সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২:৮
কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা
কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত স্নেহা জয় লটারিতে জিতেছেন ৫০ লাখ কানাডিয়ান ডলার। ভারতের কেরালা রাজ্যের এই বাসিন্দা গত ২১ অক্টোবর লটো ৬/৪৯ ক্ল্যাসিক জ্যাকপটের ড্রয়ে ছয়টি নম্বরই মিলে যাওয়ায় এই বিপুল অর্থের মালিক হন।

 

ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন (ডব্লিউসিএলসি) গত শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার পুরস্কার জয়ের খবর নিশ্চিত করে। সংস্থাটি জানিয়েছে, লটো স্পট অ্যাপের মাধ্যমে টিকিট কিনেছিলেন স্নেহা। ড্রয়ের পর মোবাইল ফোনে ফলাফল দেখতে গিয়েই জানতে পারেন, তিনি জ্যাকপট জিতেছেন।

 

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্নেহা জানান, প্রথমে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। এরপর আনন্দ ও স্বস্তি অনুভব করেন। এত বড় অঙ্কের পুরস্কার জিতবেন, তা কখনো ভাবেননি তিনি।

 

পুরস্কারের অর্থ দিয়ে প্রথমেই বাড়ির মর্টগেজ পরিশোধ করতে চান স্নেহা। এরপর বিশ্বভ্রমণে বের হওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রাপ্ত অর্থের একটি অংশ পরিবারের সদস্যদের সঙ্গেও ভাগ করে নিতে চান তিনি। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়াকেই এই জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যম অনমনোরমার তথ্য অনুযায়ী, কেরালার এর্নাকুলাম জেলার বাসিন্দা স্নেহা প্রকৌশলবিদ্যায় স্নাতক। প্রায় পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। এর আগে ২০২০ সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৩ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।

 

কানাডার জনপ্রিয় লটারি লটো ৬/৪৯-এর ক্ল্যাসিক জ্যাকপটের পুরস্কার নির্ধারিত ৫০ লাখ কানাডিয়ান ডলার। এই জ্যাকপট জয়ের সম্ভাবনা প্রায় ১ কোটি ৪০ লাখে একটি।

 

সংবাদসূত্র: ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন

 

871-এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা
কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত স্নেহা জয় লটারিতে জিতেছেন ৫০ লাখ কানাডিয়ান ডলার। ভারতের কেরালা রাজ্যের এই বাসিন্দা গত ২১ অক্টোবর লটো ৬/৪৯ ক্ল্যাসিক জ্যাকপটের ড্রয়ে ছয়টি নম্বরই মিলে যাওয়ায় এই বিপুল অর্থের মালিক হন।   ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন (ডব্লিউসিএলসি) গত শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার পুরস্কার জয়ের খবর নিশ্চিত করে। সংস্থাটি জানিয়েছে, লটো স্পট অ্যাপের মাধ্যমে টিকিট কিনেছিলেন স্নেহা। ড্রয়ের পর মোবাইল ফোনে ফলাফল দেখতে গিয়েই জানতে পারেন, তিনি জ্যাকপট জিতেছেন।   পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্নেহা জানান, প্রথমে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। এরপর আনন্দ ও স্বস্তি অনুভব করেন। এত বড় অঙ্কের পুরস্কার জিতবেন, তা কখনো ভাবেননি তিনি।   পুরস্কারের অর্থ দিয়ে প্রথমেই বাড়ির মর্টগেজ পরিশোধ করতে চান স্নেহা। এরপর বিশ্বভ্রমণে বের হওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রাপ্ত অর্থের একটি অংশ পরিবারের সদস্যদের সঙ্গেও ভাগ করে নিতে চান তিনি। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়াকেই এই জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।   ভারতীয় সংবাদমাধ্যম অনমনোরমার তথ্য অনুযায়ী, কেরালার এর্নাকুলাম জেলার বাসিন্দা স্নেহা প্রকৌশলবিদ্যায় স্নাতক। প্রায় পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। এর আগে ২০২০ সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৩ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।   কানাডার জনপ্রিয় লটারি লটো ৬/৪৯-এর ক্ল্যাসিক জ্যাকপটের পুরস্কার নির্ধারিত ৫০ লাখ কানাডিয়ান ডলার। এই জ্যাকপট জয়ের সম্ভাবনা প্রায় ১ কোটি ৪০ লাখে একটি।   সংবাদসূত্র: ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২:৮
মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস

মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস

অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ

অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

তুরস্কে ‘ফুড পয়জনিংয়ে’ কানাডীয় ছাত্রীর মৃ ত্যু, একই এলাকায় আরেক পরিবারের চারজনের মৃ ত্যুতে সন্দেহ
তুরস্কে ‘ফুড পয়জনিংয়ে’ কানাডীয় ছাত্রীর মৃ ত্যু, একই এলাকায় আরেক পরিবারের চারজনের মৃ ত্যুতে সন্দেহ

মেডিকেল স্কুল থেকে স্নাতক শেষ করার আনন্দ উদ্‌যাপনে বন্ধুদের সঙ্গে তুরস্ক ভ্রমণে গিয়ে ২৪ বছর বয়সী এক কানাডীয় ছাত্রীর আকস্মিক ও রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ওই তরুণীর নাম বেরেনগেরে দেভো-ক্যাটিনো, যিনি কানাডার মন্ট্রিলের বাসিন্দা ছিলেন। গত বছরের (২০২৫) ১৭ জুন তুরস্কের ইস্তাম্বুলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   সে সময় মৃত্যুর কারণ হিসেবে ‘ফুড পয়জনিং’ বা খাদ্যে বিষক্রিয়ার কথা বলা হলেও সম্প্রতি বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ কোনোভাবেই সাধারণ খাদ্যে বিষক্রিয়ার তত্ত্বের সঙ্গে মিলছে না।   কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, পুরোপুরি সুস্থ ও প্রাণবন্ত বেরেনগেরে স্নাতক ডিগ্রি অর্জনের পর বন্ধুদের নিয়ে তুরস্কের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন এবং সফর শেষ হওয়ার দুই দিন আগে ব্যস্ত নগরী ইস্তাম্বুলে পৌঁছান। তার বোন এলেওনোর দেভো-ক্যাটিনো জানান, বেরেনগেরে এর আগে কখনো তুরস্কে যাননি এবং দেশটিকে তার কাছে ভীষণ সুন্দর ও প্রাণচঞ্চল মনে হয়েছিল।   ইস্তাম্বুলের একটি হোটেলে ওঠার পর রাতের খাবারে চিকেন ক্যাসেরোল, তুর্কি চা এবং ঐতিহ্যবাহী মিষ্টান্ন বাকলাভা খেয়েছিলেন বেরেনগেরে ও তার বন্ধুরা। ওই খাবার খাওয়ার পর ঘুম থেকে উঠেই দলের সবাই তীব্র অসুস্থ হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে ‘লরি’ ছদ্মনাম ব্যবহার করা তার এক ভ্রমণসঙ্গী জানান, ঘুম ভাঙার কয়েক মিনিটের মধ্যেই তারা সবাই অনবরত বমি করতে শুরু করেন এবং পালাক্রমে বাথরুমে দৌড়াতে থাকেন; একপর্যায়ে তারা বুঝতে পারেন যে এটি সাধারণ কোনো অসুস্থতা নয়।   অসুস্থতার তীব্রতা বাড়লে ইস্তাম্বুলের একটি হাসপাতাল থেকে বোন এলেওনোরকে ফেসটাইম কল করেন বেরেনগেরে। এলেওনোর জানান, বোনের অবস্থা দেখেই তার মনে হয়েছিল এটি স্বাভাবিক কিছু নয় এবং কোনো বড় দুঃসংবাদ আসতে যাচ্ছে। ভিডিও কলে বেরেনগেরে বলেন যে তারা ইস্তাম্বুলের হাসপাতালে আছেন, পরিস্থিতি ভালো যাচ্ছে না এবং হাসপাতাল থেকে পরিবারকে খবর দিতে বলা হয়েছে।   এই খবর পাওয়ার পরপরই এলেওনোর ও তাদের বাবা হেনরি ক্যাটিনো তড়িঘড়ি করে ইস্তাম্বুলগামী ফ্লাইট ধরার চেষ্টা করেন। কিন্তু পথিমধ্যে ফ্রান্সের প্যারিসে কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময়ই তারা চরম দুঃসংবাদটি পান; ফোনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে বেরেনগেরে আর বেঁচে নেই।   পরবর্তীতে দেভো-ক্যাটিনো পরিবার বেরেনগেরের মরদেহ কানাডায় ফিরিয়ে আনে এবং কুইবেক করোনারের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে; তবে মৃত্যুর প্রকৃত কারণ অজানা রেখেই তাকে সমাহিত করতে হয়। পরিবারের সদস্যদের এই সন্দেহ আরও জোরালো হয় যখন গত নভেম্বরে ইস্তাম্বুলে প্রায় একই ধরনের আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে।   ওই ঘটনায় ‘বোচেক’ নামের চার সদস্যের একটি তুর্কি-জার্মান পরিবার ইস্তাম্বুল ভ্রমণে গিয়ে বেরেনগেরে যে হোটেলে অসুস্থ হয়েছিলেন, তার মাত্র কয়েক ব্লক দূরের একটি হোটেলে অবস্থান করার পর তীব্র অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র তিন দিনের মধ্যেই পরিবারের চার সদস্যেরই মৃত্যু হয়। কাছাকাছি এলাকায় ঘটা দুটি ঘটনার এই অস্বাভাবিক মিল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৬:৪৮
ডার্ক ওয়েবে লাখ লাখ ক্রেডিট কার্ড বিক্রি, কসোভোর ২১ বছর বয়সী যুবক এখন যুক্তরাষ্ট্রের কারাগারে

ডার্ক ওয়েবে লাখ লাখ ক্রেডিট কার্ড বিক্রি, কসোভোর ২১ বছর বয়সী যুবক এখন যুক্তরাষ্ট্রের কারাগারে

নিষেধাজ্ঞা এড়িয়ে ১৫ বিলিয়ন ডলারের লেনদেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত যুক্তরাষ্ট্রের

নিষেধাজ্ঞা এড়িয়ে ১৫ বিলিয়ন ডলারের লেনদেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত যুক্তরাষ্ট্রের

ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে গুরুতর কিডনি রোগে আক্রান্ত কেরালার কিশোরী। ছবি: সংগৃহীত

রঙ ফর্সা হওয়ার ক্রিমের কারণে গুরুতর কিডনি রোগ! তদন্ত শুরু ভারতে

যুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরানের আদালত। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ ইরানের আদালতের

যুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন (২৯ হাজার কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরানের আদালত। দেশটির বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।   ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেছেন, 'আমরা অভ্যন্তরীণ আদালতগুলোতে মার্কিনীদের বিরুদ্ধে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় পেয়েছি।'   এছাড়া ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ায় উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।   রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি চলমান যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকে অর্থাৎ কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হয়েছে।   সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১০:৫৬
গ্রাহকের হয়ে ক্ষমা চাইতে জাপানে গড়ে উঠেছে বিশেষ ‘অ্যাপোলজি এজেন্সি’ বা ক্ষমা প্রার্থনার সংস্থা। ছবি: সংগৃহীত

ভুল করে নিজে ক্ষমা চাইতে চান না? জাপানে টাকা দিলেই আপনার হয়ে ক্ষমা চাইবে অ্যাপোলজি এজেন্সি

উত্তর প্রদেশের মথুরায় বিয়েতে দুই বরকে মোট ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনায় এসেছেন তাদের দুলাভাই। ছবি: সংগৃহীত

বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া

গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া, প্রকাশ্যে এলো নতুন তথ্য

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...