সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ভোটার তালিকা নিয়ে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: এপ্রিল ১, ২০২৬ ২৩:৩৮
মালাদা জেলায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।
মালাদা জেলায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। মালদা জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বিচারবিভাগীয় কর্মকর্তাদের ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও এবং জাতীয় সড়ক অবরোধের ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। 


এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, পুলিশ মহাপরিচালক (ডিজি), মালদার পুলিশ সুপার এবং জেলাশাসককে শোকজ করেছে দেশের সর্বোচ্চ আদালত।


বুধবার সকাল থেকেই মালদার মোথাবাড়ি, সুজাপুর এবং কালিয়াচকের মতো এলাকাগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 


বিশেষ করে কালিয়াচক-২ ব্লকের বিডিও অফিসে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলাকালীন সাতজন বিচারবিভাগীয় কর্মকর্তাকে রাতভর ঘেরাও করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঝরাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে।


বৃহস্পতিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত নির্দেশ দিয়েছে যে, এই ঘটনার তদন্তভার সিবিআই (CBI) বা এনআইএ (NIA)-র মতো কেন্দ্রীয় সংস্থাকে দিতে হবে। পাশাপাশি, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং শুনানি চলাকালীন ভিড় নিয়ন্ত্রণেরও নির্দেশ দেওয়া হয়েছে।


নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং ৬০ লক্ষ ভোটার 'বিবেচনাধীন' তালিকায় রয়েছেন। 'সবর ইনস্টিটিউট' নামক একটি সংস্থার দাবি, মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ পড়ার হার তুলনামূলক অনেক বেশি। গবেষক সাবির আহমেদের মতে, ২০০২ সালের তালিকার সাথে বর্তমান ম্যাপিং প্রক্রিয়ায় অসংগতির কারণেই মানুষের মধ্যে এই ক্ষোভের সঞ্চার হয়েছে।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে "রাষ্ট্রপতি শাসন জারির গেমপ্ল্যান" হিসেবে অভিহিত করেছেন। তিনি সাধারণ মানুষকে শান্তিপূর্ণ থাকার এবং প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে তৃণমূলের উসকানি বলে দাবি করেছেন।


পুলিশ সূত্রে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা ও সম্পত্তি নষ্টের অভিযোগে ইতিমধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকায় কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন
রুশ সীমান্তের কাছেই জার্মানির বড় সামরিক মহড়া, মাঠে নামল এআই ও কামিকাজে ড্রোন

বেলারুশ সীমান্তের কাছে লিথুয়ানিয়ায় চলমান বড় ধরনের সামরিক মহড়ায় প্রথমবারের মতো আত্মঘাতী ‘কামিকাজে ড্রোন’ বা লয়টারিং মিউনিশনের কৌশলগত পরীক্ষা চালিয়েছে জার্মান সেনাবাহিনী। আজ রোববার (২২ নভেম্বর) লিথুয়ানিয়ার রুদনিনকাই প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ‘ফ্রিডম শিল্ড’ মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়, যা দেশটিতে জার্মানির এযাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া।   এই পরীক্ষার কয়েক দিন আগেই একই প্রশিক্ষণ মাঠে জার্মান প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হেলসিংয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টার্গেটিং সফটওয়্যার ‘ক্ল্যারিটি’-র প্রথম মাঠপর্যায়ের পরীক্ষা চালান জার্মান সেনারা। স্যাটেলাইট, ড্রোন ও অন্যান্য সেন্সর থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ তথ্য মানুষের চেয়ে অনেক দ্রুত বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে কার্যকর পদক্ষেপের সুপারিশ করতে সক্ষম এই সফটওয়্যারটি।   রুদনিনকাই প্রশিক্ষণ মাঠে উপস্থিত থেকে আজকের ড্রোন পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করেন জার্মান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রয়ডিং। মহড়ায় জার্মান প্রতিষ্ঠান হেলসিং ও স্টার্কের তৈরি নিষ্ক্রিয় ওয়ারহেডযুক্ত (ইনার্ট ওয়ারহেড) কামিকাজে ড্রোন আকাশ থেকে তীব্র গতিতে নিচে নেমে এসে মূল যুদ্ধট্যাংকগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে।   উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধে ব্যাপকভাবে একবার ব্যবহারযোগ্য এই আত্মঘাতী ড্রোন ব্যবহার করলেও, অস্ত্র ক্রয় সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কের পর জার্মানি ২০২৫ সালে এসে এ ধরনের ড্রোন কেনার সিদ্ধান্ত নেয়। পূর্বে ইউক্রেনে জার্মানির অস্ত্র সরবরাহ কার্যক্রম তদারকি করা এবং আগামী ফেব্রুয়ারিতে জার্মানির প্রতিরক্ষা প্রধানের (চিফ অব ডিফেন্স) দায়িত্ব নিতে যাওয়া জেনারেল ফ্রয়ডিং আধুনিক যুদ্ধের জন্য কামিকাজে ড্রোন ও এআই-ভিত্তিক প্রযুক্তি উভয়কেই অপরিহার্য বলে অভিহিত করেছেন।   ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর কয়েক দশকের স্থবিরতা কাটিয়ে প্রতিরক্ষা খাতে কয়েকশ বিলিয়ন ইউরো বিনিয়োগের মাধ্যমে নিজেদের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করছে জার্মানি। এরই অংশ হিসেবে ২০২৩ সালে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস লিথুয়ানিয়ায় স্থায়ীভাবে একটি যুদ্ধপ্রস্তুত সাঁজোয়া ব্রিগেড মোতায়েনের ঐতিহাসিক ঘোষণা দেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির জন্য প্রথম ঘটনা।   রুদনিনকাই ও রুকলা ঘাঁটিতে নবগঠিত ‘প্যানজারব্রিগেড ৪৫’ নামের এই ব্রিগেডে ২০২৭ সালের শেষ নাগাদ কয়েক ডজন ট্যাংকসহ প্রায় ২ হাজার সামরিক যান এবং ৫ হাজার জার্মান সেনা স্থায়ীভাবে মোতায়েন থাকবে, যাদের মধ্যে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ সেনা লিথুয়ানিয়ায় অবস্থান করছেন।   ন্যাটো কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, রুশ আগ্রাসনের ঝুঁকি বাড়ছে এবং ২০২৯ সালের মধ্যেই মস্কো ন্যাটোভুক্ত কোনো ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। তবে রাশিয়া বরাবরই কোনো ধরনের আক্রমণাত্মক পরিকল্পনার কথা অস্বীকার করে উল্টো প্রতিবেশী অঞ্চলে ন্যাটোর সামরিক সম্প্রসারণকেই আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী করে আসছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১১:২১
যুক্তরাষ্ট্রের হা মলার পরও শেষ হয়নি ইরানের ক্ষে পণাস্ত্র শক্তি, সামনে এলো ভূগর্ভস্থ ঘাঁটি

যুক্তরাষ্ট্রের হা মলার পরও শেষ হয়নি ইরানের ক্ষে পণাস্ত্র শক্তি, সামনে এলো ভূগর্ভস্থ ঘাঁটি

জ্যামাইকা থেকে আসা মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার অধিকার ছিল না বলে জানার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা, তা স্বত্তেও ২৪ বছর বয়সী তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’
কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

ইরানের সঙ্গে সংঘাতের শুরুতে কুয়েতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহতের ঘটনায় পেন্টাগনের আসন্ন অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের ফলাফল নিয়ে তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন নিহত সেনাদের স্বজনেরা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় ‘গোল্ড স্টার’ খ্যাত এসব পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলার আগে সামরিক প্রস্তুতি এবং হামলা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তাদের মৌলিক উদ্বেগগুলোর কোনো সন্তোষজনক জবাব মেলেনি সেনাবাহিনীর ব্রিফিংয়ে।   গত ১ মার্চ ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতের পোর্ট শুয়াইবায় অবস্থিত একটি মার্কিন কমান্ড পোস্টে ড্রোন হামলায় ছয়জন ইউএস আর্মি রিজার্ভ সেনা প্রাণ হারান। ইরান সংঘাতে মার্কিন বাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী এই হামলার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষিত অভ্যন্তরীণ তদন্তের অগোপনীয় (আনক্লাসিফায়েড) ফলাফল সম্পর্কে গত এক সপ্তাহে অন্তত তিনটি নিহত সেনা পরিবারকে ব্রিফ করেছে মার্কিন সেনাবাহিনী।   ইউএস আর্মি সেন্ট্রালের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পিটার গ্লাসের নেতৃত্বে পরিবারগুলোর নিজ নিজ এলাকার নিকটবর্তী সামরিক বা ন্যাশনাল গার্ড ঘাঁটিতে পৃথকভাবে এসব ব্রিফিং অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক প্রতিবেদনটি এখনো জনসমক্ষে প্রকাশ করা না হলেও আগামী কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পেন্টাগন।   প্রায় তিন ঘণ্টাব্যাপী ব্রিফিং শেষে এক নিহত সেনার স্বজন সিবিএস নিউজকে বলেন, এই আলোচনা থেকে নতুন বা স্বস্তিদায়ক কোনো উত্তরই তিনি পাননি। পরিবারগুলোর অভিযোগ, সিবিএস নিউজের আট মাসব্যাপী অনুসন্ধানে যেসব তথ্য উঠে এসেছে, পেন্টাগনের প্রতিবেদনে সেসব বিষয়ে কার্যকর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।   ওই অনুসন্ধানে একাধিক সূত্র জানিয়েছিল যে, হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ড্রোন হামলার আশঙ্কা নিয়ে বারবার সতর্ক করা হলেও সেনা কমান্ডাররা তা উপেক্ষা করেছিলেন। প্রত্যক্ষদর্শী ও সেখানে দায়িত্বরত সেনাদের মতে, ইরানের প্রধান অস্ত্র একমুখী আত্মঘাতী ড্রোন হামলা প্রতিহত করার মতো কোনো সুরক্ষিত অবকাঠামো ওই ঘাঁটিতে ছিল না।   এমনকি যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দা তথ্যে ওই স্থানটি ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় থাকার বিষয়টি সেনারা দেখেছিলেন এবং সেখানে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও বড় ধরনের হতাহতের ঘটনা সামাল দেওয়ার কোনো পরিকল্পনাও ছিল না।   নিহত পরিবারগুলোর এই ব্রিফিংয়ের মাত্র কয়েক দিন আগেই ওই হামলায় বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা কংগ্রেসে একটি হুইসেলব্লোয়ার অভিযোগ দাখিল করেছেন। মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‍্যামসবটম গত ১৩ নভেম্বর প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে জমা দেওয়া ওই অভিযোগে জানান, পোর্ট শুয়াইবার কমান্ড পোস্টে ড্রোন হামলার ঝুঁকির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করা হলেও সেখানে ড্রোন প্রতিরোধী কোনো বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি।   সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক নোরা ও’ডনেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে র‍্যামসবটম ইউনিট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ক্লিন্ট বার্নস এবং লজিস্টিকস তদারককারী মেজর জেনারেল জন হিনসনের বিরুদ্ধে সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগ তুলে ঘটনাটির স্বাধীন তদন্ত দাবি করেন। তবে এ বিষয়ে ওই দুই কর্মকর্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।   ব্রিফিংয়ে অংশ নেওয়া আরেকটি পরিবার জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর আগে কুয়েত থেকে অধিকাংশ সেনাকে সরিয়ে নেওয়া হলেও কেন এই ইউনিটটিকে পোর্ট শুয়াইবায় স্থানান্তর করা হয়েছিল—তা নিয়ে প্রশ্ন তুললে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং মানসিক চাপে কয়েকবার বিরতি নিতে হয়।   হামলায় নিহত মাস্টার সার্জেন্ট নিকোল অ্যামোরের স্বামী জোয়ি অ্যামোর ‘৬০ মিনিটস’-কে বলেন, যথাযথ পরিকল্পনা থাকলে হয়তো তার স্ত্রী বেঁচে যেতে পারতেন। যদিও তদন্তকারীরা তাকে জানিয়েছেন, আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে চিকিৎসা সরঞ্জাম থাকলেও নিকোলের বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। এ ছাড়া পেন্টাগন গত জুন মাসেই অভ্যন্তরীণ তদন্ত শেষ করলেও নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরিবারগুলোকে ফলাফল না জানানোয় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:২০
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। ছবি: সংগৃহীত

মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

পবিত্র আল-আকসা

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজের সময় গ্রেফতার তুর্কি পর্যটক, বাড়ছে রিমান্ড

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর
পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এআই ব্যবহার করে নকল ঠেকাতে বারবার নিয়ম পরিবর্তনের দায় নিয়ে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার (২২ নভেম্বর) তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর এই সিদ্ধান্ত এল। শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন, শেষ মুহূর্তের পরিবর্তন পরীক্ষার্থী ও সাধারণ মানুষের অসুবিধা তৈরি করেছে এবং যথেষ্ট আগে প্রস্তুতি নিতে না পারার সমালোচনা তিনি এড়াতে পারেন না।    ‘সুনেউং’ নামে পরিচিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পরীক্ষা শিক্ষার্থী ও তাঁদের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরীক্ষার কয়েক দিন আগে অন্য একটি পেশাগত পরীক্ষায় প্রথম স্থান পাওয়া ব্যক্তি ক্ষুদ্র ক্যামেরা, স্মার্টফোন ও এআই ব্যবহার করে নকলের কথা স্বীকার করেন। এরপর সুনেউংয়েও একই ধরনের প্রযুক্তি ব্যবহারের আশঙ্কা নিয়ে চাপ বাড়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর। ওই নকলের স্বীকারোক্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ঘটনা নয়।    পরীক্ষার মাত্র দুই দিন আগে সরকার অতিরিক্ত পরীক্ষাকর্মী নিয়োগ এবং পোশাকের বোতামে লুকানো ক্ষুদ্র ক্যামেরা ঠেকাতে স্টিকার ব্যবহারের নির্দেশনা দেয়। পরদিন পরীক্ষাকক্ষে ব্যক্তিগতভাবে আনা যায়, এমন লেখার সরঞ্জামের নিয়মও বদলায়। পরীক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, এত অল্প সময়ে নতুন নির্দেশনা জানা ও বাস্তবায়ন করা কঠিন ছিল। শিক্ষক সংগঠনগুলোও শেষ মুহূর্তে বাড়তি দায়িত্ব দেওয়ার সমালোচনা করে।    পরীক্ষার দিন জমা না দেওয়া ফোন শনাক্ত করতে দেশজুড়ে তিন দফা জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। ফোন নীরব অবস্থায় থাকলেও সতর্কবার্তার শব্দ শোনা যাওয়ার ব্যবস্থা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে ফোন বন্ধ করে জমা দিতে এবং ব্যক্তিগত লেখার সরঞ্জাম ও পোশাকসংক্রান্ত পরিবর্তিত নিয়ম মেনে চলতে বলা হয়েছিল।    পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় ইলেকট্রনিক ডিভাইসসংক্রান্ত ১১১টি সন্দেহজনক নিয়মভঙ্গের ঘটনা শনাক্ত হওয়ার তথ্য দেয়। এর মধ্যে জরুরি সতর্কবার্তার পর ৫৪টি, অন্য পদ্ধতিতে ৫২টি এবং পরীক্ষা চলাকালে স্মার্ট ডিভাইস ব্যবহার করতে গিয়ে পাঁচটি ঘটনা ধরা পড়ে বলে জানিয়েছে ইয়োনহাপ। আগের দিন প্রকাশিত ৯৮টি ছিল পরীক্ষা শেষ হওয়ার আগের প্রাথমিক হিসাব। তবে ১১১টি ঘটনাকেই এআই দিয়ে নকলের প্রমাণ বলা যাবে না; কর্তৃপক্ষ প্রতিটি ঘটনা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।    নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়ায় শিক্ষামন্ত্রীর সংসদীয় বক্তব্যও। পরীক্ষার তিন দিন আগে এক আইনপ্রণেতা জানতে চেয়েছিলেন, এআই দিয়ে নকলের সব ঘটনা শনাক্ত করার বিষয়ে তিনি নিশ্চিত কি না। জবাবে চোই নিজের বয়সের কথা উল্লেখ করে অনিশ্চয়তা প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ পরীক্ষার নিরাপত্তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন বক্তব্য পরীক্ষার্থী, শিক্ষক ও বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়ে।    চোই বলেছেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা বড় ধরনের বিপর্যয় ছাড়াই শেষ হয়েছে। তবে প্রস্তুতিতে ঘাটতির দায়িত্ব তিনি নিয়েছেন। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলবে এবং পরীক্ষাসংক্রান্ত পরবর্তী বিষয়গুলো দেখার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।   সংবাদসূত্র   দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:৩
মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া, শেষকৃত্যের আগে পরিবার জানল, দেহে কয়েকটি অঙ্গ নেই

সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন

সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

যুদ্ধের হুমকি ঠেকাতে সামরিক প্রতিরোধই ভরসা, ইরানের পার্লামেন্ট স্পিকারের বার্তা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...