সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
তথ্যপ্রযুক্তি

মহাকাশে এই প্রথম নভোচারীর সাহায্য ছাড়াই নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৫:১
নিজের অংশ নিজেই তৈরি করল রোবট
নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

মহাকাশ গবেষণা ও প্রকৌশলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিজ্ঞানীরা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো নভোচারীর সরাসরি সহায়তা বা নিয়ন্ত্রণ ছাড়াই মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে একটি কাঠামো জুড়ে দিয়েছে একটি রোবট। নিম্ন-পৃথিবী কক্ষপথে (লো-আর্থ অরবিট) পরিচালিত এই পরীক্ষায় ভবিষ্যতে মহাকাশে বিশালাকার যন্ত্রপাতি ও অবকাঠামো নির্মাণের পথ খুলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

 

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষকদের তৈরি ‘অটোনোমাস ইন-স্পেস টেনশনড রিফ্লেক্টর অ্যাসেম্বলি’ বা সংক্ষেপে অ্যাস্ট্রা (ASTRA) নামের রোবটিক সিস্টেমটি এই সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (ডারপা) অর্থায়নে পরিচালিত ‘নোম্যাড’ (NOM4D) কর্মসূচির আওতায় এই পরীক্ষা চালানো হয়।

 

কীভাবে কাজ করেছে রোবটটি

নকশা অনুযায়ী, ১.৪ মিটার ব্যাসের একটি রিফ্লেক্টর অ্যান্টেনার কাঠামো তৈরির জন্য মোট ১১টি অংশ বা ‘বে’ জোড়া দেওয়ার কথা ছিল। কম্পোজিট ফাইবার টিউব, অ্যালুমিনিয়ামের সংযোগস্থল এবং ক্যাপটন প্রতিফলক পৃষ্ঠ দিয়ে অ্যান্টেনাটি গঠিত। মহাকাশে যাওয়ার সময় রোবটটির সঙ্গে আগে থেকেই দুটি অংশ সংযুক্ত ছিল এবং কক্ষপথে পৌঁছে রোবটটি যান্ত্রিক হাতের সাহায্যে সংরক্ষণাগার থেকে যন্ত্রাংশ নিয়ে স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় অংশটি যুক্ত করতে সক্ষম হয়।

 

তবে মহাকাশের পরিবেশে কিছু কারিগরি জটিলতা এবং সময়ের সীমাবদ্ধতার কারণে আগামী ডিসেম্বরে মিশন শেষ হওয়ার আগেই পুরো ১১টি অংশের সংযোজন শেষ করা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। কক্ষপথে উদ্ভূত সমস্যাগুলো শনাক্ত ও সমাধান করতে ক্যালটেকের পরীক্ষাগারে রাখা আরেকটি একই রকম অ্যাস্ট্রা সিস্টেমের ওপর ভরসা করেছেন প্রকৌশলীরা।

 

মহাকাশ নির্মাণে কেন গুরুত্বপূর্ণ এই সাফল্য

গবেষকদের ভাষ্যমতে, এটি একটি ‘প্রুফ-অফ-কনসেপ্ট’ বা ধারণার কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। এতদিন রকেটের পেলোড বা আকারের সীমাবদ্ধতার কারণে মহাকাশে পাঠানো যন্ত্রের আকার নির্দিষ্ট মাত্রায় আটকে থাকত।

 

ক্যালটেকের অ্যারোস্পেস ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং প্রকল্পের প্রধান সের্জিও পেল্লেগ্রিনো জানিয়েছেন, পৃথিবীতে পুরো কাঠামো বানিয়ে ভাঁজ করে মহাকাশে পাঠানোর সীমা ছাড়িয়ে গেলে মহাকাশেই তা নির্মাণের কথা ভাবতে হয়। স্বয়ংক্রিয়ভাবে কাঠামো জোড়া দেওয়ার এই প্রযুক্তি ভবিষ্যতে কয়েকশ মিটার বা কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল সৌর প্যানেল, শক্তিশালী টেলিস্কোপ, যোগাযোগ অ্যান্টেনা কিংবা মহাকাশ স্টেশন তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: সায়েন্স অ্যালার্ট।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

তথ্যপ্রযুক্তি

View more
নিজের অংশ নিজেই তৈরি করল রোবট
মহাকাশে এই প্রথম নভোচারীর সাহায্য ছাড়াই নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

মহাকাশ গবেষণা ও প্রকৌশলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিজ্ঞানীরা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো নভোচারীর সরাসরি সহায়তা বা নিয়ন্ত্রণ ছাড়াই মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে একটি কাঠামো জুড়ে দিয়েছে একটি রোবট। নিম্ন-পৃথিবী কক্ষপথে (লো-আর্থ অরবিট) পরিচালিত এই পরীক্ষায় ভবিষ্যতে মহাকাশে বিশালাকার যন্ত্রপাতি ও অবকাঠামো নির্মাণের পথ খুলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকেরা।   ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষকদের তৈরি ‘অটোনোমাস ইন-স্পেস টেনশনড রিফ্লেক্টর অ্যাসেম্বলি’ বা সংক্ষেপে অ্যাস্ট্রা (ASTRA) নামের রোবটিক সিস্টেমটি এই সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (ডারপা) অর্থায়নে পরিচালিত ‘নোম্যাড’ (NOM4D) কর্মসূচির আওতায় এই পরীক্ষা চালানো হয়।   কীভাবে কাজ করেছে রোবটটি নকশা অনুযায়ী, ১.৪ মিটার ব্যাসের একটি রিফ্লেক্টর অ্যান্টেনার কাঠামো তৈরির জন্য মোট ১১টি অংশ বা ‘বে’ জোড়া দেওয়ার কথা ছিল। কম্পোজিট ফাইবার টিউব, অ্যালুমিনিয়ামের সংযোগস্থল এবং ক্যাপটন প্রতিফলক পৃষ্ঠ দিয়ে অ্যান্টেনাটি গঠিত। মহাকাশে যাওয়ার সময় রোবটটির সঙ্গে আগে থেকেই দুটি অংশ সংযুক্ত ছিল এবং কক্ষপথে পৌঁছে রোবটটি যান্ত্রিক হাতের সাহায্যে সংরক্ষণাগার থেকে যন্ত্রাংশ নিয়ে স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় অংশটি যুক্ত করতে সক্ষম হয়।   তবে মহাকাশের পরিবেশে কিছু কারিগরি জটিলতা এবং সময়ের সীমাবদ্ধতার কারণে আগামী ডিসেম্বরে মিশন শেষ হওয়ার আগেই পুরো ১১টি অংশের সংযোজন শেষ করা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। কক্ষপথে উদ্ভূত সমস্যাগুলো শনাক্ত ও সমাধান করতে ক্যালটেকের পরীক্ষাগারে রাখা আরেকটি একই রকম অ্যাস্ট্রা সিস্টেমের ওপর ভরসা করেছেন প্রকৌশলীরা।   মহাকাশ নির্মাণে কেন গুরুত্বপূর্ণ এই সাফল্য গবেষকদের ভাষ্যমতে, এটি একটি ‘প্রুফ-অফ-কনসেপ্ট’ বা ধারণার কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। এতদিন রকেটের পেলোড বা আকারের সীমাবদ্ধতার কারণে মহাকাশে পাঠানো যন্ত্রের আকার নির্দিষ্ট মাত্রায় আটকে থাকত।   ক্যালটেকের অ্যারোস্পেস ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং প্রকল্পের প্রধান সের্জিও পেল্লেগ্রিনো জানিয়েছেন, পৃথিবীতে পুরো কাঠামো বানিয়ে ভাঁজ করে মহাকাশে পাঠানোর সীমা ছাড়িয়ে গেলে মহাকাশেই তা নির্মাণের কথা ভাবতে হয়। স্বয়ংক্রিয়ভাবে কাঠামো জোড়া দেওয়ার এই প্রযুক্তি ভবিষ্যতে কয়েকশ মিটার বা কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল সৌর প্যানেল, শক্তিশালী টেলিস্কোপ, যোগাযোগ অ্যান্টেনা কিংবা মহাকাশ স্টেশন তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: সায়েন্স অ্যালার্ট।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৫:১
আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ছবি: সংগৃহীত

১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। ছবি: সংগৃহীত

১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়

চুলের গোড়ায় বৈদ্যুতিক উদ্দীপনা ও বিশেষ উপাদান পৌঁছে দিতে তৈরি হয়েছে পরীক্ষামূলক চিরুনি ডিট্যাঙ্গল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চুল পড়া রোধে চীনের বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, বৈদ্যুতিক চিরুনিতে ফিরবে হারানো চুল

উবার ইটসের নতুন চমক
ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক

যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযোজন করেছে উবার ইটস। এখন থেকে নির্দিষ্ট এলাকার গ্রাহকেরা রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে ডেলিভারি কর্মীর পরিবর্তে স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে তা বাড়িতে পৌঁছে নিতে পারবেন। ড্রোনে খাবার সরবরাহের এই সেবা মঙ্গলবার, ১৭ নভেম্বর, টেক্সাসের হিউস্টন শহরের উপকণ্ঠ স্প্রিং এলাকায় চালু করেছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠান জিপলাইনের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার ইটস।   এ সেবার মাধ্যমে গ্রাহকেরা উবার ইটস অ্যাপে ‘ড্রোন’ আইকনে প্রবেশ করে অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোর তালিকা দেখতে পারবেন। সেখান থেকে খাবার অর্ডার করার পাশাপাশি বাড়ির সামনে ড্রোন থেকে খাবার নামানোর উপযোগী খোলা জায়গা নির্ধারণ করতে হবে। অর্ডারটি ড্রোনের মাধ্যমে পৌঁছানোর পুরো প্রক্রিয়াও অ্যাপে সরাসরি অনুসরণ করা যাবে।   মঙ্গলবার ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে নতুন প্রযুক্তিটি তুলে ধরে উবার ইটস ও জিপলাইন। এ সময় এবিসি নিউজের সাংবাদিক জিও বেনিতেজ স্প্রিং এলাকার একটি বাড়িতে সাবওয়ে থেকে খাবার অর্ডার করে ড্রোন ডেলিভারি সরাসরি দেখেন। রেস্তোরাঁয় খাবার প্রস্তুত হওয়ার পর জিপলাইনের ড্রোন সেটি নিয়ে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যায়। এরপর মাটি থেকে ৩০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থান করেই বিশেষ দড়ির সাহায্যে খাবারভর্তি পাত্রটি বাড়ির সামনের খোলা জায়গায় নামিয়ে দেয়।   জিপলাইনের প্রধান নির্বাহী কেলার ক্লিফটন জানান, এই প্রযুক্তির লক্ষ্য হলো সাধারণ পরিবারগুলোর কাছে ১০ মিনিটেরও কম সময়ে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা। তাঁর দাবি, ড্রোনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল গতিতে চলতে পারে এবং একবারে সর্বোচ্চ আট পাউন্ড ওজনের খাবার বহন করতে সক্ষম। অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে সর্বোচ্চ ১০ মাইল দূরত্বের মধ্যে থাকা গ্রাহকেরা এ সুবিধা পাবেন।   জিপলাইন জানিয়েছে, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় চলাচলের উপযোগী করেও ড্রোনগুলো তৈরি করা হয়েছে। শব্দ কমানোর জন্য ড্রোনের উড়ার পথ ও উচ্চতা নির্ধারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। মাটি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে খাবার নামানোর কারণে আশপাশে শব্দের প্রভাবও তুলনামূলক কম থাকে বলে দাবি প্রতিষ্ঠানটির।   প্রাথমিকভাবে স্প্রিং এলাকায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। শুরুতে জার্সি মাইকস, জ্যাক্সবিস, আরবান বার্ড এবং আবু ওমর হালালসহ কয়েকটি রেস্তোরাঁ এ ব্যবস্থায় যুক্ত হয়েছে। ড্রোনে খাবার সরবরাহের ক্ষেত্রে গ্রাহকদের টিপ দেওয়ার প্রয়োজন হবে না। তবে চাইলে তাঁরা অ্যাপের মাধ্যমে ডেলিভারির অভিজ্ঞতা সম্পর্কে মূল্যায়ন জানাতে পারবেন। যারা প্রচলিত পদ্ধতিতে ডেলিভারি নিতে চান, তাঁদের জন্য ডেলিভারি কর্মীর মাধ্যমে খাবার পাওয়ার ব্যবস্থাও চালু থাকবে।   স্প্রিং এলাকায় সেবা চালুর পর পরবর্তী পর্যায়ে ডালাসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েক ডজন শহরে ড্রোন ডেলিভারি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উবার ইটস ও জিপলাইনের। প্রতিষ্ঠান দুটির লক্ষ্য, ২০২৯ সালের শেষ নাগাদ প্রতিদিন ১০ লাখ ড্রোন ডেলিভারি সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা।   প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফলভাবে সম্প্রসারিত হলে যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহের প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। তবে আপাতত সেবাটি নির্দিষ্ট এলাকার গ্রাহক ও অংশগ্রহণকারী রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১৮:২৪
জনপ্রিয় ভিডিও গেম জিটিএর একটি দৃশ্য। ছবি সংগৃহীত

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জিটিএ-৬’, মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে আয় ১.১৮ বিলিয়ন ডলার

জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!

২২ ঘণ্টা মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরল স্টারশিপ, যান্ত্রিক বাহুতে ধরল রকেটকে; জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!

অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

উৎক্ষেপণের ১০ মিনিটেই বিপর্যয়, অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে আবারও ফিরতে সহযোগীদের সঙ্গে আলোচনা করছেন জেনসেন হুয়াং। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পদত্যাগের কয়েক দিন পরই এনভিডিয়ায় ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের, সমর্থনে ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক দিনের মধ্যেই আবারও নেতৃত্বে ফেরার চেষ্টা শুরু করেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। প্রযুক্তি খাতের কয়েকজন প্রভাবশালী উদ্যোক্তা, বিনিয়োগকারী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী এই উদ্যোগে সমর্থন দিচ্ছেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক এবং বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগের মধ্যে পদত্যাগ করা হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে সিলিকন ভ্যালিতে নতুন আলোচনা শুরু হয়েছে।   ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের ১৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন হুয়াং। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাঁর কয়েকজন সমর্থক এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে রাজি করানোর পরিকল্পনা করছেন। একজন ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, এ জন্য সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বিশেষ সমন্বয় দল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি হোয়াইট হাউসের সমর্থন পাওয়ারও চেষ্টা করা হতে পারে।   গত ১২ নভেম্বর এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা দেয়। এর আগে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে অ্যালিস হুয়াং নামের এক চীনা ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়। মার্কিন গোয়েন্দা সংস্থার সন্দেহ, ওই নারী চীনের হয়ে তথ্য সংগ্রহের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা গোয়েন্দাবৃত্তির অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন তথ্য প্রকাশিত হয়নি। চীনও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।   ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করে ক্ষমা চান জেনসেন হুয়াং। তবে সেখানে সংশ্লিষ্ট নারীর পরিচয় উল্লেখ করেননি তিনি। এর মধ্যে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ উঠে আসে। পরে রয়টার্স আরও এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের তথ্য প্রকাশ করে। এসব প্রতিবেদনের পর তাঁর নেতৃত্ব, কর্মক্ষেত্রে আচরণ এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা নিয়ে প্রশ্ন দেখা দেয়।   এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিদেশি গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ এখন পর্যন্ত তাদের হাতে নেই। তদন্তে সব প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করা হবে। এদিকে হুয়াংয়ের পদত্যাগের পর প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থায়ী নেতৃত্ব নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে সম্ভাব্য প্রার্থীদের বিবেচনার কথা জানিয়েছে পরিচালনা পর্ষদ।   তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে প্রযুক্তি খাতের একটি অংশ প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তাঁকে আবার প্রধান নির্বাহীর পদে ফিরিয়ে আনার দাবিতে অনলাইন আবেদনে এক লাখের বেশি স্বাক্ষর সংগ্রহের খবর পাওয়া গেছে। সমর্থকদের মধ্যে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক, এপিক গেমসের প্রধান টিম সুইনি এবং রিপ্লিটের প্রধান আমজাদ মাসাদের নাম এসেছে। মাস্কের আশঙ্কা, হুয়াংয়ের অনুপস্থিতিতে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক ও চুক্তিগুলো ঝুঁকিতে পড়তে পারে। যদিও অনলাইন আবেদনে অংশগ্রহণকারীদের পরিচয় ও প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সম্পর্ক স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।   এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে চলমান বিতর্কে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও ভিন্নমত দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংকে দীর্ঘদিনের পরিচিত একজন দক্ষ ব্যক্তি হিসেবে প্রশংসা করেছেন। অন্যদিকে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়ার নেতৃত্বে বড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। হুয়াংয়ের ফিরে আসার উদ্যোগের বিষয়ে এনভিডিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়নি। ফলে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি এখনো অনিশ্চিত।   ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়াকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করার পেছনে জেনসেন হুয়াংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত চিপের বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির শক্তিশালী অবস্থান রয়েছে। ফলে হুয়াংয়ের পদত্যাগ এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা শুধু একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগকারী, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক চিপ সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোও পরিস্থিতির দিকে নজর রাখছে।   সংবাদসূত্র: Financial Times, Reuters

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১৯:৪৭
টেক্সাসের স্টারবেস থেকে স্পেসএক্সের স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণ। মহাকাশযানটি সফলভাবে কক্ষপথে পৌঁছালেও সুপার হেভি রকেটটি সমুদ্রে বিস্ফোরিত হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মহাকাশে পৌঁছাল স্পেসএক্সের স্টারশিপ, ফেরার পথে বিস্ফোরিত সুপার হেভি রকেট

বিশ্বজুড়ে স্বাভাবিক হয়ে আসছে ট্রাফিক

ধীরে ধীরে সচল হচ্ছে মাইক্রোসফটের সেবা, বিশ্বজুড়ে স্বাভাবিক হয়ে আসছে ট্রাফিক

দুই ব্যক্তিগত সম্পর্কের খবর ও চীনে চিপ সরবরাহ নিয়ে অভিযোগের মধ্যে তদন্তের মুখে জেনসেন হুয়াং। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেম, চাকরি হারাতে বসেছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...