সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

সমুদ্র ও আকাশপথের সামরিক নিরাপত্তা নিশ্চিতে সাংহাইয়ে তিন দিনের বেঠকে যুক্তরাষ্ট্র-চীন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৯:২৩
সমুদ্র ও আকাশপথে সামরিক সংঘর্ষের ঝুঁকি কমাতে চীনের সাংহাইয়ে তিন দিনের বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
সমুদ্র ও আকাশপথে সামরিক সংঘর্ষের ঝুঁকি কমাতে চীনের সাংহাইয়ে তিন দিনের বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সমুদ্র ও আকাশপথে সামরিক সংঘর্ষের ঝুঁকি কমাতে চীনের সাংহাইয়ে তিন দিনের বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক কর্মকর্তারা। দুই দেশের যুদ্ধজাহাজ ও সামরিক উড়োজাহাজ কাছাকাছি অবস্থানে এলে কীভাবে দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সামরিক যোগাযোগ বজায় রাখা ও পারস্পরিক নিরাপত্তা জোরদারের বিষয়েও মতবিনিময় করেছেন কর্মকর্তারা।

 

বুধবার (১৮ নভেম্বর) শুরু হওয়া বৈঠক শুক্রবার (২০ নভেম্বর) শেষ হয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনীর বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় দুই দেশের মিলিটারি মেরিটাইম কনসালটেটিভ অ্যাগ্রিমেন্ট বা এমএমসিএ ব্যবস্থার আওতায়।

 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় কার্যদলীয় বৈঠক এবং বার্ষিক পর্যালোচনা অধিবেশনে অংশ নেন দুই দেশের সামরিক প্রতিনিধিরা। আলোচনার মূল উদ্দেশ্য ছিল সমুদ্র ও আকাশপথে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সামরিক সম্পর্ক স্থিতিশীল রাখার উপায় খুঁজে বের করা।

 

বিবৃতিতে দুই পক্ষের আলোচনাকে খোলামেলা, বাস্তবসম্মত ও গঠনমূলক হিসেবে বর্ণনা করা হয়েছে। কর্মকর্তারা সমুদ্র ও আকাশপথে সামরিক বাহিনীর আচরণসংক্রান্ত বিদ্যমান সমঝোতা স্মারকের বাস্তবায়নও পর্যালোচনা করেন।

 

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে অনিরাপদ ও অপেশাদার সামরিক আচরণের ঝুঁকি কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির আয়োজনে বৈঠকে অংশ নেন মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড, প্যাসিফিক ফ্লিট, প্যাসিফিক এয়ার ফোর্সেস, কোস্ট গার্ড এবং প্রতিরক্ষা দপ্তরের প্রতিনিধিরা।

 

দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এই আলোচনার অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে যুদ্ধজাহাজ বা সামরিক উড়োজাহাজ কাছাকাছি চলে এলে ভুল বোঝাবুঝি থেকে যাতে বড় ধরনের সংঘাত তৈরি না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এ ছাড়া ২০২৭ সালে অনুষ্ঠেয় পরবর্তী কার্যদলীয় বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও মতবিনিময় করেছেন কর্মকর্তারা।

 

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমুদ্রপথে সামরিক নিরাপত্তা নিয়ে আলোচনার এই ব্যবস্থা চালু হয় ১৯৯৮ সালে। দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং অনাকাঙ্ক্ষিত সামরিক ঘটনার ঝুঁকি কমানোই এর উদ্দেশ্য।

 

তবে দুই দেশের রাজনৈতিক ও সামরিক সম্পর্কের টানাপোড়েনের কারণে বিভিন্ন সময়ে এই যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে।

 

২০২২ সালে তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি সামরিক যোগাযোগব্যবস্থা স্থগিত করে চীন।

 

পরে ২০২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনার পর সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সমঝোতা হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সাল থেকে এমএমসিএর কার্যদলীয় বৈঠক আবার শুরু হয়।

 

চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে একই ব্যবস্থার আওতায় আলোচনা হয়েছিল। সাংহাইয়ের সর্বশেষ বৈঠকটি তার পরবর্তী ধাপ।

 

এদিকে সাংহাইয়ে সামরিক কর্মকর্তাদের আলোচনা এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন চীনের শেনজেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

 

দুই দেশের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, সামরিক পর্যায়ের সর্বশেষ বৈঠকের উদ্দেশ্য ছিল দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতার ধারাবাহিকতা বজায় রাখা।

 

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালি ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। বিশেষ করে সামরিক জাহাজ ও উড়োজাহাজের চলাচল নিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

 

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখার ওপর গুরুত্ব দেয়। অন্যদিকে চীন সংশ্লিষ্ট অঞ্চলে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের দাবিকে সামনে আনে।

 

এই পরিস্থিতিতে সামরিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখাকে সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

তবে সাংহাইয়ের বৈঠকে নতুন কোনো সামরিক চুক্তি স্বাক্ষর কিংবা নির্দিষ্ট নিরাপত্তা বিধি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষ বিদ্যমান ব্যবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েই গুরুত্ব দিয়েছে।

 

সূত্র: রয়টার্স


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ট্রাম্পকে কি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা সম্ভব? প্রশ্নের উত্তরে যা বললেন মামদানি
ট্রাম্পকে কি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা সম্ভব? প্রশ্নের উত্তরে যা বললেন মামদানি

পায়ে গুরুতর চোট নিয়ে ক্রাচে ভর দিয়ে চলাফেরা করলেও, জনপ্রিয় কমেডি শোতে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘হ্যাভ আই গট নিউজ ফর ইউ’ (Have I Got News for You) অনুষ্ঠানের রেকর্ডিংয়ে আকস্মিকভাবে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক রয় উড জুনিয়র দর্শকদের উদ্দেশে মজার ছলে বলেন, “আমাদের মাঝে এখন এমন একজন আসবেন, যিনি বেশ মজার মানুষ।” এরপরই মঞ্চে প্রবেশ করেন মেয়র মামদানি। তার উপস্থিতিতে স্টুডিওর দর্শকরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন। শনিবার (২১ নভেম্বর) ইস্টার্ন টাইম রাত ৯টায় পর্বটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সংবাদকর্মীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান মামদানি। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। চোটের কারণে অনুষ্ঠানটির প্রযোজকরা আশঙ্কা করেছিলেন যে মেয়র হয়তো শেষ মুহূর্তে রেকর্ডিং বাতিল করবেন। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ক্রাচ নিয়েই স্টুডিওতে হাজির হন তিনি। ক্যামেরার ফ্রেমের আড়ালে ক্রাচ রেখে টেবিলে বসে পুরো অনুষ্ঠানে অংশ নেন মামদানি। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এটিই ছিল মামদানির প্রথম দিকের কোনো সাক্ষাৎকার। প্রচলিত রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে গণমাধ্যমে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি বেশ প্রশংসিত হচ্ছে। এর আগে গত জানুয়ারিতে শপথ গ্রহণের পরপরই তিনি ‘দ্য টুনাইট শো’-তে এবং গত সেপ্টেম্বরে ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে মামদানির গোঁফ নিয়েও রসিকতা করেন সঞ্চালক ও প্যানেলিস্টরা। জবাবে মেয়র জানান, পুরুষদের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতা তৈরির বৈশ্বিক ক্যাম্পেইন ‘মুভেম্বর’ (Movember)-এ অংশ নিতেই তিনি গোঁফ রেখেছেন। মঞ্চে উঠেই রসিকতা করে মামদানি বলেন, “বিষয়টা দারুণ! আমি আসলে একই ভবনে জন অলিভারের অনুষ্ঠান দেখতে এসেছিলাম।” আড্ডার ছলে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ কাজের সম্পর্কের প্রসঙ্গ। প্যানেলিস্ট মাইকেল ইয়ান ব্ল্যাক মজা করে বলেন, ট্রাম্প সবকিছু অপছন্দ করলেও মামদানিকে বেশ পছন্দ করেন। জবাবে মামদানি বলেন, “আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় মিল হলো এই শহর (নিউইয়র্ক), কারণ ট্রাম্পও এই শহরেরই মানুষ। যখনই আমাদের কথা হয়, আমি শহরে আরও বেশি আবাসন নির্মাণের বিষয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করি।” এ সময় প্যানেলিস্ট ব্ল্যাক মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদের ‘ট্রাম্পকেয়ার’ প্রস্তাবের সূত্র ধরে রসিকতা করে জানতে চান, ট্রাম্প যেহেতু মামদানির ভক্ত, তাই তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার কোনো সম্ভাবনা আছে কি না। এমন প্রশ্নে কিছুটা হেসে ও ভেবে মামদানি উত্তর দেন, “আমাদের কথোপকথনে এ বিষয়টি কখনোই আসেনি।” এ ছাড়া মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে চাক শুমারের বিরুদ্ধে সিনেটর ক্রিস ভ্যান হোলেনের চ্যালেঞ্জের বিষয়েও কথা বলেন নিউইয়র্ক মেয়র। গত বছর মেয়র নির্বাচনে শুমার মামদানিকে সমর্থন না দিলেও, এ বিষয়ে কোনো ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেননি তিনি। মামদানি বলেন, “কে নেতা হবেন তার চেয়ে বড় বিষয় হলো তিনি কী কাজ করবেন।   ক্ষমতার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা। আমি ব্যক্তিগত ক্ষোভ পুষে রাখায় বিশ্বাসী নই, কারণ ক্ষোভ দিয়ে মানুষের সংসারের বিল পরিশোধ হয় না। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত কীভাবে নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়তা করা যায়।” সূত্র: সিএনএন।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৩:৩৩
ট্রাম্প-ক্লাস’ রণতরী নির্মাণে ব্যয় বাড়ছে কয়েক শ কোটি ডলার

‘ট্রাম্প-ক্লাস’ রণতরী নির্মাণে ব্যয় বাড়ছে কয়েক শ কোটি ডলার, ইরান যুদ্ধে সক্ষমতায় টান

মেক্সিকান মাদক কার্টেলের দুই শীর্ষ নেতার মাথার দাম ৮০ লাখ ডলার

মেক্সিকান মাদক কার্টেলের দুই শীর্ষ নেতার মাথার দাম ৮০ লাখ ডলার, অভিযুক্ত ২১ জন

ভারতের কেরালার ভারকালায় যোগব্যায়াম প্রশিক্ষণ কোর্সে এসে যৌন নিপীড়নের শিকার ৫৭ বছর বয়সী জাপানি নারী। ছবি: সংগৃহীত

ভারতে যোগব্যায়াম শিখতে এসে বারবার ধর্ষণের শিকার হলেন জাপানি নারী

গালফ উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি অবতরণে বাধ্য করার দাবি ইরানের

গালফ উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানটির কাছে বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলট অভিযান বাতিল করে জরুরি অবতরণ করতে বাধ্য হন বলে শনিবার জানিয়েছে তেহরান।   ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ইরানে মোতায়েন করা দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কের আওতায় বিমানটিকে শনাক্ত ও চিহ্নিত করে।   বিবৃতিতে আরও বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি বিমানটির খুব কাছাকাছি বিস্ফোরিত হওয়ায় পাইলট অভিযান স্থগিত করে ‘অঞ্চলটির নিকটতম একটি বিমানবন্দরে’ জরুরি অবতরণ করতে বাধ্য হন।   তবে বিমানটি ঠিক কোন বিমানবন্দরে অবতরণ করেছে, সে বিষয়ে ইরানের সেনাবাহিনী কিছু জানায়নি। এ ছাড়া ইরানের এই দাবির বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি।   সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১১:৩
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ভিসা সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রতি ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ৭৯ জনকেই অবিশ্বাসযোগ্য বিবেচনা করা হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বড় বাধা বিশ্বাসযোগ্যতা, সাক্ষাৎকারে ৭৯% বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যান

সমুদ্র ও আকাশপথে সামরিক সংঘর্ষের ঝুঁকি কমাতে চীনের সাংহাইয়ে তিন দিনের বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সমুদ্র ও আকাশপথের সামরিক নিরাপত্তা নিশ্চিতে সাংহাইয়ে তিন দিনের বেঠকে যুক্তরাষ্ট্র-চীন

অস্ট্রেলিয়ার নাগরিকত্বে চার বছর বসবাসের শর্তে বিশেষ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে নির্দিষ্ট শ্রেণির মানুষের। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব আবেদনে চার বছরের বসবাসের শর্ত, বিশেষ ছাড় পাবেন যাঁরা

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা গাদি আইজেনকোটের। ছবি: সংগৃহীত
সন্ত্রাসবাদ’ আখ্যা: ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা দমনের আশ্বাস আইজেনকোটের

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের চেষ্টায় থাকা নেতা গাদি আইজেনকোট। তবে তার এই আশ্বাসে মোটেও আশ্বস্ত হতে পারছেন না ফিলিস্তিনিরা।   পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চালানো বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবকে ‘ইসরায়েলি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন আইজেনকোট। তার মতে, এ ধরনের সহিংস কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করছে। তাই ক্ষমতায় এলে এসব হামলা রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।   তবে ফিলিস্তিনিদের মাঝে এই প্রতিশ্রুতি নিয়ে তেমন কোনো প্রত্যাশা নেই। বিশ্লেষক ও স্থানীয়দের মতে, ইসরায়েলের কোনো নেতাই এখন পর্যন্ত অবৈধ বসতি নির্মাণ বন্ধ করা, সেনা প্রত্যাহার, দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান কিংবা ফিলিস্তিনিদের জীবনযাত্রার ওপর চেপে বসা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তুলে নেওয়ার বিষয়ে কোনো কথা বলছেন না। উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে এসব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল।   মূল সংকটের সমাধান না হওয়ায় পশ্চিম তীরের পরিস্থিতি অপরিবর্তিতই থেকে যাচ্ছে। এর জেরে প্রতিনিয়তই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর সাহস ও প্রশ্রয় পাচ্ছে। এর সাম্প্রতিক উদাহরণ দেখা যাচ্ছে রামাল্লার আল-মুগাইয়ির গ্রামে। সেখানে নিজেদের অবৈধ আউটপোস্ট বা চৌকি রক্ষার অজুহাতে বসতি স্থাপনকারীরা নির্বিচারে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস করছে।   সংশ্লিষ্টদের মতে, যতদিন পর্যন্ত এই অবৈধ বসতি এবং দখলদারিত্ব চলতে থাকবে, ততদিন পশ্চিম তীরে সহিংসতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।   সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৮:৩৮
ব্রিটিশ অভিনেত্রী

‘ফিলিস্তিনের মানুষের দুর্দশায় নীরবতা মানেই অন্যায়ের সঙ্গী হওয়া’: ব্রিটিশ অভিনেত্রী

মাথার দাম ৫০ লাখ ডলার, মেক্সিকোয় এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড মাদককারবারী গ্রেফতার

মাথার দাম ৫০ লাখ ডলার, মেক্সিকোয় এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড মাদককারবারী গ্রেফতার

নতুন সংগঠন ঘিরে প্রত্যাশা

যুক্তরাষ্ট্রে এক ছাতার নিচে নোয়াখালীবাসী, নতুন সংগঠন ঘিরে প্রত্যাশা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...