সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ফ্লোরিডায় তপ্ত গাড়িতে এক বছরের নাতনির মৃ ত্যু, শিশুকে গাড়িতে রেখে ঘুমানোর অভিযোগে গ্রেপ্তার দাদি

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: আগস্ট ২৯, ২০২৬ ১৭:৫১
বেনিয়ার্ড, ৭৪ বছর বয়সী বৃদ্ধা গ্রেফতার
বেনিয়ার্ড, ৭৪ বছর বয়সী বৃদ্ধা গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বছর বয়সী নিজের নাতনিকে তপ্ত গাড়ির ভেতর ফেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে কারেন বেনিয়ার্ড নামের ৭৪ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মর্মান্তিক এই অবহেলার কারণে ওই দাদির বিরুদ্ধে গুরুতর নরহত্যার (অ্যাগ্রাভেটেড ম্যানস্লটার) অভিযোগ এনেছে স্থানীয় পুলিশ।

 

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত কারেন বেনিয়ার্ড শিশুটিকে অন্তত ৯০ মিনিটের বেশি সময় ধরে একটি বন্ধ ও উত্তপ্ত গাড়ির ভেতর রেখে বাড়ির ভেতরে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন।

 

তীব্র গরমে দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে একপর্যায়ে শিশুটির করুণ মৃত্যু হয়। পরবর্তীতে সেলফোনের ডেটা এবং বাড়ির রিং ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এই মর্মান্তিক মৃত্যুর পেছনের সময়রেখা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছে।

 

আপন দাদির এমন চরম অবহেলায় ছোট্ট একটি প্রাণের অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
লস অ্যাঞ্জেলেসে অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহ ত্যা, থামাতে পারেনি উদ্ধারকর্মীরা
লস অ্যাঞ্জেলেসে অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহ ত্যা, থামাতে পারেনি উদ্ধারকর্মীরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবন থেকে লাফিয়ে পড়ে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ঘটা এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।   লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছে, সকাল ৮টা ৫১ মিনিটে ১২০০ সাউথ গ্র্যান্ড অ্যাভিনিউ এলাকায় ভবন থেকে এক ব্যক্তির লাফ দেওয়ার প্রস্তুতির খবর পান তারা।   খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) সঙ্গে যৌথভাবে তারা ঘটনাস্থলে পৌঁছান।   উদ্ধারকর্মীরা ভবনের ছাদে গিয়ে ওই নারীকে লাফ দেওয়া থেকে বিরত করার জন্য বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। প্রাপ্তবয়স্ক ওই নারী ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন।   দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী সম্ভবত ভবনের সপ্তম তলা থেকে লাফ দিয়েছিলেন, তবে এই তথ্যের আনুষ্ঠানিক সত্যতা এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি।   আত্মহত্যা সংক্রান্ত বিভাগের নিজস্ব নীতিমালার কারণে পুলিশ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ঘটনাস্থলের নিকটবর্তী 'অসাম কফি' নামের একটি ক্যাফের এক কর্মী সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তিনি এক নারীকে ওই ভবন থেকে লাফ দিতে দেখেছেন।   ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সেসময় ওই এলাকার রাস্তাঘাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি, তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার কার্যালয় থেকে ময়নাতদন্ত শেষে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। মর্মান্তিক এই আত্মহত্যার ঘটনাটি লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারের ঠিক কয়েক ব্লক পূর্ব দিকে ঘটেছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৯, ২০২৬ ১৮:২০
বেনিয়ার্ড, ৭৪ বছর বয়সী বৃদ্ধা গ্রেফতার

ফ্লোরিডায় তপ্ত গাড়িতে এক বছরের নাতনির মৃ ত্যু, শিশুকে গাড়িতে রেখে ঘুমানোর অভিযোগে গ্রেপ্তার দাদি

ই স রায়েলের সমালোচনা করলেই ডিপোর্ট? ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে অসাংবিধানিক বলল ফেডারেল আদালত

ই স রায়েলের সমালোচনা করলেই ডিপোর্ট? ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে অসাংবিধানিক বলল ফেডারেল আদালত

বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ২৪৬টি যৌন নিপীড়নের অভিযোগ, সবচেয়ে বেশি পোল্যান্ডে

বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ২৪৬টি যৌন নিপীড়নের অভিযোগ, সবচেয়ে বেশি পোল্যান্ডে

নিউইয়র্কে তরুণ-তরুণীদের বিনামূল্যে ক্যারিয়ার প্রশিক্ষণ, সঙ্গে অর্থ উপার্জনের সুযোগ
নিউইয়র্কে তরুণ-তরুণীদের বিনামূল্যে ক্যারিয়ার প্রশিক্ষণ, সঙ্গে অর্থ উপার্জনের সুযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি এবং বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের জন্য বিনামূল্যে দুটি বৃহৎ যুব কর্মসংস্থান কর্মসূচি পরিচালিত হচ্ছে। যোগ্য শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কর্মসূচিতে শুধু কাজের অভিজ্ঞতাই নয়, বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি পারিশ্রমিক পাওয়ারও দারুণ সুযোগ থাকছে।   এর ফলে শিক্ষার্থীরা নতুন পেশার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও পড়াশোনায় প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করছে।   শহরের যুব ও সম্প্রদায় উন্নয়ন বিভাগের অধীনে পরিচালিত ছয় সপ্তাহব্যাপী 'গ্রীষ্মকালীন যুব কর্মসংস্থান কর্মসূচি'-তে প্রতি বছর ১৪ থেকে ২৪ বছর বয়সী প্রায় এক লাখ তরুণ অংশ নেয়।   ব্রঙ্কসের গ্যাব্রিয়েল পিটার্স নামের ১৪ বছর বয়সী এক কিশোর এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও হিপহপ জাদুঘরের একটি যৌথ প্রকল্পে কাজের সুযোগ পায়।   পিটার্স জানায়, আগে সে শুধু অভিনয়শিল্পী বা গায়ক হওয়ার স্বপ্ন দেখলেও, এই কর্মসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সঙ্গে সংগীতের সমন্বয়ের বিষয়টি জেনে তার আগ্রহের পরিধি আরও বেড়েছে। এই চমৎকার অভিজ্ঞতার পর সে হিপহপ জাদুঘরে শিক্ষানবিশ হিসেবেও কাজের সুযোগ পেয়েছে।   অন্যদিকে, 'লার্ন অ্যান্ড আর্ন' নামক অপর একটি কর্মসূচিতে নিউইয়র্কের উচ্চবিদ্যালয়গুলোর একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় এক হাজার ১০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গ্রীষ্মকালীন ছুটির পাশাপাশি পুরো শিক্ষাবর্ষজুড়েই এটি পরিচালিত হয়।   আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্কের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, কর্মক্ষেত্রের আচরণ এবং নিজেদের অধিকার নিয়ে কথা বলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হচ্ছে। এই দক্ষতাগুলো শুধু কর্মজীবনেই নয়, বরং ভবিষ্যৎ জীবনেও ব্যাপক কাজে আসবে।   যুব কর্মশক্তি উন্নয়ন কর্মসূচির কর্মকর্তাদের মতে, বর্তমানে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া অনেকটাই চাকরির আবেদনের মতো প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। তাই আবেদনপত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকাটা শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি।   বিনামূল্যে পরিচালিত এই উদ্যোগগুলোর সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের মানসিক ও ব্যক্তিগত উন্নয়ন। লাজুক ও আত্মবিশ্বাসহীন অনেক তরুণ এই কর্মসূচি শেষে প্রবল আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার এক অভাবনীয় সুযোগ পাচ্ছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: আগস্ট ২৯, ২০২৬ ১৫:৫৪
যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে ২০ লাখ ডলারের ‘রোবট কুকুর’ কিনছে আইস

যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে ২০ লাখ ডলারের ‘রোবট কুকুর’ কিনছে আইস

নিউইয়র্কে বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হ ত্যার ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

নিউইয়র্কে বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হ ত্যার ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

মালিক ফেলে চলে গিয়েছিলেন, নিউইয়র্কের অন্ধকার বেজমেন্ট থেকে শোচনীয় অবস্থায় উদ্ধার দুটি কুকুর

মালিক ফেলে চলে গিয়েছিলেন, নিউইয়র্কের অন্ধকার বেজমেন্ট থেকে শোচনীয় অবস্থায় উদ্ধার দুটি কুকুর

ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর কিনারায় ঝুলল ট্রাক, ছিটকে পড়ে গুরুতর আহত চালক
ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর কিনারায় ঝুলল ট্রাক, ছিটকে পড়ে গুরুতর আহত চালক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বিশাল ট্রাক (বিগ রিগ) উল্টে গিয়ে সেতুর রেলিং পার হয়ে নদীর ওপর বিপজ্জনকভাবে ঝুলে থাকার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে নেভাদা কাউন্টির ফ্লোরিস্টনের কাছে ৮০ নম্বর আন্তঃরাজ্য মহাসড়কে (I-80) এই দুর্ঘটনা ঘটে।   ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) জানিয়েছে, কোনো একটি কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে এর চালক তীব্র বেগে গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যান।   দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকচালক। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও, দ্রুত তাকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেভাদার রেনো শহরের রিনাউন রিজিওনাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।   ঘটনাস্থল থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, মহাসড়কের ওপর ট্রাকটির পেছনের অংশ সম্পূর্ণ উল্টে থাকলেও এর সামনের মূল কেবিনটি সেতুর রেলিং গলে শূন্যে ঝুলছে।   এই দুর্ঘটনার জেরে ওই মহাসড়কে দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকর্মীদের বেগ পোহাতে হয় এবং শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত মহাসড়কের পূর্বমুখী লেনে গাড়ি আটকে থাকতে দেখা যায়।   ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ট্রাকি অফিস থেকে সতর্কতা জারি করে চালকদের ধীরগতিতে ও সাবধানে ওই এলাকা পার হওয়ার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ উদ্ধারকাজ শেষে রাত ১টা ৩৭ মিনিটে ফ্লোরিস্টনের কাছে মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে এই একক যানের দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো তদন্তাধীন রয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৯, ২০২৬ ১৪:২৪
নিউ জার্সিতে লাইসেন্সবিহীন তরুণীর গাড়িচাপায় নিভে গেল ৯ মাসের শিশুর জীবন

নিউ জার্সিতে লাইসেন্সবিহীন তরুণীর গাড়িচাপায় নিভে গেল ৯ মাসের শিশুর জীবন

লস অ্যাঞ্জেলেসে বাবার জন্মদিনেই জন্ম নিল ১৯ পাউন্ডের তিন ছেলে, আলোচনায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

লস অ্যাঞ্জেলেসে বাবার জন্মদিনেই জন্ম নিল ১৯ পাউন্ডের তিন ছেলে, আলোচনায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

লুইজিয়ানায় নবজাতক সন্তান হত্যার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ২১ বছর বয়স পর্যন্ত হেফাজতে রাখার আদেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

নবজাতক সন্তান হত্যায় ১৫ বছরের কিশোরীকে ২১ বছর বয়স পর্যন্ত কারাদণ্ড

0 Comments