সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৭ মে

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: মে ১৭, ২০২৬ ০:৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে। রোববার (১৭ মে) রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ বা আরাফাহর দিন পালিত হবে।

 

সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া কর্তৃপক্ষও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এই দেশগুলোতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

 

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সেই হিসেবে, আগামী ১৮ মে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
মায়ের ফোন ধরতে পারেননি, ইতালিতে ২০ দিন ধরে নিখোঁজ শরীয়তপুরের প্রবাসী আরেফিন
মায়ের ফোন ধরতে পারেননি, ইতালিতে ২০ দিন ধরে নিখোঁজ শরীয়তপুরের প্রবাসী আরেফিন

ইতালির নাপোলি শহরে প্রায় ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশের শরীয়তপুরের প্রবাসী তরুণ আরেফিন কায়েস। তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হচ্ছে না। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাংলাদেশে থাকা পরিবার।   পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আরেফিনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি দীর্ঘদিন ইতালিতে বসবাস করছেন। প্রথমে ভেনিসে থাকলেও পরবর্তী সময়ে নাপোলির সান জর্জো আ ক্রিমানো এলাকায় বসবাস শুরু করেন।   নিখোঁজ হওয়ার আগে তাঁকে নাপোলির ভিয়া রোমা ও ভিয়া দোমো এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে জানিয়েছেন স্বজনেরা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ দিন আগে ওই দুই এলাকায় তাঁকে দেখার তথ্য পাওয়া যায়।   পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে নাপোলিতে বসবাসরত এক বাংলাদেশির মাধ্যমে মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন আরেফিন। তবে কর্মব্যস্ততার কারণে সেই সময় তাঁর মা ফোনটি ধরতে পারেননি। পরে ওই বাংলাদেশির সঙ্গে আবার যোগাযোগ করা হলেও আরেফিনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।   পরিবার ও আত্মীয়স্বজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগের কোনো মাধ্যমও কার্যকর হচ্ছে না।   এদিকে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের কাছেও আরেফিনের সন্ধান চেয়েছেন স্বজনেরা। কেউ তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।   আরেফিনের সন্ধান পেলে নাপোলিপ্রবাসী রোমান ইসলামের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগ নম্বর: +৩৯ ৩৫১২২৭৫১৯৯।   তবে নিখোঁজ হওয়ার ঘটনায় ইতালির পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য কিংবা কোনো তদন্তের অগ্রগতির তথ্য প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।   সংবাদসূত্র: ৫২ বাংলা টিভি, নিউজ অব ইতালি

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ২:৪৪
কানাডার শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত বাংলাদেশি ডা. প্রোটন রহমান, পেলেন ‘অর্ডার অব কানাডা’

কানাডার শীর্ষ বেসামরিক পুরস্কারে ভূষিত বাংলাদেশি ডা. প্রোটন রহমান, পেলেন ‘অর্ডার অব কানাডা’

যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন যশোরের রাসেল I গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন যশোরের রাসেল

বাংলাদেশি গবেষক ড. সৈয়দ বাহাউদ্দিন আলম

বুয়েট থেকে ক্যামব্রিজ, এবার মার্কিন এআই প্রতিনিধি দলে বাংলাদেশি গবেষক ড. বাহাউদ্দিন আলম

কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি
কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি

বিশ্ব রাজনীতি ও কূটনীতির মঞ্চে সফট পাওয়ার বা মৃদু শক্তির এক অনন্য নজির স্থাপন করলেন চীনের ফার্স্ট লেডি পং লিউয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক সাক্ষাতে নিজের সাবলীল ইংরেজি ভাষা এবং মার্জিত ব্যক্তিত্ব দিয়ে তিনি বিশ্ব মিডিয়া ও আন্তর্জাতিক মহলের মনোযোগ কেড়েছেন।   গত কয়েক বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জটিল কূটনৈতিক সম্পর্ক যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে ফার্স্ট লেডি পং লিউয়ানের সরব উপস্থিতি ও কূটনৈতিক শিষ্টাচার নতুন মাত্রা যোগ করেছে।    বিশ্লেষকদের মতে, তার এই সাবলীল যোগাযোগ দক্ষতা দুই দেশের মধ্যকার বরফ গলাতে এবং পারস্পরিক বোঝাপড়ায় ইতিবাচক ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে চীনের সাংস্কৃতিক ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এবারের এই বিশেষ মুহূর্তেও তার ব্যতিক্রমী উপস্থাপনা বিশ্ব গণমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৫:২৬
প্রায় ৩ হাজার ৩০০ বছরের পুরোনো ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার

৩৩০০ বছর পানির নিচে, তবু অক্ষত তলোয়ারের ধার; ইতালির হ্রদে মিলল ব্রোঞ্জ যুগের নিদর্শন

বোমা আতঙ্কে তুরস্কে রুশ যাত্রীবিমান অবতরণ, নিরাপদে উদ্ধার ক্রু'সহ ৬৯ যাত্রী

বোমা আতঙ্কে তুরস্কে রুশ যাত্রীবিমান অবতরণ, নিরাপদে উদ্ধার ক্রু'সহ ৬৯ যাত্রী

এনভিডিয়ার সাবেক সিইওর  সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিতর্কের মধ্যেই চীনা ব্যবসায়ীর লাখ কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ

এনভিডিয়ার সাবেক সিইওর সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিতর্কের মধ্যেই চীনা ব্যবসায়ীর লাখ কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বিচ্ছিন্ন জীবনযাপন করা আওয়া আদিবাসী জনগোষ্ঠীর লোকালয়ে আসার বিরল ঘটনা। ছবি: সংগৃহীত
খাবারের অভাবে কয়েক দশক পর লোকালয়ে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী, অস্তিত্ব বিলীনের শঙ্কা

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করা আওয়া আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য বিরল এক ঘটনায় লোকালয়ের মানুষের কাছে এসেছেন। গত ১৬ নভেম্বর দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী এলাকায় একটি সরকারি চেকপোস্ট ও গুয়ারাজারা আদিবাসীদের তাওয়ারি গ্রামের কাছে তাদের দেখা যায়। খাবার হিসেবে ইয়াম বা একধরনের কন্দজাতীয় খাবার চাওয়ার পর তা নিয়ে আবার বনে ফিরে যান তারা।   এই বিরল ঘটনার ভিডিও ও ছবি প্রকাশ করেছে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল। সংগঠনটির তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠীর সদস্যরা নিজেরাই সরকারি দলের কাছে এগিয়ে আসেন। প্রতিবেশী গুয়ারাজারা জনগোষ্ঠীর সদস্যরা ঘটনাটি ক্যামেরায় ধারণ করেন।   তবে এই ঘটনাকে বহির্বিশ্বের সঙ্গে তাদের স্থায়ী যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। ব্রাজিলের সরকারি আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জীবন, স্বাস্থ্য ও নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুরক্ষাই এখন প্রধান অগ্রাধিকার।   ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আরারিবোইয়া এলাকায় আওয়া জনগোষ্ঠীর সদস্যদের দেখা যাওয়ার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংস্থাটির বিশেষায়িত সুরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। পাশাপাশি সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।   বিচ্ছিন্ন জনগোষ্ঠীর ক্ষেত্রে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের অন্যতম বড় ঝুঁকি সংক্রামক রোগ। দীর্ঘদিন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকায় সাধারণ কিছু রোগের বিরুদ্ধেও তাদের শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা নাও থাকতে পারে। এ কারণে সামান্য সংস্পর্শও তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ ও আদিবাসী অধিকারকর্মীরা।   আওয়া জনগোষ্ঠীর বসবাসের এলাকা আরারিবোইয়া বনাঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশের ঝুঁকিতে রয়েছে। বন উজাড়, দাবানল, জলবায়ু পরিবর্তন এবং ভূমি দখলের কারণে তাদের ঐতিহ্যবাহী জীবনযাপনও হুমকির মুখে পড়েছে। শিকার ও বনজ সম্পদ সংগ্রহের ওপর নির্ভরশীল এই জনগোষ্ঠীর জীবনধারা সরাসরি বনাঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত।   সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেছেন, বহিরাগতদের ক্রমাগত অনুপ্রবেশের কারণে আওয়াদের বসবাসের বনাঞ্চল সংকুচিত হচ্ছে। ফলে নিজেদের প্রয়োজনীয় খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করাও তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। তিনি অবৈধ কাঠুরে ও খামারিদের অনুপ্রবেশ ঠেকাতে ব্রাজিল সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।   আওয়া জনগোষ্ঠীর পাশে রয়েছে প্রতিবেশী গুয়ারাজারা আদিবাসীদের একটি দল, যারা নিজেদের বনরক্ষক হিসেবে পরিচয় দেয়। দীর্ঘদিন ধরে তারা অবৈধ কাঠ কাটা ও ভূমি দখলের বিরুদ্ধে কাজ করছে। বনাঞ্চল রক্ষা করতে গিয়ে তাদের কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছে সারভাইভাল ইন্টারন্যাশনাল।   ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি নীতি অনুযায়ী, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনকে উৎসাহিত করা হয় না। বরং তাদের নিজস্ব ইচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন অব্যাহত রাখার অধিকার এবং বসবাসের অঞ্চল সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাম্প্রতিক এই সাক্ষাৎকে স্থায়ী যোগাযোগের সূচনা না ধরে তাদের নিরাপত্তা ও বনাঞ্চলের ওপর বাড়তে থাকা চাপের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন অধিকারকর্মীরা।   সূত্র: সারভাইভাল ইন্টারন্যাশনাল

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৯:২৭
ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক

ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক

৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র

কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...