সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৭:২৫
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

ভারতের এক ফুচকা বিক্রেতার সম্পদের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ওই বিক্রেতার একটি ব্যাংক অ্যাকাউন্টেই রয়েছে ৪৭ লাখ রুপি। ইতোমধ্যে দুটি সম্পত্তি কিনেছেন তিনি। এবার এক কোটি রুপি মূল্যের আরও একটি সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ২৬ বছর বয়সী এক যুবকের পোস্ট থেকে এই আলোচনা শুরু হয়।

 

ওই যুবক জানান, তার বাবার একটি মুদি দোকান রয়েছে। সেখান থেকে নিয়মিত ব্যবসার প্রয়োজনীয় উপকরণ কেনেন ওই ফুচকা বিক্রেতা। সম্প্রতি বাবার কাছ থেকেই ওই বিক্রেতার আর্থিক অবস্থার কথা জানতে পারেন তিনি।

 

পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের দীপাবলির সময় একটি বাড়ি কেনেন ওই ফুচকা বিক্রেতা। ২০২৫ সালে আরও ৬০ লাখ রুপির সম্পত্তি কেনেন। বর্তমানে এক কোটি রুপি মূল্যের আরেকটি সম্পত্তি কেনার কথা ভাবছেন তিনি। এ জন্য প্রায় ৭০ লাখ রুপি নগদ পরিশোধ করতেও প্রস্তুত রয়েছেন।

 

ওই যুবক জানান, কয়েক বছর ধরে চাকরি, বাড়তি আয়ের উৎস, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে তিনি প্রায় ৫২ লাখ ৭০ হাজার রুপির নিট সম্পদ গড়ে তুলেছেন। অথচ রাস্তার পাশে ফুচকা বিক্রি করা একজন ব্যবসায়ীর সম্পদের কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন।

 

তার দাবি, ওই ফুচকা বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায়ই সেখানে ১০ থেকে ১৫ জন ক্রেতার ভিড় দেখতে পান তিনি।

 

পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুদ্র ব্যবসার আয়ের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে, স্থায়ী দোকান ভাড়ার খরচ ছাড়াই নিয়মিত বিপুলসংখ্যক ক্রেতার কাছে খাবার বিক্রি করে ভালো মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।

 

তবে অনেকে বলছেন, একজন ব্যবসায়ীর সাফল্য দিয়ে পুরো খাতের আর্থিক অবস্থা বিচার করা উচিত নয়। ক্ষুদ্র ব্যবসায় আয়, বিনিয়োগ, পরিচালন ব্যয় ও লোকসানের ঝুঁকিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

 

ওই ফুচকা বিক্রেতার পরিচয়, ব্যাংক হিসাব, সম্পত্তির মালিকানা ও আয়ের উৎস সম্পর্কে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

 

সংবাদসূত্র: এনডিটিভি প্রফিট

 

871-এসএ 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি
হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি হিন্দু ও ইহুদি সংগঠন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিয়ে তাঁর অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।   মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাঁকে বীর ও শহীদ হিসেবে অভিহিত করেছিলেন শফিকুর রহমান। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন তিনি।   সংগঠন দুটি জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত একটি মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   জামায়াত আমিরকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।   অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, এর আগে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।   অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের সফর অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।   যৌথ বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং দলটির সাবেক কয়েকজন নেতার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।   তবে সংগঠন দুটির বিবৃতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার কিংবা জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সম্পর্কে পর্যালোচিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কিছু জানানো হয়নি।    সংবাদসূত্র: টাইমস অব ইসরায়েল 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৭:৪৮
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই
আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমান এক অনিশ্চিত যাত্রায়। কিন্তু সাগরে ডুবে বা পথ হারিয়ে যাদের মৃত্যু হয়, তাদের বেশিরভাগেরই কোনো পরিচয় মেলে না। অজানা-অচেনা ‘ভূতুড়ে নৌকা’ (ঘোস্ট বোট) হিসেবে ভেসে ওঠা এসব মরদেহ থেকে যায় বেওয়ারিশ। তবে ব্রাজিলের এক ফরেনসিক কর্মকর্তার অদম্য প্রচেষ্টায় আটলান্টিকের বুকে হারিয়ে যাওয়া এমনই একটি নৌকার বেশ কয়েকজন অভিবাসীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।   ২০২৪ সালের এপ্রিলে ব্রাজিলের উপকূলে একটি বালুচরে আটকে থাকা ছোট মাছ ধরার নৌকায় আটটি পচাগলা মরদেহ এবং পাশে ভাসমান অবস্থায় আরও একটি মরদেহ উদ্ধার হয়। মামলাটির দায়িত্ব পান ব্রাজিলীয় পুলিশের অপরাধ ফরেনসিক তদন্তকারী আলেকজান্দ্রে দেইতোস। বিমান দুর্ঘটনা বা ভূমিধসে নিহতদের পরিচয় শনাক্তে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও এমন ঘটনার মুখোমুখি তিনি আগে কখনো হননি।   নৌকাটি থেকে উদ্ধার হওয়া ২৮টি মোবাইল ফোন ও দুটি পরিচয়পত্র বিশ্লেষণ করে তদন্তকারীরা নিশ্চিত হন, ১৩ মিটার লম্বা নৌকাটি পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। কিন্তু মাঝপথে দিক হারিয়ে সপ্তাহের পর সপ্তাহ আটলান্টিকে ভেসে সেটি ব্রাজিল উপকূলে এসে ঠেকে।   মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে গিয়ে আফ্রিকার দেশগুলোর সরকারি পর্যায়ে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না দেইতোস। অবশেষে প্রথাগত কূটনৈতিক পথ ছেড়ে তিনি সহায়তা চান এক সাংবাদিকের, যিনি এর আগেও এমন অভিবাসী ট্র্যাজেডি নিয়ে কাজ করেছেন। পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের এই ব্যতিক্রমী যৌথ প্রচেষ্টায় উদ্ধার হওয়া ফোনের তথ্য, হাতে লেখা চিরকুট এবং তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মীদের সহায়তায় সম্ভাব্য যাত্রীদের একটি তালিকা তৈরি করা হয়। জানা যায়, ২০২৪ সালের ২৩ জানুয়ারি মৌরিতানিয়ার নুয়াদিবু থেকে প্রায় ৪২ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। বাকিদের মরদেহ সম্ভবত যাত্রাপথে সাগরে ফেলে দেওয়া হয়েছিল।   তালিকাভুক্ত নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও মৌরিতানিয়া সরকারের অনুমতি নিয়ে গত জুনে আফ্রিকায় যান দেইতোস। সাহারা মরুভূমির প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা প্রত্যন্ত গ্রামগুলোতে যান।   মৌরিতানিয়ার রাজধানী নুয়াকশটে কাদিয়াতু গাসামা নামের এক নারীর দেখা পান তারা, যার স্বামী সুলেইমান গাসামার পরিচয়পত্র ওই নৌকায় পাওয়া গিয়েছিল। স্বামীর মৃত্যুর কোনো দাপ্তরিক প্রমাণ বা সনদ না থাকায় ছয় সন্তানকে নিয়ে চরম আইনি ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন তিনি। অন্যদিকে, মালির সীমান্ত পেরিয়ে আসা কুনা সিসে নামের এক বাবা নৌকায় পাওয়া একটি এক্স-রে রিপোর্ট দেখেই তার ছেলে সিদির পা শনাক্ত করেন, যা কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করে স্ক্রু বসানো হয়েছিল। এছাড়া নৌকায় পাওয়া একটি ফোনের ভিডিওতে ২০ বছর বয়সী হাদেমু সোখোনা ও তার ছয় সহযাত্রীর চরম তৃষ্ণার্ত ও অসহায় অবস্থার চিত্র দেখে ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন বাবা বুবু সোখোনা।   ১০ দিনের এই অভিযানে ২৯টি পরিবারের ৮৫ জন সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করে ব্রাজিলে ফেরেন দেইতোস। গত অক্টোবরের মাঝামাঝি ডিএনএ পরীক্ষার ফলাফলে উদ্ধার হওয়া নয়টি মরদেহের মধ্যে ছয়জনের পরিচয় শতভাগ নিশ্চিত হয়।   পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের এই কঠিন সত্যটি জানান দেইতোস। দীর্ঘ প্রায় দুই বছরের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটায় কান্নায় ভেঙে পড়লেও স্বস্তি প্রকাশ করেন পরিবারগুলো। স্বামীর পরিচয় নিশ্চিত হওয়ার পর কাদিয়াতু গাসামা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অন্তত এখন তিনি একটি মৃত্যুসনদ পাবেন এবং তার সন্তানরা জানবে যে তাদের বাবা শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার লড়াই চালিয়ে গেছেন। ব্রাজিলের বেলেম শহরের একটি কবরস্থানে ওই অভিবাসীদের সমাহিত করা হয়েছে এবং সেখানে তাদের নামফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন দেইতোস। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৫:৫৪
শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান

শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান

অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা
কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত স্নেহা জয় লটারিতে জিতেছেন ৫০ লাখ কানাডিয়ান ডলার। ভারতের কেরালা রাজ্যের এই বাসিন্দা গত ২১ অক্টোবর লটো ৬/৪৯ ক্ল্যাসিক জ্যাকপটের ড্রয়ে ছয়টি নম্বরই মিলে যাওয়ায় এই বিপুল অর্থের মালিক হন।   ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন (ডব্লিউসিএলসি) গত শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার পুরস্কার জয়ের খবর নিশ্চিত করে। সংস্থাটি জানিয়েছে, লটো স্পট অ্যাপের মাধ্যমে টিকিট কিনেছিলেন স্নেহা। ড্রয়ের পর মোবাইল ফোনে ফলাফল দেখতে গিয়েই জানতে পারেন, তিনি জ্যাকপট জিতেছেন।   পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্নেহা জানান, প্রথমে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। এরপর আনন্দ ও স্বস্তি অনুভব করেন। এত বড় অঙ্কের পুরস্কার জিতবেন, তা কখনো ভাবেননি তিনি।   পুরস্কারের অর্থ দিয়ে প্রথমেই বাড়ির মর্টগেজ পরিশোধ করতে চান স্নেহা। এরপর বিশ্বভ্রমণে বের হওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রাপ্ত অর্থের একটি অংশ পরিবারের সদস্যদের সঙ্গেও ভাগ করে নিতে চান তিনি। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়াকেই এই জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।   ভারতীয় সংবাদমাধ্যম অনমনোরমার তথ্য অনুযায়ী, কেরালার এর্নাকুলাম জেলার বাসিন্দা স্নেহা প্রকৌশলবিদ্যায় স্নাতক। প্রায় পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। এর আগে ২০২০ সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৩ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।   কানাডার জনপ্রিয় লটারি লটো ৬/৪৯-এর ক্ল্যাসিক জ্যাকপটের পুরস্কার নির্ধারিত ৫০ লাখ কানাডিয়ান ডলার। এই জ্যাকপট জয়ের সম্ভাবনা প্রায় ১ কোটি ৪০ লাখে একটি।   সংবাদসূত্র: ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২:৮
মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস

মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস

অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ

অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...