এন্টিবায়োটিক কার্যকারিতা হ্রাস: ২৫ বছরে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
বিশ্বজুড়ে বাড়ছে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুনাশক প্রতিরোধী ক্ষমতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক সতর্কবার্তায় জানানো হয়েছে, এ কারণে আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ৯০ লাখ (৩৯ মিলিয়ন) মানুষের মৃত্যু হতে পারে। এই সংকট আধুনিক চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে সাধারণ অস্ত্রোপচার এবং প্রসবকালীন চিকিৎসাকে মারাত্মক জীবন ঝুঁকিপূর্ণ করে তুলছে।
সোমবার জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা ৬ষ্ঠ বার্ষিক গ্লোবাল মিডিয়া ফোরাম অন এএমআর-এর একটি ভার্চুয়াল সম্মেলনে এই আশঙ্কাজনক তথ্য তুলে ধরেন।
নীরব ঘাতক এএমআর ডব্লিউএইচও-র এএমআর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিন-পিয়েরে নিমাজি বলেন, “এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সাধারণভাবে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এখন অত্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আধুনিক চিকিৎসার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।” তিনি আরও বলেন, “কোভিড-১৯ মহামারী অত্যন্ত দৃশ্যমান ছিল, কিন্তু ড্রাগ-প্রতিরোধী এই সংক্রমণগুলো নীরبভাবে বছরের পর বছর ধরে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, অথচ আমরা সেভাবে অ্যালার্ম বা সতর্কতা জারি করছি না যেভাবে করা উচিত ছিল।”
ডব্লিউএইচও-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর জন্য এটি দায়ী ছিল এবং প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে এর পরোক্ষ সংযোগ ছিল।
জাতীয় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের ধীরগতি এএমআর-এর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি দেখতে ১৮৩টি দেশে সম্প্রতি একটি তদন্ত চালানো হয়। এতে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ দেশেরই এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে, যা ২০১৭ সালে ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি।
তবে গ্লোবাল হেলথ এজেন্সির এএমআর টেকনিক্যাল অফিসার প্রভাশা প্রকাশ জানান, এর মধ্যে মাত্র ৪২টি দেশ—অর্থাৎ পাঁচটির মধ্যে একটির কম দেশের—একটি পূর্ণাঙ্গ অর্থায়নকৃত, বাস্তবায়িত ও পর্যবেক্ষণাধীন পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশগুলো প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলেছে, তবে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে এই অগ্রগতির গতি আরও বাড়াতে হবে।
সর্বশেষ বৈশ্বিক নজরদারির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডব্লিউএইচও-র কাছে রিপোর্ট করা প্রতি ছয়টি পরীক্ষাগার-নিশ্চিত ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে একটির বিরুদ্ধে চিকিৎসায় ব্যবহৃত এন্টিবায়োটিক অকার্যকর প্রমাণিত হয়েছে। ডব্লিউএইচও-র নজরদারি প্রধান সিলভিয়া বার্টাগনলো বলেন, “পরীক্ষা ছাড়া চিকিৎসকদের এমনভাবে চিকিৎসা দিতে হয় যেখানে তারা সংক্রমণের কারণ বা কোন এন্টিবায়োটিক কার্যকর হবে তা জানেন না।”
নতুন ডায়াগনস্টিক টুলস উন্মোচন এই সংকট মোকাবিলায় দেশগুলোর ডায়াগনস্টিক সক্ষমতা বাড়াতে দুটি নতুন টুল বা সরঞ্জাম উন্মোচনের ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও। প্রথম টুলটিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফারেল হাসপাতাল পর্যন্ত প্রতিটি স্তরে কোন পরীক্ষাগুলো থাকা উচিত তা নির্দিষ্ট করা হয়েছে। দ্বিতীয় টুলটিতে নমুনা সংগ্রহ থেকে শুরু করে প্যাথোজেন সনাক্তকরণ এবং এন্টিবায়োটিক সংবেদনশীলতা পরীক্ষা পর্যন্ত ৭৩টি পরীক্ষাগার পদ্ধতি সংকলন করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে যে, সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পানি ও স্যানিটেশনের উন্নত ব্যবস্থা এবং এন্টিমাইক্রোবিয়ালের যথাযথ ব্যবহারই এই সমস্যা মোকাবিলার প্রধান হাতিয়ার।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
স্বাস্থ্য
View moreবিশ্বজুড়ে বাড়ছে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুনাশক প্রতিরোধী ক্ষমতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক সতর্কবার্তায় জানানো হয়েছে, এ কারণে আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ৯০ লাখ (৩৯ মিলিয়ন) মানুষের মৃত্যু হতে পারে। এই সংকট আধুনিক চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে সাধারণ অস্ত্রোপচার এবং প্রসবকালীন চিকিৎসাকে মারাত্মক জীবন ঝুঁকিপূর্ণ করে তুলছে। সোমবার জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা ৬ষ্ঠ বার্ষিক গ্লোবাল মিডিয়া ফোরাম অন এএমআর-এর একটি ভার্চুয়াল সম্মেলনে এই আশঙ্কাজনক তথ্য তুলে ধরেন। নীরব ঘাতক এএমআর ডব্লিউএইচও-র এএমআর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিন-পিয়েরে নিমাজি বলেন, “এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সাধারণভাবে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এখন অত্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আধুনিক চিকিৎসার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।” তিনি আরও বলেন, “কোভিড-১৯ মহামারী অত্যন্ত দৃশ্যমান ছিল, কিন্তু ড্রাগ-প্রতিরোধী এই সংক্রমণগুলো নীরبভাবে বছরের পর বছর ধরে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, অথচ আমরা সেভাবে অ্যালার্ম বা সতর্কতা জারি করছি না যেভাবে করা উচিত ছিল।” ডব্লিউএইচও-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর জন্য এটি দায়ী ছিল এবং প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে এর পরোক্ষ সংযোগ ছিল। জাতীয় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের ধীরগতি এএমআর-এর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি দেখতে ১৮৩টি দেশে সম্প্রতি একটি তদন্ত চালানো হয়। এতে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ দেশেরই এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে, যা ২০১৭ সালে ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি। তবে গ্লোবাল হেলথ এজেন্সির এএমআর টেকনিক্যাল অফিসার প্রভাশা প্রকাশ জানান, এর মধ্যে মাত্র ৪২টি দেশ—অর্থাৎ পাঁচটির মধ্যে একটির কম দেশের—একটি পূর্ণাঙ্গ অর্থায়নকৃত, বাস্তবায়িত ও পর্যবেক্ষণাধীন পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশগুলো প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলেছে, তবে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে এই অগ্রগতির গতি আরও বাড়াতে হবে। সর্বশেষ বৈশ্বিক নজরদারির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডব্লিউএইচও-র কাছে রিপোর্ট করা প্রতি ছয়টি পরীক্ষাগার-নিশ্চিত ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে একটির বিরুদ্ধে চিকিৎসায় ব্যবহৃত এন্টিবায়োটিক অকার্যকর প্রমাণিত হয়েছে। ডব্লিউএইচও-র নজরদারি প্রধান সিলভিয়া বার্টাগনলো বলেন, “পরীক্ষা ছাড়া চিকিৎসকদের এমনভাবে চিকিৎসা দিতে হয় যেখানে তারা সংক্রমণের কারণ বা কোন এন্টিবায়োটিক কার্যকর হবে তা জানেন না।” নতুন ডায়াগনস্টিক টুলস উন্মোচন এই সংকট মোকাবিলায় দেশগুলোর ডায়াগনস্টিক সক্ষমতা বাড়াতে দুটি নতুন টুল বা সরঞ্জাম উন্মোচনের ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও। প্রথম টুলটিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফারেল হাসপাতাল পর্যন্ত প্রতিটি স্তরে কোন পরীক্ষাগুলো থাকা উচিত তা নির্দিষ্ট করা হয়েছে। দ্বিতীয় টুলটিতে নমুনা সংগ্রহ থেকে শুরু করে প্যাথোজেন সনাক্তকরণ এবং এন্টিবায়োটিক সংবেদনশীলতা পরীক্ষা পর্যন্ত ৭৩টি পরীক্ষাগার পদ্ধতি সংকলন করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পানি ও স্যানিটেশনের উন্নত ব্যবস্থা এবং এন্টিমাইক্রোবিয়ালের যথাযথ ব্যবহারই এই সমস্যা মোকাবিলার প্রধান হাতিয়ার। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
লবণের বিকল্প ব্যবহারে বিশ্বজুড়ে বছরে ৩০ লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব, বলছে গবেষণা
যুক্তরাষ্ট্রে হেলথ ইনস্যুরেন্স এনরোলমেন্ট চলছে: পরিবারের জন্য কোন প্যাকেজ সেরা, খরচ কমানোর উপায় কী?
রাশিয়ার পরীক্ষামূলক ক্যানসার ভ্যাকসিনে আশার আলো, সুস্থতার পথে প্রথম রোগী
ডিম্বাশয়ের ক্যানসারের একটি প্রধান ধরন বিকশিত হওয়ার আগের অতি সূক্ষ্ম কোষগত পরিবর্তনের সংকেত রক্তে শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের হোগ ফ্যামিলি ক্যানসার ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত গবেষণায় ‘টু-স্ট্রোমা’ নামের একটি আরএনএ অণুকে সম্ভাবনাময় নির্দেশক হিসেবে পাওয়া গেছে। তবে পরীক্ষাটি নিয়মিত চিকিৎসায় ব্যবহারের আগে আরও যাচাই প্রয়োজন। গবেষণার ফল ১০ নভেম্বর নেচার মেডিসিনে প্রকাশিত হয়েছে। গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘হাই-গ্রেড সিরাস’ ধরনের ডিম্বাশয়ের ক্যানসার। এর পূর্ববর্তী একটি অবস্থায় ডিম্বনালি বা ফ্যালোপিয়ান টিউবের ভেতরের আবরণে অস্বাভাবিক কোষ তৈরি হয়। ‘সিরাস টিউবাল ইনট্রাএপিথেলিয়াল কার্সিনোমা’ বা এসটিআইসি নামের এই পর্যায়ে কোষগুলো তখনো আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে না। পরিবর্তনটি এতই সূক্ষ্ম যে সাধারণ ইমেজিং পরীক্ষায় দেখা যায় না। সাধারণত অস্ত্রোপচারে অপসারিত ডিম্বনালির টিস্যু পরীক্ষা করে এটি শনাক্ত করা হয়। গবেষকেরা মোট ৫০৬ জনের রক্তের নমুনা বিশ্লেষণ করেন। তাঁদের মধ্যে এসটিআইসি শনাক্ত হওয়া ৪৩ জন, বিভিন্ন পর্যায়ের হাই-গ্রেড সিরাস ক্যানসারের ২৩২ জন এবং ক্যানসার নয় এমন ডিম্বাশয় বা সংশ্লিষ্ট অঙ্গের সমস্যাযুক্ত ৮৮ জন ছিলেন। বাকি ১৪৩ জন ছিলেন তুলনার জন্য নির্বাচিত নিয়ন্ত্রণ দলে। এসটিআইসি ও ক্যানসার থাকা নারীদের রক্তে টু-স্ট্রোমার মাত্রা বেশি পাওয়া যায়। ফল যাচাইয়ের জন্য ব্যবহৃত পৃথক একটি দলে পরীক্ষাটি এসটিআইসি থাকা নারীদের ৯২ দশমিক ৩ শতাংশকে শনাক্ত করতে পেরেছে। একই সঙ্গে সুস্থ নারীদের ৯৮ দশমিক ২ শতাংশকে সঠিকভাবে নেগেটিভ হিসেবে চিহ্নিত করেছে। উচ্চঝুঁকির জনগোষ্ঠীতে পরীক্ষাটি কেমন কাজ করতে পারে, তার মডেলভিত্তিক হিসাবে প্রায় ৭২ শতাংশ পজিটিভ ফল সঠিক হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। এটি বাস্তবে বড় জনগোষ্ঠীর ওপর পরীক্ষা চালিয়ে পাওয়া ফল নয়। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক ও গবেষক রাজন গোগনা এবং এশা মদন। তাঁদের লক্ষ্য, বড় টিউমার খোঁজার পরিবর্তে রোগের শুরুর জৈবিক পরিবর্তন শনাক্ত করা। বংশগত কারণে উচ্চঝুঁকিতে থাকা অনেক নারীকে প্রতিরোধমূলকভাবে ডিম্বনালি ও ডিম্বাশয় অপসারণের সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতে পরীক্ষাটির কার্যকারিতা প্রতিষ্ঠিত হলে এমন সিদ্ধান্তে বাড়তি তথ্য পাওয়া যেতে পারে বলে গবেষকেরা আশা করছেন। বর্তমান গবেষণায় আগে সংগ্রহ করা এবং রোগনির্ণয় নিশ্চিত হওয়া ব্যক্তিদের নমুনা ব্যবহার করা হয়েছে। পরবর্তী ধাপে অংশগ্রহণকারীদের রক্ত সংগ্রহ করে দীর্ঘ সময় অনুসরণ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপসর্গ দেখা দেওয়ার কত আগে সংকেতটি পাওয়া যায়, কতটা নির্ভরযোগ্যভাবে রোগ শনাক্ত হয় এবং চিকিৎসার সিদ্ধান্তে পরীক্ষাটি কতটা কাজে আসে, তা যাচাই করা হবে। সংবাদসূত্র নেচার মেডিসিন, হোগ ফ্যামিলি ক্যানসার ইনস্টিটিউট, নিউজউইক।
আইসক্রিম ও চিনিযুক্ত খাবার খেলে বাড়তে পারে স্তন ক্যানসারের ঝুঁকি, বলছে গবেষণা
প্রাণঘাতী ব্রেইন ক্যানসার গ্লিওব্লাস্টোমার নতুন রহস্য উদঘাটন, চিকিৎসায় আশার আলো
যুক্তরাষ্ট্রে নবজাতকদের ভিটামিন কে ইনজেকশন না দেওয়ার হার দ্বিগুণ, বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকি
আগের রাতেও সম্পূর্ণ সুস্থ ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন মুখের বাঁ পাশ অবশ হয়ে গেছে। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে কথা বলা ও হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলেন ২২ বছর বয়সী এক তরুণী। যুক্তরাজ্যের ইংল্যান্ডে লিলি থর্ন নামের ওই তরুণীর এমন শারীরিক অবস্থার পেছনে বিরল ধরনের স্নায়বিক সমস্যার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। নিউইয়র্ক পোস্ট ও ব্রিটিশ সংবাদ সংস্থা এসডব্লিউএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের কামব্রিয়ার ব্যারো ইন ফার্নেস এলাকার বাসিন্দা লিলি পেশায় একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। গত ১ অক্টোবর স্বাভাবিকভাবেই ঘুমাতে যান তিনি। কিন্তু পরদিন ২ অক্টোবর সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারেন, মুখের বাঁ পাশ ঠিকমতো নাড়াতে পারছেন না। দ্রুত তাঁকে ফার্নেস জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়। প্রথমে চিকিৎসকেরা তাঁর বেলস পালসি শনাক্ত করেন। এটি এমন একটি সমস্যা, যাতে মুখের এক পাশের পেশি সাময়িকভাবে দুর্বল বা অবশ হয়ে যেতে পারে। চিকিৎসকেরা তাঁকে স্টেরয়েড ওষুধ দিয়ে বাড়ি পাঠান। তবে পরদিন থেকেই তাঁর কথা জড়িয়ে যেতে শুরু করে। আবার হাসপাতালে নেওয়া হলে স্ট্রোক হয়েছে কি না, তা জানতে সিটি স্ক্যান করা হয়। পরীক্ষায় স্ট্রোকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর চিকিৎসকেরা রামসে হান্ট সিনড্রোমের সম্ভাবনা বিবেচনা করে অ্যান্টিভাইরাল ওষুধ দেন। কিন্তু অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি হতে থাকে। ৭ অক্টোবরের মধ্যে লিলি হাঁটা ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। পরিবারের দাবি, একপর্যায়ে দিনে প্রায় ৩০ বার পর্যন্ত তাঁর খিঁচুনি হচ্ছিল। কয়েকটি ঘটনায় তিনি সাড়া দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলতেন। বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসকদের মূল্যায়নের পর তাঁর ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা এফএনডি শনাক্ত হয়। এটি স্নায়ুতন্ত্রের এমন একটি সমস্যা, যেখানে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে সংকেত আদানপ্রদানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে হাঁটাচলায় সমস্যা, কথা জড়িয়ে যাওয়া, শরীরের দুর্বলতা এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে লিলির ক্ষেত্রে ঠিক কী কারণে এই সমস্যা তৈরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরা। লিলির খালা অ্যাশলি থর্ন জানিয়েছেন, অসুস্থ হওয়ার আগে তাঁর ভাগনি সম্পূর্ণ সুস্থ ও কর্মচঞ্চল ছিলেন। ভ্রমণ করতে ভালোবাসতেন এবং অসুস্থ হওয়ার কয়েক সপ্তাহ আগেই পরিবারের সঙ্গে তুরস্ক থেকে ঘুরে এসেছিলেন। হঠাৎ এমন পরিবর্তনে পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চিকিৎসকেরা মানসিক চাপের সম্ভাব্য ভূমিকার কথা বিবেচনা করলেও নির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। গত ২২ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়পত্র পান লিলি। বর্তমানে কিছুটা কথা বলতে পারলেও তাঁর কথা জড়িয়ে যায় এবং তোতলামির সমস্যা রয়েছে। এখনো নিজে হাঁটতে পারছেন না। খিঁচুনিও পুরোপুরি বন্ধ হয়নি। আপাতত তিনি পরিবারের সদস্যদের সহায়তায় দৈনন্দিন জীবনযাপন করছেন। এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিশেষায়িত চিকিৎসাসেবার নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করায় বেসরকারিভাবে চিকিৎসার উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশনের খরচ জোগাতে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন স্বজনেরা। তাঁদের আশা, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে লিলি ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরা এবং স্বাধীন জীবনযাপনের সক্ষমতা ফিরে পাবেন। সূত্র: নিউইয়র্ক পোস্ট, এসডব্লিউএনএস, ৪ নভেম্বর ২০২৬।
বাস্তবেই আছে ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফের মতো বিরল রোগ, শরীরে দেখা দেয় অদ্ভুত লক্ষণ
প্রচলিত কেমোথেরাপির চেয়ে বেশি কার্যকর নতুন ওষুধ, কমেছে স্তন ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকি