বাংলাদেশ

রাজশাহীর বাগমারায় সশস্ত্র বাহিনীর তাণ্ডবের অভিযোগ, ভাঙচুর-লুটপাটে আতঙ্কে স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট মার্চ ২৪, ২০২৬ 0
বাগমারা থানা
বাগমারা থানা

রাজশাহীর বাগমারা এলাকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি আ ন ম শামছুর রহমান মিন্টুর মদদে ‘সিক্স স্টার’ নামে একটি সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে, যারা চাঁদাবাজি, জমি ও হাটবাজার দখল এবং নির্যাতনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ বাহিনীর হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

 

গত ২১ মার্চ ঈদুল ফিতরের রাতে বাগমারার তাহেরপুর পৌরসভার নূরপুর মহল্লায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় দুটি বাড়ির প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়। রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ তাণ্ডব চলে বলে জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, এর আগে হরিতলা মোড়ে একটি বৈঠকে এসব হামলার পরিকল্পনা করা হয়। এরপর রাতে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মাইক্রোবাসে করে তাহেরপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহড়া দেয় এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়।

 

নির্যাতিত আব্দুল গাফ্ফার অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়িতে ঢুকে খাট, টেবিল, আলমারি, টেলিভিশনসহ প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলে এবং অস্ত্রের মুখে নগদ ৫৫ হাজার টাকা ও আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পাশের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে জানা গেছে।

 

ঘটনার পর আব্দুল গাফ্ফার বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যেখানে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

 

অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপি নেতা মিন্টু বলেন, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। অপরদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

বাংলাদেশ

View more
বাগমারা থানা
রাজশাহীর বাগমারায় সশস্ত্র বাহিনীর তাণ্ডবের অভিযোগ, ভাঙচুর-লুটপাটে আতঙ্কে স্থানীয়রা

রাজশাহীর বাগমারা এলাকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি আ ন ম শামছুর রহমান মিন্টুর মদদে ‘সিক্স স্টার’ নামে একটি সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে, যারা চাঁদাবাজি, জমি ও হাটবাজার দখল এবং নির্যাতনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ বাহিনীর হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।   গত ২১ মার্চ ঈদুল ফিতরের রাতে বাগমারার তাহেরপুর পৌরসভার নূরপুর মহল্লায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় দুটি বাড়ির প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়। রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ তাণ্ডব চলে বলে জানা গেছে।   স্থানীয়দের অভিযোগ, এর আগে হরিতলা মোড়ে একটি বৈঠকে এসব হামলার পরিকল্পনা করা হয়। এরপর রাতে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মাইক্রোবাসে করে তাহেরপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহড়া দেয় এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়।   নির্যাতিত আব্দুল গাফ্ফার অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়িতে ঢুকে খাট, টেবিল, আলমারি, টেলিভিশনসহ প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলে এবং অস্ত্রের মুখে নগদ ৫৫ হাজার টাকা ও আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পাশের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে জানা গেছে।   ঘটনার পর আব্দুল গাফ্ফার বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যেখানে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।   অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপি নেতা মিন্টু বলেন, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। অপরদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট মার্চ ২৪, ২০২৬ 0
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বিদেশে উচ্চশিক্ষায় বড় সুখবর: শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ থেকে ভিডিও কলে জকিগঞ্জ হাসপাতালের কার্যক্রম দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিলেট থেকে হেলিকপ্টারে করে গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ে করতে যান সিলেটের কাতার প্রবাসী বর। সোমবার দুপুরে। ছবি: সংগৃহীত
সিলেট থেকে হেলিকপ্টারে গাইবান্ধায় বিয়ে, ভিড় জমল জনসাধারণের

সিলেট থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ে করতে আসেন প্রবাসী ইউসুফ আলী (৩০)। হেলিকপ্টার পৌঁছানোর সময় শিশু, নারী ও পুরুষসহ উৎসুক জনতা ছড়িয়ে পড়ে। কেউ ভিডিও করেন, কেউ সেলফি তুলেন।   প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বর ইউসুফ আলী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলীর ছেলে। তিনি কাতারে ব্যবসা পরিচালনা করেন। কনের নাম আবদিয়া আক্তার (২২), তিনি সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলমের মেয়ে।   প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর সোমবার দুপুরে সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের একটি রাইস মিল চাতালে হেলিকপ্টার থেকে নামেন। এরপর মাইক্রোবাসে চড়ে আধা কিলোমিটার দূরে কনের বাড়িতে পৌঁছে বিয়ে সম্পন্ন করেন। বিকেলেই হেলিকপ্টারযোগে নববধূকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন বর।   বরের সঙ্গে থাকা আত্মীয়স্বজনরা জানান, ছোটবেলা থেকে ইউসুফ আলীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়া। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কনের বাবা নুরে আলম বলেন, “হেলিকপ্টারে বর আসা এবং মেয়ে হেলিকপ্টারে শ্বশুরবাড়িতে যেতে পারা দেখে আনন্দিত। আমরা সকলের দোয়া চাই।”

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষে দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে বিএনপি গ্রুপ সংঘর্ষ, আহত ২৫

ছবি: সংগৃহীত

নওগাঁয় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, গুরুতর আহত এক ব্যক্তি

ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ফসলের মাঠে অর্ধশতাধিক মানুষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে কোমল পানীয়ের বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—জাহাঙ্গীর আলম (৪৫), মো. শফিউদ্দিন (৬৫), মো. রাব্বি (২২), মো. ওবাইদুল্লাহ (৩০), জনি শেখ (২০), শারুফ শেখ (২০) ও ওবাদুল্লাহ শেখ (৫৫)।   আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেড় কালোয়া মোড়ে এক ব্যক্তি কোমল পানীয় পান শেষে বোতলের ক্যাপ ছুড়ে মারলে তা আরেকজনের মাথায় লাগে। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেন। তবে বিকেলে পূর্বের ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত সাতজন গুলিবিদ্ধ হন।   ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, সংঘর্ষ চলাকালে অনেকেই লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটাছুটি করছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: কক্সবাজার থেকে গ্রেপ্তার এক ব্যক্তি

ছবি: সংগৃহীত।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় ২ জন বরখাস্ত

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে: ৪ জনের মৃত্যু

0 Comments