পুতিনের ‘ওয়ার মেশিন’ যেভাবে সচল রাখছে ইরানের যুদ্ধ
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা বৈশ্বিক রাজনীতিতে অস্থিরতা তৈরি করলেও, ক্রেমলিনের জন্য তা এক অভাবনীয় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত কেবল তেলের দামই বাড়াচ্ছে না, বরং রাশিয়ার ঝিমিয়ে পড়া অর্থনীতি ও ইউক্রেন যুদ্ধের খরচ মেটানোর এক মোক্ষম হাতিয়ার হয়ে উঠেছে।
তেলের বাজারে রাশিয়ার দাপট
দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তাদের অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজার পর তেলের বৈশ্বিক দাম বেড়ে যাওয়ায় পুতিন প্রশাসন এখন পূর্ণ বাজারমূল্যে তেল বিক্রি করার সুযোগ পাচ্ছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর জ্যেষ্ঠ সহযোগী বেন কাহিল জানান, এই সংঘাতের ফলে রাশিয়ার অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন এসেছে। যেখানে রাশিয়ার বাজেট ঘাটতি নিয়ে দুশ্চিন্তা ছিল, সেখানে এখন উপচে পড়ছে ভ্লাদিমির পুতিনের রাজকোষ।
কেবল তেল নয়, লক্ষ্য গ্যাস ও সার
ইরান সংকটের ফলে বিশ্ববাজারে কেবল জ্বালানি তেল নয়, প্রাকৃতিক গ্যাস এবং সারের সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে। যেহেতু রাশিয়া এই দুটি পণ্যের অন্যতম বৃহৎ রপ্তানিকারক, তাই বিশ্বজুড়ে হাহাকার তৈরি হওয়ায় রাশিয়ার মুনাফা লাভের পথ আরও প্রশস্ত হয়েছে। ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির ‘সবচেয়ে বড় বিজয়ী’ হলো রাশিয়া।
খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো অর্থনীতি
কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের ফেলো আলেকজান্দ্রা প্রোকোপেনকো জানান, ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়া এক ভয়াবহ বাজেট সংকটের দিকে ধাবিত হচ্ছিল। দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা পুতিনকে ‘সময় কিনে’ দিয়েছে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে, চলতি বছরে যে ব্যয় সংকোচনের পরিকল্পনা ছিল, তা এখন ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া সম্ভব। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, রাশিয়ার অর্থনীতির পালে তত বেশি হাওয়া লাগবে—এমনটাই মনে করছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদরা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আন্তর্জাতিক
View moreজাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার নিউইয়র্কে দেওয়া এই ভাষণে তিনি সতর্ক করে বলেন, মুসলমানদের পবিত্র শহর মক্কা ও মদিনার পবিত্রতার প্রতি যেকোনো হুমকি এমন এক 'রেড লাইন' বা চূড়ান্ত সীমা, যা কখনোই অতিক্রম করা উচিত নয়। রিয়াদের দাবি অনুযায়ী, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এই হামলায় বিশ্বজুড়ে মুসলমানরা ক্ষুব্ধ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। যদিও হুথিরা বরাবরই রিয়াদের এই অভিযোগকে 'জঘন্য মিথ্যা' বলে প্রত্যাখ্যান করে আসছে। এর আগে গত মাসে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক যৌথভাবে 'মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট' নামে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনো এক সদস্য রাষ্ট্রের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলে বিবেচিত হবে। শুক্রবার রিয়াদে এই তিন দেশের সেনাপ্রধানরা বৈঠক করে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। তবে তুরস্ক ও পাকিস্তান এই চুক্তির অধীনে রিয়াদকে ঠিক কী ধরনের সহায়তা দেবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে মার্কিন গণমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন যে, হুমকির মাত্রার ওপর ভিত্তি করে রিয়াদকে গোয়েন্দা তথ্য, লজিস্টিকস, গোলাবারুদ কিংবা আরও বিস্তৃত সামরিক সহায়তা দেওয়া হতে পারে। জাতিসংঘের এই ভাষণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন পাক প্রধানমন্ত্রী। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বিশ্ব অর্থনীতি সচল রাখতে হরমোজ প্রণালি এবং বাব আল-মানদাব জলপথ মুক্ত ও নিরাপদ রাখার ওপর জোর দেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক এজেন্ডা’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান এবং লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করেন। নিজ অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে শাহবাজ শরিফ ভারতের কড়া সমালোচনা করেন। তিনি নয়াদিল্লির বিরুদ্ধে ছয় দশকেরও বেশি সময় ধরে যৌথভাবে পরিচালিত সিন্ধু নদের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনেন। পাকিস্তানের পানির ন্যায্য হিস্যা আটকানোর যেকোনো চেষ্টাকে ‘যুদ্ধের শামিল’ হিসেবে দেখা হবে বলে সতর্ক করেন তিনি। এছাড়া কাশ্মীর সমস্যা সমাধানে জোর দিয়ে তিনি অভিযোগ করেন যে, জনমিতি পরিবর্তনের মাধ্যমে কাশ্মীরের আইনি মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। অন্যদিকে, তেহরিক-ই-তালিবানের (টিটিপি) হুমকিতে উদ্বেগ প্রকাশ করে তিনি আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি হওয়া ফোন পাচার: ২ আফগান ও ১ ভারতীয় নাগরিকের কারাদণ্ড
গাজায় ইসরায়েলি হা মলা থেকে প্রাণে বেঁচে ফেরা মার্কিন চিকিৎসকের আবারও ফেরার ঘোষণা
স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিশোধ নিতে তাঁবুতে আগুন দিলেন প্রথম স্ত্রী, প্রা ণ গেল ৫৭ জনের!
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল পুনর্গঠনের জন্য ঋণের পরিবর্তে আন্তর্জাতিক অনুদান চেয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত আন্তর্জাতিক ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর কাছে জরুরি ভিত্তিতে সর্বোচ্চ ২ কোটি ডলার সহায়তার আবেদন করেছে দেশটি। প্রাথমিক হিসাবে সাম্প্রতিক দুর্যোগে নেপালের সম্পদ, আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষতি হয়েছে অন্তত ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, আর পুনর্গঠনে প্রয়োজন হতে পারে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু দুর্যোগের পর পুনর্গঠনে ঋণের বোঝা বাড়ানোর পরিবর্তে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদানের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন। আগস্টের শেষ দিকে নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ও পাহাড়ের একটি অংশ ধসে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়। এতে নেপালে ব্যাপক প্রাণহানি ঘটে, হাজারো মানুষ নিখোঁজ হন এবং সড়ক, সেতু, বসতবাড়ি ও জলবিদ্যুৎ অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্সের সর্বশেষ হিসাবে দুর্যোগে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে এবং আরও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির প্রাথমিক হিসাবে শুধু সম্পদ, আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। তবে দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে রয়টার্সকে জানিয়েছেন, সামগ্রিক পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত প্রয়োজন হতে পারে—যা নেপালের অর্থনীতির প্রায় এক-দশমাংশের সমান। এই বিপুল ক্ষতির মধ্যে নেপালের অর্থ ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে ‘ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ’-এর কাছে জরুরি ২ কোটি ডলারের আবেদন করেছে। বর্তমানে একটি দেশের একক আবেদনের সর্বোচ্চ সীমাই ২ কোটি ডলার। ফলে নেপাল সর্বোচ্চ অনুমোদিত অর্থ চেয়েছে। তবে ২ কোটি ডলার নেপালের সামগ্রিক ক্ষতির তুলনায় অত্যন্ত সামান্য। কার্বন ব্রিফের বিশ্লেষণ অনুযায়ী, এই অর্থ সরাসরি ক্ষয়ক্ষতির এক শতাংশেরও কম। আর প্রায় ৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য পুনর্গঠন ব্যয়ের সঙ্গে তুলনা করলে ব্যবধান আরও বড়। নেপাল এই সহায়তাকে প্রচলিত অর্থে দাতব্য সাহায্য হিসেবে দেখতে চায় না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, এটি ‘ক্লাইমেট জাস্টিস’ বা জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন। তার বক্তব্য, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান ০ দশমিক ১ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের বড় মূল্য দেশটির মানুষকে দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহও জাতিসংঘে একই যুক্তি তুলে ধরেছেন। তিনি সাম্প্রতিক বন্যাকে শুধু নেপালের স্থানীয় বিপর্যয় নয়, বরং বিশ্বের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেন। তার বক্তব্য, হিমবাহ দ্রুত সরে যাচ্ছে, পাহাড়ের ঢাল অস্থিতিশীল হচ্ছে এবং নদীর আচরণ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। বন্যার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক নিয়েও নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণ এসেছে। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নেপালের সাম্প্রতিক হিমবাহ ধস ও ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছে—এমন সম্ভাবনা অত্যন্ত বেশি। উষ্ণতা বৃদ্ধি, হিমবাহ গলন এবং পারমাফ্রস্ট দুর্বল হয়ে যাওয়ার মতো বিষয়গুলো পাহাড়ি অঞ্চলের স্থিতিশীলতা কমিয়ে দিচ্ছে বলে তাদের বিশ্লেষণে উঠে এসেছে। তবে নেপালের ২ কোটি ডলারের জরুরি আবেদন এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের বোর্ড নেপালের অনুরোধ পাওয়ার পর জানিয়েছে, যত দ্রুত সম্ভব সহায়তার উপায় খুঁজতে আলোচনা ও সমন্বয় চলছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নেপাল এর আগে আলাদা প্রস্তাবের ভিত্তিতে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ২ কোটি ডলারের অর্থায়নের অনুমোদন পেয়েছে। কিন্তু আগস্টের ভয়াবহ বন্যার পর করা নতুন জরুরি ২ কোটি ডলারের আবেদনটি আলাদা, এবং সেটির সিদ্ধান্ত এখনো অপেক্ষমাণ। এদিকে দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠনের জন্য নেপাল ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে প্রায় ৯ কোটি ডলার সংগ্রহ করেছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রও নতুন করে ৩ কোটি ১০ লাখ ডলার বন্যা পুনরুদ্ধার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী জাতিসংঘে হিমালয় অঞ্চলের জন্য একটি ‘হিমালয়া ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ তৈরির প্রস্তাবও দিয়েছেন। এতে নেপাল, ভারত ও চীনকে একসঙ্গে স্যাটেলাইট তথ্য ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়, হিমবাহের হ্রদ পর্যবেক্ষণ এবং যৌথ আগাম সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করার প্রস্তাব রয়েছে। বন্যাবিধ্বস্ত নেপালের সামনে এখন তাই শুধু ধ্বংস হওয়া ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণের চ্যালেঞ্জ নয়; বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সেই পুনর্গঠনের অর্থ কোথা থেকে আসবে। কাঠমান্ডুর অবস্থান হলো—জলবায়ু সংকট তৈরিতে যেসব দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশের ভূমিকা সামান্য, তাদের নতুন ঋণের বোঝায় না ফেলে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের মাধ্যমে ক্ষতি সামাল দিতে সহায়তা করা উচিত। সূত্র: রয়টার্স, আল জাজিরা, ডয়চে ভেলে, দ্য গার্ডিয়ান, কাঠমান্ডু পোস্ট, কার্বন ব্রিফ
ভাতিজিকে নিজ হাতে খু ন করেছিলেন হিটলার, ছিল প্রেমের গুঞ্জন - নতুন তথ্যে বদলাচ্ছে ইতিহাস
গাজায় নিজেদের ড্রোনের বিস্ফোরণেই নিহত দুই ইসরাইলি রিজার্ভ সেনা
হুতিদের হামলার মুখে সৌদির তেলবন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে এবং সামরিক বিমান উড়িয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রাজকীয়ভাবে স্বাগত জানিয়েছেন। এর মধ্য দিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে বিশ্বের দুই প্রভাবশালী পরাশক্তির নেতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিন দিনের বৈঠক। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে সস্ত্রীক উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০১৫ সালের পর ওয়াশিংটনে শি জিনপিংয়ের এটিই প্রথম সফর। গুরুত্বপূর্ণ এই সফরে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক ও রাষ্ট্রীয় নৈশভোজের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর মতো বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে ওয়াশিংটনে পৌঁছান শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ান। বিমান থেকে নামার পরপরই তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। লালগালিচার দুই পাশে দাঁড়িয়ে সম্মান জানান মার্কিন রক্ষীদলের সদস্যরা। এ সময় তাদের মাথার ওপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রতীক দুটি সুপারসনিক বি-১ বোমারু বিমান এবং মার্কিন আর্মি এয়ার ফোর্স ব্যান্ড বাজায় জাতীয় সংগীত। এই অভ্যর্থনার একটি বিশেষ ঐতিহাসিক দিক রয়েছে। ১৯৬২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলানকে স্বাগত জানানোর পর, এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সশরীরে উপস্থিত হয়ে কোনো বিদেশি নেতাকে স্বাগত জানালেন। এদিকে শি’র সফরের মধ্যেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও চীন তাদের মধ্যকার চলমান বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়াবে, যা ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। চুক্তির আওতায় ট্রাম্প কিছু চীনা পণ্যের ওপর শুল্ক কমিয়েছেন এবং বিনিময়ে চীন বিরল খনিজ বা রেয়ার আর্থ রপ্তানির ওপর থেকে কিছু বিধিনিষেধ শিথিল করেছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ফক্স নিউজকে জানান, দুই নেতার মধ্যকার চমৎকার সম্পর্কের কারণেই ট্রাম্প বিমানবন্দরে সশরীরে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন। শি জিনপিংয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ক্যাই ছি, ভাইস প্রিমিয়ার হে লাইফেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফর উপলক্ষে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় দেওয়া এক বিবৃতিতে শি জিনপিং বলেছেন, চীনা জাতির মহান পুনর্জাগরণ এবং আমেরিকাকে পুনরায় মহান করে তোলার লক্ষ্য— এই দুটি বিষয় সম্পূর্ণ সহাবস্থান করতে পারে এবং তা পুরো বিশ্বের জন্যই সুফল বয়ে আনবে। বৃহস্পতিবার আয়োজিত বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে যুক্তরাষ্ট্রের এআই খাতের শীর্ষ নির্বাহীদের উপস্থিত থাকার কথা রয়েছে, যেখানে দুই দেশের প্রযুক্তিগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার শেষ হবে চীনের প্রেসিডেন্টের এই ঐতিহাসিক যুক্তরাষ্ট্র সফর।
মিয়ামিতে জি-টোয়েন্টি সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ, ক্ষুব্ধ ইউরোপ
ইসরায়েলকে ঘিরে অপপ্রচার চালিয়ে নতুন প্রজন্মকে আমেরিকা-ইসরায়েলবিরোধী করা হচ্ছে: নেতানিয়াহু