সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৩:৩১
কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত
কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত

কানাডার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অস্ত্রোপচার, চিকিৎসা পদ্ধতি, ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে অন্তত ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে। গবেষণা সংস্থা সেকেন্ড স্ট্রিট ডট অর্গ এর নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

সংস্থাটির ২৫ নভেম্বর প্রকাশিত ‘ডাইড অন আ ওয়েটিং লিস্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে হিসাব করলে এ ধরনের নথিভুক্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৯২-এর বেশি।

 

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে অস্ত্রোপচার ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতির অপেক্ষায় থাকা ৫ হাজার ৯৩১ জন এবং ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসাসংক্রান্ত অপেক্ষার তালিকায় থাকা ২৩ হাজার ৫৩৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে দেশটির সব স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের তথ্য নিয়মিত সংগ্রহ বা প্রকাশ করে না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

প্রাদেশিক হিসাবের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে কুইবেকে। সেখানে ১১ হাজার ৫৪৮ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। অন্টারিওতে এ সংখ্যা ১০ হাজার ৩৭৬ এবং ব্রিটিশ কলাম্বিয়ায় ৪ হাজার ৩৬৫। তবে বিভিন্ন প্রদেশের তথ্য সংগ্রহের পদ্ধতি ও পরিধিতে পার্থক্য থাকায় এসব সংখ্যার সরাসরি তুলনা সতর্কতার সঙ্গে করতে হবে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় অস্ত্রোপচারের অপেক্ষার তালিকায় মৃত্যুর সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডায়াগনস্টিক স্ক্যানের অপেক্ষায় মৃত্যুর সংখ্যা কমেছে ২ দশমিক ৮ শতাংশ। যেসব স্বাস্থ্য কর্তৃপক্ষ দুই বছরেই তথ্য দিয়েছে, শুধু তাদের হিসাব তুলনা করলে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।

 

তবে প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীর মৃত্যু হয়েছে বলেই চিকিৎসায় দেরি সরাসরি মৃত্যুর কারণ ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এতে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচারের মতো জীবনরক্ষাকারী চিকিৎসার পাশাপাশি চোখের ছানি বা হাড়ের অস্ত্রোপচারের মতো চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীদের মৃত্যুর তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

 

সেকেন্ড স্ট্রিট ডট অর্গের মতে, স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীদের মৃত্যুর তথ্য নিয়মিত সংগ্রহ, বিশ্লেষণ ও জনসমক্ষে প্রকাশ করা। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা এবং চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষার সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।

 

সূত্র: সেকেন্ড স্ট্রিট ডট অর্গ


871-এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা
তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

ভারতের মূলধারার প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং সাইটে নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে পাকিস্তানি নাটক ও সংগীতের জনপ্রিয়তা থামছে না। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), সামাজিক যোগাযোগমাধ্যম এবং গোপন বা ঘরোয়া স্ক্রিনিংয়ের মাধ্যমে ভারতীয় দর্শকেরা এসব কনটেন্ট দেখছেন এবং আলোচনা করছেন।   সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি স্ক্রিনিং আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজিত ওই ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিতে ৭০০টির বেশি আবেদন জমা পড়ে। নাটকটির মূল চরিত্র ‘আবু বকর’কে ঘিরে ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহান্তে ক্লিপ আদান-প্রদান ও আলোচনায় মেতে উঠছেন দর্শকেরা। উর্দু প্রবাদের আদলে ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ (ধৈর্যের ফল নয়, আবু বকর চাই)—এমন স্লোগানও জনপ্রিয় হয়ে উঠেছে ভক্তদের মাঝে।   জনপ্রিয়তা বাড়লেও প্রশাসনের নজরদারিও চলছে সমানতালে। পোস্টার দেখে জানতে পারার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে নির্ধারিত অন্তত দুটি স্ক্রিনিং বাতিল করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে।   ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। স্বল্পস্থায়ী চার দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও জাতীয় নিরাপত্তার যুক্তিতে ২০২৫ সালের মে মাস থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ করে নয়াদিল্লি। সম্প্রতি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ নিয়েও আপত্তি ও নিষেধাজ্ঞার চাপ তৈরি হয়েছে।   তবে প্রযুক্তিগত বাস্তবতায় এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী ইউটিউবে পাকিস্তানি চ্যানেলগুলো জিও-ব্লক করা হলেও ভিপিএন ব্যবহার করে কিংবা ডাউনলোডের পর স্থানীয় অ্যাকাউন্ট থেকে পুনরায় আপলোডের মাধ্যমে দর্শকেরা কনটেন্টগুলো দেখছেন। পর্যবেক্ষক সংস্থা টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়।   পাকিস্তানি বিনোদন মাধ্যম এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জিরজিস সেজা জানান, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতের। তাঁর মতে, বর্তমান সময়ে কনটেন্টে প্রবেশ কঠিন করা গেলেও তা পুরোপুরি বন্ধ করা যায় না। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো নাটকও ভারতে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল।   আয়োজক ও বিশ্লেষকদের মতে, গল্প বলার ধরন, বাস্তবসম্মত উপস্থাপনা এবং সাংস্কৃতিক সাদৃশ্য ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে। দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা মনে করেন, ডিজিটাল মাধ্যমে কনটেন্টের সহজলভ্যতা প্রচলিত ধারণা ভাঙতে সহায়তা করছে। অন্যদিকে পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মন্তব্য করেন, প্রযুক্তির অগ্রগতির যুগে সীমান্ত ও নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ে এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেও সংস্কৃতি একটি বড় সংযোগসূত্র হিসেবে কাজ করছে। সূত্র: আল জাজিরা। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৫:০
কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের কেরালার তরুণ উদ্যোক্তা রাউল জন আজুর সেলফি। ছবি: সংগৃহীত

নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল

কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত
কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

কানাডার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অস্ত্রোপচার, চিকিৎসা পদ্ধতি, ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে অন্তত ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে। গবেষণা সংস্থা সেকেন্ড স্ট্রিট ডট অর্গ এর নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   সংস্থাটির ২৫ নভেম্বর প্রকাশিত ‘ডাইড অন আ ওয়েটিং লিস্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে হিসাব করলে এ ধরনের নথিভুক্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৯২-এর বেশি।   প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে অস্ত্রোপচার ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতির অপেক্ষায় থাকা ৫ হাজার ৯৩১ জন এবং ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসাসংক্রান্ত অপেক্ষার তালিকায় থাকা ২৩ হাজার ৫৩৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে দেশটির সব স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের তথ্য নিয়মিত সংগ্রহ বা প্রকাশ করে না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।   প্রাদেশিক হিসাবের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে কুইবেকে। সেখানে ১১ হাজার ৫৪৮ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। অন্টারিওতে এ সংখ্যা ১০ হাজার ৩৭৬ এবং ব্রিটিশ কলাম্বিয়ায় ৪ হাজার ৩৬৫। তবে বিভিন্ন প্রদেশের তথ্য সংগ্রহের পদ্ধতি ও পরিধিতে পার্থক্য থাকায় এসব সংখ্যার সরাসরি তুলনা সতর্কতার সঙ্গে করতে হবে।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় অস্ত্রোপচারের অপেক্ষার তালিকায় মৃত্যুর সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডায়াগনস্টিক স্ক্যানের অপেক্ষায় মৃত্যুর সংখ্যা কমেছে ২ দশমিক ৮ শতাংশ। যেসব স্বাস্থ্য কর্তৃপক্ষ দুই বছরেই তথ্য দিয়েছে, শুধু তাদের হিসাব তুলনা করলে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।   তবে প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীর মৃত্যু হয়েছে বলেই চিকিৎসায় দেরি সরাসরি মৃত্যুর কারণ ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এতে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচারের মতো জীবনরক্ষাকারী চিকিৎসার পাশাপাশি চোখের ছানি বা হাড়ের অস্ত্রোপচারের মতো চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীদের মৃত্যুর তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।   সেকেন্ড স্ট্রিট ডট অর্গের মতে, স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীদের মৃত্যুর তথ্য নিয়মিত সংগ্রহ, বিশ্লেষণ ও জনসমক্ষে প্রকাশ করা। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা এবং চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষার সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।   সূত্র: সেকেন্ড স্ট্রিট ডট অর্গ 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৩:৩১
সাইবার হামলার শিকার এএফপি, সাময়িকভাবে বন্ধ করা হলো ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

যুক্তরাজ্যে কেনাকাটার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত
‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

যুক্তরাজ্যে কেনাকাটা করতে গিয়ে বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থী কামাক্ষী। তাঁর অভিযোগ, এক অপরিচিত ব্যক্তি হঠাৎ তাঁর শরীরের গন্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা তুলে ধরার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রকাশিত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ইনস্টাগ্রামে এক ভিডিওতে কামাক্ষী জানান, কেনাকাটার সময় এক অপরিচিত ব্যক্তি তাঁকে বলেন, ‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে।’   আকস্মিক এমন মন্তব্যে মানসিকভাবে আঘাত পান কামাক্ষী। ঘটনার পর সারাদিন অস্বস্তিতে ছিলেন তিনি। এমনকি জনসমক্ষে নিজেকে কীভাবে অন্যদের নজর থেকে আড়াল করে রাখা যায়, সেই চিন্তাও তাঁর মধ্যে তৈরি হয়েছিল।   কামাক্ষীর ভাষ্য, যুক্তরাজ্যে বসবাসের সময় দৈনন্দিন জীবনে সূক্ষ্ম বৈষম্যমূলক আচরণের যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, এই ঘটনা তারই একটি উদাহরণ।   তাঁর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সহমর্মিতা প্রকাশ করেছেন। নিজের সাংস্কৃতিক পরিচয় নিয়ে গর্ববোধ করার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অনেকে।   ঘটনাটি বিদেশে বসবাসরত শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে তাঁদের সামাজিক অভিজ্ঞতাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ঘটনাটি সম্পর্কে কামাক্ষীর বক্তব্যের বাইরে স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।   সূত্র: ইন্ডিয়া ডটকম   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৭
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...