সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
ধর্ম

খ্রিস্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২২:১২
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর অবস্থান বদলে যেতে পারে আগামী এক দশকের মধ্যেই। বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। ১৮ নভেম্বর প্রকাশিত গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।

 

পিউর হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। তবে আগামী বছরগুলোতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি, আর খ্রিষ্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ ওই সময়ের মধ্যে মুসলিমরা সংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারেন।

 

এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে জন্মহারের পার্থক্যকে চিহ্নিত করেছেন গবেষকেরা। পিউর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। অন্যদিকে, অন্যান্য ধর্মীয় পরিচয়ের নারীদের সম্মিলিত গড় জন্মহার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মকে প্রতিস্থাপনের জন্য সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়।

 

পিউর জ্যেষ্ঠ জনসংখ্যাবিদ কনরাড হ্যাকেটের মতে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি ধর্মান্তর নয়, বরং জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের ঘরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল প্রায় ২৫ কোটি ২০ লাখ। একই সময়ে খ্রিষ্টান মায়েদের ঘরে জন্ম নেয় প্রায় ২০ কোটি ৮০ লাখ শিশু। তুলনামূলক তরুণ জনসংখ্যা এবং বেশি সন্তান জন্মদানের প্রবণতা মুসলিম জনগোষ্ঠীর ভবিষ্যৎ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

 

গবেষণার দীর্ঘমেয়াদি পূর্বাভাস আরও উল্লেখযোগ্য। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০০ কোটির কিছুটা নিচে থাকার সম্ভাবনা রয়েছে। ওই বছর বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ মুসলিম এবং ২৯ শতাংশ খ্রিষ্টান হতে পারেন। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে, যেখানে খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ।

 

বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ। আগামী কয়েক দশকে আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিষ্টান ওই অঞ্চলে বসবাস করতে পারেন। বর্তমানে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হলেও ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যার অনুপাতে এই অঞ্চলের অংশ কিছুটা কমে আসতে পারে। এ ছাড়া পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে।

 

যুক্তরাষ্ট্র ও কানাডার ধর্মীয় জনসংখ্যাতেও পরিবর্তনের আভাস রয়েছে। পিউর পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আগামী কয়েক দশকেও সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী থাকবেন, তবে ২০৬৫ সালের মধ্যে তাঁরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবেন না। দেশটির বর্তমান জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ খ্রিষ্টান হলেও এই হার ভবিষ্যতে ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। অন্যদিকে, কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিষ্টান জনসংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশেই ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়াকে এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

 

ইউরোপেও মুসলিম জনসংখ্যার অনুপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে ইউরোপের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মুসলিম ছিলেন। ২০৭০ সালে এই হার বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে। একই সময়ে ইউরোপে খ্রিষ্টান জনসংখ্যা ৫০ কোটি ৫০ লাখ থেকে কমে প্রায় ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। অন্যদিকে, হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাঁদের অংশ কিছুটা কমতে পারে। বৌদ্ধ জনসংখ্যা মোট সংখ্যা ও অনুপাত উভয় দিক থেকেই কমার পূর্বাভাস রয়েছে।

 

তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই পরিবর্তনকে কোনো ধর্মীয় জনগোষ্ঠীর অন্য জনগোষ্ঠীর ওপর জয় বা পরাজয় হিসেবে দেখার সুযোগ নেই। পিউর ধর্মীয় গবেষণা বিভাগের পরিচালক অ্যালান কুপারম্যানের মতে, মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে সংশ্লিষ্ট ধর্ম আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ। গবেষণায় ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা, বয়সের কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা বিবেচনা করা হয়েছে। তবে এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং বর্তমান প্রবণতা অব্যাহত থাকার ভিত্তিতে তৈরি জনসংখ্যাগত পূর্বাভাস।

 

সূত্র: পিউ রিসার্চ সেন্টার, অ্যাসোসিয়েটেড প্রেস


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

ধর্ম

View more
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
খ্রিস্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর অবস্থান বদলে যেতে পারে আগামী এক দশকের মধ্যেই। বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। ১৮ নভেম্বর প্রকাশিত গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।   পিউর হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। তবে আগামী বছরগুলোতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি, আর খ্রিষ্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ ওই সময়ের মধ্যে মুসলিমরা সংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারেন।   এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে জন্মহারের পার্থক্যকে চিহ্নিত করেছেন গবেষকেরা। পিউর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। অন্যদিকে, অন্যান্য ধর্মীয় পরিচয়ের নারীদের সম্মিলিত গড় জন্মহার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মকে প্রতিস্থাপনের জন্য সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়।   পিউর জ্যেষ্ঠ জনসংখ্যাবিদ কনরাড হ্যাকেটের মতে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি ধর্মান্তর নয়, বরং জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের ঘরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল প্রায় ২৫ কোটি ২০ লাখ। একই সময়ে খ্রিষ্টান মায়েদের ঘরে জন্ম নেয় প্রায় ২০ কোটি ৮০ লাখ শিশু। তুলনামূলক তরুণ জনসংখ্যা এবং বেশি সন্তান জন্মদানের প্রবণতা মুসলিম জনগোষ্ঠীর ভবিষ্যৎ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।   গবেষণার দীর্ঘমেয়াদি পূর্বাভাস আরও উল্লেখযোগ্য। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০০ কোটির কিছুটা নিচে থাকার সম্ভাবনা রয়েছে। ওই বছর বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ মুসলিম এবং ২৯ শতাংশ খ্রিষ্টান হতে পারেন। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে, যেখানে খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ।   বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ। আগামী কয়েক দশকে আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিষ্টান ওই অঞ্চলে বসবাস করতে পারেন। বর্তমানে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হলেও ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যার অনুপাতে এই অঞ্চলের অংশ কিছুটা কমে আসতে পারে। এ ছাড়া পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে।   যুক্তরাষ্ট্র ও কানাডার ধর্মীয় জনসংখ্যাতেও পরিবর্তনের আভাস রয়েছে। পিউর পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আগামী কয়েক দশকেও সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী থাকবেন, তবে ২০৬৫ সালের মধ্যে তাঁরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবেন না। দেশটির বর্তমান জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ খ্রিষ্টান হলেও এই হার ভবিষ্যতে ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। অন্যদিকে, কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিষ্টান জনসংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশেই ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়াকে এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।   ইউরোপেও মুসলিম জনসংখ্যার অনুপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে ইউরোপের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মুসলিম ছিলেন। ২০৭০ সালে এই হার বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে। একই সময়ে ইউরোপে খ্রিষ্টান জনসংখ্যা ৫০ কোটি ৫০ লাখ থেকে কমে প্রায় ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। অন্যদিকে, হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাঁদের অংশ কিছুটা কমতে পারে। বৌদ্ধ জনসংখ্যা মোট সংখ্যা ও অনুপাত উভয় দিক থেকেই কমার পূর্বাভাস রয়েছে।   তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই পরিবর্তনকে কোনো ধর্মীয় জনগোষ্ঠীর অন্য জনগোষ্ঠীর ওপর জয় বা পরাজয় হিসেবে দেখার সুযোগ নেই। পিউর ধর্মীয় গবেষণা বিভাগের পরিচালক অ্যালান কুপারম্যানের মতে, মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে সংশ্লিষ্ট ধর্ম আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ। গবেষণায় ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা, বয়সের কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা বিবেচনা করা হয়েছে। তবে এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং বর্তমান প্রবণতা অব্যাহত থাকার ভিত্তিতে তৈরি জনসংখ্যাগত পূর্বাভাস।   সূত্র: পিউ রিসার্চ সেন্টার, অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২২:১২
পেরুতে ভক্তদের অভিবাদন জানানোর সময় ছোড়া জপমালা এসে লাগে পোপ লিও চতুর্দশের চোখের কাছে; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পেরুতে ভক্তের ছুড়ে দেওয়া জপমালার আঘাতে আহত পোপ চতুর্দশ লিও

নিউইয়র্কের কুইন্সে জামাইকা মুসলিম সেন্টারের ভবন।

অগ্নিনিরাপত্তার ঘাটতিতে নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে বন্ধ জুমার নামাজ, ভোগান্তিতে মুসল্লিরা

ড. ফেরদৌস সালেহীনের লেখা সূরা আল-ফাতিহার তাফসির ও জীবনের প্রতিফলনবিষয়ক নতুন বইয়ের মোড়ক উন্মোচন বা উপস্থাপনা। ছবি: সংগৃহীত

সূরা ফাতিহার সাত আয়াত যেভাবে বদলে দিল ড. ফেরদৌস সালেহীনের জীবনদৃষ্টি

জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজ ও কার্যনির্বাহী কমিটি যৌথভাবে এই ফান্ডরেইজিং ডিনারের উদ্যোগ নেয়
জ্যামাইকা মুসলিম সেন্টারের কমিউনিটির বড় সহায়তা, ৮ লাখ ডলারের অনুদান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি মুসলিম কমিউনিটির অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) সম্প্রসারণ প্রকল্পের জন্য আয়োজিত ফান্ডরেইজিং ডিনারকে ঘিরে প্রায় ৮ লাখ মার্কিন ডলার অনুদান সংগ্রহের খবর পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) কুইন্সের ইস্ট এলমহার্স্টে নিউইয়র্ক লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজ ও কার্যনির্বাহী কমিটি যৌথভাবে এই ফান্ডরেইজিং ডিনারের উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটির চলমান আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের কাজ সম্পন্ন করাই ছিল আয়োজনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইসলামি চিন্তাবিদ শেখ উসমান বিন ফারুককে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া অতিথি বক্তা হিসেবে ইসলামি গবেষক শেখ ড. জাকির আহমেদ, জেএমসির ইমাম মাওলানা আবু জাফর বেগ এবং ইমাম শামসি আলীর অংশ নেওয়ার কথা জানানো হয়েছিল।   সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ ডলারের বাজেট নির্ধারণ করা হয়েছিল। তবে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত কাজের প্রয়োজন হওয়ায় প্রকল্পের আনুমানিক ব্যয় বেড়ে প্রায় ৪০ লাখ ডলারে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ২০ লাখ ডলারের কাজ সম্পন্ন বা চলমান রয়েছে বলে চলতি মাসের সংবাদ সম্মেলনে জেএমসির কর্মকর্তারা জানান। বাকি কাজ শেষ করতে আরও প্রায় ২০ লাখ ডলার প্রয়োজন। এই অর্থ সংগ্রহের লক্ষ্যেই কমিউনিটির সদস্য, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। এর আগে ১৩ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে জেএমসির সভাপতি ডা. নাজমুল এইচ খান সম্প্রসারণ প্রকল্পের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে কথা বলেন। তিনি জানান, কাজ শুরুর সময় যে ব্যয় নির্ধারণ করা হয়েছিল, নির্মাণসামগ্রীর দাম বাড়ায় তা ধরে রাখা সম্ভব হয়নি। ফলে প্রকল্পটি সম্পন্ন করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে। ফান্ডরেইজিং আয়োজনের জন্য জনপ্রতি ২৫০ ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য এক হাজার ডলার অনুদানের প্রস্তাব রাখা হয়েছিল। সামর্থ্য অনুযায়ী আরও বেশি অর্থ সহায়তার সুযোগও ছিল।   জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৫ সালের ২৭ এপ্রিল। পরিকল্পনা অনুযায়ী, বর্তমান দ্বিতল ভবনকে চারতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য অতিরিক্ত জায়গা তৈরি হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ বাড়বে। বিশেষ করে ক্রমবর্ধমান বাংলাদেশি ও দক্ষিণ এশীয় মুসলিম জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় এই সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত জ্যামাইকা মুসলিম সেন্টার নিউইয়র্কের বাংলাদেশি মুসলিম কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। কুইন্সের ৮৫-৩৭, ১৬৮তম স্ট্রিটে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মসজিদ, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৯৭ সালে নতুন মসজিদ ভবন চালু হয় এবং পরবর্তী সময়ে এর কার্যক্রম আরও সম্প্রসারিত হয়। নিয়মিত নামাজের পাশাপাশি শিশুদের শিক্ষা, কোরআন হিফজ, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হলে জ্যামাইকা মুসলিম সেন্টারের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তবে শনিবারের ফান্ডরেইজিং ডিনারে মোট কত ডলার নগদ অনুদান ও কত ডলার প্রতিশ্রুতি পাওয়া গেছে, তা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে।  

প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৬ ০:৪৬
বাইবেল ও কোরআন পাঠের মধ্য দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন ডেইজি

খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ, সিস্টার ডেইজির জীবনে কী ঘটেছিল

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব নবরাত্রি উদ্‌যাপনে গরবা নৃত্যে অংশ নিয়ে আলোচনায় এসেছেন

নবরাত্রিতে গরবা নাচে মামদানি, মন্দিরে পুরোহিতের আশীর্বাদ নিয়ে আলোচনায় নিউইয়র্কের মেয়র

মুহূর্তেই মাথায় ভেঙে পড়ল বিশাল ক্রুশ

লাইভে প্রার্থনা করছিলেন পুরোহিত, মুহূর্তেই মাথায় ভেঙে পড়ল বিশাল ক্রুশ!

দুর্গাপূজা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়
দুর্গাপূজার আনন্দে মাতোয়ারা বাংলাদেশ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল, উৎসবের রঙে রঙিন দেশ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শনিবার, ১৭ অক্টোবর, মহাসপ্তমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।   রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি দেখা যায়। পূজার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নবপত্রিকা স্নান ও পূজার আয়োজন করা হয়। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় উৎসবের আবহ। ভক্তরা দেবী দুর্গার কাছে শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করেন।    বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে দ্য ডেইলি স্টার জানিয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে মণ্ডপের সংখ্যায় কিছু পার্থক্য রয়েছে।    এবারের পূজার সূচিতে মহাসপ্তমীর তিথি দুই দিনে বিস্তৃত হওয়ায় ১৭ ও ১৮ অক্টোবর—দুই দিনই সপ্তমীর পূজার আয়োজন হচ্ছে। এরপর ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রধান উৎসবের সমাপ্তি হবে।    উৎসব নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পূজা কমিটিগুলো সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী ও উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলেও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে।    দুর্গাপূজা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়; এটি বাংলাদেশের বহু অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলারও উপলক্ষ। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে মন্দির পরিদর্শন, সাংস্কৃতিক আয়োজন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবটি উদ্‌যাপন করছেন মানুষ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক শ্রদ্ধা দেশের বহুত্ববাদী সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬ ১১:১১
করোনাভাইরাস মহামারির সময় মক্কার পবিত্র কাবা শরিফ ঘিরে এক নারীর একা তাওয়াফ করার একটি ভিডিও

৬ বছর আগে মহামারির সময়ে একাই কাবা তাওয়াফ করেছিলেন এক পরম সৌভাগ্যবান নারী

১৯তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার

জাতীয় কোরআন তিলাওয়াতের  প্রতিযোগিতায় যোগ দিলেন থাইল্যান্ডের রাজা ও রানি

মসজিদ

ভারতে একের পর এক মসজিদ ভাঙা নিয়ে বাড়ছে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন?

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...