পেট্রলের এক লিটারেই ৯১২ কিলোমিটার! এমন গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগালেন শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির (বিওয়াইইউ) একদল প্রকৌশল শিক্ষার্থীর তৈরি পরীক্ষামূলক গাড়ি জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে। গাড়িটি এক লিটার জ্বালানিতে প্রায় ৯১২ কিলোমিটার পথ অতিক্রম করার সক্ষমতা অর্জন করেছে। ২০২৬ সালের শেল ইকো-ম্যারাথন প্রতিযোগিতায় প্রতি মার্কিন গ্যালনে ২ হাজার ১৪৪ দশমিক ৯ মাইল চলার দক্ষতা দেখিয়ে নিজেদের বিভাগে প্রথম হয়েছে গাড়িটি।
গাড়িটির নাম ‘সুপারমাইলেজ’। এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই গাড়ি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির জন্য বড় অর্জন এনে দিয়েছে। গাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ওজন। মাত্র ৪৯ কেজি ওজনের এই যানটির বাইরের কাঠামো তৈরি করা হয়েছে হালকা কার্বন ফাইবার দিয়ে। সাধারণ গাড়ির মতো এতে একাধিক সিলিন্ডারের ইঞ্জিন নেই। ব্যবহার করা হয়েছে বিশেষভাবে পরিবর্তিত এক সিলিন্ডারের ইঞ্জিন। প্রচলিত পেট্রলচালিত ইঞ্জিনকে পরিবর্তন করে ইথানল ব্যবহারের উপযোগী করা হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষার্থীরা গাড়িটির নকশায় বেশ কিছু পরিবর্তন এনেছেন। অপ্রয়োজনীয় যন্ত্রাংশ বাদ দিয়ে ওজন কমানো হয়েছে। পাশাপাশি ইঞ্জিনের জ্বালানি সরবরাহব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত জ্বালানি পাম্পের পরিবর্তে বিশেষ চাপের মাধ্যমে ট্যাংক থেকে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা হয়। গাড়ির বায়ুগতিবিদ্যাগত নকশাও এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে চলার সময় বাতাসের বাধা কম হয়। ২০২৬ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়েতে অনুষ্ঠিত হয় শেল ইকো-ম্যারাথন প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল যত কম জ্বালানি ব্যবহার করে সম্ভব, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা।
প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, বিওয়াইইউর গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৯১১ দশমিক ৯ কিলোমিটার চলার দক্ষতা অর্জন করে। দ্বিতীয় স্থানে থাকা দলের গাড়ির দক্ষতা ছিল প্রতি লিটারে প্রায় ৮৬০ কিলোমিটার। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান ছিল উল্লেখযোগ্য। শুধু নিজ বিভাগেই নয়, প্রতিযোগিতার সামগ্রিক পয়েন্টেও বিওয়াইইউর দল শীর্ষস্থান অর্জন করে। এই সাফল্যের কারণে ২০২৭ সালে কাতারে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে দলটি।
তবে গাড়িটির অসাধারণ মাইলেজ দেখে সাধারণ গাড়ির সঙ্গে তুলনা করার সুযোগ নেই। এটি তৈরি করা হয়েছে মূলত জ্বালানি দক্ষতা পরীক্ষার জন্য, দৈনন্দিন যাতায়াতের জন্য নয়। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩০ মাইল। চালককে প্রায় শুয়ে থেকে গাড়ি চালাতে হয়। সাধারণ গাড়ির মতো এতে আরাম, যাত্রী পরিবহন ও সড়কে চলাচলের প্রয়োজনীয় সুবিধা নেই।
বিওয়াইইউর সুপারমাইলেজ দল গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো শেল ইকো-ম্যারাথনে নিজেদের বিভাগে প্রথম হয়েছে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও দলটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। গাড়িটি এখনই বাজারে বিক্রির জন্য তৈরি নয়। তবে এই গবেষণা ও উদ্ভাবন ভবিষ্যতের পরিবহন প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ। গাড়ির ওজন কমানো, ইঞ্জিনের কার্যকারিতা বাড়ানো এবং শক্তির অপচয় কমানোর মাধ্যমে কীভাবে জ্বালানি দক্ষতা বাড়ানো যায়, শিক্ষার্থীদের এই প্রকল্প তার বাস্তব উদাহরণ। সংবাদসূত্র: ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটি, শেল ইকো-ম্যারাথন। 874 এসকিউ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
তথ্যপ্রযুক্তি
View moreযুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির (বিওয়াইইউ) একদল প্রকৌশল শিক্ষার্থীর তৈরি পরীক্ষামূলক গাড়ি জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে। গাড়িটি এক লিটার জ্বালানিতে প্রায় ৯১২ কিলোমিটার পথ অতিক্রম করার সক্ষমতা অর্জন করেছে। ২০২৬ সালের শেল ইকো-ম্যারাথন প্রতিযোগিতায় প্রতি মার্কিন গ্যালনে ২ হাজার ১৪৪ দশমিক ৯ মাইল চলার দক্ষতা দেখিয়ে নিজেদের বিভাগে প্রথম হয়েছে গাড়িটি। গাড়িটির নাম ‘সুপারমাইলেজ’। এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই গাড়ি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির জন্য বড় অর্জন এনে দিয়েছে। গাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ওজন। মাত্র ৪৯ কেজি ওজনের এই যানটির বাইরের কাঠামো তৈরি করা হয়েছে হালকা কার্বন ফাইবার দিয়ে। সাধারণ গাড়ির মতো এতে একাধিক সিলিন্ডারের ইঞ্জিন নেই। ব্যবহার করা হয়েছে বিশেষভাবে পরিবর্তিত এক সিলিন্ডারের ইঞ্জিন। প্রচলিত পেট্রলচালিত ইঞ্জিনকে পরিবর্তন করে ইথানল ব্যবহারের উপযোগী করা হয়েছে। জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষার্থীরা গাড়িটির নকশায় বেশ কিছু পরিবর্তন এনেছেন। অপ্রয়োজনীয় যন্ত্রাংশ বাদ দিয়ে ওজন কমানো হয়েছে। পাশাপাশি ইঞ্জিনের জ্বালানি সরবরাহব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত জ্বালানি পাম্পের পরিবর্তে বিশেষ চাপের মাধ্যমে ট্যাংক থেকে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা হয়। গাড়ির বায়ুগতিবিদ্যাগত নকশাও এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে চলার সময় বাতাসের বাধা কম হয়। ২০২৬ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়েতে অনুষ্ঠিত হয় শেল ইকো-ম্যারাথন প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল যত কম জ্বালানি ব্যবহার করে সম্ভব, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা। প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, বিওয়াইইউর গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৯১১ দশমিক ৯ কিলোমিটার চলার দক্ষতা অর্জন করে। দ্বিতীয় স্থানে থাকা দলের গাড়ির দক্ষতা ছিল প্রতি লিটারে প্রায় ৮৬০ কিলোমিটার। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান ছিল উল্লেখযোগ্য। শুধু নিজ বিভাগেই নয়, প্রতিযোগিতার সামগ্রিক পয়েন্টেও বিওয়াইইউর দল শীর্ষস্থান অর্জন করে। এই সাফল্যের কারণে ২০২৭ সালে কাতারে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে দলটি। তবে গাড়িটির অসাধারণ মাইলেজ দেখে সাধারণ গাড়ির সঙ্গে তুলনা করার সুযোগ নেই। এটি তৈরি করা হয়েছে মূলত জ্বালানি দক্ষতা পরীক্ষার জন্য, দৈনন্দিন যাতায়াতের জন্য নয়। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩০ মাইল। চালককে প্রায় শুয়ে থেকে গাড়ি চালাতে হয়। সাধারণ গাড়ির মতো এতে আরাম, যাত্রী পরিবহন ও সড়কে চলাচলের প্রয়োজনীয় সুবিধা নেই। বিওয়াইইউর সুপারমাইলেজ দল গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো শেল ইকো-ম্যারাথনে নিজেদের বিভাগে প্রথম হয়েছে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও দলটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। গাড়িটি এখনই বাজারে বিক্রির জন্য তৈরি নয়। তবে এই গবেষণা ও উদ্ভাবন ভবিষ্যতের পরিবহন প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ। গাড়ির ওজন কমানো, ইঞ্জিনের কার্যকারিতা বাড়ানো এবং শক্তির অপচয় কমানোর মাধ্যমে কীভাবে জ্বালানি দক্ষতা বাড়ানো যায়, শিক্ষার্থীদের এই প্রকল্প তার বাস্তব উদাহরণ। সংবাদসূত্র: ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটি, শেল ইকো-ম্যারাথন। 874 এসকিউ
‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার
কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট; বদলে যাচ্ছে ভবিষ্যতের কর্মজগৎ
২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে
মহাকাশ গবেষণা ও প্রকৌশলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিজ্ঞানীরা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো নভোচারীর সরাসরি সহায়তা বা নিয়ন্ত্রণ ছাড়াই মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে একটি কাঠামো জুড়ে দিয়েছে একটি রোবট। নিম্ন-পৃথিবী কক্ষপথে (লো-আর্থ অরবিট) পরিচালিত এই পরীক্ষায় ভবিষ্যতে মহাকাশে বিশালাকার যন্ত্রপাতি ও অবকাঠামো নির্মাণের পথ খুলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকেরা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষকদের তৈরি ‘অটোনোমাস ইন-স্পেস টেনশনড রিফ্লেক্টর অ্যাসেম্বলি’ বা সংক্ষেপে অ্যাস্ট্রা (ASTRA) নামের রোবটিক সিস্টেমটি এই সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (ডারপা) অর্থায়নে পরিচালিত ‘নোম্যাড’ (NOM4D) কর্মসূচির আওতায় এই পরীক্ষা চালানো হয়। কীভাবে কাজ করেছে রোবটটি নকশা অনুযায়ী, ১.৪ মিটার ব্যাসের একটি রিফ্লেক্টর অ্যান্টেনার কাঠামো তৈরির জন্য মোট ১১টি অংশ বা ‘বে’ জোড়া দেওয়ার কথা ছিল। কম্পোজিট ফাইবার টিউব, অ্যালুমিনিয়ামের সংযোগস্থল এবং ক্যাপটন প্রতিফলক পৃষ্ঠ দিয়ে অ্যান্টেনাটি গঠিত। মহাকাশে যাওয়ার সময় রোবটটির সঙ্গে আগে থেকেই দুটি অংশ সংযুক্ত ছিল এবং কক্ষপথে পৌঁছে রোবটটি যান্ত্রিক হাতের সাহায্যে সংরক্ষণাগার থেকে যন্ত্রাংশ নিয়ে স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় অংশটি যুক্ত করতে সক্ষম হয়। তবে মহাকাশের পরিবেশে কিছু কারিগরি জটিলতা এবং সময়ের সীমাবদ্ধতার কারণে আগামী ডিসেম্বরে মিশন শেষ হওয়ার আগেই পুরো ১১টি অংশের সংযোজন শেষ করা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। কক্ষপথে উদ্ভূত সমস্যাগুলো শনাক্ত ও সমাধান করতে ক্যালটেকের পরীক্ষাগারে রাখা আরেকটি একই রকম অ্যাস্ট্রা সিস্টেমের ওপর ভরসা করেছেন প্রকৌশলীরা। মহাকাশ নির্মাণে কেন গুরুত্বপূর্ণ এই সাফল্য গবেষকদের ভাষ্যমতে, এটি একটি ‘প্রুফ-অফ-কনসেপ্ট’ বা ধারণার কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। এতদিন রকেটের পেলোড বা আকারের সীমাবদ্ধতার কারণে মহাকাশে পাঠানো যন্ত্রের আকার নির্দিষ্ট মাত্রায় আটকে থাকত। ক্যালটেকের অ্যারোস্পেস ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং প্রকল্পের প্রধান সের্জিও পেল্লেগ্রিনো জানিয়েছেন, পৃথিবীতে পুরো কাঠামো বানিয়ে ভাঁজ করে মহাকাশে পাঠানোর সীমা ছাড়িয়ে গেলে মহাকাশেই তা নির্মাণের কথা ভাবতে হয়। স্বয়ংক্রিয়ভাবে কাঠামো জোড়া দেওয়ার এই প্রযুক্তি ভবিষ্যতে কয়েকশ মিটার বা কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল সৌর প্যানেল, শক্তিশালী টেলিস্কোপ, যোগাযোগ অ্যান্টেনা কিংবা মহাকাশ স্টেশন তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: সায়েন্স অ্যালার্ট।
১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক
১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়
চুল পড়া রোধে চীনের বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, বৈদ্যুতিক চিরুনিতে ফিরবে হারানো চুল
যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযোজন করেছে উবার ইটস। এখন থেকে নির্দিষ্ট এলাকার গ্রাহকেরা রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে ডেলিভারি কর্মীর পরিবর্তে স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে তা বাড়িতে পৌঁছে নিতে পারবেন। ড্রোনে খাবার সরবরাহের এই সেবা মঙ্গলবার, ১৭ নভেম্বর, টেক্সাসের হিউস্টন শহরের উপকণ্ঠ স্প্রিং এলাকায় চালু করেছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠান জিপলাইনের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার ইটস। এ সেবার মাধ্যমে গ্রাহকেরা উবার ইটস অ্যাপে ‘ড্রোন’ আইকনে প্রবেশ করে অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোর তালিকা দেখতে পারবেন। সেখান থেকে খাবার অর্ডার করার পাশাপাশি বাড়ির সামনে ড্রোন থেকে খাবার নামানোর উপযোগী খোলা জায়গা নির্ধারণ করতে হবে। অর্ডারটি ড্রোনের মাধ্যমে পৌঁছানোর পুরো প্রক্রিয়াও অ্যাপে সরাসরি অনুসরণ করা যাবে। মঙ্গলবার ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে নতুন প্রযুক্তিটি তুলে ধরে উবার ইটস ও জিপলাইন। এ সময় এবিসি নিউজের সাংবাদিক জিও বেনিতেজ স্প্রিং এলাকার একটি বাড়িতে সাবওয়ে থেকে খাবার অর্ডার করে ড্রোন ডেলিভারি সরাসরি দেখেন। রেস্তোরাঁয় খাবার প্রস্তুত হওয়ার পর জিপলাইনের ড্রোন সেটি নিয়ে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যায়। এরপর মাটি থেকে ৩০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থান করেই বিশেষ দড়ির সাহায্যে খাবারভর্তি পাত্রটি বাড়ির সামনের খোলা জায়গায় নামিয়ে দেয়। জিপলাইনের প্রধান নির্বাহী কেলার ক্লিফটন জানান, এই প্রযুক্তির লক্ষ্য হলো সাধারণ পরিবারগুলোর কাছে ১০ মিনিটেরও কম সময়ে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা। তাঁর দাবি, ড্রোনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল গতিতে চলতে পারে এবং একবারে সর্বোচ্চ আট পাউন্ড ওজনের খাবার বহন করতে সক্ষম। অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে সর্বোচ্চ ১০ মাইল দূরত্বের মধ্যে থাকা গ্রাহকেরা এ সুবিধা পাবেন। জিপলাইন জানিয়েছে, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় চলাচলের উপযোগী করেও ড্রোনগুলো তৈরি করা হয়েছে। শব্দ কমানোর জন্য ড্রোনের উড়ার পথ ও উচ্চতা নির্ধারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। মাটি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে খাবার নামানোর কারণে আশপাশে শব্দের প্রভাবও তুলনামূলক কম থাকে বলে দাবি প্রতিষ্ঠানটির। প্রাথমিকভাবে স্প্রিং এলাকায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। শুরুতে জার্সি মাইকস, জ্যাক্সবিস, আরবান বার্ড এবং আবু ওমর হালালসহ কয়েকটি রেস্তোরাঁ এ ব্যবস্থায় যুক্ত হয়েছে। ড্রোনে খাবার সরবরাহের ক্ষেত্রে গ্রাহকদের টিপ দেওয়ার প্রয়োজন হবে না। তবে চাইলে তাঁরা অ্যাপের মাধ্যমে ডেলিভারির অভিজ্ঞতা সম্পর্কে মূল্যায়ন জানাতে পারবেন। যারা প্রচলিত পদ্ধতিতে ডেলিভারি নিতে চান, তাঁদের জন্য ডেলিভারি কর্মীর মাধ্যমে খাবার পাওয়ার ব্যবস্থাও চালু থাকবে। স্প্রিং এলাকায় সেবা চালুর পর পরবর্তী পর্যায়ে ডালাসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েক ডজন শহরে ড্রোন ডেলিভারি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উবার ইটস ও জিপলাইনের। প্রতিষ্ঠান দুটির লক্ষ্য, ২০২৯ সালের শেষ নাগাদ প্রতিদিন ১০ লাখ ড্রোন ডেলিভারি সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফলভাবে সম্প্রসারিত হলে যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহের প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। তবে আপাতত সেবাটি নির্দিষ্ট এলাকার গ্রাহক ও অংশগ্রহণকারী রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ।
বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জিটিএ-৬’, মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে আয় ১.১৮ বিলিয়ন ডলার
২২ ঘণ্টা মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরল স্টারশিপ, যান্ত্রিক বাহুতে ধরল রকেটকে; জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!

