সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

বন্ধুকে বাঁচাতে রেললাইনে নেমেছিলেন তরুণী, নিউইয়র্কে ট্রেনের নিচে দুজনের মৃ ত্যু

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:১৭
নিউইয়র্কে সাবওয়ে ট্রেনের নিচে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু
নিউইয়র্কে সাবওয়ে ট্রেনের নিচে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সাবওয়ে ট্রেনের ধা ক্কায় ২৪ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তার বন্ধুর মৃ ত্যু হয়েছে। দুর্ঘটনার আগে রেললাইনে তাদের অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


নি হতরা হলেন নিউ জার্সির ডেটন এলাকার মালাইকা চিত্রে এবং সেয়ারভিল এলাকার নাভাম কৌল। দুজনই একসময় রাটগার্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।


স্থানীয় সময় রোববার ভোর ৩টা ১৫ মিনিটের কিছু পর স্প্রিং স্ট্রিট স্টেশনে এ ঘটনা ঘটে। ওই সময় দক্ষিণমুখী ৪ নম্বর ট্রেনটি স্টেশনে ঢুকছিল।


মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের চালক রেললাইনে একজন পুরুষ ও একজন নারীকে বসে থাকতে দেখেন। ট্রেনটি তাদের কাছে পৌঁছানোর সময় ওই নারীকে পুরুষটিকে নিজের দিকে টানতে দেখা যায়।


কীভাবে দুজন রেললাইনে চলে গেলেন এবং প্রথমে কে সেখানে নেমেছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা।


আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নাভাম কৌল হয়তো প্রথমে রেললাইনে পড়ে যান বা সেখানে চলে যান। এরপর তাকে সাহায্য করতে মালাইকা চিত্রে রেললাইনে নেমেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেন আসার কিছুক্ষণ আগে মালাইকাকে নাভামকে নিজের দিকে টানার চেষ্টা করতে দেখা যায়।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ট্রেনটি এগিয়ে আসার সময় দুজনকে রেললাইনে দেখা যায়। ঘটনাটির প্রকৃত কারণ খুঁজে বের করতে ওই ভিডিওও তদন্তের অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।


তদন্তকারীরা দুর্ঘটনার সময় দুজনের কেউ মদ্যপ বা অন্য কোনোভাবে নে শা গ্র স্ত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত কোনো আ ত্ম হ ত্যা র নোট পাওয়া যায়নি। তাদের রেললাইনে যাওয়ার পেছনে ঠিক কী কারণ ছিল, তা জানতে তদন্ত চলছে।


ট্রেনের চালক দুজনকে দেখতে পেয়ে জরুরি ব্রেক প্রয়োগ করেছিলেন। তবে ততক্ষণে ট্রেনটি থামানো সম্ভব হয়নি। ট্রেনের ১০টি বগির মধ্যে চারটি স্টেশনে ঢোকার পর সেটি থামে।


ট্রেনের ধা ক্কায় ঘটনাস্থলেই মালাইকা ও নাভামের মৃ ত্যু হয়। পরে ট্রেনের তৃতীয় ও চতুর্থ বগির নিচ থেকে তাদের ম র দে হ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১০০ যাত্রী ছিলেন। পরে তাদের প্ল্যাটফর্মে সরিয়ে নেওয়া হয়।


রাটগার্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, নাভাম কৌল ২০২০ সালের শরৎকাল থেকে ২০২৪ সালের বসন্তকাল পর্যন্ত রাটগার্স বিজনেস স্কুলে পড়াশোনা করেন। অন্যদিকে মালাইকা চিত্রে ২০২৪ সালের মে মাসে রাটগার্স-নিউ ব্রান্সউইক থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।


দুজনের মৃ ত্যুতে শোক জানিয়েছে রাটগার্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের সংবাদ ও গণমাধ্যমবিষয়ক সহকারী ভাইস প্রেসিডেন্ট ডরি ডেভলিন বলেন, সাবেক দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃ ত্যুর খবর জানতে পেরে তারা গভীরভাবে শোকাহত।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
ডেমোক্র্যাটদের জয়ে ওবামার বার্তা
ডেমোক্র্যাটদের জয়ে ওবামার বার্তা, বিভাজন নয় ঐক্যের রাজনীতি চান মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে। মানুষ বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি এবং নিজেদের সমস্যা সমাধানে কার্যকর নেতৃত্ব চায়। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।   বুধবার (৪ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নাল ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলকে স্বাগত জানিয়ে ওবামা লিখেছেন, মার্কিন জনগণ এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত না করে একত্র করবে। একই সঙ্গে তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যারা জনগণের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে পারবে।   সাবেক এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ডেমোক্র্যাট প্রার্থীদের সাহসী অংশগ্রহণের কারণেই এমন ফল সম্ভব হয়েছে। বিশেষ করে যেসব এলাকাকে দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের জয়ের জন্য কঠিন বলে মনে করা হতো, সেসব স্থানেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত অভিজ্ঞতায় পার্থক্য থাকলেও জনসেবা এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁরা ঐক্যবদ্ধ ছিলেন।   নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় ভূমিকা রাখায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নির্বাচনি কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন ওবামা। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মেয়াদে আরও দুই বছর বাকি থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে ওবামা বলেন, এখন থেকেই কাজে নেমে পড়তে হবে। যেখানে পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আরও ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির ভিত্তি তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।   এদিকে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।রিপাবলিকানদের কাছ থেকে সিনেট ও প্রতিনিধি পরিষদ, উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। কানসাস, আইওয়া, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনাসহ কয়েকটি রিপাবলিকান-প্রধান অঙ্গরাজ্যেও গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।   নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিনেটে ডেমোক্র্যাটদের ৫৩টি এবং রিপাবলিকানদের ৪২টি আসন নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়। বাকি আসনগুলোর ভোট গণনা ও ফল ঘোষণার কার্যক্রম তখনো চলছিল। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮ আসনের সীমা অতিক্রম করেছে।   কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পরিবর্তনের ফলে ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদে আইন প্রণয়ন, সরকারি ব্যয়ের অনুমোদন, নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রমের ওপর কংগ্রেসের নজরদারিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। ডেমোক্র্যাটরা বিভিন্ন বিষয়ে তদন্ত ও শুনানির উদ্যোগ নেওয়ার সুযোগও পাবে।   নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্প ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়েছেন। তবে রিপাবলিকানদের পরাজয়কে নিজের প্রেসিডেন্সির বিরুদ্ধে গণরায় হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, নির্বাচনে কিছু রিপাবলিকান প্রার্থী ভোটারদের যথেষ্ট উদ্বুদ্ধ করতে পারেননি।   অন্যদিকে ওবামার বক্তব্যে নির্বাচনি সাফল্যের পাশাপাশি আগামী দুই বছরের রাজনৈতিক কর্মপরিকল্পনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ডেমোক্র্যাটদের প্রতি তাঁর আহ্বান, নির্বাচনের ফলকে কাজে লাগিয়ে জনগণের সমস্যা সমাধান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করতে হবে।   সূত্র: বারাক ওবামার এক্স পোস্ট, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬ ৪:৫২
নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব

নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাঈদ

দলের বিরোধিতা পেরিয়ে মিশিগানে জয়ী যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাঈদ

যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের ডিপোর্টেশন সাময়িক স্থগিত করলেন ফেডারেল বিচারক

যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের ডিপোর্টেশন সাময়িক স্থগিত করলেন ফেডারেল বিচারক

যুক্তরাষ্ট্রে আবারও কংগ্রেস নির্বাচনে জয়ী মুসলিম নারী ইলহান ওমর ও রশিদা তালিব
যুক্তরাষ্ট্রে আবারও কংগ্রেস নির্বাচনে জয়ী মুসলিম নারী ইলহান ওমর ও রশিদা তালিব

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন মুসলিম ডেমোক্র্যাট নেতা ইলহান ওমর ও রশিদা তালিব। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মিনেসোটা ও মিশিগান অঙ্গরাজ্যে নিজেদের আসন ধরে রাখার মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে প্রতিনিধিত্ব অব্যাহত রাখছেন এই দুই মুসলিম নারী। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য হিসেবে পরিচিত।   সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন। এই আসনের মধ্যে মিনিয়াপোলিস এবং আশপাশের কয়েকটি এলাকা রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত রশিদা তালিব প্রতিনিধিত্ব করেন মিশিগানের দ্বাদশ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের, যার মধ্যে ডেট্রয়েটের কিছু অংশ এবং আশপাশের এলাকা অন্তর্ভুক্ত। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার কংগ্রেসে জয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন ইলহান ওমর ও রশিদা তালিব। ২০১৯ সালের জানুয়ারিতে তাঁরা প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কোনো মুসলিম নারী নির্বাচিত হননি।   ইলহান ওমর শৈশবে সোমালিয়ার গৃহযুদ্ধের কারণে পরিবারের সঙ্গে দেশ ছাড়েন। পরে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। রাজনৈতিক জীবনে তিনি অভিবাসীদের অধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন এবং পররাষ্ট্রনীতি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে অভিবাসন নীতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাঁর অবস্থান জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে রশিদা তালিব যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত রাজনীতিক। কংগ্রেসে নির্বাচিত হওয়ার আগে তিনি মিশিগানের অঙ্গরাজ্য আইনসভায় দায়িত্ব পালন করেন। শ্রমজীবী মানুষের অধিকার, পরিবেশগত ন্যায়বিচার, আবাসন, স্বাস্থ্যসেবা এবং ফিলিস্তিন ইস্যুতে তাঁর রাজনৈতিক অবস্থান বিশেষভাবে পরিচিত।   দুজনই ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের পরিচিত মুখ। তাঁরা কংগ্রেসের অনানুষ্ঠানিক প্রগতিশীল জোট ‘দ্য স্কোয়াড’-এর সদস্য হিসেবে পরিচিত। এই জোটের সদস্যরা স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য এবং পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন সময়ে নিজ দলের প্রচলিত অবস্থানেরও সমালোচনা করেছেন। এবারের নির্বাচনে ইলহান ওমর রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে পরাজিত করে পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। সিবিএস নিউজের নির্বাচনী পূর্বাভাসে তাঁর জয় নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের পূর্বাভাস অনুযায়ী, মিশিগানের দ্বাদশ ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে হারিয়ে জয়ী হয়েছেন রশিদা তালিব। তবে নির্বাচনের চূড়ান্ত সরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের প্রক্রিয়া বাকি রয়েছে।   নতুন মেয়াদে তাঁদের সামনে অভিবাসন নীতি, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু থাকবে। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার কথা। এর মাধ্যমে টানা পঞ্চম মেয়াদে প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য। সূত্র: সিবিএস নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, মিনেসোটা সেক্রেটারি অব স্টেটের নির্বাচনী তথ্য।   

প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬ ২:২১
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে মিশিগানের প্রার্থী এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে মিশিগানের প্রার্থী এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়ার লড়াইয়ে ১২ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়ার লড়াইয়ে ১২ মুসলিম প্রার্থী

‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে হারার পর ট্রাম্প

‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে হারার পর ট্রাম্প

মিশিগান অঙ্গরাজ্যে পঞ্চমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব
মিশিগান অঙ্গরাজ্যে পঞ্চমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্রেটিক নেতা রাশিদা তালিব। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মিশিগানের দ্বাদশ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে নিজের আসন ধরে রেখেছেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ফলাফল বিশ্লেষণের ভিত্তিতে তাঁর বিজয়ের খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউডিআইভি।   এবারের নির্বাচনে রাশিদা তালিবের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান পার্টির জেমস হুপার। এ ছাড়া গ্রিন পার্টির ব্রেন্ডা স্যান্ডার্স, ইউএস ট্যাক্সপেয়ার্স পার্টির মার্ক সসনোস্কি এবং ওয়ার্কিং ক্লাস পার্টির গ্যারি ওয়ালকোভিচও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শেষ পর্যন্ত আসনটি ধরে রাখতে সক্ষম হন ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। ২০১৮ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হন রাশিদা তালিব। সে সময় তিনি দেশটির ইতিহাসে প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের একজন হিসেবে ইতিহাস গড়েন। ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবেও মার্কিন কংগ্রেসে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।   মিশিগানের ডেট্রয়েটে জন্ম নেওয়া রাশিদা তালিব রাজনীতিতে আসার আগে সমাজকর্মী হিসেবে কাজ করেছেন। ২০০৮ সালে মিশিগান অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত হয়ে সেখানেও প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করেন। রাশিদা তালিব দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার, সামাজিক ন্যায়বিচার, আবাসনসংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর পক্ষে সোচ্চার রয়েছেন। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি নিয়ে তাঁর অবস্থান জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।   মিশিগানের দ্বাদশ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মধ্যে ডিয়ারবর্ন, সাউথফিল্ড ও লিভোনিয়াসহ ওয়েইন এবং ওকল্যান্ড কাউন্টির বিভিন্ন এলাকা রয়েছে। এই অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক আরব ও মুসলিম আমেরিকানের বসবাস। ফলে এখানকার নির্বাচনে অভিবাসী কমিউনিটি, অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক নীতিসংক্রান্ত বিষয়গুলোও গুরুত্ব পেয়ে থাকে।   ২০২৪ সালের নির্বাচনে রাশিদা তালিব প্রায় ৬৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে একই আসনে জয়ী হয়েছিলেন। সেবারও তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী জেমস হুপার। এবারের জয়ের মধ্য দিয়ে আরও দুই বছরের জন্য প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন তিনি। নতুন মেয়াদ শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, ডব্লিউডিআইভি, সিবিএস ডেট্রয়েট।    

প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬ ০:২৮
ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ

ট্রাম্পের শক্ত ঘাঁটি সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের চমক, সিনেটর নির্বাচিত অ্যানি অ্যান্ড্রুজ

লস অ্যাঞ্জেলেসের আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর মেয়ে প্যারিস জ্যাকসন

মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পরও ট্রাস্টের অর্থ পাননি তিন সন্তান, আদালতে মেয়ে প্যারিস জ্যাকসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর মুখে রিপাবলিকানরা, এগিয়ে ডেমোক্র্যাটরা

0 Comments