সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

কানাডার শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত বাংলাদেশি ডা. প্রোটন রহমান, পেলেন ‘অর্ডার অব কানাডা’

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ০:৪
কানাডার শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত বাংলাদেশি ডা. প্রোটন রহমান, পেলেন ‘অর্ডার অব কানাডা’
কানাডার শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত বাংলাদেশি ডা. প্রোটন রহমান, পেলেন ‘অর্ডার অব কানাডা’

কানাডার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব কানাডা’ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ও গবেষক ডা. আলআমিন প্রোটন রহমান। আর্থ্রাইটিসের চিকিৎসা ও জেনেটিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সরকারকে বৈজ্ঞানিক পরামর্শ দেওয়ার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর কানাডার গভর্নর জেনারেলের দপ্তর নতুন সম্মানপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রকাশ করে।

 

কানাডার গভর্নর জেনারেলের দপ্তরের তথ্য অনুযায়ী, প্রোটন রহমান জিনোমিকস গবেষণার একজন স্বীকৃত বিশেষজ্ঞ। বিশেষ করে আর্থ্রাইটিসের চিকিৎসা উন্নয়নে তাঁর গবেষণা কানাডার চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বংশগত রোগের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক অনুসন্ধানে তিনি ‘নিউফাউন্ডল্যান্ড জিনিয়োলজি ডেটাবেজ’ তৈরি করেন। এই ডেটাবেজের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের মধ্যে জিনগত রোগের যোগসূত্র শনাক্ত ও গবেষণা করা সম্ভব হচ্ছে। কোভিড মহামারির সময় প্রাদেশিক বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে তিনি সরকারি সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

বর্তমানে ডা. প্রোটন রহমান নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর হেলথ সার্ভিসেসের রিউমাটোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেন্ট জনসের মেমোরিয়াল ইউনিভার্সিটির চিকিৎসা অনুষদে তিনি জন লুইস প্যাটন ডিস্টিংগুইশড ইউনিভার্সিটি প্রফেসর। রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা ও নতুন প্রজন্মের চিকিৎসক তৈরিতেও ভূমিকা রাখছেন তিনি।

 

প্রোটন রহমানের চিকিৎসক হয়ে ওঠার যাত্রা শুরু মেমোরিয়াল ইউনিভার্সিটিতে। ১৯৮৮ সালে সেখান থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে স্নাতক এবং ১৯৯০ সালে চিকিৎসাবিজ্ঞানে এমডি ডিগ্রি অর্জন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি সম্পন্ন করেন। উচ্চতর প্রশিক্ষণের জন্য টরন্টো বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজিতে ফেলোশিপ করেন। একই বিশ্ববিদ্যালয়ে জেনেটিক এপিডেমিওলজি নিয়েও উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৯৯ সালে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে ফিরে চিকিৎসাসেবা ও গবেষণা শুরু করেন।

 

আর্থ্রাইটিস নিয়ে গবেষণায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০১৬ সালে কানাডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশন তাঁকে ‘ডিস্টিংগুইশড ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড’ প্রদান করে। ২০২২ সালে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর’-এও ভূষিত হন তিনি। এ ছাড়া তিনি কানাডিয়ান অ্যাকাডেমি অব হেলথ সায়েন্সেসের একজন ফেলো।

 

এদিকে, চলতি বছর মেমোরিয়াল ইউনিভার্সিটি তাঁকে ২০২৬ সালের ‘অ্যালামনাস অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করেছে। চিকিৎসা গবেষণা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় তাঁকে এই সম্মাননার জন্য বেছে নেয়।

 

বাংলাদেশি বংশোদ্ভূত এই চিকিৎসকের পরিবারের পৈতৃক শেকড় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে। তাঁর বাবা অধ্যাপক আজিজুর রহমানও ছিলেন একজন খ্যাতিমান প্রকৌশলী। বৈদ্যুতিক গাড়ির মোটর প্রযুক্তি নিয়ে গবেষণায় তাঁর বিশেষ পরিচিতি ছিল। বাবার প্রকৌশল গবেষণার পথ থেকে আলাদা হয়ে প্রোটন রহমান চিকিৎসাবিজ্ঞানকে পেশা হিসেবে বেছে নেন। দীর্ঘদিনের গবেষণা, চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য খাতে নেতৃত্বের মধ্য দিয়ে তিনি কানাডার চিকিৎসাবিজ্ঞানে নিজের অবস্থান তৈরি করেছেন।

 

সংবাদসূত্র: গভর্নর জেনারেলের দপ্তর


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
কানাডার শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত বাংলাদেশি ডা. প্রোটন রহমান, পেলেন ‘অর্ডার অব কানাডা’
কানাডার শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত বাংলাদেশি ডা. প্রোটন রহমান, পেলেন ‘অর্ডার অব কানাডা’

কানাডার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব কানাডা’ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ও গবেষক ডা. আলআমিন প্রোটন রহমান। আর্থ্রাইটিসের চিকিৎসা ও জেনেটিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সরকারকে বৈজ্ঞানিক পরামর্শ দেওয়ার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর কানাডার গভর্নর জেনারেলের দপ্তর নতুন সম্মানপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রকাশ করে।   কানাডার গভর্নর জেনারেলের দপ্তরের তথ্য অনুযায়ী, প্রোটন রহমান জিনোমিকস গবেষণার একজন স্বীকৃত বিশেষজ্ঞ। বিশেষ করে আর্থ্রাইটিসের চিকিৎসা উন্নয়নে তাঁর গবেষণা কানাডার চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বংশগত রোগের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক অনুসন্ধানে তিনি ‘নিউফাউন্ডল্যান্ড জিনিয়োলজি ডেটাবেজ’ তৈরি করেন। এই ডেটাবেজের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের মধ্যে জিনগত রোগের যোগসূত্র শনাক্ত ও গবেষণা করা সম্ভব হচ্ছে। কোভিড মহামারির সময় প্রাদেশিক বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে তিনি সরকারি সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।   বর্তমানে ডা. প্রোটন রহমান নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর হেলথ সার্ভিসেসের রিউমাটোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেন্ট জনসের মেমোরিয়াল ইউনিভার্সিটির চিকিৎসা অনুষদে তিনি জন লুইস প্যাটন ডিস্টিংগুইশড ইউনিভার্সিটি প্রফেসর। রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা ও নতুন প্রজন্মের চিকিৎসক তৈরিতেও ভূমিকা রাখছেন তিনি।   প্রোটন রহমানের চিকিৎসক হয়ে ওঠার যাত্রা শুরু মেমোরিয়াল ইউনিভার্সিটিতে। ১৯৮৮ সালে সেখান থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে স্নাতক এবং ১৯৯০ সালে চিকিৎসাবিজ্ঞানে এমডি ডিগ্রি অর্জন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি সম্পন্ন করেন। উচ্চতর প্রশিক্ষণের জন্য টরন্টো বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজিতে ফেলোশিপ করেন। একই বিশ্ববিদ্যালয়ে জেনেটিক এপিডেমিওলজি নিয়েও উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৯৯ সালে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে ফিরে চিকিৎসাসেবা ও গবেষণা শুরু করেন।   আর্থ্রাইটিস নিয়ে গবেষণায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০১৬ সালে কানাডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশন তাঁকে ‘ডিস্টিংগুইশড ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড’ প্রদান করে। ২০২২ সালে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর’-এও ভূষিত হন তিনি। এ ছাড়া তিনি কানাডিয়ান অ্যাকাডেমি অব হেলথ সায়েন্সেসের একজন ফেলো।   এদিকে, চলতি বছর মেমোরিয়াল ইউনিভার্সিটি তাঁকে ২০২৬ সালের ‘অ্যালামনাস অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করেছে। চিকিৎসা গবেষণা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় তাঁকে এই সম্মাননার জন্য বেছে নেয়।   বাংলাদেশি বংশোদ্ভূত এই চিকিৎসকের পরিবারের পৈতৃক শেকড় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে। তাঁর বাবা অধ্যাপক আজিজুর রহমানও ছিলেন একজন খ্যাতিমান প্রকৌশলী। বৈদ্যুতিক গাড়ির মোটর প্রযুক্তি নিয়ে গবেষণায় তাঁর বিশেষ পরিচিতি ছিল। বাবার প্রকৌশল গবেষণার পথ থেকে আলাদা হয়ে প্রোটন রহমান চিকিৎসাবিজ্ঞানকে পেশা হিসেবে বেছে নেন। দীর্ঘদিনের গবেষণা, চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য খাতে নেতৃত্বের মধ্য দিয়ে তিনি কানাডার চিকিৎসাবিজ্ঞানে নিজের অবস্থান তৈরি করেছেন।   সংবাদসূত্র: গভর্নর জেনারেলের দপ্তর

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ০:৪
যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন যশোরের রাসেল I গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন যশোরের রাসেল

বাংলাদেশি গবেষক ড. সৈয়দ বাহাউদ্দিন আলম

বুয়েট থেকে ক্যামব্রিজ, এবার মার্কিন এআই প্রতিনিধি দলে বাংলাদেশি গবেষক ড. বাহাউদ্দিন আলম

কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি

কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি

প্রায় ৩ হাজার ৩০০ বছরের পুরোনো ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার
৩৩০০ বছর পানির নিচে, তবু অক্ষত তলোয়ারের ধার; ইতালির হ্রদে মিলল ব্রোঞ্জ যুগের নিদর্শন

ইতালির একটি প্রাচীন আগ্নেয়গিরি হ্রদের তলদেশ থেকে প্রায় ৩ হাজার ৩০০ বছরের পুরোনো একটি ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। বিস্ময়কর বিষয় হলো, প্রায় ৩৩ শতাব্দী পানির নিচে চাপা পড়ে থাকার পরও তলোয়ারটির ফলা এখনো বেশ ধারালো অবস্থায় রয়েছে। গত অক্টোবর মাসে মধ্য ইতালির লাজিও অঞ্চলের ভ্যালেন্তানো শহরের কাছে অবস্থিত 'লেক মেজ্জানো' থেকে এই অসাধারণ নিদর্শনটি উদ্ধারের ঘোষণা দেয় ভিটের্বো এবং দক্ষিণ এত্রুরিয়ার প্রত্নতত্ত্ব, চারুকলা ও ভূদৃশ্য তত্ত্বাবধায়ক সংস্থা (SABAP-VT-EM)।   প্রত্নতাত্ত্বিকরা হ্রদের তলদেশে ডুবে থাকা ব্রোঞ্জ যুগের একটি প্রাচীন গ্রাম খনন করার সময় তলোয়ারটি খুঁজে পান। কর্মকর্তাদের মতে, খ্রিস্টপূর্ব ১৩শ শতাব্দীর এই অস্ত্রটি হ্রদের দক্ষিণ তীরের এমন এক অংশ থেকে উদ্ধার করা হয়েছে, যেখানে এর আগে খুব কম অনুসন্ধান চালানো হয়েছিল। ১৯৭০-এর দশকের পর থেকে মেজ্জানো এলাকায় এটি তৃতীয় তলোয়ার উদ্ধারের ঘটনা। তলোয়ারটির পাশাপাশি হ্রদের তলদেশ থেকে কুঠার, তীরের ফলা, পিন, বর্শার ফলা এবং একটি ব্রোঞ্জের ক্ষুরও উদ্ধার করা হয়েছে।   গবেষকদের ধারণা, কোনো ধর্মীয় আচার বা ঐতিহ্যগত প্রথার অংশ হিসেবেই এসব মূল্যবান ধাতব বস্তু ইচ্ছাকৃতভাবে হ্রদের পানিতে নিক্ষেপ করা হয়েছিল। বিশেষ করে তলোয়ারটির ঠিক পাশেই একটি ব্রোঞ্জের ক্ষুর পাওয়ার বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন তারা।   ব্রোঞ্জ যুগের অন্যান্য নিদর্শনের সঙ্গে তুলনা করে প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এ ধরনের অস্ত্র ও সরঞ্জাম সাধারণত সমাজের উচ্চপদস্থ ব্যক্তি বা অভিজাত যোদ্ধাদের মালিকানায় থাকত। হ্রদের তলদেশে প্রায় একই গভীরতায় এসব নিদর্শন পাওয়ায় সেগুলো কীভাবে পানিতে তলিয়ে গিয়েছিল, তা বুঝতে গবেষকদের জন্য বড় সুবিধা হয়েছে।   আগামীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হ্রদটিতে পানির নিচে আরও ব্যাপক পরিসরে খননকাজ চালানোর পরিকল্পনা রয়েছে ইতালীয় কর্তৃপক্ষের। পাশাপাশি উদ্ধার হওয়া এই ব্রোঞ্জের নিদর্শনগুলো সাধারণ মানুষের জন্য প্রদর্শনের লক্ষ্যে একটি বিশেষ প্রদর্শনীরও প্রস্তুতি নেওয়া হচ্ছে।   উল্লেখ্য, ইউরোপজুড়ে সাম্প্রতিক সময়ে একের পর এক এমন প্রাচীন অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। এর আগে গত গ্রীষ্মে চেক প্রজাতন্ত্রে ব্রোঞ্জ যুগের ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত বেশ কিছু অস্ত্রের ভান্ডার এবং উত্তর পোল্যান্ডে মাটির নিচে সোজা হয়ে থাকা ২ হাজার ৭০০ বছরের পুরোনো একটি অক্ষত ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার করা হয়েছিল। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১২:৯
বোমা আতঙ্কে তুরস্কে রুশ যাত্রীবিমান অবতরণ, নিরাপদে উদ্ধার ক্রু'সহ ৬৯ যাত্রী

বোমা আতঙ্কে তুরস্কে রুশ যাত্রীবিমান অবতরণ, নিরাপদে উদ্ধার ক্রু'সহ ৬৯ যাত্রী

এনভিডিয়ার সাবেক সিইওর  সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিতর্কের মধ্যেই চীনা ব্যবসায়ীর লাখ কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ

এনভিডিয়ার সাবেক সিইওর সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিতর্কের মধ্যেই চীনা ব্যবসায়ীর লাখ কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বিচ্ছিন্ন জীবনযাপন করা আওয়া আদিবাসী জনগোষ্ঠীর লোকালয়ে আসার বিরল ঘটনা। ছবি: সংগৃহীত

খাবারের অভাবে কয়েক দশক পর লোকালয়ে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী, অস্তিত্ব বিলীনের শঙ্কা

ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক
ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক

ইহুদিবিদ্বেষ প্রতিরোধে নতুন আইন পাস করেছে ইতালির পার্লামেন্ট। তবে আইনটিতে ইসরায়েলের সমালোচনার কিছু ধরনকে ইহুদিবিদ্বেষ হিসেবে বিবেচনার সুযোগ থাকায় দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এই আইন ব্যবহার করে ইসরায়েল সরকারের নীতির সমালোচনা এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আন্দোলন সীমিত করা হতে পারে।   মঙ্গলবার (১৭ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে ১৪৭ ভোটে আইনটি অনুমোদন পায়। বিপক্ষে ভোট দেন ৯৩ জন আইনপ্রণেতা এবং পাঁচজন ভোটদানে বিরত থাকেন। এর মধ্য দিয়ে আইনটির চূড়ান্ত সংসদীয় অনুমোদন সম্পন্ন হয়।    অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইনে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) ইহুদিবিদ্বেষসংক্রান্ত সংজ্ঞাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। এই সংজ্ঞায় ইহুদিদের প্রতি ঘৃণা ও বৈষম্যের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রকে কেন্দ্র করে কিছু বক্তব্য ও আচরণকে ইহুদিবিদ্বেষের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।   এর মধ্যে ইহুদিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করা, ইসরায়েলের বর্তমান নীতির সঙ্গে নাৎসি জার্মানির নীতির তুলনা করা এবং ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের জন্য সব ইহুদিকে সম্মিলিতভাবে দায়ী করার মতো বিষয় রয়েছে।   তবে সংজ্ঞাটিতে এটিও বলা হয়েছে, অন্য যেকোনো দেশের মতো ইসরায়েলের সমালোচনা করলেই তা ইহুদিবিদ্বেষ হিসেবে বিবেচিত হবে না।   ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন মধ্যডানপন্থী জোট সরকার বলছে, দেশটিতে ইহুদিবিদ্বেষ ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য বেড়ে যাওয়ায় নতুন আইন প্রয়োজন হয়ে পড়েছে। সরকারের দাবি, আইনটির উদ্দেশ্য ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক মতপ্রকাশ বন্ধ করা নয়।   আইনটিতে নতুন কোনো ফৌজদারি অপরাধ বা শাস্তির বিধান রাখা হয়নি। বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে ইহুদিবিদ্বেষ প্রতিরোধের কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় তিন বছরের জাতীয় কৌশল, বিদ্বেষমূলক ঘটনা পর্যবেক্ষণ, অনলাইনে ঘৃণামূলক বক্তব্য মোকাবিলা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে।   তবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইনটির কঠোর সমালোচনা করেছে। সংগঠনটির মতে, আইএইচআরএর সংজ্ঞার কিছু উদাহরণ এমনভাবে প্রয়োগ করা হতে পারে, যাতে ইসরায়েলের নীতির বৈধ সমালোচনাও সীমিত হয়ে পড়ে।   অ্যামনেস্টির জ্যেষ্ঠ কর্মকর্তা এরিকা গুয়েভারা রোসাস বলেছেন, নতুন আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আন্দোলনের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।   ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশও একই আশঙ্কা প্রকাশ করেছে। গ্রিন-লেফট অ্যালায়েন্সের নেতা অ্যাঞ্জেলো বোনেল্লি অভিযোগ করেছেন, ইহুদিবিদ্বেষ প্রতিরোধের নামে সরকার ইসরায়েলের সমালোচনা সীমিত করার সুযোগ তৈরি করছে।   অন্যদিকে আইনটির সমর্থকেরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, ইসরায়েল সরকারের সিদ্ধান্তের সমালোচনা এবং ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এক বিষয় নয়। নতুন আইনও এই পার্থক্য অস্বীকার করে না।   ইতালির ইহুদিবিদ্বেষ পর্যবেক্ষণকারী সংস্থা সিডিইসি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৯৬৩টি ইহুদিবিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৬ সালেও এ ধরনের ঘটনার সংখ্যা উচ্চ পর্যায়ে রয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন।   গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে ইউরোপজুড়ে চলমান আন্দোলনের মধ্যে আইনটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর ফলে ইহুদিবিদ্বেষ প্রতিরোধ এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে, সেই প্রশ্ন সামনে এসেছে।   সংবাদসূত্র:  অ্যাসোসিয়েটেড প্রেস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৮:৩৫
৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র

কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র

হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১

হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...