বাংলাদেশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

ডেস্ক রিপোর্ট মার্চ ২০, ২০২৬ 0
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। ৩০ দিন রোজার পর মুসলিমরা এদিন আনন্দ ও ধর্মীয় উৎসাহের সঙ্গে ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় করবেন।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন।

 

এই বছরের ঈদ উদযাপনে রাজধানীসহ সারাদেশে সকল ধর্মপ্রাণ মুসল্লির জন্য যথাযথ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো কারণে জামাত সেখানে সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

 

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৭টা থেকে শুরু করে বেলা পৌনে ১১টায় শেষ হবে। প্রথম জামাতে সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয় জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে তিন লাখেরও বেশি মুসল্লি অংশ নেন।

 

ঈদ উদযাপনের জন্য জাতীয় ও স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও বেসরকারি সংস্থা সমূহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকায় নিরাপত্তা ব্যবস্থার জন্য ডিএমপি সর্বোচ্চ সতর্কতা নিয়েছে। জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি মনিটরিং, ব্যারিকেড, পেট্রোলিং ও মেডিকেল টিমের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

 

সরকারি ছুটির সঙ্গে সাথে সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, কারাগার, শিশু ও বৃদ্ধ নিবাসসহ অন্যান্য কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনও যথাযথভাবে ঈদ উদযাপন করবে। সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পার্ক, জাদুঘর ও দর্শনীয় স্থানে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

 

সারাদেশে মুসল্লিরা ঈদের নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন, আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মুসলিম উৎসব উদযাপন হবে।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

বাংলাদেশ

View more
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। ৩০ দিন রোজার পর মুসলিমরা এদিন আনন্দ ও ধর্মীয় উৎসাহের সঙ্গে ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় করবেন।   বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন।   এই বছরের ঈদ উদযাপনে রাজধানীসহ সারাদেশে সকল ধর্মপ্রাণ মুসল্লির জন্য যথাযথ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো কারণে জামাত সেখানে সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।   ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সুবিধা নিশ্চিত করা হয়েছে।   ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন।   জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৭টা থেকে শুরু করে বেলা পৌনে ১১টায় শেষ হবে। প্রথম জামাতে সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয় জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে তিন লাখেরও বেশি মুসল্লি অংশ নেন।   ঈদ উদযাপনের জন্য জাতীয় ও স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও বেসরকারি সংস্থা সমূহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকায় নিরাপত্তা ব্যবস্থার জন্য ডিএমপি সর্বোচ্চ সতর্কতা নিয়েছে। জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি মনিটরিং, ব্যারিকেড, পেট্রোলিং ও মেডিকেল টিমের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।   সরকারি ছুটির সঙ্গে সাথে সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, কারাগার, শিশু ও বৃদ্ধ নিবাসসহ অন্যান্য কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনও যথাযথভাবে ঈদ উদযাপন করবে। সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পার্ক, জাদুঘর ও দর্শনীয় স্থানে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।   সারাদেশে মুসল্লিরা ঈদের নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন, আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মুসলিম উৎসব উদযাপন হবে।

ডেস্ক রিপোর্ট মার্চ ২০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

জুলাই হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাসু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত
সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ আরও ২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভিড়ের মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় লঞ্চ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন এবং নিখোঁজ রয়েছেন অন্তত দুইজন।   বুধবার (১৮ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেরানীগঞ্জ এলাকা থেকে ট্রলারে করে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটের একটি লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে জাকির সম্রাট-৩ নামের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়।   ধাক্কার ফলে ট্রলারটি দুই লঞ্চের মাঝে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর অভিযুক্ত লঞ্চটি দ্রুত টার্মিনাল ত্যাগ করে বলে জানা গেছে।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের মধ্যে এক নারীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল-এ পাঠানো হয়েছে। তবে তিনি মানসিকভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত থাকায় এখনো বিস্তারিত কিছু জানাতে পারেননি।   ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ জানতে তদন্ত চলছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দোয়া মাহফিল, দ্রুত সুস্থতা প্রত্যাশা তামিমের

ছবি: সংগৃহীত

সাভারে বেতন দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে সরে যান শ্রমিকরা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়ায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা ডুবোচরে (বগার চর) উঠে যায়।
মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুবোচরে উঠে গেল এমবি সুগন্ধা

ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ‘এমবি সুগন্ধা’ নামক একটি যাত্রীবাহী লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে উঠে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের মেঘনা নদীর মজু চৌধুরীর ঘাটের পূর্ব-দক্ষিণ দিকের ‘বগারচর’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা নারী ও শিশুসহ ৭০ থেকে ৮০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও দীর্ঘ সময় ধরে ওই নির্জন চরে আটকা পড়ে আছেন।   লঞ্চের যাত্রীরা জানান, ভোরে মেঘনা নদী অতিক্রম করার সময় হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। ঝোড়ো বাতাসের কারণে মাস্টার নিয়ন্ত্রণ হারালে লঞ্চটি দ্রুত ডুবোচরে উঠে পলির সঙ্গে আটকে যায়। এতে আতঙ্কিত যাত্রীরা কান্নাকাটি শুরু করেন। দুপুরে নদীতে জোয়ার এলেও তা পর্যাপ্ত না হওয়ায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লঞ্চটি পুনরায় ভাসানো সম্ভব হয়নি। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হাতিয়া কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে।   নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি হাতিয়া উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান বা লঞ্চটি নামানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

গাজীপুরের কারখানাগুলো ছুটি হওয়ায় গ্রামের পথে শ্রমজীবী মানুষ

মরদেহের প্রতীকী ছবি

কালকিনিতে ব্ল্যাকমেইলের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

0 Comments