আমেরিকা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনা ইসাবেলাকে শেষ শ্রদ্ধা জানাল স্বজনরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২, ২০২৬ ১১:১৬
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনা ইসাবেলা গনজালেসকে শেষ শ্রদ্ধা। ছবি: সংগৃহীত
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনা ইসাবেলা গনজালেসকে শেষ শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

জর্ডানে দায়িত্ব পালনকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনাবাহিনীর সদস্য প্রাইভেট ফার্স্ট ক্লাস ইসাবেলা গনজালেসকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয় বাসিন্দারা। শনিবার টেক্সাসের ক্যারলটনে অনুষ্ঠিত স্মরণসভায় ১৯ বছর বয়সী এই সেনাসদস্যকে আবেগঘন পরিবেশে স্মরণ করা হয়। পরে রোববার সকাল ১০টায় ডিএফডব্লিউ ন্যাশনাল সেমেট্রিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

 

স্মরণসভায় ব্যাগপাইপের সুরে ইসাবেলাকে সম্মান জানানো হয়। ক্যারলটনের মেয়র স্টিভ বাবিক বলেন, বীরেরা নানা রূপে আসেন, আর তারা আজ ১৯ বছর বয়সী এক নারী সেনাসদস্যকে সম্মান জানাতে একত্রিত হয়েছেন।

 

ইসাবেলার চাচা আলফ্রেডো মুনিজ বলেন, ১৭ জুলাই তিনি এমন সাহসিকতার উত্তরাধিকার রেখে গেছেন, যা তার ১৯ বছরের জীবনের চেয়েও অনেক বড়। তিনি জানান, ইসাবেলা জানতেন জর্ডানে দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হতে পারে, তবুও তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

 

স্মরণসভায় ব্রিগেডিয়ার জেনারেল গ্লেন হেনকে বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণে ইসাবেলা খুব দ্রুত নিজেকে মানিয়ে নিয়েছিলেন। শুরুতে থাকা ভয় কাটিয়ে তিনি আত্মবিশ্বাস অর্জন করেন এবং নতুন দক্ষতা গড়ে তোলেন।

 

ক্যারলটন এলাকার বাসিন্দা ইসাবেলা গত বসন্তে হেব্রন হাই স্কুল থেকে স্নাতক হন। পরিবারের সদস্যরা তাকে প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত এবং সবার প্রিয় একজন মানুষ হিসেবে স্মরণ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি টেক্স-মেক্স খাবার, রেগেটন গানে নাচ-গান এবং নিজের প্রিয় মানুষ ও পোষা কুকুরদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন।

 

তিনি ছিলেন একজন কন্যা, বোন এবং বাগদত্তা। স্মরণসভায় আলফ্রেডো মুনিজ উপস্থিত সবার উদ্দেশে বলেন, ইসাবেলার মতো এমন জীবন গড়ে তুলতে হবে, যাতে পৃথিবী ছেড়ে যাওয়ার সময় সেটি আগের চেয়ে আরও ভালো হয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
সান্তা ক্রুজের সিব্রাইট স্টেট বিচে উত্তাল সমুদ্রের ঢেউ থেকে ১০ বছরের শিশুকে উদ্ধার করলেন ১৬ বছরের লাইফগার্ড। ছবি: সংগৃহীত
উত্তাল ঢেউ থেকে ১০ বছরের শিশুকে বাঁচানোর অভিজ্ঞতা জানালেন ১৬ বছরের লাইফগার্ড

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের সিব্রাইট স্টেট বিচে উত্তাল সমুদ্রের ঢেউ থেকে ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে আলোচনায় আসা ১৬ বছর বয়সী লাইফগার্ড রাইডার উইলিয়ামস এবার সেই রোমাঞ্চকর ও কঠিন মুহূর্তগুলোর অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, শিশুটিকে পানিতে ধরার পরই বুঝতে পারেন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, কারণ তখন শিশুটি সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছিল।   গত ২৫ জুলাই দায়িত্ব পালনকালে টাওয়ার থেকে নজরদারির সময় রাইডার দেখতে পান, শক্তিশালী ঢেউয়ে গোড়ালি সমান পানিতে থাকা ১০ বছর বয়সী নাথানিয়েল রাই ভেসে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের সরঞ্জাম রেখে প্রায় আট থেকে দশ ফুট উঁচু উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েন।   রাইডার বলেন, শিশুটিকে ধরার পর প্রবল ঢেউয়ের কারণে তাকে একা তীরে আনা সম্ভব হচ্ছিল না। তাই তিনি নিজের অবস্থান ধরে রেখে শিশুটিকে আরও দূরে ভেসে যেতে না দেওয়ার চেষ্টা করেন এবং সহকর্মী পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করেন। উদ্ধারকাজের সময় কয়েকজন দর্শনার্থী সাহায্য করতে পানিতে নামলেও তিনি তাদের নিরাপত্তার কথা ভেবে তীরে ফিরে যেতে বলেন।   অল্প সময়ের মধ্যেই আরেকজন লাইফগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন। দুজন মিলে শিশুটিকে নিরাপদে তীরে নিয়ে আসেন। তীরে ওঠার পর শিশুটি বালু কাশতে থাকে এবং তখনও আতঙ্কিত অবস্থায় ছিল।   শিশুটির বাবা সুমিত রাই বলেন, রাইডার উইলিয়ামসের দ্রুত সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপই তার ছেলের জীবন বাঁচিয়েছে। তিনি বলেন, আর মাত্র কয়েক সেকেন্ড দেরি হলে শিশুটি আরও গভীর পানিতে ভেসে যেত এবং তখন তাকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ত।   রাইডার জানান, উদ্ধার অভিযান শেষ করেই তিনি আবার নিজের দায়িত্বস্থলে ফিরে যান এবং সেদিন আরও কয়েকটি উদ্ধার অভিযানে অংশ নেন। তার ভাষায়, মানুষের জীবন রক্ষা করাই একজন লাইফগার্ডের দায়িত্ব এবং এই কাজ দলগত সমন্বয়ের মাধ্যমেই সফল হয়।   তিনি আরও বলেন, সমুদ্রসৈকতে যাওয়ার আগে সবাইকে সমুদ্রের অবস্থা, ঢেউ ও স্রোত সম্পর্কে জেনে নেওয়া উচিত। তার মতে, প্রতিদিনই ক্যালিফোর্নিয়াসহ বিশ্বের বিভিন্ন সমুদ্রসৈকতে অসংখ্য উদ্ধার অভিযান পরিচালিত হয় এবং জনসচেতনতাই এমন দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২, ২০২৬ ১২:২৮
অ্যারিজোনায় নিখোঁজ বৃদ্ধার মামলায় অন্যায়ভাবে আটকের অভিযোগে ৩২ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি। ছবি: সংগৃহীত

অ্যারিজোনায় নিখোঁজ বৃদ্ধার মামলায় আটক ব্যক্তি চাইলেন ৩২ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ

অপ্রাপ্তবয়স্কদের অবৈধ ই-বাইক চালানোর ঘটনায় অভিভাবকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার উদ্যোগ। ছবি: সংগৃহীত

অবৈধ ই-বাইক চালালে এবার অভিভাবকদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা ক্যালিফোর্নিয়ায়

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনা ইসাবেলা গনজালেসকে শেষ শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনা ইসাবেলাকে শেষ শ্রদ্ধা জানাল স্বজনরা

ট্রেন কেনার সময়সীমা মিস করায় ৪০০ কোটি ডলারের তহবিল হারাল ক্যালিফোর্নিয়ার রেল প্রকল্প। ছবি: গেটি ইমেজেস
ট্রেন কেনায় বিলম্ব, ৪০০ কোটি ডলারের তহবিল হারাল ক্যালিফোর্নিয়ার রেল প্রকল্প

ক্যালিফোর্নিয়ার উচ্চগতির রেল প্রকল্পের জন্য নির্ধারিত ট্রেন সময়মতো কেনা না হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ৪০০ কোটি ডলারের অর্থায়ন বাতিল হয়। প্রকল্প কর্তৃপক্ষ ট্রেন কেনার গুরুত্বপূর্ণ সময়সীমা একাধিকবার মিস করায় ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন এই অর্থায়ন প্রত্যাহার করে। দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ট্রেন কেনার চুক্তি কবে হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি ক্যালিফোর্নিয়া হাই-স্পিড রেল কর্তৃপক্ষ।   ২০০৮ সালে ভোটারদের অনুমোদনের মাধ্যমে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে তিন ঘণ্টার কম সময়ে বৈদ্যুতিক উচ্চগতির ট্রেন চালু করা। তবে বর্তমানে প্রকল্পটি মার্সেড থেকে বেকার্সফিল্ড পর্যন্ত ১৭১ মাইল অংশে সীমাবদ্ধ রয়েছে। যাত্রীসেবা ২০৩৩ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।   ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন ৪০০ কোটি ডলারের ফেডারেল অর্থায়ন বাতিল করে। যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানায়, ১৬ বছরে ১৫০০ কোটি ডলার ব্যয় হলেও কোনো উচ্চগতির রেললাইন বসানো যায়নি। ট্রেন কেনার চুক্তি না হওয়াকে অর্থায়ন বাতিলের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।   ফেডারেল অনুদান চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রেন কেনার চুক্তি সম্পন্ন করার কথা ছিল। পরে আদালতে জমা দেওয়া নথিতে কর্তৃপক্ষ ২০২৫ সালের ১ ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেও সেটিও বাস্তবায়ন করতে পারেনি। নির্ধারিত বোর্ড সভাও বাতিল করা হয়। পরে ক্যালিফোর্নিয়া সরকার ফেডারেল সরকারের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে।   এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম অর্থায়ন বাতিলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বলে সমালোচনা করেন। তবে সিবিএসের অনুসন্ধানে দেখা গেছে, প্রকল্প কর্তৃপক্ষই ট্রেন কেনার নির্ধারিত সময়সীমা বারবার অতিক্রম করেছে। এ বিষয়ে সিবিএসের প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ বিলম্বের কারণ জানায়নি।   প্রকল্পের মহাপরিদর্শক বেন বেলন্যাপ বলেন, ট্রেনগুলো পরীক্ষামূলক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো ট্রেনের চুক্তি না হওয়ায় পুরো প্রকল্পের সময়সূচির ওপর চাপ তৈরি হয়েছে। বর্তমানে ট্রেন কেনার সম্ভাব্য তারিখ হিসেবে এখনো "নির্ধারণ করা হয়নি" উল্লেখ রয়েছে।   যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা করদাতাদের অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন তারা।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২, ২০২৬ ১০:৫৮
যুক্তরাষ্ট্রজুড়ে পানি সরবরাহ ব্যবস্থায় ইরানি হ্যাকারদের সাইবার হামলার জরুরি সতর্কতা। ছবি: সংগৃহীত

পানি সরবরাহ ব্যবস্থায় ইরানি হ্যাকারদের সাইবার হামলার সতর্কতা যুক্তরাষ্ট্রজুড়ে

একটি পরিবারকে একসঙ্গে তাদের আর্থিক বিষয় নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। ছবি:সংগৃহীত

আমেরিকায় আগস্ট মানেই বাড়তি খরচ, কোন ৭ বিলের জন্য এখনই প্রস্তুতি নেবেন?

প্রতীকী। ছবি:সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের নতুন কঠোর সিদ্ধান্ত: বাংলাদেশিসহ লাখো আশ্রয়প্রার্থীর যুক্তরাষ্ট্র ছাড়ার শঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ভিসা ইন্টারভিউ বা সাক্ষাৎকার পর্বের দৃশ্য প্রতীকী। ছবি:সংগৃহীত
ভিসা ইন্টারভিউয়ের আগে পড়ুন, এই ৭ ভুলেই বাতিল হতে পারে মার্কিন ভিসা

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন নিয়ে প্রতি বছর বিশ্বের লাখো মানুষ ভিসার জন্য আবেদন করেন। তবে আবেদন করলেই ভিসা মিলবে, এমন কোনো নিশ্চয়তা নেই। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি নির্দেশনায় ভিসা আবেদন বাতিল হওয়ার সাতটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে, যা নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।   মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের কনস্যুলার কর্মকর্তা। আবেদনপত্রে দেওয়া তথ্য, জমা দেওয়া নথিপত্র, সাক্ষাৎকার এবং প্রযোজ্য অভিবাসন আইন পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে আবেদনকারীকে কারণ জানিয়ে দেওয়া হয়।   সরকারি নির্দেশনায় ভিসা আবেদন প্রত্যাখ্যানের যেসব কারণ সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আবেদনপত্র অসম্পূর্ণ থাকা বা প্রয়োজনীয় সহায়ক নথিপত্র জমা না দেওয়া। প্রয়োজনীয় তথ্য বা নথির ঘাটতি থাকলে আবেদনকারীর যোগ্যতা যাচাই করা সম্ভব হয় না।   দ্বিতীয় কারণ হলো, যে ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছে, সেই ভিসার শর্ত পূরণে ব্যর্থ হওয়া। উদাহরণ হিসেবে, পর্যটন বা ব্যবসায়িক ভিসার আবেদনকারী যদি সফরের উদ্দেশ্য বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করতে না পারেন বা সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়ার যথেষ্ট প্রমাণ দেখাতে না পারেন, তাহলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।   তৃতীয় কারণ হলো যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় অযোগ্য বা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হওয়া। অপরাধমূলক কর্মকাণ্ড, নির্দিষ্ট মাদক-সংক্রান্ত অপরাধ, প্রতারণা, নিরাপত্তাজনিত ঝুঁকি বা অন্যান্য আইনি কারণ এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।   চতুর্থ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আবেদনকারীর অতীত বা বর্তমান কর্মকাণ্ড। আগে ভিসার শর্ত লঙ্ঘন করা, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা ভুয়া তথ্য বা জাল নথি ব্যবহার করার মতো ঘটনা ভবিষ্যতের ভিসা আবেদনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।   পঞ্চম কারণ হলো আর্থিক সক্ষমতার পর্যাপ্ত প্রমাণ দিতে না পারা। যেসব ভিসার ক্ষেত্রে নিজের বা স্পনসরের আর্থিক সামর্থ্যের প্রমাণ বাধ্যতামূলক, সেখানে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করতে না পারলে আবেদন নাকচ হতে পারে।   ষষ্ঠ কারণ হলো প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রহণযোগ্য আর্থিক দায়বদ্ধতার অঙ্গীকারপত্র জমা দিতে ব্যর্থ হওয়া। বিশেষ করে অভিবাসী ভিসার ক্ষেত্রে এই নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।   সপ্তম এবং সবচেয়ে গুরুতর কারণ হলো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান। মার্কিন কর্তৃপক্ষের মতে, প্রতারণামূলক তথ্য বা জাল নথি ব্যবহার করলে শুধু বর্তমান আবেদনই বাতিল হয় না, ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে ভিসা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।   মার্কিন সরকার জানিয়েছে, ভিসা আবেদন প্রত্যাখ্যাত হলেও অনেক ক্ষেত্রে পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে প্রত্যাখ্যানের কারণ দূর করা, প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ করা এবং সব তথ্য সঠিকভাবে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে আইন অনুযায়ী বিশেষ অনুমতি বা আইনি ছাড় পাওয়ার সুযোগও থাকতে পারে।   অভিবাসন বিশেষজ্ঞদের মতে, আবেদনপত্রে সত্য ও নির্ভুল তথ্য প্রদান, প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ রাখা এবং সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক উত্তর দেওয়া—মার্কিন ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সামিয়া আঁখি প্রকাশ: আগস্ট ২, ২০২৬ ৭:৫১
বিভিন্ন ধরনের প্রাণী। ছবি:সংগৃহীত

আপনার স্টেটে কোন প্রাণীর হাতে প্রাণহানির ঝুঁকি সবচেয়ে বেশি? নতুন তালিকা প্রকাশ

বিমানবন্দরে পুলিশ। ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে বাড়ছে আইসের অভিযান, বাংলাদেশিসহ অভিবাসীদের কী জানা জরুরি?

অফিসিয়াল ফটো। ছবি:সংগৃহীত

সরকারি নিবন্ধন পেল ‘হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি’, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতি

0 Comments