সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
অন্যান্য

শরীরের ৯৯.৯৮ শতাংশে ট্যাটু, গিনেসে দুই বিশ্বরেকর্ড সাবেক মার্কিন সেনাসদস্যের

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ২২:৫৬
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা নেশকা ফুয়েরজিনার শরীরের ৯৯.৯৮ শতাংশজুড়ে ট্যাটু রয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা নেশকা ফুয়েরজিনার শরীরের ৯৯.৯৮ শতাংশজুড়ে ট্যাটু রয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্টের বাসিন্দা নেশকা ফুয়েরজিনা। সাবেক এই সেনাসদস্যের শরীরের ৯৯ দশমিক ৯৮ শতাংশজুড়ে রয়েছে ট্যাটু। শুধু তাই নয়, শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন ১১০ বার। এসব ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। নারীদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাটু করা ব্যক্তি এবং সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তন আনার স্বীকৃতি রয়েছে তাঁর নামে।

 

২০২৪ সালের ২২ আগস্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রথমবার তাঁর দুটি রেকর্ডের স্বীকৃতির কথা প্রকাশ করে। তখন তাঁর শরীরে ট্যাটুর পরিমাণ ছিল ৯৯ দশমিক ৯৮ শতাংশ এবং শারীরিক পরিবর্তনের সংখ্যা ছিল ৮৯। আগের রেকর্ডধারী মেক্সিকোর মারিয়া হোসে ক্রিসতের্নার শরীরে পরিবর্তনের সংখ্যা ছিল ৪৯। অর্থাৎ প্রথম স্বীকৃতির সময়ই আগের রেকর্ডের চেয়ে ৪০টি বেশি শারীরিক পরিবর্তন এনে নতুন রেকর্ড গড়েছিলেন নেশকা।

 

তবে ৮৯টি পরিবর্তনের সেই সংখ্যাও এখন পুরোনো। ২০২৫ সালের ১০ জানুয়ারি ইতালির মিলানে অনুষ্ঠিত 'লো শো দেই রেকর্ড' অনুষ্ঠানে নিজের শারীরিক পরিবর্তনের সংখ্যা ১১০-এ উন্নীত করে নতুন রেকর্ড গড়েন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, আগেরবার রেকর্ড যাচাইয়ের পর আরও ২১টি পরিবর্তন যুক্ত করেছেন নেশকা। বর্তমানে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তনের স্বীকৃত রেকর্ডটি তাঁর দখলে।

 

নেশকার শরীরে ট্যাটু রয়েছে মাথার ত্বক থেকে হাত-পা পর্যন্ত। এমনকি চোখের সাদা অংশ, মাড়ি ও জিহ্বাতেও ট্যাটু করিয়েছেন তিনি। শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছিদ্র করে অলংকার পরা, জিহ্বা দুই ভাগ করা এবং ত্বকের নিচে বিশেষ পরিবর্তন আনার মতো পদ্ধতি। তাঁর শরীরের এই রূপান্তর এক দিনে হয়নি। দীর্ঘদিন ধরে ধাপে ধাপে ট্যাটু ও অন্যান্য পরিবর্তনের মধ্য দিয়ে নিজের পছন্দের শারীরিক অবয়ব তৈরি করেছেন তিনি।

 

প্রায় ১০ বছর আগে জিহ্বা দুই ভাগ করার মাধ্যমে বড় ধরনের শারীরিক পরিবর্তনের যাত্রা শুরু করেন নেশকা। এর আগে ২১ বছর বয়সে প্রথম ট্যাটু করিয়েছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই পরিবর্তনের দর্শন তুলে ধরে তিনি বলেন, তাঁর মূল ভাবনা হলো অন্ধকারকে সৌন্দর্যে রূপ দেওয়া। ইংরেজিতে তাঁর এই দর্শনের নাম 'টার্নিং ডার্কনেস ইনটু বিউটি'। শরীরকে নিজের সৃজনশীলতার প্রকাশ হিসেবে দেখেন তিনি।

 

নেশকার এই রূপান্তর নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ভিন্ন ধরনের প্রতিক্রিয়াও রয়েছে। তবে তিনি প্রচলিত সৌন্দর্যের ধারণা অনুসরণ করার চেয়ে নিজের পছন্দ ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েছেন। গিনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে এত দূর এগিয়ে যাওয়ার কথা কল্পনাও করেননি। সময়ের সঙ্গে নিজের শরীরের ট্যাটুগুলোর নকশায় সামঞ্জস্য আনার চেষ্টা করেছেন। তাঁর কাছে এটি শুধু রেকর্ড গড়ার বিষয় নয়, বরং নিজের পরিচয় ও সৃজনশীলতা প্রকাশের একটি উপায়।

 

দুটি বিশ্বরেকর্ড গড়ার পরও থেমে থাকার পরিকল্পনা নেই নেশকার। ২০২৫ সালের জানুয়ারিতে ১১০টি শারীরিক পরিবর্তনের নতুন রেকর্ড গড়ার পর তিনি জানান, ট্যাটু ও শারীরিক পরিবর্তনের বাইরে অন্য ধরনের একটি বিশ্বরেকর্ড নিয়েও তাঁর গোপন পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি। নিজের ব্যতিক্রমী জীবনযাপন ও শরীরের রূপান্তরের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই মার্কিন নারী এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আলোচিত ব্যক্তিদের একজন।

 

সংবাদসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

অন্যান্য

View more
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা নেশকা ফুয়েরজিনার শরীরের ৯৯.৯৮ শতাংশজুড়ে ট্যাটু রয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
শরীরের ৯৯.৯৮ শতাংশে ট্যাটু, গিনেসে দুই বিশ্বরেকর্ড সাবেক মার্কিন সেনাসদস্যের

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্টের বাসিন্দা নেশকা ফুয়েরজিনা। সাবেক এই সেনাসদস্যের শরীরের ৯৯ দশমিক ৯৮ শতাংশজুড়ে রয়েছে ট্যাটু। শুধু তাই নয়, শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন ১১০ বার। এসব ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। নারীদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাটু করা ব্যক্তি এবং সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তন আনার স্বীকৃতি রয়েছে তাঁর নামে।   ২০২৪ সালের ২২ আগস্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রথমবার তাঁর দুটি রেকর্ডের স্বীকৃতির কথা প্রকাশ করে। তখন তাঁর শরীরে ট্যাটুর পরিমাণ ছিল ৯৯ দশমিক ৯৮ শতাংশ এবং শারীরিক পরিবর্তনের সংখ্যা ছিল ৮৯। আগের রেকর্ডধারী মেক্সিকোর মারিয়া হোসে ক্রিসতের্নার শরীরে পরিবর্তনের সংখ্যা ছিল ৪৯। অর্থাৎ প্রথম স্বীকৃতির সময়ই আগের রেকর্ডের চেয়ে ৪০টি বেশি শারীরিক পরিবর্তন এনে নতুন রেকর্ড গড়েছিলেন নেশকা।   তবে ৮৯টি পরিবর্তনের সেই সংখ্যাও এখন পুরোনো। ২০২৫ সালের ১০ জানুয়ারি ইতালির মিলানে অনুষ্ঠিত 'লো শো দেই রেকর্ড' অনুষ্ঠানে নিজের শারীরিক পরিবর্তনের সংখ্যা ১১০-এ উন্নীত করে নতুন রেকর্ড গড়েন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, আগেরবার রেকর্ড যাচাইয়ের পর আরও ২১টি পরিবর্তন যুক্ত করেছেন নেশকা। বর্তমানে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শারীরিক পরিবর্তনের স্বীকৃত রেকর্ডটি তাঁর দখলে।   নেশকার শরীরে ট্যাটু রয়েছে মাথার ত্বক থেকে হাত-পা পর্যন্ত। এমনকি চোখের সাদা অংশ, মাড়ি ও জিহ্বাতেও ট্যাটু করিয়েছেন তিনি। শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছিদ্র করে অলংকার পরা, জিহ্বা দুই ভাগ করা এবং ত্বকের নিচে বিশেষ পরিবর্তন আনার মতো পদ্ধতি। তাঁর শরীরের এই রূপান্তর এক দিনে হয়নি। দীর্ঘদিন ধরে ধাপে ধাপে ট্যাটু ও অন্যান্য পরিবর্তনের মধ্য দিয়ে নিজের পছন্দের শারীরিক অবয়ব তৈরি করেছেন তিনি।   প্রায় ১০ বছর আগে জিহ্বা দুই ভাগ করার মাধ্যমে বড় ধরনের শারীরিক পরিবর্তনের যাত্রা শুরু করেন নেশকা। এর আগে ২১ বছর বয়সে প্রথম ট্যাটু করিয়েছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই পরিবর্তনের দর্শন তুলে ধরে তিনি বলেন, তাঁর মূল ভাবনা হলো অন্ধকারকে সৌন্দর্যে রূপ দেওয়া। ইংরেজিতে তাঁর এই দর্শনের নাম 'টার্নিং ডার্কনেস ইনটু বিউটি'। শরীরকে নিজের সৃজনশীলতার প্রকাশ হিসেবে দেখেন তিনি।   নেশকার এই রূপান্তর নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ভিন্ন ধরনের প্রতিক্রিয়াও রয়েছে। তবে তিনি প্রচলিত সৌন্দর্যের ধারণা অনুসরণ করার চেয়ে নিজের পছন্দ ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েছেন। গিনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে এত দূর এগিয়ে যাওয়ার কথা কল্পনাও করেননি। সময়ের সঙ্গে নিজের শরীরের ট্যাটুগুলোর নকশায় সামঞ্জস্য আনার চেষ্টা করেছেন। তাঁর কাছে এটি শুধু রেকর্ড গড়ার বিষয় নয়, বরং নিজের পরিচয় ও সৃজনশীলতা প্রকাশের একটি উপায়।   দুটি বিশ্বরেকর্ড গড়ার পরও থেমে থাকার পরিকল্পনা নেই নেশকার। ২০২৫ সালের জানুয়ারিতে ১১০টি শারীরিক পরিবর্তনের নতুন রেকর্ড গড়ার পর তিনি জানান, ট্যাটু ও শারীরিক পরিবর্তনের বাইরে অন্য ধরনের একটি বিশ্বরেকর্ড নিয়েও তাঁর গোপন পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি। নিজের ব্যতিক্রমী জীবনযাপন ও শরীরের রূপান্তরের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই মার্কিন নারী এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আলোচিত ব্যক্তিদের একজন।   সংবাদসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ২২:৫৬
কর্মক্ষেত্রে নিরাপত্তায় অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন আমিনা। অক্টোবর মাসের সেরা নিরাপত্তাসচেতন কর্মী হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বোরকা পরেই ওয়ালমার্টে কাজ, অক্টোবরের সেরা নিরাপত্তাকর্মী নির্বাচিত হলেন আমিনা!

দাঁত দিয়ে গাজর খোদাই করে চীনের মহাপ্রাচীরের প্রতিকৃতি তৈরি করেছেন ২৫ বছর বয়সী চেন ছিন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দাঁত দিয়ে গাজর খোদাই করে ভাস্কর্য গড়েন চীনা তরুণী, বানিয়েছেন মহাপ্রাচীর

চীনের শেনজেনে বৈঠকের সময় ছেলেকে নিয়ে মজার কথোপকথনে অংশ নেন ইলন মাস্ক। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনকে ভালোবাসে ইলন মাস্কের ছেলে, তার কাছে দেশটি ‘খেলনার স্বর্গ’

জিটিএ সিক্স মুক্তির আগে টানা গেম খেলার প্রবণতা নিয়ে দম্পতিদের মধ্যে সচেতনতার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জিটিএ সিক্স গেম নিয়ে দাম্পত্য কলহের শঙ্কা, সতর্কবার্তা দিলেন মার্কিন আইনজীবীরা

বিশ্বজুড়ে গেমারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। গেমটি ঘিরে গেমারদের তীব্র উন্মাদনার মধ্যেই এক ব্যতিক্রমী সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিবাহবিচ্ছেদ ও পারিবারিক আইনজীবীরা। তাদের মতে, গেমটি নিয়ে টানা কয়েক দিন ব্যস্ত থাকলে অনেক দম্পতির সম্পর্কে মানসিক দূরত্ব ও টানাপোড়েন তৈরি হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আনউইন্ড মিডিয়ার সাম্প্রতিক এক জরিপে অংশ নেওয়া ১ হাজার ৩৪৭ জন মার্কিন গেমারের মধ্যে ২১ শতাংশ জানিয়েছেন, গেমটির কারণে সঙ্গীকে হারানোর আশঙ্কা নিয়ে তাদের জীবনসঙ্গীরা এরই মধ্যে ঠাট্টা করেছেন। এ ছাড়া ১৭ শতাংশ গেমার স্বীকার করেছেন, গেমটি খেলতে কতটা সময় ব্যয় করবেন তা নিয়ে সঙ্গীর সঙ্গে তাদের তর্কও হয়েছে। এমনকি এক সপ্তাহ আগে খেলার সুযোগ পেলে ৫৩ শতাংশ গেমার অ্যালকোহল এবং ২১ শতাংশ গেমার সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ত্যাগ করতেও রাজি বলে জরিপে মত দিয়েছেন।   গেমটি ঘিরে এই উন্মাদনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে এক দম্পতির রসিক চুক্তিকে কেন্দ্র করে। ৩৪ বছর বয়সী কনটেন্ট নির্মাতা জুলিয়ান টে এবং তার ২৬ বছর বয়সী স্ত্রী লিসা চ্যান জিটিএ সিক্স মুক্তির পর টানা ১০ দিন গেম খেলার জন্য একটি মজার চুক্তিপত্রে সই করে অনলাইনে শেয়ার করেছেন। ওই চুক্তি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ১০ দিন জুলিয়ান যতক্ষণ খুশি গেম খেলতে পারবেন, তাকে কেউ বিরক্ত করতে পারবে না এবং বাস্তব জীবনের অন্যান্য অনুরোধ তিনি আপাতত পাশে সরিয়ে রাখতে পারবেন। তবে নিউজউইককে লিসা চ্যান স্পষ্ট করেছেন, পুরো বিষয়টিই ছিল নিছক মজা ও বিনোদনের উদ্দেশ্যে করা। মানুষ বিষয়টিকে এতটা গুরুত্ব সহকারে নেবে তা তারা ভাবেননি বলে জানিয়েছেন লিসা। প্রায় চার বছর ধরে একসঙ্গে থাকা এই দম্পতি একে অপরের শখ ও অবসর কাটানোর ধরন ভালোভাবেই বোঝেন।   তবে সবার ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নাও হতে পারে বলে মনে করছেন পারিবারিক আইন বিশেষজ্ঞরা। নিউ জার্সির লিন্ডাবারি ল গ্রুপের অংশীদার নিকোল এ কোবিস নিউজউইককে জানান, মূল সমস্যা ভিডিও গেম নয়, বরং কোনো শখ যখন জীবনসঙ্গীর সঙ্গে কাটানো সময় ও মানসিক বন্ধনের জায়গা দখল করে নেয়, তখনই সংকট শুরু হয়। তার ভাষায়, একই বাড়িতে পাশাপাশি সোফায় বসে থেকেও দুজন মানুষ মানসিকভাবে বহু দূরে সরে যেতে পারেন। একজন সঙ্গী যখন ভিডিও গেমে ডুবে থাকেন এবং সংসারের সমস্ত মানসিক দায়ভার অন্যজনের ওপর চাপিয়ে দেন, তখন সেই একাকিত্ব দাম্পত্য কলহের মতোই ক্ষতিকর হয়ে ওঠে। কোবিসের মতে, কোনো শখ কখনোই সংসার থেকে পালানোর মাধ্যম হওয়া উচিত নয়। জীবনসঙ্গীর বদলে অনলাইন গেমিং কমিউনিটিতে মানসিক সান্নিধ্য খোঁজার প্রবণতা দাম্পত্য জীবনে গভীর শূন্যতা তৈরি করে।   সময় দেওয়ার পাশাপাশি গেমের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণেও সংসারে অশান্তি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ট্রায়াঙ্গেল স্মার্ট ডিভোর্সের প্রতিষ্ঠাতা ও আইনজীবী জেনি ব্র্যাডলি। তিনি জানান, গেমিং ডিভাইস, গেমের ভেতরের বিভিন্ন কেনাকাটা, সাবস্ক্রিপশন এবং যন্ত্রাংশ হালনাগাদ করতে গিয়ে একটি সাধারণ শখ অনেক সময় অত্যন্ত ব্যয়বহুল অভ্যাসে পরিণত হয়, যা পারিবারিক বাজেটে চাপ সৃষ্টি করে। অবশ্য গলফ খেলা বা অতিরিক্ত কেনাকাটার মতো অন্যান্য শখের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা যায়। ব্র্যাডলির ধারণা, জিটিএ সিক্স মুক্তির পরপরই হঠাৎ করে বিবাহবিচ্ছেদের হিড়িক পড়ে যাবে না, কারণ বড় ধরনের দাম্পত্য সংকট সাধারণত দীর্ঘ সময় ধরে তৈরি হয়। তবে কেউ যদি নিজের প্রকৃত পরিবারের চেয়ে গেমের ভার্চুয়াল জগৎ লস স্যান্টোসে বেশি সময় ও অর্থ ব্যয় করেন, তবে তা সম্পর্কের জন্য বড় সতর্কসংকেত।   এই পরিস্থিতিতে দম্পতিদের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। লিসা চ্যানের মতে, বিষয়টি গেমের চেয়েও বেশি নির্ভর করে স্বামী-স্ত্রী কীভাবে নিজেদের প্রত্যাশাগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন তার ওপর। হেমব্রি বেল ল ফার্মের প্রতিষ্ঠাতা হানা হেমব্রি বেলও এই মতের সঙ্গে একমত হয়ে জানান, যেকোনো সম্পর্কে ভারসাম্য বজায় রাখাই আসল কথা। নিজের পছন্দের শখ থাকা বা কোনো বিষয় নিয়ে উচ্ছ্বসিত হওয়ায় কোনো দোষ নেই। কোনো ব্যক্তির জীবনসঙ্গী যদি আগে থেকেই গেম ভালোবাসেন, তবে হঠাৎ করে তাকে অপরাধবোধে ভোগানো উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন তিনি। বরং সেই সময়টাতে সঙ্গীর সঙ্গে খেলায় যোগ দেওয়া, নিজের জন্য ভিন্ন কোনো পরিকল্পনা করা কিংবা নিজের পছন্দের অন্য কোনো শখে সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের সুস্থতা বজায় রাখা সম্ভব।   সূত্র: নিউজউইক

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২০:৫৪
লোকলজ্জার ভয়ে দীর্ঘ ১৭ বছর ধরে নিজের শরীরে থাকা ১৮ সেন্টিমিটারের একটি লেজ লুকিয়ে রেখেছিলেন এক কিশোর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

লোকলজ্জার ভয়ে ১৭ বছর শরীরে লেজ লুকিয়ে রাখলেন কিশোর, অবশেষে অপসারণ

প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

দাম্পত্য কলহ মেটাতে এআইয়ের দ্বারস্থ, শেষ পর্যন্ত বিচ্ছেদের পরামর্শ পেলেন স্বামী!

ইরাক যুদ্ধে নিহত ব্রিটিশ সেনা লি ড্যারেন থর্নটনের লেখা শেষ চিঠিটি সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে পড়ে শোনানো হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুদ্ধে নিহত ছেলের ২০ বছর আগের শেষ চিঠি টেলিভিশনে শুনে কান্নায় ভেঙে পড়লেন মা

অনলাইনে পরিচয়ের পর বিয়ে করতে কানাডা থেকে ভারতে আসেন ৬১ বছর বয়সী এক নারী। বয়সের কারণে বিয়েতে অসম্মতি জানান ভারতীয় যুবক। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
বিয়ে করতে কানাডা থেকে ভারতে ৬১ বছরের নারী, বয়স জেনে বেঁকে বসলেন প্রেমিক

অনলাইনে পরিচয় থেকে প্রেম। প্রায় এক বছর ধরে চলেছে কথাবার্তা। একপর্যায়ে দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে কানাডা থেকে ভারতে ছুটে আসেন ৬১ বছর বয়সী এক নারী। কিন্তু সামনাসামনি দেখা হওয়ার পরই বদলে যায় পরিস্থিতি। নারীর বয়স জানতে পেরে বিয়েতে অসম্মতি জানান ৩১ বছর বয়সী ভারতীয় প্রেমিক। শেষ পর্যন্ত তাঁদের বিরোধ মেটাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশ ও কানাডীয় দূতাবাসকে।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের ১৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের নিমরানা এলাকায়। ওই নারীর সঙ্গে পরিচয় হয় হরিয়ানা রাজ্যের পানিপথের বাসিন্দা নিতিন নামের এক যুবকের। প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের প্রথম যোগাযোগ হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত কথা বলতে থাকেন দুজন। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।   বিয়ের পরিকল্পনা অনুযায়ী গত ১১ নভেম্বর পর্যটক ভিসায় ভারতে পৌঁছান কানাডীয় ওই নারী। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যান নিতিন। এরপর তাঁকে নিয়ে যান রাজস্থানের নিমরানায়, যেখানে নিতিনের মামা ও মামির একটি ফ্ল্যাট রয়েছে। বিবি বিল্ডার্স সোসাইটি নামের আবাসিক ভবনের ওই ফ্ল্যাটে প্রায় দুই দিন অবস্থান করেন তাঁরা। এর মধ্যেই বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু সেই আলোচনা শেষ পর্যন্ত বিরোধে রূপ নেয়।   নিমরানা থানার কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, সামনাসামনি পরিচয়ের পর নিতিন জানতে পারেন ওই নারীর বয়স প্রায় ৬১ বছর। এরপর তিনি বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন। পুলিশের বক্তব্য অনুযায়ী, নারীর বয়সকেই বিয়েতে অসম্মতি জানানোর কারণ হিসেবে উল্লেখ করেন নিতিন। এতে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। দীর্ঘদিনের যোগাযোগের পর বিয়ের আশায় বিদেশ থেকে আসা নারী এই পরিস্থিতিতে বিপাকে পড়েন। তবে আগে তাঁদের মধ্যে বয়স নিয়ে কী ধরনের আলোচনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।   পরিস্থিতির কোনো সমাধান না পেয়ে ১৩ নভেম্বর কানাডীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ওই নারী। তিনি নিজের অবস্থান ও বিয়ে নিয়ে তৈরি হওয়া বিরোধের কথা দূতাবাসের কর্মকর্তাদের জানান। পরে দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ নিমরানার বিবি বিল্ডার্স সোসাইটিতে গিয়ে নারী ও নিতিনকে থানায় নিয়ে আসে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে নিতিনকে সাময়িকভাবে আটক করা হয় এবং পরে জামিনে ছেড়ে দেওয়া হয়।   পুলিশ জানিয়েছে, নিতিন হরিয়ানার পানিপথের একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কানাডীয় নারীকে রাজস্থানের কোটপুতলি এলাকার একটি সুরক্ষাকেন্দ্রে রাখা হয়েছে। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে কানাডীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে স্থানীয় প্রশাসন। তবে তিনি কবে কানাডায় ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।   নিমরানা থানার কর্মকর্তা সুরেন্দ্র যাদবের বক্তব্য অনুযায়ী, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুই দেশের নাগরিকের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের এই বিরোধ এখন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সমাধানের পর্যায়ে রয়েছে। তবে নিতিনের বিরুদ্ধে বিয়েতে অসম্মতি জানানোর কারণে কোনো পৃথক ফৌজদারি মামলা হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। নারীর নিরাপদে কানাডায় ফিরে যাওয়ার ব্যবস্থা করাই বর্তমানে কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য।   সংবাদসূত্র: India Today, Press Trust of India (PTI)

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ২০:২১
যুক্তরাজ্যের কেমব্রিজের অবসরপ্রাপ্ত চিকিৎসক সেলমা আসগার ২০২৪ সালে সম্পূর্ণ অপরিচিত এক রোগীকে নিজের একটি কিডনি দান করেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

অচেনা মানুষের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করলেন চিকিৎসক, বললেন ‘আরেকটি কিডনি থাকলে সেটিও দিতাম’

কানাডায় বসবাসকারী সিলভিয়া বক্টরের মুখে একই জায়গায় ছিল চারটি দাঁত। বিরল এই বৈশিষ্ট্যের জন্য ২০২৬ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তাঁর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

একটি দাঁতের জায়গায় গজালো চারটি, কানাডার তরুণীর বিরল বিশ্ব রেকর্ড

মোবাইলের পাসওয়ার্ড নিয়ে বিরোধের জেরে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ইন্দোনেশিয়ার যুবক দেদি পুরনামা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মোবাইল ফোনের পাসওয়ার্ড না দেওয়ায় স্বামীকে পুড়িয়ে মারলেন স্ত্রী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...