সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

প্রতিষ্ঠিত ৪ সন্তান থাকা সত্ত্বেও ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের রাস্তায় বসবাস, গুগল ম্যাপে উঠে এল গণিত শিক্ষক বাবার জীবন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২২, ২০২৬ ২০:৪৬
লস অ্যাঞ্জেলেসের ইস্ট হলিউড এলাকায় বসবাস করছেন টিম রোলার। ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের ইস্ট হলিউড এলাকায় বসবাস করছেন টিম রোলার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রায় দুই দশক ধরে একই জায়গায় বসবাস করছেন সাবেক গণিত শিক্ষক টিম রোলার। প্রচলিত অর্থে কোনো বাড়ি না থাকলেও বছরের পর বছর একই জায়গায় থাকার কারণে গুগল স্ট্রিট ভিউয়ের ক্যামেরায় বারবার ধরা পড়েছে তার জীবনের বিভিন্ন সময়ের ছবি।

 

ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রোলার প্রায় ১৯ বছর ধরে হলিউড ফ্রিওয়ের কাছে ইস্ট হলিউডের একটি সড়কের শেষ প্রান্তের এলাকায় অবস্থান করছেন। কয়েক বছর পরপর গুগলের স্ট্রিট ভিউ গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তার অস্থায়ী আশ্রয়স্থল ও সেখানে থাকা অবস্থার ছবি ধারণ করেছে। ২০০৯, ২০১১, ২০১৫ এবং ২০২৫ সালের স্ট্রিট ভিউ ছবিতেও তাকে একই এলাকার আশপাশে দেখা যায়।

 

রোলারের ভাষ্য, রাস্তায় বসবাসের অভিজ্ঞতা অনেকটা ‘রোলার-কোস্টার’ যাত্রার মতো। দীর্ঘ সময়ে ওই এলাকায় মাদকাসক্তি, সহিংসতা এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা তিনি দেখেছেন।

একসময় তার আশপাশে বড় একটি গৃহহীন মানুষের অস্থায়ী বসতি গড়ে উঠেছিল। সেখানে রাতের বেলায় কিছু মানুষ মাটিতে গর্ত করত। বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে রোলার তাদের রাতে গর্ত না করার নিয়ম করেছিলেন। পরে তিনি জানতে পারেন, ওই গর্তগুলোতে মাদক লুকিয়ে রাখা হতো বলে মানুষজন সেগুলো খুঁড়ত।

 

রোলার জানান, তিনি নিজে মাদক বা অ্যালকোহল ব্যবহার করেন না। তবে তার নিজের জীবনেও এমন কিছু অভিজ্ঞতা রয়েছে, যা তাকে রাস্তায় এসে থাকতে বাধ্য করেছে। একসময় তিনি গণিত পড়াতেন এবং তার চারজন প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। তার দাবি, সন্তানরা সবাই কর্মজীবনে প্রতিষ্ঠিত এবং নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখেন।

রোলারের মতে, তার জীবনে জুয়ার প্রতি আসক্তিও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, উত্তেজনা ও নতুন অভিজ্ঞতার প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। সহজেই একঘেয়ে হয়ে পড়তেন এবং জুয়া তাকে সেই উত্তেজনা দিত।

 

এখন তার কাছে থাকা মোবাইল ফোনটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবন টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার। প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি অনলাইনে দাবা খেলছিলেন। মজা করে জানান, প্রতিবেদক আসার ঠিক আগেই তিনি একটি খেলায় হেরে গেছেন।

সস্তায় খাবার কেনা কিংবা বিভিন্ন ধরনের ছাড় খুঁজে বের করতেও ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন রোলার। তিনি জানান, ইউসিএলএর কাছ থেকে নিয়মিত প্রশ্নপত্রের উত্তর দেওয়ার বিনিময়ে উপহার কার্ডও পান।

 

তবে প্রায় ২০ বছর ধরে রাস্তায় থাকার পরও গৃহহীন মানুষদের জন্য কী ধরনের ব্যবস্থা প্রয়োজন—এ প্রশ্নে রোলারের ভাবনা প্রচলিত আশ্রয়কেন্দ্রের ধারণার চেয়ে কিছুটা আলাদা।

তার মতে, গৃহহীন মানুষদের জন্য আলাদা বড় ঘর, ব্যক্তিগত রান্নাঘর কিংবা ব্যক্তিগত গোসলখানা থাকা জরুরি নয়। বরং একটি ভবনের মধ্যে ছোট ছোট ব্যক্তিগত কক্ষ তৈরি করে সেখানে প্রত্যেকের জন্য একটি দরজা ও একটি বিছানা থাকলেই অনেক মানুষ রাস্তায় না থেকে ঘরের ভেতর থাকতে পারবেন।

 

রোলারের ভাষায়, প্রত্যেকের নিজের একটি ছোট কক্ষ থাকলেই যথেষ্ট। সেখানে আলাদা রান্নাঘর, টেলিভিশন কিংবা গোসলখানা না থাকলেও চলবে। তার কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একটি বিছানা।

তার অভিজ্ঞতায়, রাস্তায় থাকার সবচেয়ে কঠিন দিকগুলোর একটি হলো আবহাওয়া। বিশেষ করে মাঝে মাঝে বৃষ্টি ও ঠান্ডা তার জন্য বড় সমস্যা তৈরি করে। তবে অন্যান্য পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব বলেই মনে করেন তিনি।

 

রাস্তায় দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রোলার বলেন, গৃহহীন জীবন তার কাছে অনেকটা প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো। এ ক্ষেত্রে কাঠবিড়ালি, র‍্যাকুন ও স্কাঙ্কের মতো প্রাণীদের কাছ থেকেও তিনি শেখার কথা বলেন।

দীর্ঘ সময়ে গৃহহীনদের জন্য স্থানীয় নিয়মকানুনেও পরিবর্তন দেখেছেন রোলার। তার দাবি, রাস্তায় থাকার শুরুর দিকে তাদের ভোরের আগেই উঠে পড়তে হতো এবং রাত ৯টার পর ঘুমাতে যেতে হতো। বছরের পর বছর তিনি এসব নিয়ম মেনে চলেছেন।

 

তবে কোভিড-১৯ মহামারির সময় পরিস্থিতি বদলে যায়। রোলারের ভাষ্য অনুযায়ী, ওই সময় গৃহহীনদের জন্য অনেক বিধিনিষেধ শিথিল হয়ে যায় এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী বসতি বড় হতে থাকে। পরে কিছু নিয়ম আবার কার্যকর করার চেষ্টা হলেও আগের মতো পরিস্থিতি আর ফিরে আসেনি বলে তিনি মনে করেন।

 

ইস্ট হলিউডের ওই এলাকাটিও গত প্রায় দুই দশকে অনেক বদলে গেছে। রোলার যেখানে থাকেন, তার ওপরে এখন একটি বড় বেড়া রয়েছে। তার দাবি, আগে সেখানে বড় একটি গৃহহীন মানুষের অস্থায়ী বসতি ছিল। বেড়া দেওয়ার পর পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে এবং এখন সেখানে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ থাকেন।

 

এলাকাটিতে এ সময়ে নতুন নতুন ভবন তৈরি হয়েছে, অস্থায়ী বসতি গড়ে উঠেছে এবং আবার সেগুলো সরেও গেছে। পুলিশকে লোকজনকে ধাওয়া করতে দেখেছেন রোলার; কখনো কখনো ওপর দিয়ে হেলিকপ্টারও উড়তে দেখেছেন। কিন্তু এসব পরিবর্তনের মধ্যেও তিনি একই এলাকায় থেকে গেছেন।

প্রায় ১৯ বছর ধরে রাস্তায় থাকার পরও নিজের জীবন সম্পর্কে রোলারের দৃষ্টিভঙ্গি প্রচলিত ধারণার চেয়ে ভিন্ন। তিনি মনে করেন, এ জীবন তার পছন্দের একটি জীবনধারা হয়ে উঠেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
সন্তানসহ নিউইয়র্কে বসবাসের খরচ শুনলে চোখ কপালে উঠবে, বছরে প্রায় ১.৪৭ লাখ ডলার
সন্তানসহ নিউইয়র্কে বসবাসের খরচ শুনলে চোখ কপালে উঠবে, বছরে প্রায় ১.৪৭ লাখ ডলার

নতুন এক সমীক্ষা অনুযায়ী, পরিবার নিয়ে বসবাসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে নিউইয়র্ক সিটি; যেখানে অভিভাবকদের শুধু বাসাভাড়া ও শিশুযত্ন (চাইল্ডকেয়ার) খাতেই বছরে প্রায় ১ লাখ ৪৭ হাজার ডলার ব্যয় করতে হয়। পার্সোনাল লোন প্রতিষ্ঠান ‘অ্যাচিভ’ (Achieve) যুক্তরাষ্ট্রের ৫০টি শহরে পারিবারিক জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে ছোটদের নিয়ে নিউইয়র্কে থাকা বেশ ব্যয়বহুল।   গবেষকেরা মূলত তিনটি প্রধান খরচের হিসাব বিবেচনায় নিয়েছেন: শহরের কেন্দ্রে তিনটি শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া, গড় শিশুযত্ন ব্যয় এবং প্রাথমিক নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের একটি ঝুড়ি। এরপর ৪০ পয়েন্টের স্কেলে প্রতিটি শহরের ‘অ্যাফোর্ড্যাবিলিটি স্কোর’ বা সাশ্রয়ী মান নির্ধারণ করা হয়েছে—যার স্কোর যত বেশি, বসবাসের জন্য শহরটি তত বেশি সাশ্রয়ী।   হিসাব শেষে ৪০-এর মধ্যে মাত্র ৮.৬ স্কোর নিয়ে সবচেয়ে কম সাশ্রয়ী বা সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার নিচে অবস্থান করেছে নিউইয়র্ক সিটি। নিউইয়র্ক সিটির কেন্দ্রস্থলে তিনটি শয়নকক্ষের একটি অ্যাপার্টমেন্টের মাসিক গড় ভাড়া দাঁড়িয়েছে বিস্ময়কর ৮ হাজার ৮৫৬ ডলার। এমনকি দুধ, রুটি, চাল, ডিম, পনির, মুরগি ও গরুর মাংস এবং সামান্য ফল ও সবজিসহ প্রাথমিক মুদি পণ্যের ঝুড়ির খরচই ১৭৩ ডলার।   তবে আর্থিক চাপে থাকা অভিভাবকেরা কেবল নিউইয়র্কেই নন। সবচেয়ে কম সাশ্রয়ী শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড; সেখানে গড় মাসিক ভাড়া ৪ হাজার ৩১২ ডলার এবং শিশুযত্ন খরচ ২ হাজার ৭২৬ ডলার। সমীক্ষায় সবচেয়ে দামি মুদি পণ্যের ঝুড়ি রয়েছে ওকল্যান্ডেই, যার খরচ ২০২.১৮ ডলার; ৪০-এর মধ্যে শহরটির স্কোর ১৪.৬৫।   তৃতীয় স্থানে রয়েছে ফ্লোরিডার মায়ামি, যেখানে তিনটি শয়নকক্ষের ভাড়া মাসে ৬ হাজার ৬০ ডলার, শিশুযত্ন ১ হাজার ৮০১.৪৬ ডলার এবং প্রাথমিক মুদি সামগ্রীর খরচ ১৬১.৭২ ডলার—মায়ামির স্কোর ১৬.০৫।   চতুর্থ স্থানে থাকা বোস্টনে শহরের কেন্দ্রে তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ৫ হাজার ৯১৮ ডলার এবং শিশুযত্ন ব্যয় ২ হাজার ৯০০.০৯ ডলার; এর সঙ্গে ১৭১.৬৪ ডলারের প্রাথমিক মুদি খরচ যুক্ত হয়ে বোস্টনের স্কোর দাঁড়িয়েছে ১৬.৫৬। পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি (স্কোর ১৭.৯৭)।   ষষ্ঠ স্থানে থাকা লস অ্যাঞ্জেলেসে তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৫ হাজার ৪৯৬.৯৯ ডলার, শিশুযত্ন ১ হাজার ৬৭৬.০৯ ডলার এবং প্রাথমিক মুদি খরচ ১৪৯.৬২ ডলার; এর স্কোর ১৮.২৪। সপ্তম স্থানে থাকা সিয়াটলে (স্কোর ১৮.৩৯) মাসিক ভাড়া ৪ হাজার ৭৮৪.৬২ ডলার হলেও শিশুযত্ন খরচ ৩ হাজার ১২ ডলার—যা সমীক্ষায় তৃতীয় সর্বোচ্চ; পাশাপাশি মুদি পণ্যের ঝুড়ির খরচ ১৭৩.০৫ ডলার। এরপর অষ্টম স্থানে ডেনভার (১৯.৪৯), নবম স্থানে পোর্টল্যান্ড (১৯.২৬) এবং দশম স্থানে ফিলাডেলফিয়া (১৯.৬৬) অবস্থান করছে।   অন্যদিকে, তুলনামূলক কম খরচে পরিবার গড়ার সুযোগ রয়েছে এমন কয়েকটি শহরের চিত্রও উঠে এসেছে সমীক্ষায়। ৪০-এর মধ্যে ৩০ স্কোর নিয়ে সবচেয়ে সাশ্রয়ী শহর হিসেবে উঠে এসেছে টেক্সাসের এল পাসো; যেখানে গড় ভাড়া ১ হাজার ৭০৮ ডলার এবং শিশুযত্ন খরচ ৫৭৪.৫০ ডলার। দ্বিতীয় স্থানে থাকা অ্যারিজোনার টুসনের স্কোর ২৭.৮৯ (গড় ভাড়া ২ হাজার ১২২.২৬ ডলার এবং শিশুযত্ন ১ হাজার ১০০ ডলার)। এর পরের অবস্থানগুলোতে রয়েছে নেব্রাস্কার ওমাহা (২৭.১৫), টেক্সাসের অস্টিন (২৬.৭৪) এবং কেন্টাকির লুইসভিল (২৬.৫৮)।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৭:৫
ছারপোকার উপদ্রবে বিপর্যস্ত নিউইয়র্কের ৯১১ কল সেন্টার, বাড়ি থেকে কাজ করছেন কর্মীরা

ছারপোকার উপদ্রবে বিপর্যস্ত নিউইয়র্কের ৯১১ কল সেন্টার, বাড়ি থেকে কাজ করছেন কর্মীরা

নিউইয়র্কের স্কুলে এলজিবিটিকিউ+ নীতিমালা ঘিরে উত্তেজনা, বিক্ষোভের পর ক্ষমা চাইলেন সুপারিনটেনডেন্ট

নিউইয়র্কের স্কুলে এলজিবিটিকিউ+ নীতিমালা ঘিরে উত্তেজনা, বিক্ষোভের পর ক্ষমা চাইলেন সুপারিনটেনডেন্ট

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কেনাকাটার প্রস্তুতি I কোলাজ: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কেনাকাটার জোয়ার, পাঁচ দিনে ১৮ কোটি ২৭ লাখ ক্রেতার প্রত্যাশা

৬ বছর ট্রান্সজেন্ডার নারী হিসেবে জীবনযাপন, পরে ‘ডিট্রানজিশনের’ সিদ্ধান্ত দিয়েগো আরেলানের
৬ বছর ট্রান্সজেন্ডার নারী হিসেবে জীবনযাপন, পরে ‘ডিট্রানজিশনের’ সিদ্ধান্ত দিয়েগো আরেলানের

কৈশোরে পেরু থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ট্রান্সজেন্ডার নারী হিসেবে ছয় বছর জীবনযাপন করেছিলেন দিয়েগো আরেলান; পরবর্তীতে খ্রিস্টধর্মে বিশ্বাসের পর নিজের আগের পরিচয়ে ফিরে আসার (‘ডিট্রানজিশন’) সিদ্ধান্ত নেন তিনি। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে আরেলান জানান, আচরণের ধরন দেখে আশপাশের মানুষ তাঁকে ট্রানজিশনের পরামর্শ দিয়েছিলেন এবং পরিচয়সংকট ও সামাজিক প্রভাব থেকে তিনি ১৮ বছর বয়সে সেই পথে পা বাড়ান।   আরেলান বলেন, নতুন পরিবেশে যাঁরা ওই জীবনধারায় অভ্যস্ত ছিলেন, তাঁদের সঙ্গে মেলামেশার সূত্রেই তিনি বিষয়টি সম্পর্কে জানতে পারেন এবং একটি ক্লিনিকের মাধ্যমে রূপান্তর প্রক্রিয়া শুরু করেন। তাঁর ভাষায়, তখনকার অপরিপক্ব বয়সে নিজের ভেতরের শূন্যতা কাটাতে ও পূর্ণতা পেতে এটাই সঠিক পথ বলে মনে হয়েছিল।   হরমোন থেরাপি ও শারীরিক পরিবর্তনের সময় নানা শারীরিক প্রতিক্রিয়া, মানসিক চাপ ও সম্পর্কে টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি জানান, একপর্যায়ে তীব্র মানসিক অস্থিরতা ও আত্মহত্যার চিন্তাও তাঁর মনে এসেছিল।   সাক্ষাৎকারে আরেলান আরও জানান, তিনি ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি, ব্রাজিলিয়ান বাট লিফট এবং মুখে বোটক্স ইনজেকশন নিয়েছিলেন; কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ভেতরের শূন্যতা কাটেনি এবং বিষয়টি একধরনের আসক্তির মতো হয়ে উঠেছিল বলে দাবি করেন তিনি।   এর মধ্যেই সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক (এসএসআরএন)-এ প্রকাশিত এরিক কাউফম্যানের একটি গবেষণা প্রবন্ধের প্রসঙ্গ টেনে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, জরিপে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেওয়া মানুষের হার ২০২৩ সালের প্রায় ৭ শতাংশ থেকে কমে পরবর্তী জরিপের তথ্য অনুযায়ী ৪ শতাংশের নিচে নেমে এসেছে; পাশাপাশি হেটেরোসেক্সুয়াল নন এমন পরিচয়ে চিহ্নিত করার হারও প্রায় ১০ শতাংশ পয়েন্ট কমেছে।   মিয়ামিতে যাওয়ার পর নানা অভিজ্ঞতা ও বোনের কাছ থেকে যিশু খ্রিস্ট সম্পর্কে জানার পর তাঁর জীবনদর্শনে বড় পরিবর্তন আসে বলে জানান আরেলান। বর্তমানে খ্রিস্টীয় পোশাক বিক্রির একটি অনলাইন শপ পরিচালনা করা আরেলান বলেন, নিজের বিশ্বাসের পথ সহজ না হলেও তিনি তাতে স্বস্তি ও অর্থ খুঁজে পেয়েছেন।  

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৫:২৫
ন্যান্সি পেলোসির চালু করা প্রক্সি ভোটিং নিয়ম অসাংবিধানিক, মার্কিন আদালতের রায়

ন্যান্সি পেলোসির চালু করা প্রক্সি ভোটিং নিয়ম অসাংবিধানিক, মার্কিন আদালতের রায়

স্বামীর সাফল্যে গর্ব করে পোস্ট, কয়েক দিন পর সেই স্বামীর গুলিতেই প্রাণ গেল স্ত্রী ও তিন সন্তানের

স্বামীর সাফল্যে গর্ব করে পোস্ট, কয়েক দিন পর সেই স্বামীর গুলিতেই প্রাণ গেল স্ত্রী ও তিন সন্তানের

বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস, মার্কিনিদের বেশি সন্তান নিতে বললেন লেভিট I গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস, মার্কিনিদের বেশি সন্তান নিতে বললেন লেভিট

মেরু রাত্রিতে নীল গোধূলির আভা I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
দুই মাসের বেশি সূর্যহীন থাকবে যুক্তরাষ্ট্রের শহর, ফিরবে ২০২৭ সালের জানুয়ারিতে

দুই মাসেরও বেশি সময় সূর্যের দেখা না পেলে কেমন লাগবে? যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরের শহর আলাস্কার উটকিয়াগভিক (Utqiaġvik) ইতিমধ্যে তার বার্ষিক ‘পোলার নাইট’ বা মেরু রাত্রির পর্বে প্রবেশ করেছে। নভেম্বরের শেষ সূর্যাস্তের পর সেখানকার বাসিন্দারা আগামী ২০২৭ সালের ২২ জানুয়ারি পর্যন্ত আবার সূর্যোদয় দেখতে পাবেন না।   আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তের ওপরে অবস্থিত এই শহরটিতে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে পৃথিবীর ২৩.৪ ডিগ্রি অক্ষীয় হেলে থাকার কারণে—যার ফলে শীতকালে অঞ্চলটি সূর্যের বিপরীত দিকে অবস্থান করে।   তবে সরাসরি সূর্যের আলো না থাকলেও সারাদিনই যে ঘুটঘুটে অন্ধকার থাকে, তা নয়; বাসিন্দারা প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে নীল ও বেগুনি গোধূলির (twilight) মনোমুগ্ধকর আভা উপভোগ করেন।   মজার বিষয় হলো, গ্রীষ্মকালে এর ঠিক উল্টো দৃশ্য দেখা যায়; তখন উটকিয়াগভিকে প্রায় ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্ন দিনের আলো বিরাজ করে। একই গ্রহে প্রকৃতির এমন দুটি চরম রূপ সত্যিই বিস্ময়কর।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৩:৫৯
ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটি থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী মেরিন সেনার মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটি থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী মেরিন সেনার মরদেহ উদ্ধার: মর্মান্তিক সমাপ্তি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বাবার হাতে নৃশংসভাবে নিহত মা ও দুই কিশোরী

৯১১-এ ফোন করে বাবার গুলির হু মকির কথা জানিয়েছিল মেয়ে, শেষ রক্ষা হয়নি কারও

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ইন্টারনেট নেটওয়ার্কে গুরুতর নিরাপত্তাঝুঁকির তথ্য সামনে এনেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের ইন্টারনেট নেটওয়ার্কে নিরাপত্তাঝুঁকি, ২৩৬টি প্রক্সি কার্যক্রমের তথ্য প্রকাশ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...