সমুদ্রসৈকতে বসার জায়গা নিয়ে বিবাদ, সৈকতকর্মীর হা মলায় প্রাণ গেল ২৭ বছরের তরুণীর
মিসরের আলেকজান্দ্রিয়ায় সমুদ্রসৈকতে বসার জায়গা নিয়ে বিতর্কের জেরে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজের ১৫ বছর বয়সী ছোট ভাইকে বাঁচাতে গিয়ে এক সৈকতকর্মীর হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী এক নারী।
ছুটির দিনে পরিবারের সঙ্গে সাগরের তীরে কাটানো আনন্দঘন মুহূর্তটি মুহূর্তেই রূপ নেয় এক বিষাদময় ট্র্যাজেডিতে। এই ঘটনার পরপরই আলেকজান্দ্রিয়া শহরের সমুদ্রসৈকতগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তের তথ্যানুযায়ী, পশ্চিম আলেকজান্দ্রিয়ার আগামি এলাকার ক্যানারি বিচে পানির কাছাকাছি বসার জায়গা নিয়ে ঘটনার সূত্রপাত। নিহতের ১৫ বছর বয়সী ছোট ভাইয়ের সঙ্গে ১৭ বছর বয়সী এক সৈকতকর্মীর বসার স্থান নিয়ে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
ওই নারী তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৈকতে অবস্থান করছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দুইজনকে ছাড়াতে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এ সময় অভিযুক্ত কর্মী ওই নারীর চুল ধরে টান দেন এবং বুকে ধাক্কা মারেন। এতে তিনি উপুড় হয়ে পড়ে গেলে, সৈকতের ছাতার একটি কাঠের খুঁটি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পরপরই নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন সরকারি কৌঁসুলিরা। আলেকজান্দ্রিয়ার প্রসিকিউটররা সন্দেহভাজন ১৭ বছর বয়সী ওই কিশোর কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো সতর্কতার সঙ্গে পালন করা হচ্ছে। এছাড়া একটি সরকারি হাসপাতালে সন্দেহভাজনের শারীরিক পরীক্ষা ও নিহতের চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে এবং সৈকতের আশপাশের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে খতিয়ে দেখছে।
এই মর্মান্তিক ঘটনার পর আলেকজান্দ্রিয়া গভর্নরেট ওই সৈকত পরিচালনাকারীর চুক্তি বাতিলের আইনি প্রক্রিয়া শুরু করেছে। আলেকজান্দ্রিয়ার গভর্নর আহমেদ খালেদ হাসান সাঈদ শহরের সব সৈকতে নজরদারি ও নিরাপত্তা কঠোর করার নির্দেশ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, সৈকত পরিচালনাকারীদের তাদের কর্মীদের অনুমোদিত তালিকা জমা দিতে হবে।
পাশাপাশি, নিয়োগের আগেই কর্মীদের অপরাধের রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড চেক এবং স্বাস্থ্যগত সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সৈকতগুলোতে আকস্মিক পরিদর্শন বাড়ানোরও নির্দেশ দিয়েছেন শীর্ষ কর্মকর্তারা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreপায়ে গুরুতর চোট নিয়ে ক্রাচে ভর দিয়ে চলাফেরা করলেও, জনপ্রিয় কমেডি শোতে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘হ্যাভ আই গট নিউজ ফর ইউ’ (Have I Got News for You) অনুষ্ঠানের রেকর্ডিংয়ে আকস্মিকভাবে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক রয় উড জুনিয়র দর্শকদের উদ্দেশে মজার ছলে বলেন, “আমাদের মাঝে এখন এমন একজন আসবেন, যিনি বেশ মজার মানুষ।” এরপরই মঞ্চে প্রবেশ করেন মেয়র মামদানি। তার উপস্থিতিতে স্টুডিওর দর্শকরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন। শনিবার (২১ নভেম্বর) ইস্টার্ন টাইম রাত ৯টায় পর্বটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সংবাদকর্মীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান মামদানি। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। চোটের কারণে অনুষ্ঠানটির প্রযোজকরা আশঙ্কা করেছিলেন যে মেয়র হয়তো শেষ মুহূর্তে রেকর্ডিং বাতিল করবেন। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ক্রাচ নিয়েই স্টুডিওতে হাজির হন তিনি। ক্যামেরার ফ্রেমের আড়ালে ক্রাচ রেখে টেবিলে বসে পুরো অনুষ্ঠানে অংশ নেন মামদানি। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এটিই ছিল মামদানির প্রথম দিকের কোনো সাক্ষাৎকার। প্রচলিত রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে গণমাধ্যমে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি বেশ প্রশংসিত হচ্ছে। এর আগে গত জানুয়ারিতে শপথ গ্রহণের পরপরই তিনি ‘দ্য টুনাইট শো’-তে এবং গত সেপ্টেম্বরে ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে মামদানির গোঁফ নিয়েও রসিকতা করেন সঞ্চালক ও প্যানেলিস্টরা। জবাবে মেয়র জানান, পুরুষদের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতা তৈরির বৈশ্বিক ক্যাম্পেইন ‘মুভেম্বর’ (Movember)-এ অংশ নিতেই তিনি গোঁফ রেখেছেন। মঞ্চে উঠেই রসিকতা করে মামদানি বলেন, “বিষয়টা দারুণ! আমি আসলে একই ভবনে জন অলিভারের অনুষ্ঠান দেখতে এসেছিলাম।” আড্ডার ছলে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ কাজের সম্পর্কের প্রসঙ্গ। প্যানেলিস্ট মাইকেল ইয়ান ব্ল্যাক মজা করে বলেন, ট্রাম্প সবকিছু অপছন্দ করলেও মামদানিকে বেশ পছন্দ করেন। জবাবে মামদানি বলেন, “আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় মিল হলো এই শহর (নিউইয়র্ক), কারণ ট্রাম্পও এই শহরেরই মানুষ। যখনই আমাদের কথা হয়, আমি শহরে আরও বেশি আবাসন নির্মাণের বিষয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করি।” এ সময় প্যানেলিস্ট ব্ল্যাক মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদের ‘ট্রাম্পকেয়ার’ প্রস্তাবের সূত্র ধরে রসিকতা করে জানতে চান, ট্রাম্প যেহেতু মামদানির ভক্ত, তাই তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার কোনো সম্ভাবনা আছে কি না। এমন প্রশ্নে কিছুটা হেসে ও ভেবে মামদানি উত্তর দেন, “আমাদের কথোপকথনে এ বিষয়টি কখনোই আসেনি।” এ ছাড়া মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে চাক শুমারের বিরুদ্ধে সিনেটর ক্রিস ভ্যান হোলেনের চ্যালেঞ্জের বিষয়েও কথা বলেন নিউইয়র্ক মেয়র। গত বছর মেয়র নির্বাচনে শুমার মামদানিকে সমর্থন না দিলেও, এ বিষয়ে কোনো ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেননি তিনি। মামদানি বলেন, “কে নেতা হবেন তার চেয়ে বড় বিষয় হলো তিনি কী কাজ করবেন। ক্ষমতার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা। আমি ব্যক্তিগত ক্ষোভ পুষে রাখায় বিশ্বাসী নই, কারণ ক্ষোভ দিয়ে মানুষের সংসারের বিল পরিশোধ হয় না। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত কীভাবে নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়তা করা যায়।” সূত্র: সিএনএন।
‘ট্রাম্প-ক্লাস’ রণতরী নির্মাণে ব্যয় বাড়ছে কয়েক শ কোটি ডলার, ইরান যুদ্ধে সক্ষমতায় টান
মেক্সিকান মাদক কার্টেলের দুই শীর্ষ নেতার মাথার দাম ৮০ লাখ ডলার, অভিযুক্ত ২১ জন
ভারতে যোগব্যায়াম শিখতে এসে বারবার ধর্ষণের শিকার হলেন জাপানি নারী
গালফ উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানটির কাছে বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলট অভিযান বাতিল করে জরুরি অবতরণ করতে বাধ্য হন বলে শনিবার জানিয়েছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ইরানে মোতায়েন করা দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কের আওতায় বিমানটিকে শনাক্ত ও চিহ্নিত করে। বিবৃতিতে আরও বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি বিমানটির খুব কাছাকাছি বিস্ফোরিত হওয়ায় পাইলট অভিযান স্থগিত করে ‘অঞ্চলটির নিকটতম একটি বিমানবন্দরে’ জরুরি অবতরণ করতে বাধ্য হন। তবে বিমানটি ঠিক কোন বিমানবন্দরে অবতরণ করেছে, সে বিষয়ে ইরানের সেনাবাহিনী কিছু জানায়নি। এ ছাড়া ইরানের এই দাবির বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি
যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বড় বাধা বিশ্বাসযোগ্যতা, সাক্ষাৎকারে ৭৯% বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যান
সমুদ্র ও আকাশপথের সামরিক নিরাপত্তা নিশ্চিতে সাংহাইয়ে তিন দিনের বেঠকে যুক্তরাষ্ট্র-চীন
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব আবেদনে চার বছরের বসবাসের শর্ত, বিশেষ ছাড় পাবেন যাঁরা
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের চেষ্টায় থাকা নেতা গাদি আইজেনকোট। তবে তার এই আশ্বাসে মোটেও আশ্বস্ত হতে পারছেন না ফিলিস্তিনিরা। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চালানো বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবকে ‘ইসরায়েলি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন আইজেনকোট। তার মতে, এ ধরনের সহিংস কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করছে। তাই ক্ষমতায় এলে এসব হামলা রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ফিলিস্তিনিদের মাঝে এই প্রতিশ্রুতি নিয়ে তেমন কোনো প্রত্যাশা নেই। বিশ্লেষক ও স্থানীয়দের মতে, ইসরায়েলের কোনো নেতাই এখন পর্যন্ত অবৈধ বসতি নির্মাণ বন্ধ করা, সেনা প্রত্যাহার, দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান কিংবা ফিলিস্তিনিদের জীবনযাত্রার ওপর চেপে বসা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তুলে নেওয়ার বিষয়ে কোনো কথা বলছেন না। উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে এসব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল। মূল সংকটের সমাধান না হওয়ায় পশ্চিম তীরের পরিস্থিতি অপরিবর্তিতই থেকে যাচ্ছে। এর জেরে প্রতিনিয়তই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর সাহস ও প্রশ্রয় পাচ্ছে। এর সাম্প্রতিক উদাহরণ দেখা যাচ্ছে রামাল্লার আল-মুগাইয়ির গ্রামে। সেখানে নিজেদের অবৈধ আউটপোস্ট বা চৌকি রক্ষার অজুহাতে বসতি স্থাপনকারীরা নির্বিচারে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস করছে। সংশ্লিষ্টদের মতে, যতদিন পর্যন্ত এই অবৈধ বসতি এবং দখলদারিত্ব চলতে থাকবে, ততদিন পশ্চিম তীরে সহিংসতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূত্র: আল জাজিরা।
‘ফিলিস্তিনের মানুষের দুর্দশায় নীরবতা মানেই অন্যায়ের সঙ্গী হওয়া’: ব্রিটিশ অভিনেত্রী
মাথার দাম ৫০ লাখ ডলার, মেক্সিকোয় এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড মাদককারবারী গ্রেফতার

