সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় সৈকতে হাঁটতে গিয়ে দানবীয় ঢেউয়ের কবলে নারী, প্রাণে বাঁচালেন লাইফগার্ডরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২২, ২০২৬ ১৯:৩৩
ক্যালিফোর্নিয়ায় সৈকতে হাঁটতে গিয়ে দানবীয় ঢেউয়ের কবলে নারী, প্রাণে বাঁচালেন লাইফগার্ডরা
ক্যালিফোর্নিয়ায় সৈকতে হাঁটতে গিয়ে দানবীয় ঢেউয়ের কবলে নারী, প্রাণে বাঁচালেন লাইফগার্ডরা

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আলিসো বিচে বন্ধুদের সঙ্গে শান্তিপূর্ণভাবে হাঁটার সময় হঠাৎ এক দানবীয় ঢেউয়ের কবলে পড়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টেরেসা ট্রান নামের এক নারী।

 

সমুদ্রের শান্ত তীরে মুহূর্তের মধ্যেই শুরু হওয়া এই ভয়ংকর ঢেউ তাকে টেনে নিয়ে যায় গভীর সমুদরে, যার ফলে তিনি পানিতে ডুবে যাওয়ার পাশাপাশি মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হন। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয় তাদের আনন্দঘন মুহূর্তকে এক ভয়ংকর জীবন-মৃত্যুর লড়াইয়ে পরিণত করেছিল।

 

টেরেসার মেয়ে আমান্ডা ট্রিন সংবাদমাধ্যম সিবিএস এলএ-কে জানান, পরপর তিনটি শক্তিশালী ঢেউ তাদের ওপর আছড়ে পড়ে। প্রথম ঢেউয়ের ধাক্কায় তারা পড়ে যাওয়ার পর কোনোমতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই কোথা থেকে হঠাৎ আরও একটি বিশাল ঢেউ এসে তাদের আবার ফেলে দেয়।

 

টেরেসার দুই বন্ধু কোনোমতে তীরে ফিরে আসতে সক্ষম হলেও তিনি ঢেউয়ের তোড়ে ভেসে যান। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে লাইফগার্ডরা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়েন। যখন তাকে উদ্ধার করে তীরে আনা হয়, তখন তিনি অচেতন ছিলেন এবং তার পালস প্রায় পাওয়া যাচ্ছিল না।

লাইফগার্ডরা তাকে উল্টো করে শুইয়ে দিলে তিনি প্রচুর পানি বমি করেন এবং তার জ্ঞান ফেরে। এরপর জীবন বাঁচাতে তাকে হেলিকপ্টারে করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

 

হাসপাতালে জ্ঞান ফেরার পর টেরেসা তার শেষ মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি মেয়েকে বলেন, অনবরত পানি গিলতে গিলতে একপর্যায়ে তিনি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন এবং লড়াই করার সব শক্তি হারিয়ে ফেলেছিলেন।

 

এই অপ্রত্যাশিত ও ভয়ংকর ঘটনার পর বিপুল চিকিৎসা ব্যয়ের (হেলিকপ্টার ভাড়া ও হাসপাতাল বিল) জন্য আমান্ডা 'গোফান্ডমি' (GoFundMe)-তে একটি তহবিল গঠন করেছেন। গত ২০ আগস্ট হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে টেরেসা বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

 

উল্লেখ্য, কিছুদিন আগেই ওই একই এলাকায় শক্তিশালী ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আমান্ডা জানিয়েছেন, এই ঘটনার পর চরম আতঙ্কিত টেরেসা হয়তো আর কখনোই সমুদ্র বা কোনো জলাশয়ের ধারেকাছে যাবেন না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
সন্তানসহ নিউইয়র্কে বসবাসের খরচ শুনলে চোখ কপালে উঠবে, বছরে প্রায় ১.৪৭ লাখ ডলার
সন্তানসহ নিউইয়র্কে বসবাসের খরচ শুনলে চোখ কপালে উঠবে, বছরে প্রায় ১.৪৭ লাখ ডলার

নতুন এক সমীক্ষা অনুযায়ী, পরিবার নিয়ে বসবাসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে নিউইয়র্ক সিটি; যেখানে অভিভাবকদের শুধু বাসাভাড়া ও শিশুযত্ন (চাইল্ডকেয়ার) খাতেই বছরে প্রায় ১ লাখ ৪৭ হাজার ডলার ব্যয় করতে হয়। পার্সোনাল লোন প্রতিষ্ঠান ‘অ্যাচিভ’ (Achieve) যুক্তরাষ্ট্রের ৫০টি শহরে পারিবারিক জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে ছোটদের নিয়ে নিউইয়র্কে থাকা বেশ ব্যয়বহুল।   গবেষকেরা মূলত তিনটি প্রধান খরচের হিসাব বিবেচনায় নিয়েছেন: শহরের কেন্দ্রে তিনটি শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া, গড় শিশুযত্ন ব্যয় এবং প্রাথমিক নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের একটি ঝুড়ি। এরপর ৪০ পয়েন্টের স্কেলে প্রতিটি শহরের ‘অ্যাফোর্ড্যাবিলিটি স্কোর’ বা সাশ্রয়ী মান নির্ধারণ করা হয়েছে—যার স্কোর যত বেশি, বসবাসের জন্য শহরটি তত বেশি সাশ্রয়ী।   হিসাব শেষে ৪০-এর মধ্যে মাত্র ৮.৬ স্কোর নিয়ে সবচেয়ে কম সাশ্রয়ী বা সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার নিচে অবস্থান করেছে নিউইয়র্ক সিটি। নিউইয়র্ক সিটির কেন্দ্রস্থলে তিনটি শয়নকক্ষের একটি অ্যাপার্টমেন্টের মাসিক গড় ভাড়া দাঁড়িয়েছে বিস্ময়কর ৮ হাজার ৮৫৬ ডলার। এমনকি দুধ, রুটি, চাল, ডিম, পনির, মুরগি ও গরুর মাংস এবং সামান্য ফল ও সবজিসহ প্রাথমিক মুদি পণ্যের ঝুড়ির খরচই ১৭৩ ডলার।   তবে আর্থিক চাপে থাকা অভিভাবকেরা কেবল নিউইয়র্কেই নন। সবচেয়ে কম সাশ্রয়ী শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড; সেখানে গড় মাসিক ভাড়া ৪ হাজার ৩১২ ডলার এবং শিশুযত্ন খরচ ২ হাজার ৭২৬ ডলার। সমীক্ষায় সবচেয়ে দামি মুদি পণ্যের ঝুড়ি রয়েছে ওকল্যান্ডেই, যার খরচ ২০২.১৮ ডলার; ৪০-এর মধ্যে শহরটির স্কোর ১৪.৬৫।   তৃতীয় স্থানে রয়েছে ফ্লোরিডার মায়ামি, যেখানে তিনটি শয়নকক্ষের ভাড়া মাসে ৬ হাজার ৬০ ডলার, শিশুযত্ন ১ হাজার ৮০১.৪৬ ডলার এবং প্রাথমিক মুদি সামগ্রীর খরচ ১৬১.৭২ ডলার—মায়ামির স্কোর ১৬.০৫।   চতুর্থ স্থানে থাকা বোস্টনে শহরের কেন্দ্রে তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ৫ হাজার ৯১৮ ডলার এবং শিশুযত্ন ব্যয় ২ হাজার ৯০০.০৯ ডলার; এর সঙ্গে ১৭১.৬৪ ডলারের প্রাথমিক মুদি খরচ যুক্ত হয়ে বোস্টনের স্কোর দাঁড়িয়েছে ১৬.৫৬। পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি (স্কোর ১৭.৯৭)।   ষষ্ঠ স্থানে থাকা লস অ্যাঞ্জেলেসে তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৫ হাজার ৪৯৬.৯৯ ডলার, শিশুযত্ন ১ হাজার ৬৭৬.০৯ ডলার এবং প্রাথমিক মুদি খরচ ১৪৯.৬২ ডলার; এর স্কোর ১৮.২৪। সপ্তম স্থানে থাকা সিয়াটলে (স্কোর ১৮.৩৯) মাসিক ভাড়া ৪ হাজার ৭৮৪.৬২ ডলার হলেও শিশুযত্ন খরচ ৩ হাজার ১২ ডলার—যা সমীক্ষায় তৃতীয় সর্বোচ্চ; পাশাপাশি মুদি পণ্যের ঝুড়ির খরচ ১৭৩.০৫ ডলার। এরপর অষ্টম স্থানে ডেনভার (১৯.৪৯), নবম স্থানে পোর্টল্যান্ড (১৯.২৬) এবং দশম স্থানে ফিলাডেলফিয়া (১৯.৬৬) অবস্থান করছে।   অন্যদিকে, তুলনামূলক কম খরচে পরিবার গড়ার সুযোগ রয়েছে এমন কয়েকটি শহরের চিত্রও উঠে এসেছে সমীক্ষায়। ৪০-এর মধ্যে ৩০ স্কোর নিয়ে সবচেয়ে সাশ্রয়ী শহর হিসেবে উঠে এসেছে টেক্সাসের এল পাসো; যেখানে গড় ভাড়া ১ হাজার ৭০৮ ডলার এবং শিশুযত্ন খরচ ৫৭৪.৫০ ডলার। দ্বিতীয় স্থানে থাকা অ্যারিজোনার টুসনের স্কোর ২৭.৮৯ (গড় ভাড়া ২ হাজার ১২২.২৬ ডলার এবং শিশুযত্ন ১ হাজার ১০০ ডলার)। এর পরের অবস্থানগুলোতে রয়েছে নেব্রাস্কার ওমাহা (২৭.১৫), টেক্সাসের অস্টিন (২৬.৭৪) এবং কেন্টাকির লুইসভিল (২৬.৫৮)।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৭:৫
ছারপোকার উপদ্রবে বিপর্যস্ত নিউইয়র্কের ৯১১ কল সেন্টার, বাড়ি থেকে কাজ করছেন কর্মীরা

ছারপোকার উপদ্রবে বিপর্যস্ত নিউইয়র্কের ৯১১ কল সেন্টার, বাড়ি থেকে কাজ করছেন কর্মীরা

নিউইয়র্কের স্কুলে এলজিবিটিকিউ+ নীতিমালা ঘিরে উত্তেজনা, বিক্ষোভের পর ক্ষমা চাইলেন সুপারিনটেনডেন্ট

নিউইয়র্কের স্কুলে এলজিবিটিকিউ+ নীতিমালা ঘিরে উত্তেজনা, বিক্ষোভের পর ক্ষমা চাইলেন সুপারিনটেনডেন্ট

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কেনাকাটার প্রস্তুতি I কোলাজ: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কেনাকাটার জোয়ার, পাঁচ দিনে ১৮ কোটি ২৭ লাখ ক্রেতার প্রত্যাশা

৬ বছর ট্রান্সজেন্ডার নারী হিসেবে জীবনযাপন, পরে ‘ডিট্রানজিশনের’ সিদ্ধান্ত দিয়েগো আরেলানের
৬ বছর ট্রান্সজেন্ডার নারী হিসেবে জীবনযাপন, পরে ‘ডিট্রানজিশনের’ সিদ্ধান্ত দিয়েগো আরেলানের

কৈশোরে পেরু থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ট্রান্সজেন্ডার নারী হিসেবে ছয় বছর জীবনযাপন করেছিলেন দিয়েগো আরেলান; পরবর্তীতে খ্রিস্টধর্মে বিশ্বাসের পর নিজের আগের পরিচয়ে ফিরে আসার (‘ডিট্রানজিশন’) সিদ্ধান্ত নেন তিনি। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে আরেলান জানান, আচরণের ধরন দেখে আশপাশের মানুষ তাঁকে ট্রানজিশনের পরামর্শ দিয়েছিলেন এবং পরিচয়সংকট ও সামাজিক প্রভাব থেকে তিনি ১৮ বছর বয়সে সেই পথে পা বাড়ান।   আরেলান বলেন, নতুন পরিবেশে যাঁরা ওই জীবনধারায় অভ্যস্ত ছিলেন, তাঁদের সঙ্গে মেলামেশার সূত্রেই তিনি বিষয়টি সম্পর্কে জানতে পারেন এবং একটি ক্লিনিকের মাধ্যমে রূপান্তর প্রক্রিয়া শুরু করেন। তাঁর ভাষায়, তখনকার অপরিপক্ব বয়সে নিজের ভেতরের শূন্যতা কাটাতে ও পূর্ণতা পেতে এটাই সঠিক পথ বলে মনে হয়েছিল।   হরমোন থেরাপি ও শারীরিক পরিবর্তনের সময় নানা শারীরিক প্রতিক্রিয়া, মানসিক চাপ ও সম্পর্কে টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি জানান, একপর্যায়ে তীব্র মানসিক অস্থিরতা ও আত্মহত্যার চিন্তাও তাঁর মনে এসেছিল।   সাক্ষাৎকারে আরেলান আরও জানান, তিনি ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি, ব্রাজিলিয়ান বাট লিফট এবং মুখে বোটক্স ইনজেকশন নিয়েছিলেন; কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ভেতরের শূন্যতা কাটেনি এবং বিষয়টি একধরনের আসক্তির মতো হয়ে উঠেছিল বলে দাবি করেন তিনি।   এর মধ্যেই সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক (এসএসআরএন)-এ প্রকাশিত এরিক কাউফম্যানের একটি গবেষণা প্রবন্ধের প্রসঙ্গ টেনে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, জরিপে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেওয়া মানুষের হার ২০২৩ সালের প্রায় ৭ শতাংশ থেকে কমে পরবর্তী জরিপের তথ্য অনুযায়ী ৪ শতাংশের নিচে নেমে এসেছে; পাশাপাশি হেটেরোসেক্সুয়াল নন এমন পরিচয়ে চিহ্নিত করার হারও প্রায় ১০ শতাংশ পয়েন্ট কমেছে।   মিয়ামিতে যাওয়ার পর নানা অভিজ্ঞতা ও বোনের কাছ থেকে যিশু খ্রিস্ট সম্পর্কে জানার পর তাঁর জীবনদর্শনে বড় পরিবর্তন আসে বলে জানান আরেলান। বর্তমানে খ্রিস্টীয় পোশাক বিক্রির একটি অনলাইন শপ পরিচালনা করা আরেলান বলেন, নিজের বিশ্বাসের পথ সহজ না হলেও তিনি তাতে স্বস্তি ও অর্থ খুঁজে পেয়েছেন।  

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৫:২৫
ন্যান্সি পেলোসির চালু করা প্রক্সি ভোটিং নিয়ম অসাংবিধানিক, মার্কিন আদালতের রায়

ন্যান্সি পেলোসির চালু করা প্রক্সি ভোটিং নিয়ম অসাংবিধানিক, মার্কিন আদালতের রায়

স্বামীর সাফল্যে গর্ব করে পোস্ট, কয়েক দিন পর সেই স্বামীর গুলিতেই প্রাণ গেল স্ত্রী ও তিন সন্তানের

স্বামীর সাফল্যে গর্ব করে পোস্ট, কয়েক দিন পর সেই স্বামীর গুলিতেই প্রাণ গেল স্ত্রী ও তিন সন্তানের

বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস, মার্কিনিদের বেশি সন্তান নিতে বললেন লেভিট I গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস, মার্কিনিদের বেশি সন্তান নিতে বললেন লেভিট

মেরু রাত্রিতে নীল গোধূলির আভা I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
দুই মাসের বেশি সূর্যহীন থাকবে যুক্তরাষ্ট্রের শহর, ফিরবে ২০২৭ সালের জানুয়ারিতে

দুই মাসেরও বেশি সময় সূর্যের দেখা না পেলে কেমন লাগবে? যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরের শহর আলাস্কার উটকিয়াগভিক (Utqiaġvik) ইতিমধ্যে তার বার্ষিক ‘পোলার নাইট’ বা মেরু রাত্রির পর্বে প্রবেশ করেছে। নভেম্বরের শেষ সূর্যাস্তের পর সেখানকার বাসিন্দারা আগামী ২০২৭ সালের ২২ জানুয়ারি পর্যন্ত আবার সূর্যোদয় দেখতে পাবেন না।   আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তের ওপরে অবস্থিত এই শহরটিতে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে পৃথিবীর ২৩.৪ ডিগ্রি অক্ষীয় হেলে থাকার কারণে—যার ফলে শীতকালে অঞ্চলটি সূর্যের বিপরীত দিকে অবস্থান করে।   তবে সরাসরি সূর্যের আলো না থাকলেও সারাদিনই যে ঘুটঘুটে অন্ধকার থাকে, তা নয়; বাসিন্দারা প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে নীল ও বেগুনি গোধূলির (twilight) মনোমুগ্ধকর আভা উপভোগ করেন।   মজার বিষয় হলো, গ্রীষ্মকালে এর ঠিক উল্টো দৃশ্য দেখা যায়; তখন উটকিয়াগভিকে প্রায় ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্ন দিনের আলো বিরাজ করে। একই গ্রহে প্রকৃতির এমন দুটি চরম রূপ সত্যিই বিস্ময়কর।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৩:৫৯
ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটি থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী মেরিন সেনার মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটি থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী মেরিন সেনার মরদেহ উদ্ধার: মর্মান্তিক সমাপ্তি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বাবার হাতে নৃশংসভাবে নিহত মা ও দুই কিশোরী

৯১১-এ ফোন করে বাবার গুলির হু মকির কথা জানিয়েছিল মেয়ে, শেষ রক্ষা হয়নি কারও

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ইন্টারনেট নেটওয়ার্কে গুরুতর নিরাপত্তাঝুঁকির তথ্য সামনে এনেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের ইন্টারনেট নেটওয়ার্কে নিরাপত্তাঝুঁকি, ২৩৬টি প্রক্সি কার্যক্রমের তথ্য প্রকাশ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...