আমেরিকা

শীতঝড় ও তুষারপাতের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ১৮ জনের মৃত্যু, বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট

আমেরিকা বাংলা ডেস্ক জানুয়ারী ২৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতঝড় ও ভারী তুষারপাতের কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো।

 

বাংলাদেশ সময় সোমবার (২৬ জানুয়ারি) রাতে এবিসি নিউজ জানায়, টেক্সাসের ডালাসের কাছে ফ্রিসকো শহরে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়। ফ্রিসকো পুলিশের বরাতে জানা যায়, একটি গাড়ির সঙ্গে দড়ি বেঁধে স্লেজে করে টানা হচ্ছিল দুই কিশোরীকে। গাড়িটি চালাচ্ছিল এক কিশোর। চলন্ত অবস্থায় স্লেজটি প্রথমে ফুটপাতের বেষ্টনিতে ধাক্কা খায় এবং পরে একটি গাছের সঙ্গে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই এক কিশোরীর মৃত্যু হয়।

 

টেক্সাসের অস্টিন এলাকায় একটি পরিত্যক্ত গ্যাস স্টেশনের পার্কিং লট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র শীতে হাইপোথার্মিয়ায় তার মৃত্যু হয়েছে।

 

আরকানসাস অঙ্গরাজ্যে তুষারপাতের মধ্যে এটিভি (অল-টেরেইন ভেহিকল) চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানায় স্যালাইন কাউন্টি শেরিফ অফিস।

 

পেনসিলভানিয়ার লিহাই কাউন্টিতে তুষার পরিষ্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৬০ থেকে ৮৪ বছরের মধ্যে। ওই কাউন্টির করোনার জানিয়েছেন, হৃদ্‌রোগ বা অন্যান্য জটিলতা থাকলে তুষার পরিষ্কারের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন।

 

নিউইয়র্ক সিটির মেয়র মামদানি জানান, শহরটিতে ঝড়ের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে একটি পার্কিং লটে তুষার সরানোর সময় বিশেষায়িত যান পেছনে নেওয়ার সময় চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়।

 

এ ছাড়া টেনেসিতে তিনজন, লুইজিয়ানায় দুজন এবং কানসাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

৭ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন

ঝড়ের প্রভাবে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে সাত লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্য।

 

ন্যাশভিল ইলেকট্রিক সার্ভিস জানিয়েছে, বিদ্যুৎ পুনরুদ্ধারে তারা কর্মীসংখ্যা দ্বিগুণ করছে। প্রায় ৩০০ লাইনওয়ার্কার ইতোমধ্যে মাঠে কাজ করছেন। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘এই পরিস্থিতিতে বিদ্যুৎ না থাকা অত্যন্ত কষ্টকর। সর্বাধিক সংখ্যক গ্রাহকের কাছে দ্রুত বিদ্যুৎ পৌঁছানোই আমাদের অগ্রাধিকার।’

 

বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট

শীতঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে ডালাস, বোস্টন ও নিউইয়র্ক সিটি থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন ফ্লাইটগুলোতে।

 

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানায়, গত শুক্রবার থেকে এ পর্যন্ত ঝড়ের কারণে ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। শুধু রোববারই বাতিল হয়েছে ১১ হাজারের বেশি ফ্লাইট, যা করোনা মহামারির পর একদিনে সর্বোচ্চ বাতিলের রেকর্ড।

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Advertisement

আমেরিকা

View more
ছবি: প্রথম হাউস ক্লোজিং সম্পন্ন হওয়ার গ্রুপ ছবি ও পাশে মোহাম্মদ বি চৌধুরী
জর্জিয়ায় স্বপ্নের বাড়ি খুঁজে দিতে রিয়েল্টর হিসেবে প্রথম ক্লোজিং সম্পন্ন করলেন মোহাম্মদ বি চৌধুরী

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় রিয়েল এস্টেট খাতে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করেছেন বাংলাদেশি রিয়েল্টর মোহাম্মদ বি চৌধুরী। সম্প্রতি তিনি সফলভাবে তার প্রথম হাউস ক্লোজিং সম্পন্ন করেছেন, যা তার পেশাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।   মোহাম্মদ বি চৌধুরী জানান, মানুষের স্বপ্নের বাড়ি খুঁজে পেতে সহায়তা করা তার জন্য শুধু একটি পেশা নয়, বরং দায়িত্ব ও আনন্দের বিষয়। প্রথম ক্লোজিং সম্পন্ন হওয়ার পর তিনি তার ক্লায়েন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তাদের আস্থা ও সহযোগিতাই তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।   তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব আসদুজ্জামান খান লিটনের প্রতি, যার অনুপ্রেরণা ও পরামর্শ তাকে রিয়েল এস্টেট পেশায় আসতে উৎসাহিত করেছে।   জর্জিয়াভিত্তিক এই পেশাজীবী বর্তমানে রিয়েল এস্টেটের পাশাপাশি ট্যাক্স, অ্যাকাউন্টিং এবং বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স সেবার সঙ্গেও যুক্ত রয়েছেন। তার সেবার আওতায় রয়েছে ফার্স্ট-টাইম হোম বায়ার সহায়তা, সেকেন্ড হোম ক্রয়-বিক্রয়, বিনিয়োগমূলক সম্পত্তি, কমার্শিয়াল ও ব্যবসায়িক স্পেস কেনাবেচা এবং হোম, অটো ও কমার্শিয়াল ইন্স্যুরেন্স সংক্রান্ত পরামর্শ।   তিনি জানান, বিশেষ করে নতুন অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিদের অনেকেই যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা বা বিনিয়োগের ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনার অভাবে দ্বিধায় থাকেন। সেই বিষয়টি মাথায় রেখে তিনি সহজ, নির্ভরযোগ্য ও পেশাদার সেবা দেওয়ার চেষ্টা করছেন।   মোহাম্মদ বি চৌধুরী আরও বলেন, বর্তমানে অনেক মানুষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জর্জিয়া, বিশেষ করে আটলান্টা এলাকায় স্থানান্তর হচ্ছেন। কর্মসংস্থান, ব্যবসায়িক সুযোগ এবং তুলনামূলকভাবে ভালো জীবনযাত্রার কারণে আটলান্টাকে এখন অনেকে “দক্ষিণের নিউ ইয়র্ক” বলেও উল্লেখ করছেন।   যেসব বাংলাদেশি পরিবার নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মিশিগান, মেরিল্যান্ড, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে জর্জিয়ায় মুভ করতে চান, তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমেও তিনি ক্লায়েন্টদের বিভিন্ন তথ্য ও গাইডলাইন দিয়ে সহায়তা করে থাকেন।   ভবিষ্যতে আরও বেশি প্রবাসী বাংলাদেশি পরিবারকে বাড়ি কেনা, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনায় সহায়তা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।   যোগাযোগের জন্য: মোহাম্মদ বি চৌধুরী Real Estate Agent | Tax Pro | Insurance Agent Website: www.mbcassociate.com Email: mohammad.bc.homes@gmail.com Phone: 404-931-2448 / 404-396-3898 অফিস এড্রেস: 5269 Buford Hwy, Doraville, GA 30340, Suite #108

আমেরিকা বাংলা ডেস্ক মে ১৩, ২০২৬ 0
নিউ ইয়র্ক সিটির ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা মামদানির

নিউ ইয়র্ক সিটির ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা মামদানির

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ফ্রি এয়ার কন্ডিশনার বিতরণ শুরু, গরমের আগেই যেভাবে আবেদন করতে হবে

ছবি: সংগৃহীত

৬৭ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিল অনলাইন শপিং জায়ান্ট eBay

ছবি: সংগৃহীত
গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইবে

অনলাইন মার্কেটপ্লেস ইবে (eBay) ভিডিও গেম বিক্রেতা প্রতিষ্ঠান গেমস্টপের (GameStop) ৫৫.৫ বিলিয়ন ডলারের টেকওভার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইবে এই প্রস্তাবকে "অযাচিত" এবং "বিশ্বাসযোগ্য বা আকর্ষণীয় নয়" বলে অভিহিত করেছে। বাজার বিশ্লেষকরা আগে থেকেই এই প্রত্যাখ্যানের পূর্বাভাস দিয়েছিলেন, কারণ গেমস্টপ ইবে-এর তুলনায় অনেক ছোট একটি প্রতিষ্ঠান এবং এই বিশাল অর্থের সংস্থান কীভাবে হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল।   ইবে বোর্ড অব ডিরেক্টর্স গেমস্টপের সিইও রায়ান কোহেনকে লেখা এক চিঠিতে জানিয়েছে, ইবে একটি "শক্তিশালী ও স্থিতিস্থাপক ব্যবসা"। প্রস্তাবটি প্রত্যাখ্যানের কারণ হিসেবে তারা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি, মুনাফা এবং সম্ভাব্য যৌথ প্রতিষ্ঠানের নেতৃত্ব কাঠামো নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। এছাড়া গেমস্টপের পরিচালনা পর্ষদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে ইবে। আমাজন, এটসি এবং টেমুর মতো প্রতিষ্ঠানের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে থাকলেও ইবে দাবি করেছে যে তাদের নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা সফলভাবে কাজ করছে।   গেমস্টপ মূলত একটি "মিম স্টক" (meme stock) হিসেবে পরিচিতি পায়, যেখানে খুচরা বিনিয়োগকারীদের প্রভাবে শেয়ার বাজারে নাটকীয় উত্থান-পতন ঘটে। গেমস্টপের বাজারমূল্য ইবে-এর প্রায় চার ভাগের এক ভাগ। গেমস্টপ জানিয়েছিল, তারা টিডি সিকিউরিটিজের কাছ থেকে ২০ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, তবে বিশ্লেষকদের মতে এই চুক্তি ইবে-কে ঋণের বোঝা বাড়িয়ে দিত যা মোটেও লাভজনক হতো না।   গেমস্টপের সিইও রায়ান কোহেন অবশ্য এখনই হাল ছাড়ছেন না। গত সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বোর্ড প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি সরাসরি ইবে-এর শেয়ারহোল্ডারদের কাছে আবেদন করবেন। ইবে-এর ২০২৫ সালের নিট মুনাফা ৪১৮.৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এখন দেখার বিষয় গেমস্টপ তাদের প্রস্তাব নিয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয়।

ডেস্ক রিপোর্ট মে ১২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

এআই এর কাছে চাকরি হারানোর ভয়: সুরক্ষার দাবিতে সোচ্চার মার্কিন শ্রমিকরা

ছবি: সংগৃহীত

মেরিল্যান্ডের স্কুল বাস ড্রাইভার জিতেছেন ৫০ লাখ ডলারের লটারি

ছবি: সংগৃহীত

কোভিড সময়ের ট্যাক্স ফাইল নিয়ে আদালতের যে রায়ে অনেকেই পেতে পারেন রিফান্ড

ছবি: সংগৃহীত
জর্জিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমানের স্টেট সিনেটর পদে পুনর্নির্বাচনী দৌড়ে দেশি কমিউনিটির ব্যাপক সাড়া

জর্জিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া দেখা গেছে। গতকাল জর্জিয়ার রোডস জর্ডান পার্কে অনুষ্ঠিত “Early Vote & BBQ” অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।   অনুষ্ঠানে উপস্থিত ভোটার ও সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন শেখ রহমান। তিনি আগাম ভোটদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কমিউনিটির ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ভোটারদের সম্পৃক্ত করা এবং স্থানীয় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা।   শেখ রহমান বর্তমানে জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট ৫-এর প্রতিনিধিত্ব করছেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা এবং অভিবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। এবারও তিনি স্টেট সিনেটর পদে পুনর্নির্বাচনের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন।   অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন শেখ রহমানের ভাই ইকবাল, যিনি সম্প্রতি বাংলাদেশে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কমিউনিটির ঐক্য ও রাজনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।   অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই বলেন, শেখ রহমানের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের জর্জিয়ার মূলধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয়। তাদের আশা, আসন্ন নির্বাচনেও তিনি শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হবেন।

আমেরিকা বাংলা ডেস্ক মে ১১, ২০২৬ 0
বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কার গ্রহণ করছেন আফসানা আনজুম । ছবি: সংগৃহীত

নিউজার্সিতে ‘বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কারে পেলেন বাংলাদেশি উদ্যোক্তা আফসানা আনজুম

ছবি: আমেরিকা বাংলা

১৭ কোটি টাকার বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা, মিশিগানে বাঙালি কমিউনিটিতে উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

এক ভবনের ভেতরে ৭০০ বিলিয়ন ডলারের স্বর্ণ! রহস্যে ঘেরা আমেরিকার ফোর্ট নক্স

0 Comments