সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

দিল্লি ছাড়িয়ে রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে নিট-বিক্ষোভ, চরম বেকায়দায় মোদি সরকার

ইসতিয়াক আহমেদ প্রকাশ: জুলাই ২২, ২০২৬ ১৬:৩
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার রাজধানী দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু, হায়দরাবাদ, পাটনা, সুরাট এবং লখনউয়ের মতো বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একদিকে প্রধান বিরোধী দলগুলো এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি) রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছে, অন্যদিকে কেন্দ্র সরকার বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে দেশজুড়ে তৈরি হওয়া এই ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার রীতিমতো বেকায়দায় পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

রাজনৈতিক এই উত্তাপ চরম আকার ধারণ করে মঙ্গলবার। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসার অপরাধে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করে পুলিশ। নিট কেলেঙ্কারির দায় নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের কঠোর প্রতিবাদ জানিয়েছিলেন তারা। শীর্ষ নেতাদের আটকের এই ঘটনার পরই আন্দোলনের আঁচ রাজধানী ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও রাজপথ শান্ত হয়নি। বরং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অন্তত ১৬টি মেট্রো স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, মহারাষ্ট্রের বিশিষ্ট মারাঠা আন্দোলনকারী মনোজ জারাঙ্গে পাতিলও সিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করে এই ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এর পাশাপাশি পাটনা, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও সুরাটেও রাজপথে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন হাজারো প্রতিবাদী মানুষ।

 

এদিকে, উত্তরপ্রদেশের লখনউতে এক অভূতপূর্ব রাজনৈতিক সংঘাতের সাক্ষী হয়েছে দেশ। সেখানে বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি প্রতিবাদ মিছিল বের করে। উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাইয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ পথ আটকালে কংগ্রেস কর্মীরা রাস্তায় ধর্নায় বসেন, যার জেরে অজয় রাইসহ একাধিক নেতাকে আটক করা হয়। এর পাল্টা হিসেবে রাজ্য বিজেপি প্রধান পঙ্কজ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কাজ’-এর অভিযোগ তুলে পাল্টা মিছিল বের করেন বিজেপি কর্মীরা।

 

রাজপথের এই রাজনৈতিক সংঘাত শেষ পর্যন্ত গড়িয়েছে আইনি লড়াইয়েও। গত ২০ জুলাই সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্র ও দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ পুলিশি পদক্ষেপের সমস্ত সিসিটিভি ফুটেজ, বডি-ক্যামেরার রেকর্ডিং এবং অন্যান্য ইলেকট্রনিক প্রমাণ নিরাপদে সংরক্ষণের কড়া নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, কোনো জমায়েত বেআইনি হলেও বলপ্রয়োগের আগে আইনি নিয়মকানুন মেনে চলা পুলিশের অন্যতম দায়িত্ব। আগামী ১১ সেপ্টেম্বর এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আন্তর্জাতিক

View more
ভারতের চেন্নাইয়ে ২১ বছর বয়সী তরুণকে অপহরণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
চেন্নাইয়ে তরুণের পকেটে টাকা না পেয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা

ভারতের চেন্নাইয়ে ২১ বছর বয়সী এক তরুণকে অপহরণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা তরুণের পকেটে টাকা না পেয়ে তাঁকে মারধর করে ঋণের আবেদন করায়। পরে ঋণ অনুমোদিত হলে এটিএম বুথ থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নেয় তারা। শুধু টাকা নয়, ছেড়ে দেওয়ার আগে তরুণের মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের পাল্লিকারানাই এলাকায়।   পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণের নাম অজয়। তাঁর বয়স ২১ বছর। শহরের পাল্লিকারানাই এলাকা থেকে চার ব্যক্তি তাঁকে অপহরণ করে একটি অটোরিকশায় তুলে নেয়। এরপর তাঁর কাছে থাকা টাকা দাবি করে অভিযুক্তরা। অজয় জানান, তাঁর কাছে কোনো টাকা নেই। কিন্তু এই কথা শুনে তাঁকে ছেড়ে দেওয়ার পরিবর্তে মারধর শুরু করে ছিনতাইকারীরা।   অভিযোগ অনুযায়ী, টাকা না পেয়ে অভিযুক্তরা অজয়কে মোবাইল ফোনের একটি অ্যাপ ব্যবহার করে ঋণের আবেদন করতে বাধ্য করে। তাঁদের চাপে পড়ে তরুণটি অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করেন। পরে ঋণ অনুমোদিত হলে অভিযুক্তরা তাঁকে নিয়ে একটি এটিএম বুথের সামনে যায়। সেখান থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নেয় তারা।   টাকা তুলে নেওয়ার পরও অভিযুক্তরা অজয়কে সঙ্গে সঙ্গে তাঁর সব জিনিসপত্র ফেরত দেয়নি। তাঁকে ছেড়ে দেওয়ার আগে মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কোন অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়া হয়েছিল কিংবা ঋণের মোট পরিমাণ কত ছিল, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।   ঘটনার পর পাল্লিকারানাই থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ চার সন্দেহভাজনকে শনাক্ত করে। তাঁরা হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) এবং সঞ্জয় (২১)। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত চারজনই চেন্নাইয়ের বাসিন্দা।   তদন্তের পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।   এই ঘটনায় প্রচলিত ছিনতাইয়ের পাশাপাশি ভুক্তভোগীকে ঋণ নিতে বাধ্য করার অভিযোগও সামনে এসেছে। অজয়ের কাছে নগদ অর্থ না থাকায় অভিযুক্তরা তাঁর নামে ঋণের ব্যবস্থা করে টাকা তুলে নেয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে ঋণ পরিশোধের দায় এবং ছিনিয়ে নেওয়া অর্থ উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৬ ৫:২৬
মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল সিনিয়রের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে ফিলিপাইনে তদন্ত চলছে। ছবি: সংগৃহীত

মেগান মার্কেলের বাবার বিরুদ্ধে শত শত শিশু যৌন নির্যাতনের ছবি রাখার অভিযোগ, তদন্তের নির্দেশ

বিয়ের মাত্র তিন মিনিটের মাথায় বরের অপমানজনক মন্তব্যের কারণে বিচ্ছেদের আবেদন জানিয়ে বিয়ে বাতিল করেন কনে। ছবি: সংগৃহীত

বর অপমান করায় বিয়ের কয়েক মিনিটের মধ্যেই তাকে ডিভোর্স দিলেন বউ

জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজার এলাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

জেরুজালেমে গভীর রাতে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

অস্ট্রেলিয়ায় পিএইচডির জন্য সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগের সময় কেবল ফলাফলের চেয়ে গবেষণার প্রাসঙ্গিকতার ওপর জোর দেওয়া জরুরি। ছবি: সংগৃহীত
৪৭ সুপারভাইজারকে ইমেইল, সাড়া দিলেন মাত্র ৩ জন, তবে মিলল ৮০ হাজার ডলারের বেশি ফান্ড

অস্ট্রেলিয়ায় পিএইচডির জন্য সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগের সময় শুধু নিজের ফলাফল ও অর্জনের তালিকা তুলে ধরলেই যথেষ্ট নয়। প্রস্তাবিত গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকের কাজের মিল কোথায় এবং আবেদনকারী কী অবদান রাখতে পারবেন, তা স্পষ্ট করা প্রয়োজন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বা এএনইউর নির্দেশনায় সংক্ষিপ্ত পরিচয়ের পাশাপাশি গবেষণার প্রশ্ন, পদ্ধতি এবং সম্ভাব্য সুপারভাইজারের দক্ষতার সঙ্গে সংযোগ তুলে ধরতে বলা হয়েছে।    এই যোগাযোগের অভিজ্ঞতা নিয়ে লিংকডইনে লিখেছেন ‘দ্য পিএইচডি অ্যাব্রড কোচ’ পরিচয়ে পরামর্শ দেওয়া প্রেথা। তাঁর দাবি, অস্ট্রেলিয়ার সম্ভাব্য পিএইচডি সুপারভাইজারদের কাছে ৪৭টি ইমেইল পাঠিয়ে মাত্র তিনটির উত্তর পেয়েছিলেন। পরে পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ পান, যার মোট মূল্য তাঁর ভাষ্য অনুযায়ী এক লাখ ৮০ হাজার ডলারের বেশি। তবে পোস্টে কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন, অর্থায়নের বিস্তারিত হিসাব কিংবা ডলারের মুদ্রা কোনটি, তা উল্লেখ করা হয়নি।    নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রেথা জানিয়েছেন, প্রথম দিকে তিনি সাধারণভাবে গবেষণায় আগ্রহ প্রকাশ করে একই ধরনের ইমেইল পাঠাতেন। পরে সম্ভাব্য সুপারভাইজারের নির্দিষ্ট গবেষণাপত্র পড়ে নিজের কাজের সঙ্গে সংযোগ খুঁজতে শুরু করেন। তাঁর পরামর্শ হলো, শুধু কোনো শিক্ষকের গবেষণা ভালো লেগেছে বলার পরিবর্তে কোন গবেষণাপত্রের কোন প্রশ্ন বা ফলাফল নিজের আগ্রহের সঙ্গে মেলে, সেটি সংক্ষেপে ব্যাখ্যা করা।   প্রেথার বর্ণিত তিন ধাপের যোগাযোগপদ্ধতির প্রথম অংশ গবেষণার সংযোগ তুলে ধরা। দ্বিতীয় অংশে সম্ভাব্য গবেষণা অবদান এবং তা বাস্তবায়নে নিজের প্রাসঙ্গিক দক্ষতা ব্যাখ্যা করার কথা বলেছেন তিনি। তৃতীয় অংশে উত্তর না পেলে প্রায় দুই সপ্তাহ পর নতুন কোনো প্রাসঙ্গিক গবেষণা বা তথ্য যুক্ত করে ফলোআপের পরামর্শ দিয়েছেন। এটি তাঁর ব্যক্তিগত কৌশল, সব বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদনপদ্ধতি নয়।   সম্ভাব্য সুপারভাইজারকে যোগাযোগের আগে তাঁর প্রোফাইল ও গবেষণার ক্ষেত্র যাচাই করার বিষয়ে এএনইউর নির্দেশনাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বলছে, গবেষণার বিষয় ও শিক্ষকের দক্ষতার মধ্যে যথাযথ মিল থাকলে সংক্ষিপ্ত ইমেইলে নিজের পরিচয় ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা জানাতে হবে। এরপর গবেষণার সুস্পষ্ট প্রশ্ন, সম্ভাব্য পদ্ধতি ও তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে তত্ত্বাবধানের বিষয়ে আলোচনার জন্য সাক্ষাতের অনুরোধ করা যেতে পারে।    ইউনিভার্সিটি অব মেলবোর্নের নির্দেশনা অনুযায়ী, অধিকাংশ গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামে আবেদনের সময় উপযুক্ত সুপারভাইজারের সমর্থনের প্রমাণ প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে গবেষণা প্রস্তাবও জমা দিতে হয়। সেখানে গবেষণার সমস্যা, উদ্দেশ্য, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষার শর্ত এবং প্রয়োজনীয় নথির নির্দেশনাও পূরণ করতে হবে।    সুপারভাইজারের ইতিবাচক উত্তর পাওয়া আবেদনপ্রক্রিয়ায় সহায়ক হলেও সেটি ভর্তি বা স্কলারশিপ নিশ্চিত করে না। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় ভর্তির যোগ্যতা পূরণ এবং স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার বিষয়গুলো পৃথকভাবে উল্লেখ রয়েছে। ফলে শিক্ষাগত যোগ্যতা, গবেষণার প্রস্তুতি, সুপারভাইজারের সঙ্গে সামঞ্জস্য এবং অর্থায়নের শর্ত, সবকিছু বিবেচনায় নিয়েই আবেদন প্রস্তুত করতে হবে।

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৬ ২:২২
ইতালীয় শিল্পী সালভাতোরে গারাউয়ের 'ইও সোনো' নামের সম্পূর্ণ অদৃশ্য ও অস্পর্শনীয় ভাস্কর্যটি ১৮ হাজার ৩০০ ডলারে বিক্রি হয়েছে। ছবি: সংগৃহীত

চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না! ১৮ হাজার ডলারে ভাস্কর্য বিক্রি করলেন ইতালির শিল্পী

কানাডায় ২০৯ বাংলাদেশি নাগরিকের ২৪৩টি ভিসা আবেদনে জাল নথি ব্যবহারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিএসএ। ছবি: সংগৃহীত

কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতি, অভিযুক্ত পাঁচজন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২৪ বছর বয়সী ভারতীয় তরুণ জসকিরাত সিং নওখরিয়া। ছবি: সংগৃহীত

নাগরিকত্ব পাওয়ার কয়েক দিন পর কানাডায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় তরুণ নিহত

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ও তাঁর সঙ্গী আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনান সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। ছবি: সংগৃহীত
সারোগেসিতে প্রথম সন্তানের বাবা হচ্ছেন নেদারল্যান্ডসের সমকামী প্রধানমন্ত্রী রব জেটেন

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ও তাঁর সঙ্গী আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনান সারোগেসি পদ্ধতিতে তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। আগামী ২০২৭ সালের বসন্তে শিশুটির জন্ম হওয়ার কথা। ১৯ অক্টোবর সোমবার ইনস্টাগ্রামে এই সুখবর জানান জেটেন। দেশটির প্রথম প্রকাশ্যে সমকামী পরিচয় দেওয়া এই প্রধানমন্ত্রী ডিম্বাণুদাতা ও গর্ভধারিণী নারী এবং তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।    জেটেনের দল ডেমোক্র্যাটস ৬৬ বা ডি৬৬ এক বিবৃতিতে জানিয়েছে, জেটেন ও কিনান দীর্ঘদিন ধরে পরিবার গড়ার স্বপ্ন দেখছিলেন। তাঁদের পরিচিত দুই ডাচ নারীর সহায়তায় সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। একজন ডিম্বাণু দিয়েছেন এবং অন্যজন শিশুটিকে গর্ভে ধারণ করছেন। এতে কোনো বাণিজ্যিক সারোগেসির ব্যবস্থা নেই বলে জানিয়েছে দলটি।    ডি৬৬ জানিয়েছে, পুরো প্রক্রিয়া নেদারল্যান্ডসেই সম্পন্ন হয়েছে এবং দেশটির আইন ও বিধিবিধান অনুসরণ করা হয়েছে। দেশটিতে দেওয়া আইভিএফ চিকিৎসার মাধ্যমে এই গর্ভধারণ সম্ভব হয়েছে। গর্ভধারিণী নারী ও ডিম্বাণুদাতা কাউকেই অর্থ দেওয়া হচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।    ঘোষণায় জেটেন জানিয়েছেন, গর্ভধারিণী নারী ও গর্ভের শিশু ভালো আছে। সংশ্লিষ্ট সবার, বিশেষ করে ওই দুই নারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তিনি ও কিনান। গর্ভধারিণী লিসা জানিয়েছেন, প্রিয় বন্ধুদের সন্তান নেওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত।    রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী জেটেন নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন। কিনানের সঙ্গে তাঁর বাগদান হয়েছে। চলতি বছরের গ্রীষ্মে তাঁদের বিয়ের পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই আয়োজন পিছিয়ে দেন তাঁরা।    সন্তানের জন্মের সময় পরিবারের সঙ্গে থাকতে কয়েক দিনের ছুটি নেবেন জেটেন। এরপর দায়িত্বে ফিরবেন বলে জানিয়েছে তাঁর দল। অন্যদিকে কিনানও বাবা হওয়ার পর পারিবারিক দায়িত্বের সঙ্গে খেলাধুলা চালিয়ে যেতে নিজের হকি ক্লাব ও আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন।

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৬ ০:৫৩
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত, আহত ৫৪

North Korean leader Kim Jong-un ,  his daughter Ju-ae

কিম জং উনের মেয়েকে সম্ভাব্য উত্তরসূরি বলছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েও ধরা সৎবাবা

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে হ ত্যা করে আ ত্মহ ত্যার নাটক সাজিয়েও ধরা সৎবাবা

0 Comments