জাকির নায়েকের প্রতিষ্ঠান 'আইআরএফ'-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল ভারত
ভারতে ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানায়। এর আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তৃতীয়বারের মতো এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরএফ ও এর প্রতিষ্ঠাতা জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়ানোর কাজে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করেছেন। তার বিভিন্ন বক্তব্যকে অত্যন্ত আপত্তিকর ও উসকানিমূলক হিসেবে আখ্যা দিয়ে সরকার অভিযোগ করেছে যে, তিনি আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশের লাখ লাখ তরুণের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন, যা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে।
ভারত সরকারের আশঙ্কা, আইআরএফের কার্যক্রম যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তবে সংগঠনটি যেকোনো সময় তাদের কর্মীদের পুনর্গঠিত করতে পারে। এর ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদে উসকানি এবং দেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি হতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ নভেম্বর ভারত সরকার প্রথমবারের মতো আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর ২০২১ সালের ১৫ নভেম্বর এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল। আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ট্রাইব্যুনালে বহাল রাখা হয়েছিল। ২০১৬ সালে ভারত ছাড়ার পর থেকে জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে ভারতে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও অর্থ পাচারসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আন্তর্জাতিক
View moreভারতে ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানায়। এর আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তৃতীয়বারের মতো এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরএফ ও এর প্রতিষ্ঠাতা জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়ানোর কাজে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করেছেন। তার বিভিন্ন বক্তব্যকে অত্যন্ত আপত্তিকর ও উসকানিমূলক হিসেবে আখ্যা দিয়ে সরকার অভিযোগ করেছে যে, তিনি আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশের লাখ লাখ তরুণের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন, যা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে। ভারত সরকারের আশঙ্কা, আইআরএফের কার্যক্রম যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তবে সংগঠনটি যেকোনো সময় তাদের কর্মীদের পুনর্গঠিত করতে পারে। এর ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদে উসকানি এবং দেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি হতে পারে। উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ নভেম্বর ভারত সরকার প্রথমবারের মতো আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর ২০২১ সালের ১৫ নভেম্বর এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল। আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ট্রাইব্যুনালে বহাল রাখা হয়েছিল। ২০১৬ সালে ভারত ছাড়ার পর থেকে জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে ভারতে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও অর্থ পাচারসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।
পর্তুগালে সড়ক দু র্ঘটনায় ১০ দিন কোমায় থেকে মা রা গেলেন বাংলাদেশি তরুণ রাহাত
অনুমতি ছাড়া ছবি দেখায় মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করল ইতালি
বার্ধক্য জয় করতে চান পুতিন! আয়ু বাড়াতে বাঁদরের রক্তের ওপর গবেষণা রুশ বিজ্ঞানীদের
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের আকস্মিক যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিতর্ক ও সন্দেহ দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি এবং নিজেকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের চলমান প্রক্রিয়া বানচাল করতেই এই সফরকে ব্যবহার করছেন। ইসরায়েলি গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোসাদ প্রধানের এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিতর্কিত। কারণ, সফরের ঠিক আগমুহূর্তে বিরোধীদলীয় নেতা ও সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোট দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা প্রধান ও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু সেই বৈঠকে গোয়েন্দা সংস্থা বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোসাদ প্রধানের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে আইজেনকোটকে কিছুই জানানো হয়নি। জানা গেছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা চালানোর একটি সুযোগ খুঁজছেন এবং মোসাদ প্রধানও তার এই অবস্থানের সঙ্গে একমত। নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক জোটের আশঙ্কা, ক্ষমতা হারানোর ভয়ে নেতানিয়াহু এই ক্রান্তিকালকে কাজে লাগিয়ে অঞ্চলে নতুন করে সংঘাত উসকে দিতে চান। এর মাধ্যমে তিনি এমন একটি যুদ্ধাবস্থা তৈরি করতে চাইছেন, যাতে দেশে তার নেতৃত্ব অপরিহার্য হয়ে পড়ে এবং তাকে ছাড়া নতুন সরকার গঠনের প্রচেষ্টা ভেস্তে যায়। যুক্তরাষ্ট্র সফরে মোসাদ প্রধান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র (CIA) প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে ইসরায়েলে যখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান, ঠিক সেই মুহূর্তে গোপনে এমন উচ্চপর্যায়ের সফর নেতানিয়াহুর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিরোধীদের সন্দেহকে আরও ঘনীভূত করেছে। সূত্র: আল-জাজিরা।
৫০ ভরি স্বর্ণ চুরি, ৬০০ সিসিটিভি ফুটেজেও মেলেনি পরিচয়, ইনস্টাগ্রাম রিলসেই ধরা পড়লো স্বর্ণচোর!
৯ বার বিয়ে করা নারীর সপ্তম স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা খারিজ করল আদালত
অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত! থাকা-খাওয়াও বিনামূল্যে
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হাঁটতে বেরিয়ে গ্রিজলি ভাল্লুকের হামলায় প্রাণ হারিয়েছেন এক মা ও তাঁর মেয়ে। নিহতরা হলেন ৪৮ বছর বয়সী জেনিফার ‘জেনি’ বালকারাস এবং তাঁর ২০ বছর বয়সী মেয়ে সেলা রিড। নিখোঁজ হওয়ার পর দুই দিনের ব্যবধানে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষায় একটি মা গ্রিজলি ভাল্লুক ও তার তিন শাবকের সঙ্গে হামলার যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে প্রদেশটির বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ব্রিটিশ কলাম্বিয়ার বেলা কুলা এলাকায়। গত ১ নভেম্বর হাঁটতে বেরিয়ে বাড়ি না ফেরায় মা ও মেয়েকে নিখোঁজ হিসেবে জানানো হয়। এরপর তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। পরদিন ২ নভেম্বর স্নুকা ওয়েস্ট ট্রেইল এলাকায় একজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তল্লাশি অভিযান অব্যাহত রাখার পর ৩ নভেম্বর একই এলাকায় অন্যজনের মরদেহ পাওয়া যায়। মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে ব্রিটিশ কলাম্বিয়া কনজারভেশন অফিসার সার্ভিস। তদন্তের অন্যতম উদ্দেশ্য ছিল হামলায় কোন বন্য প্রাণী জড়িত ছিল এবং কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, তা শনাক্ত করা। কর্তৃপক্ষ জানিয়েছে, সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষায় একটি পূর্ণবয়স্ক মা গ্রিজলি ভাল্লুক এবং তার প্রায় এক বছর বয়সী তিনটি শাবকের সঙ্গে হামলার যোগসূত্র নিশ্চিত হয়েছে। জননিরাপত্তার কথা বিবেচনা করে চারটি ভাল্লুককেই মেরে ফেলা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ভাল্লুকগুলো মা ও মেয়েকে শিকার হিসেবে আক্রমণ করে থাকতে পারে। তবে হামলার সূত্রপাত কীভাবে হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় মা ও মেয়ে ঠিক কোন পরিস্থিতিতে ছিলেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। গ্রিজলি ভাল্লুক উত্তর আমেরিকার অন্যতম বড় স্থলচর মাংসাশী প্রাণী। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন বনাঞ্চলে এদের বসবাস রয়েছে। সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চললেও নির্দিষ্ট পরিস্থিতিতে এসব ভাল্লুক বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে শাবকসহ মা ভাল্লুকের কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্রিটিশ কলাম্বিয়ার বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ভাল্লুকের আবাসস্থলে হাঁটার সময় সতর্ক থাকা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে এই ঘটনায় ভাল্লুকগুলোর আচরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চারটি ভাল্লুককে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও হামলার সম্পূর্ণ পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষের তদন্তে পরবর্তী সময়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। সূত্র: ব্রিটিশ কলাম্বিয়া কনজারভেশন অফিসার সার্ভিস
বিমানবন্দরে মোবাইল চালু না হলে ফ্লাইটে নেওয়া যাবে না, যাত্রীদের সতর্কতা
খাবার আর জরুরি সামগ্রী মজুতের হিড়িক যুক্তরাজ্যে, নিছক আতঙ্ক, নাকি বাস্তব প্রয়োজন?