। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছেন এবং তাই তিনি সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন।
পরিদর্শনে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreনিজের কোনো ঘরবাড়ি নেই। পরিবার নিয়ে থাকেন ভাঙাচোরা একটি ভাড়া ঘরে। ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করেই চলে সংসার। অভাবের এই জীবনেও অন্যের সম্পদের প্রতি লোভ করেননি সুনামগঞ্জের আমির উদ্দিন (৩৫)। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করছিলেন আমির। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ভ্যানের চাকার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি তুলে খুলে দেখেন, অন্যান্য জিনিসের সঙ্গে রয়েছে স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি। সব মিলিয়ে প্রায় তিন ভরি স্বর্ণালংকার। মূল্যবান এসব অলংকার পাওয়ার পর নিজের কাছে রেখে দেওয়ার পরিবর্তে মালিকের সন্ধান করতে থাকেন আমির। প্রায় চার ঘণ্টা পর রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন তিনি। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সজল তালুকদার সুনামগঞ্জ শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তাঁর স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণের দোকানে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্বামী সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে রিকশায় করে আলফাত স্কয়ার হয়ে বাসায় ফেরেন তাঁরা। কিন্তু বাসার সামনে নেমে দেখতে পান, স্বর্ণালংকার রাখা হাতব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি পড়ে গেছে, তা বুঝতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সজল প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে শহরের বিভিন্ন স্থানে হারানো ব্যাগের সন্ধান করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান তিনি। তবে ব্যাগটি ফিরে পাওয়ার সূত্র তৈরি হয় এক রিকশাচালকের মাধ্যমে। সজলের দুই বন্ধু অন্য একটি রিকশায় বাড়ি ফেরার সময় হারানো স্বর্ণালংকার নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। তাঁদের কথা শুনে রিকশাচালক আবু সাইদ জানান, এক চানাচুর বিক্রেতা একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। রিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে সজলকে বিষয়টি জানানো হয়। পরে আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে হারানো ব্যাগের সন্ধান পান তাঁরা। আমির উদ্দিন জানান, ব্যাগের ভেতর স্বর্ণালংকার দেখে তিনি প্রথমে ভয় পেয়ে যান। এত মূল্যবান জিনিস নিজের ভ্যানগাড়িতে রাখা নিরাপদ মনে হয়নি তাঁর। কারণ, এর আগে তিনবার তাঁর দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাই সতর্কতার সঙ্গে স্বর্ণালংকারগুলো ছেলের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন। সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন আমির উদ্দিন। তাঁর দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরেই তাঁদের সংসার। নিজের কোনো বাড়ি কিংবা জমিজমা নেই। এত অভাবের মধ্যেও স্বর্ণালংকার নিজের কাছে রেখে দেওয়ার কথা কেন ভাবেননি, এমন প্রশ্নের জবাবে প্রথম আলোকে আমির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’ আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ। তিনি জানান, স্বর্ণালংকার হারানোর বিষয়টি থানায় জানানোর পর পুলিশও ব্যাগটির সন্ধানে সহযোগিতা করে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমির উদ্দিনকে সঙ্গে নিয়ে থানায় আসেন। তাঁর সততার কারণেই হারানো স্বর্ণালংকার ফিরে পাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, হারানো স্বর্ণালংকার ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সজল তালুকদার। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমির উদ্দিনকে পাঁচ হাজার টাকা উপহার দেন তিনি। সজল জানান, আমির প্রথমে টাকা নিতে চাননি। পরে অনুরোধ করে তাঁকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। দীর্ঘ চার ঘণ্টা খোঁজাখুঁজির পর হারানো ব্যাগ ফিরে পাওয়ায় তিনি আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভাবের সংসারে প্রতিদিনের উপার্জন দিয়ে জীবন চালানো আমির উদ্দিনের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, সততার জন্য অর্থবিত্তের প্রয়োজন হয় না। নিজের ঘর না থাকলেও অন্যের সম্পদের প্রতি লোভ না করে মালিকের হাতে তা ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি মানুষের বিশ্বাস ও আস্থার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন। সূত্র: প্রথম আলো, সমকাল, ইত্তেফাক
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
বাংলাদেশি অধ্যাপক যুক্তরাজ্য প্রবাসী ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক থেকে সাড়ে ৭ কোটি টাকা উধাও
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে সাড়ে আট ঘণ্টায় প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে শুরু হয় এই পরীক্ষামূলক সরবরাহ। এর মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো। প্রথম দফার পরীক্ষা শেষে রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটির গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, পরীক্ষার শুরুতে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। আগামীর সময়ের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার একপর্যায়ে উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে ওঠে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিড সংযোগ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রকৌশলীরা। পরীক্ষায় উৎপাদিত বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। আগামীর সময়ের হিসাবে, প্রায় ২০ লাখ ইউনিটের প্রতিটির দাম ১০ টাকা ধরে এই অঙ্ক পাওয়া যায়। রূপপুরের বিদ্যুতের বিক্রয়মূল্য এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্প পরিচালক কবীর হোসেন ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রথম দফার পরীক্ষা সফল হয়েছে। পরবর্তী পরীক্ষার ফল অনুযায়ী ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের বাণিজ্যিক সরবরাহ শুরুর আগে আরও কয়েক ধাপে যন্ত্রপাতির কার্যকারিতা ও গ্রিডে সরবরাহের স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। সূত্র: আগামীর সময়
বাংলাদেশে শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহার নিয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
বাংলাদেশে স্বর্ণের দর বদলেছে অন্তত ১১৬ বার, ভরিতে খরচ কমেছে ১ লাখ ৫ হাজার টাকা
প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ বা অনুমোদিত অবস্থানের সময়সীমা শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতার কথা জানানো হয়। দূতাবাসের ওই সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।” উল্লেখ্য, ভিসা নীতিমালা ও অভিবাসন আইন কঠোরভাবে অনুসরণের বিষয়ে সাম্প্রতিক সময়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা দিয়ে আসছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে গত ৯ নভেম্বর ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়েছিল। ওই বার্তায় দূতাবাস জানিয়েছিল, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত হতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ও আইনানুগ ব্যবহার নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের বলেও তখন মনে করিয়ে দেওয়া হয়েছিল। সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা।
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন
২ কোটি টাকার তিনতলা বাড়ি দেখাতে সিঙ্গাপুরের মালিককে বাংলাদেশে আনলেন প্রবাসী সুমন

