বিশ্ব

ইসরায়েলের বিধিনিষেধে আল-আকসায় ঈদের নামাজ বন্ধ, ছয় দশকে প্রথম ঘটনা

শাহারিয়া নয়ন প্রকাশ: মার্চ ১৯, ২০২৬ ২২:৪৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের কড়াকড়ি নিষেধাজ্ঞার কারণে প্রায় ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি। এতে ফিলিস্তিনজুড়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকেই বাধ্য হয়ে সড়ক ও ফুটপাতে নামাজ আদায় করেন।

 

১৯৬৭ সালের পর এই প্রথম ঈদের দিনে আল-আকসা মসজিদ কার্যত বন্ধ রাখা হলো। ইসরায়েলি কর্তৃপক্ষ পুরো মসজিদ চত্বর সিলগালা করে দিলে মুসল্লিরা নিকটবর্তী এলাকায় অবস্থান নেন। এ পরিস্থিতিতে আল-আকসার খতিব ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি মুসলিমদের মসজিদের নিকটতম স্থানে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান।

 

শুক্রবার সকালে ওল্ড সিটির প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসানো হলে শত শত মানুষ বাইরে অবস্থান নেন। মসজিদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাঁদের ওপর বলপ্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে।

 

নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আল-আকসা প্রাঙ্গণ কার্যত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ফিলিস্তিনিদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে মসজিদ চত্বরে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চায় ইসরায়েল।

 

সাম্প্রতিক সময়ে জেরুজালেমে ধর্মীয় নেতা ও মুসল্লিদের গ্রেপ্তারের ঘটনাও বেড়েছে। একই সঙ্গে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ এবং ফিলিস্তিনিদের প্রবেশে বিধিনিষেধ আরোপের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

 

বিবর্ণ ঈদ জেরুজালেমে

সাধারণত ঈদের সময় জেরুজালেমের পুরোনো শহর ফিলিস্তিনিদের ভিড়ে মুখর থাকে। তবে এবারের ঈদে কঠোর নিষেধাজ্ঞার কারণে শহরজুড়ে ছিল অস্বাভাবিক নীরবতা। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন আর্থিক সংকটে।

 

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন, আরব লিগ এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, এই পদক্ষেপ জেরুজালেমের ধর্মীয় স্থাপনাগুলোর ঐতিহাসিক স্থিতাবস্থার গুরুতর লঙ্ঘন।

 

গাজায় শোকের ছায়ায় ঈদ

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা-তেও ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। চলমান সংঘাত ও মানবিক সংকটের মধ্যে লাখো মানুষ ধ্বংসস্তূপের মাঝেই ঈদ উদ্‌যাপন করছেন। বাস্তুচ্যুত অনেক পরিবার সীমিত সামর্থ্য নিয়ে ঈদ পালন করছেন। কেউ হারিয়েছেন ঘর, কেউ প্রিয়জন। ফলে আনন্দের সঙ্গে মিশে আছে গভীর শোক ও অনিশ্চয়তা।

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুগল প্রধান সুন্দর পিচাইকে দেখে শিক্ষার্থীদের মঞ্চ বর্জন

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালীন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ ও অনুষ্ঠান বর্জনের (ওয়াকআউট) ঘটনা ঘটেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ১৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে সুন্দর পিচাই প্রধান বক্তা হিসেবে মঞ্চে ওঠার পরপরই এই ঘটনা ঘটে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সুন্দর পিচাই বক্তব্য শুরু করার মুহূর্তেই সমাবর্তনস্থলে উপস্থিত ১০০ জনেরও বেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থী তাদের আসন ছেড়ে উঠে দাঁড়ান। এ সময় তারা "ফ্রি, ফ্রি প্যালেস্টাইন" (ফিলিস্তিনের মুক্তি চাই) বলে উচ্চকণ্ঠে স্লোগান দিতে দিতে স্টেডিয়াম ত্যাগ করেন। কট্টর বামপন্থী ছাত্র সংগঠন 'স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন' এবং 'নো টেক ফর অ্যাপার্থাইড'-এর যৌথ আহ্বানে এই প্রতিবাদের আয়োজন করা হয়।   বিক্ষোভের মূল কারণ হিসেবে ইসরায়েল সরকারের সাথে গুগলের ১.২ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি 'প্রজেক্ট নিম্বাস'-কে দায়ী করা হচ্ছে। আমাজনের সাথে যৌথভাবে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে গুগল ইসরায়েল সরকারকে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সরবরাহ করে আসছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীদের অভিযোগ, গুগলের এই প্রযুক্তি ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে। যদিও গুগল বরাবরই এই দাবি অস্বীকার করে বলেছে, এটি কেবল সরকারি বেসামরিক কাজের জন্য একটি ক্লাউড সেবা।   উল্লেখ্য, সুন্দর পিচাই নিজে ১৯৯৫ সালে এই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে তাকে এমন নজিরবিহীন প্রতিবাদের মুখে পড়তে হলো। এর আগে ২০২৪ সালেও এই প্রজেক্ট নিম্বাসের বিরুদ্ধে গুগলের ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক অফিসে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ধর্মঘট করলে গুগল কয়েক ডজন কর্মীকে চাকরিচ্যুত করেছিল।   চলতি বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের লক্ষ্য করে শিক্ষার্থীদের এমন ক্ষোভ প্রকাশের ঘটনা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুগলের সাবেক সিইও এরিক শ্মিড বক্তব্য দিতে গেলে এআই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে শিক্ষার্থীরা তাকে ধুয়ে দেয়। তবে স্ট্যানফোর্ডের অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই তুমুল হট্টগোল ও কক্ষ ত্যাগের মাঝেও সুন্দর পিচাই তাঁর বক্তব্য চালিয়ে যান, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ভূ-রাজনীতির চেয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের আশাবাদী থাকার পরামর্শই বেশি প্রাধান্য পায়।

Advertisement

বিশ্ব

View more
ছবি: সংগৃহীত
ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ মেলোনি, যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলেন

জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।   মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প ইতালির টেলিভিশন চ্যানেল লা-৭–কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, সম্প্রতি জি-৭ সম্মেলনের ফাঁকে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য “ভিক্ষা” করেছিলেন।   ট্রাম্প বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি আরও দাবি করেন, শুরুতে ছবি না তোলার সিদ্ধান্ত থাকলেও পরে মেলোনির অনুরোধে তিনি সম্মত হন।   ট্রাম্পের এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ট্রাম্পের বক্তব্যকে সম্পূর্ণ মনগড়া বলে অভিহিত করেন এবং বলেন, তিনি বা ইতালি কখনো কারও কাছে কিছু ভিক্ষা চায় না।   মেলোনি আরও বলেন, তিনি ট্রাম্পের এই মন্তব্যে বিস্মিত হয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার মিত্রদের প্রতি এমন ভাষা ব্যবহার করছেন তা নিয়েও প্রশ্ন তোলেন।   এক বার্তায় মেলোনি বলেন, তিনি জানেন না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার মিত্রদের সঙ্গে এভাবে আচরণ করেন। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের শত্রুদের তুলনায় মিত্রদের ক্ষেত্রে এমন আচরণ হতাশাজনক।   এ ঘটনায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইতালির প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘোষণা দেন।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি বলেন, ট্রাম্পের মন্তব্য পুরো ইতালির প্রতি অপমান। এই পরিস্থিতিতে তিনি আগামী ২১ ও ২২ জুন নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।   সূত্র: রয়টার্স

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৯, ২০২৬ ৮:৩৪
ছবি: সংগৃহীত

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কঠোর শর্ত দিল ফ্রান্স

ছবি: সংগৃহীত

লেবাননে তীব্র সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে এক রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি আরব, কাতারসহ ৬ উপসাগরীয় দেশ

ছবি: রয়টার্স
কে এই অ্যান্ডি বার্নহ্যাম, যিনি হতে পারেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী?

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন অ্যান্ডি বার্নহ্যাম। দলের নেতৃত্বের লড়াইয়ে আগের দুইবার ব্যর্থ হলেও সাম্প্রতিক একটি বিশেষ সংসদীয় উপ-নির্বাচনে বড় বিজয়ের পর তার রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে তিনি কেবল দলীয় নেতৃত্ব নয়, বরং ভবিষ্যতে ডাউনিং স্ট্রিটে প্রবেশের সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচিত হচ্ছেন।   অ্যান্ডি বার্নহ্যাম গত নয় বছর ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। চমৎকার বাচনভঙ্গি ও ব্যক্তিগত ক্যারিশমার কারণে তিনি রাজনৈতিক অঙ্গনে আলাদা পরিচিতি পেয়েছেন। সম্প্রতি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর লেবার পার্টির বর্তমান নেতা কিয়ার স্টারমারের বিরুদ্ধে নেতৃত্বের চ্যালেঞ্জ গড়তে তার প্রয়োজন অন্তত ৮০ জন লেবার আইনপ্রণেতার সমর্থন।   করোনা মহামারির সময় ম্যানচেস্টারের স্থানীয় স্বার্থ রক্ষায় ভূমিকার কারণে সমর্থকদের মধ্যে তিনি ‘কিং অব দ্য নর্থ’ হিসেবে পরিচিতি পান। একই সময়ে ডানপন্থী দল রিফর্ম ইউকে-এর বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে তিনি লেবার পার্টির সম্ভাব্য শক্তিশালী বিকল্প নেতৃত্ব হিসেবে আলোচিত হন। তবে রাজনৈতিক মহলের একাংশ তাকে কৌশলগতভাবে নমনীয় অবস্থান নেওয়া নেতা হিসেবে দেখেন।   ১৯৭০ সালে লিভারপুলে জন্মগ্রহণ করেন বার্নহ্যাম। বাবা ছিলেন টেলিফোন প্রকৌশলী এবং মা স্বাস্থ্যসেবায় কর্মরত ছিলেন। চেশায়ারের কালচেথ গ্রামে তার শৈশব কাটে। রোমান ক্যাথলিক স্কুলে পড়াশোনা শেষে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন।   রাজনীতিতে প্রবেশের আগে তিনি গবেষক ও উপদেষ্টা হিসেবে কাজ করেন। প্রথমে টেসা জোয়েলের গবেষক এবং পরে তৎকালীন সংস্কৃতিমন্ত্রী ক্রিস স্মিথের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে লেই আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে তিনি টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন সরকারের কনিষ্ঠ মন্ত্রীদের একজন হন।   পরবর্তীতে গর্ডন ব্রাউনের সরকারের অধীনে তিনি ট্রেজারির চিফ সেক্রেটারি, সংস্কৃতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলোর মধ্যে রয়েছে ২০০৯ সালের হিলসবোরো ট্র্যাজেডি নিয়ে তার ভূমিকা। ওই ঘটনায় ৯৭ জন লিভারপুল সমর্থকের মৃত্যুর পর ভুক্তভোগীদের পরিবারের বিচার দাবি জোরদার করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে নতুন তদন্ত শুরু হয়।   ২০১০ সালের নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের পর তিনি নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ হন। ২০১৫ সালে আবারও নেতৃত্বের চেষ্টা করলেও জেরেমি করবিনের কাছে পরাজিত হন। পরবর্তীতে তিনি করবিনের নেতৃত্বাধীন দলে কাজ করেন এবং ২০১৭ সালে জাতীয় রাজনীতি ছেড়ে ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন।   ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক মনে করেন, মেয়র হিসেবে বার্নহ্যাম স্থানীয় পরিবহন ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন। তার মতে, তিনি রাজনৈতিক যোগাযোগে দক্ষ এবং জনমত গঠনে সক্ষম একজন নেতা।   তবে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার জুড়ে বিভিন্ন সরকারের অধীনে কাজ করায় তাকে রাজনৈতিকভাবে নমনীয় বা কৌশলগত অবস্থান পরিবর্তনকারী নেতা হিসেবে সমালোচনাও করা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন কি না, তা নির্ভর করছে দলীয় সমর্থন এবং সংসদীয় সমীকরণের ওপর।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ম্যানচেস্টারের স্থানীয় নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পদে যাত্রা সহজ নয়। তবে দলীয় সমর্থন পেলে অ্যান্ডি বার্নহ্যাম ভবিষ্যতে ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৯, ২০২৬ ৬:৩১
গ্রিস সীমান্তে সাগরে তেলের ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স

১০০ কোটি ব্যারেলের বেশি তেল সরবরাহ হারিয়েছে বিশ্ববাজার, ঘাটতি পূরণে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

অভিবাসন সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডে

ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার: পেজেশকিয়ান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে কাতারের ভূমিকার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আলোচনার জন্য একটি ইতিবাচক ও অনুকূল পরিবেশ তৈরিতে কাতার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছাতে সহায়তা করেছে।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক টেলিফোন আলাপের সময় পেজেশকিয়ান এ মন্তব্য করেন।   ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পুরো প্রক্রিয়ায় কাতার গঠনমূলক ভূমিকা পালন করেছে। পাশাপাশি পাকিস্তান এবং অন্যান্য ইসলামি দেশগুলোর সহযোগিতাও এই উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে বলে উল্লেখ করেন পেজেশকিয়ান।   ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশগুলোর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি কাতারের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।   সাম্প্রতিক এই সমঝোতা স্মারককে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের উত্তেজনা ও বিরোধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার নতুন পথ তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফোনালাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সমঝোতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনীতি, আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার কোনো বিকল্প নেই। কাতারের আমির আরও বলেন, অঞ্চলের বিভিন্ন সংকট নিরসনে সংলাপভিত্তিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক এই সমঝোতা ভবিষ্যতে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।   বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে কাতার মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। আফগানিস্তান, গাজা এবং বিভিন্ন আঞ্চলিক সংকটের পাশাপাশি এবার ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের ক্ষেত্রেও দেশটির সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে তাদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।   এদিকে সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্র এখন একটি নির্দিষ্ট আলোচনাকালে প্রবেশ করেছে। এই সময়ে উভয় পক্ষ আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভবিষ্যৎ আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পাশাপাশি বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি হতে পারে।   তবে বিশ্লেষকদের মতে, চুক্তির প্রকৃত সাফল্য নির্ভর করবে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারে এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তার ওপর।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৮, ২০২৬ ২৩:৩৩
ছবি: সংগৃহীত

চুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প, সদিচ্ছা থেকে এগিয়েছে ইরান: মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

ছয় বছরের মেয়ের মৃত্যুর পর বাবারও মরদেহ উদ্ধার , একসঙ্গে দাফন করা হবে বাবা-মেয়েকে

ছবি: সংগৃহীত

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

0 Comments