সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ফ্রান্সে প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা সহজ করতে প্যারিস দূতাবাসের বিশেষ উদ্যোগ, সহায়তায় প্রবাসী কমিউনিটি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২৬, ২০২৬ ১১:১২
ফ্রান্সে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রাপ্তি সহজ ও দ্রুত করতে বিশেষ কনস্যুলার কার্যক্রম শুরু করেছে প্যারিস দূতাবাস। ছবি: সংগৃহীত
ফ্রান্সে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রাপ্তি সহজ ও দ্রুত করতে বিশেষ কনস্যুলার কার্যক্রম শুরু করেছে প্যারিস দূতাবাস। ছবি: সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট সংকট, অনলাইনের নানা জটিলতা এবং সেবা পেতে দীর্ঘ অপেক্ষার কারণে প্রবাসীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ নিরসনে এই বিশেষ কনস্যুলার কার্যক্রম শুরু করা হয়েছে।

 

শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ সেবার প্রথম দিনেই ৮৬ জন প্রবাসী বাংলাদেশি ই-পাসপোর্ট সংক্রান্ত জরুরি সেবা গ্রহণ করেছেন। ফরাসি প্রেফেকচারে রেসিডেন্স পারমিট সংক্রান্ত জরুরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এবং দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ আবেদনকারীদের বিশেষ অগ্রাধিকার দিয়ে এই সুযোগ দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে অনেকে এই দিনে সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। দূতাবাস জানিয়েছে, প্রথম পর্যায়ে আগামী ৮ আগস্ট এবং ২২ আগস্ট—এই তিনটি শনিবারে এই বিশেষ কনস্যুলার সেবা চালু থাকবে।

 

সম্প্রতি ইমেইলভিত্তিক আবেদন পদ্ধতি পরিবর্তন করে ওয়েবসাইটভিত্তিক নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে দূতাবাস। তবে সীমিত সংখ্যক স্লট এবং অতিরিক্ত আবেদনকারীর চাপের কারণে অনেক প্রবাসী যথাসময়ে অ্যাপয়েন্টমেন্ট পেতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন। পাশাপাশি ওয়েবসাইটের কিছু কারিগরি সমস্যার কথাও জানান অনেকে। এসব সমস্যা এবং প্রবাসীদের ভোগান্তি দূর করতে দূতাবাস কর্তৃপক্ষ বর্তমানে সেবার মান বাড়াতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

 

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল বলেন, ই-পাসপোর্ট হলো একটি অত্যন্ত সংবেদনশীল বায়োমেট্রিক প্রক্রিয়া। আবেদনকারীর ছবি, আঙুলের ছাপ ও স্বাক্ষরসহ যাবতীয় তথ্য নিখুঁতভাবে যাচাইয়ের পরেই কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট প্রস্তুত করা হয়ে থাকে। অতিরিক্ত আবেদনকারীর চাপে কিছুটা কাজের চাপ তৈরি হলেও প্রবাসীদের নির্বিঘ্ন সেবা দিতে দূতাবাস সবসময় সচেষ্ট রয়েছে।

 

এই বিশেষ কনস্যুলার কার্যক্রমে দূতাবাসের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবীরাও সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। আবেদনকারীদের সঠিক তথ্য প্রদান, সিরিয়াল ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পুরো কার্যক্রমটিকে তারা আরও সুশৃঙ্খল করে তুলেছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন। প্রবাসীদের প্রত্যাশা, দূতাবাসের এই সাময়িক উদ্যোগের পাশাপাশি অনলাইন ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও হয়রানিমুক্ত করা হলে এই সেবা আরও জনবান্ধব হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আন্তর্জাতিক

View more
৭৫ বছর বয়সী এক শিখ নারী বিবি রাজিন্দর কৌর
ভারতের পাঞ্জাবে মসজিদ নির্মাণে জমি দান, ফের আলোচনায় ৭৫ বছর বয়সী শিখ বৃদ্ধা

ভারতের পাঞ্জাব রাজ্যে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৫ বছর বয়সী এক শিখ নারী। মুসলিম প্রতিবেশীদের নামাজ আদায়ের সুবিধার্থে নিজের পাঁচ মারলা জমি দান করেছেন বিবি রাজিন্দর কৌর। শুধু তিনিই নন, মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন গ্রামের হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষও। ২০২৫ সালের ডিসেম্বরে নেওয়া এই উদ্যোগ সম্প্রতি আবারও আলোচনায় এসেছে।   পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার জাখওয়ালি গ্রামে ঘটেছে এই ঘটনা। চণ্ডীগড় থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরের গ্রামটিতে দীর্ঘদিন ধরে শিখ, হিন্দু ও মুসলমানরা পাশাপাশি বসবাস করে আসছেন। গ্রামে গুরুদুয়ারা, শিবমন্দির ও দরগাহ থাকলেও মুসলমানদের জন্য কোনো মসজিদ ছিল না। ফলে নামাজ আদায় করতে তাঁদের প্রায় দুই কিলোমিটার দূরের মুল্লানপুর গ্রামে যেতে হতো।   মুসলিম প্রতিবেশীদের দীর্ঘদিনের এই অসুবিধার কথা জানতে পেরে এগিয়ে আসেন রাজিন্দর কৌর। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মসজিদ নির্মাণের জন্য নিজের পাঁচ মারলা জমি দানের সিদ্ধান্ত নেন তিনি। প্রায় ১ হাজার ৩৬০ বর্গফুট আয়তনের জমিটি স্থানীয় মসজিদ কমিটির নামে নিবন্ধন করা হয়। জমিটি গ্রামের অন্যান্য ধর্মীয় স্থাপনার কাছেই অবস্থিত।   রাজিন্দর কৌর ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, শিখ ধর্মের শিক্ষায় মানবসেবার গুরুত্ব রয়েছে। সেই আদর্শ থেকেই তিনি মুসলিম প্রতিবেশীদের জন্য জমি দিয়েছেন। তাঁর আশা, গ্রামের মুসলমানদের আর নামাজের জন্য অন্য গ্রামে যেতে হবে না। এই উদ্যোগে তিনি মানসিক প্রশান্তি পেয়েছেন বলেও জানান।   তাঁর নাতি মনু সিং স্থানীয় পঞ্চায়েতের সদস্য। তিনি জানান, গ্রামের মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। সরকারি জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের সুযোগ না থাকায় ব্যক্তিগত জমি দানের সিদ্ধান্ত নেয় পরিবারটি। আরেক নাতি সতনাম সিং বলেন, গ্রামের বিভিন্ন ধর্মের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে একে অপরের ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন।   মসজিদ নির্মাণে আর্থিক সহযোগিতাও করেছেন হিন্দু ও শিখ সম্প্রদায়ের বাসিন্দারা। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, নির্মাণকাজের জন্য প্রায় সাড়ে তিন লাখ ভারতীয় রুপি সংগ্রহ করা হয়েছিল। ওই বছরের ৭ ডিসেম্বর পাঞ্জাবের শাহী ইমাম মাওলানা মুহাম্মদ উসমান লুধিয়ানভি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।   স্থানীয় মসজিদ কমিটির সভাপতি কালা খান বলেন, জাখওয়ালি গ্রামের মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নেই। সবাই মিলেমিশে বসবাস করেন। মসজিদ নির্মাণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সহযোগিতাকে তিনি পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।   এই ঘটনা নিয়ে ২০২৬ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও প্রতিবেদন প্রকাশ করেছে। এতে পাঞ্জাবের বিভিন্ন গ্রামে শিখ, হিন্দু ও মুসলমানদের সহযোগিতায় মসজিদ নির্মাণ এবং পুরোনো মসজিদ পুনরুদ্ধারের উদ্যোগ তুলে ধরা হয়েছে। ধর্মীয় বিভাজনের বিপরীতে জাখওয়ালির রাজিন্দর কৌরের জমি দানও সেই সম্প্রীতির উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।   সংবাদসূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া

প্রকাশ: নভেম্বর ২, ২০২৬ ১০:৫৫
যুক্তরাজ্যে  অভিবাসী

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষার সময়সীমা ৫ থেকে ১০ বছর করার পরিকল্পনা

গাজায় ২৫ হাজার মানুষের জন্য গরম খাবার বিতরণ করল সৌদি আরব

গাজায় ২৫ হাজার মানুষের জন্য গরম খাবার বিতরণ করল সৌদি আরব

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইরান। ছবি: সংগৃহীত

সোভিয়েত পতনের চেয়েও বড় অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা, গ্যাসসংকটে পড়তে পারে ইরান

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: সংগৃহীত
রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানোর হুমকি আসামের মুখ্যমন্ত্রীর

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশ ও নির্বাচন কমিশন নিয়ে কংগ্রেসের অবস্থানের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘আপনি আসামে আসুন, আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’ তাঁর এই মন্তব্য ভারতের ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেসের চলমান রাজনৈতিক বিরোধে নতুন বিতর্ক তৈরি করেছে।   প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় হিমন্ত বিশ্বশর্মা এই মন্তব্য করেন। এর আগে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন রাহুল গান্ধী। সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী তাঁকে আক্রমণ করেন।   হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।’ এরপর তিনি বলেন, ‘আপনি বরং আসামে আসুন। আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’   রাহুল গান্ধীর বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখানোর অভিযোগও তোলেন আসামের মুখ্যমন্ত্রী। তবে তাঁর এই অভিযোগের পক্ষে বক্তব্যে কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরা হয়েছে কি না, প্রকাশিত প্রতিবেদনে তা স্পষ্ট নয়।   বক্তব্যের একপর্যায়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও টানেন হিমন্ত। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, আসামে এলে তাঁরা রাহুলের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।   ভারতে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের অন্যতম ইস্যু। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী আসাম ও পশ্চিমবঙ্গে নাগরিকত্ব, সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন নিয়ে বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।   বিজেপির নেতারা অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। অন্যদিকে বিরোধী দলগুলো নাগরিকত্ব যাচাই ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সরকারি পদক্ষেপের বাস্তবায়ন এবং নাগরিক অধিকার রক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।   তবে বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবৈধভাবে প্রবেশ বা বসবাসের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের একইভাবে চিহ্নিত করা যথাযথ নয়। কারও নাগরিকত্ব বা অভিবাসনসংক্রান্ত আইনি অবস্থান নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে।   এদিকে কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, কংগ্রেস আর কখনো ভারতে ক্ষমতায় ফিরতে পারবে না। তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটের মাধ্যমে। ইলেকট্রনিক ভোটযন্ত্র ব্যবহার করেই ভোটাররা সরকার পরিবর্তন করেন।   ইলেকট্রনিক ভোটযন্ত্র নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাবে হিমন্ত বলেন, দলটি শুধু ইলেকট্রনিক ভোটযন্ত্রে নয়, ব্যালট পেপারে অনুষ্ঠিত নির্বাচনেও পরাজিত হচ্ছে। নিজের বক্তব্যের পক্ষে তিনি বিভিন্ন রাজ্যের বিধান পরিষদের সদস্য নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করেন।   এর আগে দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে বিরোধী জোট। সেখানে বক্তব্য দেওয়ার সময় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী।   নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে রাহুল অভিযোগ করেন, সাংবিধানিক দায়িত্ব পালনে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। তিনি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।   রাহুল গান্ধী বলেন, ‘আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু নন। কিন্তু মনে রাখতেহবে, যে-ই হোন না কেন, সংবিধানের চেয়ে বড় কেউ নন।’   তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো রাহুল গান্ধীর রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচ্য। সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হওয়ার তথ্য প্রকাশিত প্রতিবেদনে দেওয়া হয়নি।   রাহুলের বক্তব্যের পর বিজেপির নেতারা পাল্টা সমালোচনা শুরু করেন। এর মধ্যেই আসামের মুখ্যমন্ত্রীর বাংলাদেশে পাঠানোর মন্তব্য সামনে আসে।   ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে বাংলাদেশের নাম ব্যবহার করে এমন মন্তব্যের ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে প্রতিবেশী দেশটির প্রসঙ্গও। তবে হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য একটি রাজনৈতিক মন্তব্য। রাহুল গান্ধীকে বাংলাদেশে পাঠানোর কোনো সরকারি সিদ্ধান্ত বা আইনি প্রক্রিয়ার তথ্য এতে পাওয়া যায়নি।   এই বক্তব্যের বিষয়ে রাহুল গান্ধী বা কংগ্রেসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্যও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রকাশ: নভেম্বর ২, ২০২৬ ৭:৫৫
ভারতের পাঞ্জাবে হিন্দু ধর্মীয় গুরুকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করেন এক পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

ধর্মগুরুকে ফাঁসাতে তোশকের নিচে মাদক রাখলেন পুলিশ কর্মকর্তা, ক্যামেরায় ধরা পড়ে বরখাস্ত

স্বামী হারানো বৃদ্ধার পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন সিলেটি বংশোদ্ভূত সাহেদা। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বৃদ্ধার পাশে দাঁড়িয়ে প্রশংসায় পঞ্চমুখ, পুরস্কারের জন্য মনোনীত সিলেটি সাহেদা

লন্ডনে পড়াশোনার কথা বলে ভারতে ফিরে আসার পর পুনেতে মুগ্ধা দেশমুখের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

লন্ডনে পড়তে গিয়ে গোপনে দেশে ফেরেন তরুণী, ভাড়া বাসায় মিলল মরদেহ

সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দরপতনে গয়না ও কয়েন কেনার আগ্রহ বেড়েছে। ছবি: সংগৃহীত
আমিরাতে স্বর্ণের দাম কমতেই কেনাকাটার হিড়িক, গয়না ও কয়েনে বাড়ছে আগ্রহ

সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম কমে আসায় গয়না ও স্বর্ণের কয়েন কেনার প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে দীপাবলি ও ধনতেরাস উৎসব উপলক্ষে অনেকে নতুন করে স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন। কেউ স্বর্ণের কয়েন ও বার কিনতে চাইছেন, আবার কেউ হালকা ওজনের গয়না বেছে নিচ্ছেন। একই সঙ্গে দীর্ঘদিন ব্যবহার না করা পুরোনো গয়না বিক্রি কিংবা বদলে নতুন গয়না কেনার প্রবণতাও দেখা যাচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীদের মতে, উৎসবের মৌসুম এবং সাম্প্রতিক দরপতন আমিরাতের স্বর্ণবাজারে ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে। তবে কেনাকাটার আগ্রহ বাড়লেও বিক্রির পরিমাণ ঠিক কতটা বেড়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।   সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসের তুলনায় স্বর্ণের দাম কমে আসায় অনেক বাসিন্দা বর্তমান সময়কে কেনাকাটার সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে যাঁরা আগে থেকেই উৎসব উপলক্ষে স্বর্ণ কেনার পরিকল্পনা করেছিলেন, তাঁরা নতুন করে বাজারদর যাচাই করছেন। কেউ গয়নার পরিবর্তে কয়েন কেনার কথা ভাবছেন, আবার কেউ কম ওজনের গয়না বেছে নিচ্ছেন। তবে সব ক্রেতা একইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না। অনেকে স্বর্ণের দামের ওঠানামা পর্যবেক্ষণ করে কেনাকাটার উপযুক্ত সময় নির্ধারণের চেষ্টা করছেন।   স্বর্ণ কেনাবেচার প্রতিষ্ঠান সেলইওরগোল্ড ডটএই-এর রিশি ভায়া জানিয়েছেন, স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন ঘটলে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। যাঁরা আগে দাম আরও বাড়ার অপেক্ষায় ছিলেন, তাঁদের কেউ কেউ এখন স্বর্ণ বিক্রির কথা ভাবছেন। অন্যদিকে ভবিষ্যতে দাম বাড়তে পারে, এমন প্রত্যাশায় অনেকে নিজেদের স্বর্ণ ধরে রাখছেন। তাঁর মতে, দাম কমলে সাধারণত নতুন ক্রেতাদের আগ্রহ বাড়ে। বর্তমানে আমিরাতের বাজারেও সেই প্রবণতা দেখা যাচ্ছে।   রিশি ভায়া বলেন, দীপাবলি, ধনতেরাস এবং বড়দিন সামনে রেখে অনেক বাসিন্দা আগে থেকেই স্বর্ণ কেনার পরিকল্পনা করেছিলেন। সাম্প্রতিক দরপতনের কারণে তাঁদের কাছে বর্তমান বাজার পরিস্থিতি আকর্ষণীয় মনে হচ্ছে। বিশেষ করে যাঁরা উৎসবের জন্য গয়না কিংবা কয়েন কিনতে চান, তাঁরা বিভিন্ন দোকানের দাম তুলনা করছেন। তবে বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়লেও ঠিক কত পরিমাণ স্বর্ণ বিক্রি বেড়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি।   এদিকে স্বর্ণের উচ্চমূল্য এবং দামের ওঠানামার কারণে গয়না কেনার ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে। পিস অব ইউ জুয়েলারির প্রতিষ্ঠাতা আমরিন ইকবাল জানিয়েছেন, অনেক ক্রেতা দীর্ঘদিন ব্যবহার না করা পুরোনো গয়না বিক্রি করে সেই অর্থ অন্য কাজে ব্যবহার করছেন। কেউ পুরোনো গয়নার পরিবর্তে ছোট ও হালকা গয়না কিনছেন। আবার কেউ দৈনন্দিন ব্যবহারের উপযোগী সহজ ও নান্দনিক নকশার গয়না বেছে নিচ্ছেন। তাঁর মতে, স্বর্ণের দাম বেশি থাকলে ক্রেতারা কেনাকাটার ক্ষেত্রে খরচের হিসাব আরও সতর্কভাবে করেন।   আমরিন ইকবাল আরও জানান, ক্রেতারা এখন শুধু নতুন গয়নার দাম জানতেই আগ্রহী নন, পুরোনো স্বর্ণ বিক্রি কিংবা বদলানোর শর্ত সম্পর্কেও বিস্তারিত জানতে চাইছেন। বিশেষ করে গয়নার বিশুদ্ধতা, ওজন এবং দোকানভেদে মূল্য নির্ধারণের পার্থক্য নিয়ে তাঁদের আগ্রহ বেড়েছে। একই সঙ্গে অনেক ক্রেতা স্বর্ণকে শুধু উৎসবের কেনাকাটার পণ্য হিসেবে নয়, দীর্ঘমেয়াদি সম্পদ হিসেবেও বিবেচনা করছেন। এ কারণে কয়েন, স্বর্ণের বার এবং হালকা গয়নার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে।   পুরোনো গয়না বদলে নতুন গয়না কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রিশি ভায়া। তাঁর মতে, পুরোনো গয়না একটি দোকানে বিক্রি করে অন্য দোকান থেকে নতুন গয়না কিনলে দুই প্রতিষ্ঠানের পৃথক মুনাফার ব্যবধানের কারণে ক্রেতার অতিরিক্ত খরচ হতে পারে। এ জন্য একই ব্যবসায়ীর মাধ্যমে পুরোনো গয়না বিক্রি এবং নতুন গয়না কেনার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া মূল্য ও শর্ত যাচাই করা গুরুত্বপূর্ণ।   বিশেষ করে পাথর বসানো গয়নার ক্ষেত্রে মূল্য নির্ধারণের পদ্ধতি ভালোভাবে জেনে নেওয়ার কথা বলেছেন ব্যবসায়ীরা। কারণ গয়নার মোট ওজনের মধ্যে স্বর্ণ ছাড়াও পাথর কিংবা অন্যান্য উপাদান থাকতে পারে। একইভাবে স্বর্ণের বিশুদ্ধতার পার্থক্যের কারণে বিক্রয়মূল্যও কমবেশি হতে পারে। ফলে পুরোনো গয়না বিক্রি কিংবা বদলানোর আগে দোকান কীভাবে মূল্য নির্ধারণ করছে, তা বোঝা প্রয়োজন। শুধু নতুন গয়নার দাম কম দেখেই সিদ্ধান্ত না নিয়ে পুরোনো গয়নার বিনিময়ে প্রকৃত কত অর্থ পাওয়া যাচ্ছে, সেটিও বিবেচনা করতে হবে।   এদিকে সংযুক্ত আরব আমিরাতের অনেক বাসিন্দার কাছে দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে স্বর্ণ কেনার বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। এসব উৎসবে স্বর্ণ কেনাকে শুভ হিসেবে বিবেচনা করেন অনেকে। ফলে স্বর্ণের বাজারদর পরিবর্তনের পাশাপাশি পারিবারিক ঐতিহ্যও কেনাকাটার সিদ্ধান্তে ভূমিকা রাখছে। তবে এবার কিছু ক্রেতা বড় গয়নার পরিবর্তে কয়েন কিংবা হালকা গয়না কেনার দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন।   আমিরাতের বাসিন্দা মঞ্জু অরোরা জানিয়েছেন, তিনি প্রতিবছর ধনতেরাস উপলক্ষে স্বর্ণ কেনেন। তবে এবার বড় গয়নার পরিবর্তে কয়েকটি স্বর্ণের কয়েন কেনার পরিকল্পনা করছেন। তাঁর মতে, কয়েন সংরক্ষণ করা সহজ এবং ভবিষ্যতের জন্য সম্পদ হিসেবে রাখা যায়। অন্যদিকে আরেক বাসিন্দা ভাব্যা রাও জানিয়েছেন, তিনি স্বর্ণের দামের ওঠানামা পর্যবেক্ষণ করছেন। এবারের দীপাবলিতে হালকা ওজনের একটি গয়না কেনার আগ্রহ রয়েছে তাঁর। তবে কেনাকাটার আগে বাজারদর আরও যাচাই করতে চান তিনি।   স্বর্ণ ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক দরপতন এবং উৎসবের মৌসুম আমিরাতের স্বর্ণবাজারে নতুন করে ক্রেতাদের আগ্রহ তৈরি করেছে। কেউ ভবিষ্যতের জন্য স্বর্ণের কয়েন ও বার কিনতে চাইছেন, আবার কেউ পুরোনো গয়না বদলে নতুন নকশার গয়না সংগ্রহের পরিকল্পনা করছেন। তবে স্বর্ণের দাম প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় কেনাকাটার আগে বর্তমান বাজারদর, বিশুদ্ধতা এবং পুরোনো গয়না বদলানোর শর্ত যাচাই করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বর্ণের দামে সাম্প্রতিক পতন ঘটলেও ভবিষ্যতে দাম কোন দিকে যাবে, তা নিশ্চিত নয়।   সূত্র: খালিজ টাইমস

প্রকাশ: নভেম্বর ২, ২০২৬ ৪:৩৩
২০২৭ সালের জন্য রেকর্ড ৬১৪.৫ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছে দক্ষিণ কোরিয়া। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগের রেকর্ড! দক্ষিণ কোরিয়ার ৬১৪ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব

দূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধের প্রথম দিনে দিল্লিতে ১,৫৩৯টি যানবাহনকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ছবি: সংগৃহীত

দিল্লিতে দূষণ রোধে গাড়ি প্রবেশে বিধিনিষেধ, একদিনেই ৬৮ লাখ রুপি জরিমানা

ব্রিটেনের অভিবাসন নিয়মে বড় পরিবর্তন

ব্রিটেনের অভিবাসন নিয়মে বড় পরিবর্তনঃ স্পনসর লাইসেন্স ও শিক্ষার্থীদের অর্থের শর্তে নতুন নির্দেশনা

0 Comments