সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

চার বছরে বিশ্বের ১৯৫টি দেশ ভ্রমণ করে দেশে ফিরলেন মার্কিন তরুণী সোফিয়া লি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২২:৪
চার বছরে ১৯৫টি দেশ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের টাম্পায় ফিরেছেন সোফিয়া লি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চার বছরে ১৯৫টি দেশ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের টাম্পায় ফিরেছেন সোফিয়া লি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন সোফিয়া লি। চার বছর পর সেই স্বপ্ন পূরণ করে পৃথিবীর ১৯৫টি দেশ ঘুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় নিজের বাড়িতে ফিরেছেন ২১ বছর বয়সী এই তরুণী। তাঁর লক্ষ্য ছিল বিশ্বের সব স্বীকৃত দেশ ভ্রমণ করে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। শেষ দেশ হিসেবে সুদানে পৌঁছানোর মধ্য দিয়ে গত চার বছরের অভিযান সম্পন্ন হয়েছে। তবে তাঁর এই অর্জন এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করেনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে জানিয়েছে, সোফিয়ার বিশ্বভ্রমণের শেষ গন্তব্য ছিল সুদান। সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে। আগের রেকর্ডধারীর সময়সীমার কয়েক দিন আগে সুদানে পৌঁছাতে পেরেছিলেন তিনি। সোফিয়ার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াটি ছিল বেশ উদ্বেগের। শেষ পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি পাওয়ায় ১৯৫টি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণ হয়। এখন তাঁর ভ্রমণের প্রমাণপত্র ও অন্যান্য নথি যাচাইয়ের অপেক্ষা।

 

সোফিয়ার ভ্রমণের বেশির ভাগ সময় কেটেছে একা। প্রতিটি দেশে যাওয়ার আগে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতেন। ভ্রমণ ও ভাষা অনুবাদের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অপরিচিত পরিবেশে চলাফেরা করেছেন তিনি। পাশাপাশি বিপণন ও ব্র্যান্ডিং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে নিজের দীর্ঘ ভ্রমণের অর্থের সংস্থান করেছেন। গত তিন বছর কোনো একটি দেশে ১৪ দিনের বেশি অবস্থান না করার চেষ্টা করেছেন। প্রয়োজন অনুযায়ী কয়েকবার যুক্তরাষ্ট্রে ফিরলেও অধিকাংশ সময় ছোট একটি ব্যাগ নিয়েই দেশ থেকে দেশে ছুটেছেন।

 

দীর্ঘ এই যাত্রায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে সোফিয়াকে। কিছু দেশে অপহরণের আশঙ্কায় নিরাপত্তারক্ষী নিয়েও চলাফেরা করতে হয়েছে। সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি ছিল ইথিওপিয়ায়। সেখানে শ্বাসতন্ত্রের ভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ভাষাগত সমস্যাও ছিল নিয়মিত চ্যালেঞ্জ। প্রতিটি দেশে স্থানীয় ভাষায় অন্তত হ্যালো, দয়া করে ও ধন্যবাদ বলার মতো কয়েকটি শব্দ শেখার চেষ্টা করতেন তিনি। ইংরেজির পাশাপাশি ফরাসি ও স্প্যানিশ ভাষার প্রাথমিক জ্ঞান এবং গুগল ট্রান্সলেটের মতো অ্যাপ তাঁকে সহায়তা করেছে।

 

ভ্রমণের অভিজ্ঞতা থেকে সোফিয়া জানিয়েছেন, ভারত তাঁর সবচেয়ে পছন্দের দেশ। অন্যদিকে থাইল্যান্ড ও তানজানিয়ার খাবার তাঁর বিশেষ ভালো লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা নিয়মিত তুলে ধরেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম @sophialeetravel। সেখানে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয়, সংস্কৃতি, খাবার ও ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এই তরুণী।

 

সোফিয়ার বিশ্বভ্রমণের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণাও। তাঁর দাদা-দাদি টেড ও টপসি নিজেদের দাম্পত্য জীবনের শুরুর দিকে পিস কর্পসে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন। তাঁদের জীবনের বড় একটি সময় কেটেছে কেনিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। দাদার কাছ থেকেই ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয় সোফিয়ার। নাতনির এই অভিযানে দাদাও সব সময় উৎসাহ দিয়েছেন। এমনকি উগান্ডায় গিয়ে দাদার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তাঁর সঙ্গে গরিলা দেখার আয়োজন করেছিলেন সোফিয়া। স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত দাদি টপসিও নাতনির বাড়ি ফেরার মুহূর্তে উপস্থিত ছিলেন।

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বর্তমান তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি সার্বভৌম দেশ ভ্রমণের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ ব্যক্তির রেকর্ডটি রয়েছে যুক্তরাষ্ট্রের লেক্সি আলফোর্ডের দখলে। ২০১৯ সালের ৪ অক্টোবর মোজাম্বিকে পৌঁছানোর সময় তাঁর বয়স ছিল ২১ বছর ১৭৭ দিন। সোফিয়ার ভ্রমণের সময়কাল ও বয়সের হিসাব অনুযায়ী, তিনি প্রায় ছয় দিন কম বয়সে এই লক্ষ্য পূরণ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গিনেস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন রেকর্ডধারী হিসেবে তাঁর নাম ঘোষণা করা যাচ্ছে না।

 

উল্লেখ্য, গিনেসের এই রেকর্ডে ১৯৫টি দেশের তালিকায় জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের পাশাপাশি ভ্যাটিকান ও চাইনিজ তাইপেই অন্তর্ভুক্ত রয়েছে। শুধু দেশগুলোতে পৌঁছানো নয়, ভ্রমণের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে হয় রেকর্ডের আবেদনকারীদের। ফলে সোফিয়ার চার বছরের অভিযান শেষ হলেও আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য এখনো একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি।

 

তথ্যসূত্র: ফক্স ১৩ টাম্পা বে ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

 

872 আইজেট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
চার বছরে ১৯৫টি দেশ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের টাম্পায় ফিরেছেন সোফিয়া লি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চার বছরে বিশ্বের ১৯৫টি দেশ ভ্রমণ করে দেশে ফিরলেন মার্কিন তরুণী সোফিয়া লি

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন সোফিয়া লি। চার বছর পর সেই স্বপ্ন পূরণ করে পৃথিবীর ১৯৫টি দেশ ঘুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় নিজের বাড়িতে ফিরেছেন ২১ বছর বয়সী এই তরুণী। তাঁর লক্ষ্য ছিল বিশ্বের সব স্বীকৃত দেশ ভ্রমণ করে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। শেষ দেশ হিসেবে সুদানে পৌঁছানোর মধ্য দিয়ে গত চার বছরের অভিযান সম্পন্ন হয়েছে। তবে তাঁর এই অর্জন এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করেনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে জানিয়েছে, সোফিয়ার বিশ্বভ্রমণের শেষ গন্তব্য ছিল সুদান। সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে। আগের রেকর্ডধারীর সময়সীমার কয়েক দিন আগে সুদানে পৌঁছাতে পেরেছিলেন তিনি। সোফিয়ার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াটি ছিল বেশ উদ্বেগের। শেষ পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি পাওয়ায় ১৯৫টি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণ হয়। এখন তাঁর ভ্রমণের প্রমাণপত্র ও অন্যান্য নথি যাচাইয়ের অপেক্ষা।   সোফিয়ার ভ্রমণের বেশির ভাগ সময় কেটেছে একা। প্রতিটি দেশে যাওয়ার আগে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতেন। ভ্রমণ ও ভাষা অনুবাদের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অপরিচিত পরিবেশে চলাফেরা করেছেন তিনি। পাশাপাশি বিপণন ও ব্র্যান্ডিং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে নিজের দীর্ঘ ভ্রমণের অর্থের সংস্থান করেছেন। গত তিন বছর কোনো একটি দেশে ১৪ দিনের বেশি অবস্থান না করার চেষ্টা করেছেন। প্রয়োজন অনুযায়ী কয়েকবার যুক্তরাষ্ট্রে ফিরলেও অধিকাংশ সময় ছোট একটি ব্যাগ নিয়েই দেশ থেকে দেশে ছুটেছেন।   দীর্ঘ এই যাত্রায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে সোফিয়াকে। কিছু দেশে অপহরণের আশঙ্কায় নিরাপত্তারক্ষী নিয়েও চলাফেরা করতে হয়েছে। সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি ছিল ইথিওপিয়ায়। সেখানে শ্বাসতন্ত্রের ভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ভাষাগত সমস্যাও ছিল নিয়মিত চ্যালেঞ্জ। প্রতিটি দেশে স্থানীয় ভাষায় অন্তত হ্যালো, দয়া করে ও ধন্যবাদ বলার মতো কয়েকটি শব্দ শেখার চেষ্টা করতেন তিনি। ইংরেজির পাশাপাশি ফরাসি ও স্প্যানিশ ভাষার প্রাথমিক জ্ঞান এবং গুগল ট্রান্সলেটের মতো অ্যাপ তাঁকে সহায়তা করেছে।   ভ্রমণের অভিজ্ঞতা থেকে সোফিয়া জানিয়েছেন, ভারত তাঁর সবচেয়ে পছন্দের দেশ। অন্যদিকে থাইল্যান্ড ও তানজানিয়ার খাবার তাঁর বিশেষ ভালো লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা নিয়মিত তুলে ধরেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম @sophialeetravel। সেখানে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয়, সংস্কৃতি, খাবার ও ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এই তরুণী।   সোফিয়ার বিশ্বভ্রমণের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণাও। তাঁর দাদা-দাদি টেড ও টপসি নিজেদের দাম্পত্য জীবনের শুরুর দিকে পিস কর্পসে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন। তাঁদের জীবনের বড় একটি সময় কেটেছে কেনিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। দাদার কাছ থেকেই ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয় সোফিয়ার। নাতনির এই অভিযানে দাদাও সব সময় উৎসাহ দিয়েছেন। এমনকি উগান্ডায় গিয়ে দাদার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তাঁর সঙ্গে গরিলা দেখার আয়োজন করেছিলেন সোফিয়া। স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত দাদি টপসিও নাতনির বাড়ি ফেরার মুহূর্তে উপস্থিত ছিলেন।   গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বর্তমান তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি সার্বভৌম দেশ ভ্রমণের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ ব্যক্তির রেকর্ডটি রয়েছে যুক্তরাষ্ট্রের লেক্সি আলফোর্ডের দখলে। ২০১৯ সালের ৪ অক্টোবর মোজাম্বিকে পৌঁছানোর সময় তাঁর বয়স ছিল ২১ বছর ১৭৭ দিন। সোফিয়ার ভ্রমণের সময়কাল ও বয়সের হিসাব অনুযায়ী, তিনি প্রায় ছয় দিন কম বয়সে এই লক্ষ্য পূরণ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গিনেস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন রেকর্ডধারী হিসেবে তাঁর নাম ঘোষণা করা যাচ্ছে না।   উল্লেখ্য, গিনেসের এই রেকর্ডে ১৯৫টি দেশের তালিকায় জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের পাশাপাশি ভ্যাটিকান ও চাইনিজ তাইপেই অন্তর্ভুক্ত রয়েছে। শুধু দেশগুলোতে পৌঁছানো নয়, ভ্রমণের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে হয় রেকর্ডের আবেদনকারীদের। ফলে সোফিয়ার চার বছরের অভিযান শেষ হলেও আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য এখনো একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি।   তথ্যসূত্র: ফক্স ১৩ টাম্পা বে ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২২:৪
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে নিকটাত্মীয় বা ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে আইনসভায় নতুন বিল উত্থাপন করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

আপন চাচাতো-মামাতো ভাইবোনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিল উত্থাপন

জর্জিয়ায় নিহত চার সন্তানের মা বনি লাশিয়া অ্যালেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে বড়দিনের উপহার নিয়ে দাম্পত্য কলহ, স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নতুন অভিবাসন আইনের আওতায় নির্দিষ্ট কিছু মানুষের মেডিকেয়ার যোগ্যতা সীমিত করছে ট্রাম্প প্রশাসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার স্বাস্থ্যবিমা সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

মিশিগানের স্টারজিস শহরে মসজিদ নির্মাণ নিষিদ্ধের আবেদন সর্বসম্মতভাবে নাকচ করেন কমিশনাররা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের মিশিগানে মসজিদ নির্মাণ বন্ধের আবেদন সর্বসম্মতিক্রমে বাতিল করেছে নগর কমিশন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টারজিস শহরে মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার দাবিতে জমা দেওয়া একটি নাগরিক আবেদন সর্বসম্মতভাবে নাকচ করেছে নগর কমিশন। সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় কমিশনাররা প্রস্তাবটিকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী ও যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। শহরের মেয়র ফ্র্যাঙ্ক পেরেজ আবেদনটিকে ‘নিখাদ ঘৃণা’ বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, এ ধরনের মনোভাবের কোনো জায়গা স্টারজিস শহরে হওয়া উচিত নয়।   ডন মারকেল নামে স্থানীয় এক বাসিন্দা গত ৯ নভেম্বর আবেদনটি জমা দেন। এতে শহরের সীমানার মধ্যে এখন থেকে ভবিষ্যতে কোনো মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। আবেদনে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর ও বিদ্বেষমূলক বক্তব্যও উল্লেখ করা হয়েছিল। স্টারজিস শহরের সরকারি নথি অনুযায়ী, আবেদনটি কমিশনে উত্থাপনের জন্য প্রয়োজন ছিল ৩০১টি বৈধ স্বাক্ষর। সেখানে জমা পড়া স্বাক্ষরের মধ্যে ৩১৬টি বৈধ হিসেবে যাচাই করা হয়।   শহরের সনদ অনুযায়ী, সর্বশেষ স্থানীয় নির্বাচনে কমিশনার পদে পড়া মোট বৈধ ভোটের ১৫ শতাংশ সমর্থন পেলেই কোনো নাগরিক প্রস্তাব নগর কমিশনে উত্থাপন করা যায়। গত ৩ নভেম্বরের নির্বাচনে কমিশনার পদে ২ হাজার ৯টি বৈধ ভোট পড়েছিল। সেই হিসাবে প্রয়োজনীয় স্বাক্ষরের সংখ্যা দাঁড়ায় ৩০১। প্রয়োজনীয় সমর্থন পাওয়ায় আবেদনটি কমিশনের আলোচ্যসূচিতে স্থান পায়। তবে যথেষ্ট স্বাক্ষর জমা পড়লেও শেষ পর্যন্ত প্রস্তাবটি অনুমোদন করেননি কমিশনাররা।   সভায় আবেদনকারী ডন মারকেল নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন। তিনি যুক্তরাষ্ট্রকে খ্রিষ্টান রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটিতে ইসলাম ধর্মের চর্চা বন্ধের পক্ষে অবস্থান জানান। ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ধর্মটি দ্রুত নির্মূল করার আহ্বানও জানান তিনি। তবে তাঁর বক্তব্যের সঙ্গে একমত হননি উপস্থিত কমিশনাররা। বরং ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের বিষয়টি তুলে ধরে প্রস্তাবটির বিরোধিতা করেন তাঁরা।   শহরের আইন কর্মকর্তা টি জে রিড কমিশনারদের জানান, প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর করা সম্ভব হবে না। তাঁর মতে, এটি যুক্তরাষ্ট্রের সংবিধান, মিশিগান অঙ্গরাজ্যের সংবিধান এবং অন্যান্য কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে। বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকারকে লক্ষ্য করে কোনো নির্দিষ্ট ধর্মীয় উপাসনালয় নির্মাণে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা আইনগতভাবে টিকবে না বলে তিনি মনে করেন। কোনো আদালত এ ধরনের বিধান কার্যকর করতে অনুমতি দেবে বলেও তিনি মনে করেন না।   নগর কমিশনার অ্যারন মিলার বলেন, আবেদনটি যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে যায় না। এমনকি এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তিনি তার বিরোধিতা করবেন বলে জানান। আরেক কমিশনার জাস্টিন উইকি বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের স্বাধীনতা ও অধিকার সীমিত করার চেষ্টা। অন্যদিকে উপমেয়র জেফ মুলিনস ৩১৬ জনের স্বাক্ষর পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। মেয়র ফ্র্যাঙ্ক পেরেজও বলেন, এমন বিদ্বেষপূর্ণ মনোভাব শহরের পরিচয় হতে পারে না।   সভায় স্থানীয় এক বাসিন্দাও প্রস্তাবটির বিরোধিতা করেন। তিনি খ্রিষ্টধর্মের প্রতিবেশীর প্রতি ভালোবাসার শিক্ষার কথা উল্লেখ করে বলেন, ধর্মের ভিত্তিতে প্রতিবেশীদের মধ্যে বিভাজন তৈরি করা উচিত নয়। কোনো বাসিন্দা প্রস্তাবটির পক্ষে বক্তব্য দেননি বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পরে উপস্থিত কমিশনারদের ভোটে আবেদনটি সর্বসম্মতভাবে প্রত্যাখ্যাত হয়। তবে কমিশনার রিচার্ড বার ও ড্যানিয়েল বোরিং ওই সভায় উপস্থিত ছিলেন না।   স্টারজিস শহরের সনদ অনুযায়ী, প্রয়োজনীয় স্বাক্ষরসহ কোনো নাগরিক প্রস্তাব জমা পড়লে নগর কমিশন সেটি অনুমোদন করতে পারে অথবা ভোটের জন্য নির্বাচনে পাঠাতে পারে। এ ক্ষেত্রে পরবর্তী সম্ভাব্য নির্বাচনের তারিখ ছিল ২০২৭ সালের ৪ মে। তবে আইন কর্মকর্তার মতামতের ভিত্তিতে কমিশন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। শহরের ক্লার্ক কেনেথ রোডস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশ না এলে প্রস্তাবটি নির্বাচনে যাওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, স্টারজিস শহরে সাম্প্রতিক সময়ে কোনো মসজিদ নির্মাণের নির্দিষ্ট প্রস্তাব জমা পড়ার তথ্যও পাওয়া যায়নি।   তথ্যসূত্র: সিটি অব স্টারজিসের সরকারি নথি ও ওয়াটারশেড ভয়েস। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২০:৩২
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রচেষ্টায় আবারও আদালতের বাধা

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রচেষ্টায় আবারও আদালতের বাধা

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সংগীত প্রযোজকের মৃ ত্যু, অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার আইসের

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সংগীত প্রযোজকের মৃ ত্যু, অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার আইসের

সামরিক স্কুলে বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ, দেশপ্রেমে জোর দিচ্ছে পেন্টাগন

সামরিক স্কুলে বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ, দেশপ্রেমে জোর দিচ্ছে পেন্টাগন

ব্রুকলিনে নার্সকে চাপা দিয়ে পালানো চালক গ্রেফতার, সিসিটিভিতে মিলল সূত্র
ব্রুকলিনে নার্সকে চাপা দিয়ে পালানো চালক গ্রেফতার, সিসিটিভিতে মিলল সূত্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বেপরোয়া গাড়ি চালিয়ে এক তরুণী নার্সকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার (হিট-অ্যান্ড-রান) ঘটনায় কয়েক মাসের নিবিড় তদন্ত শেষে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। গ্রেফতারকৃত ওই চালকের নাম জাস্টিন মেরকাডো (২২), তিনি স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা।   গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে ব্রুকলিনের ৭২তম প্রিসিঙ্কট থানায় তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। পরবর্তীতে ব্রুকলিন সুপ্রিম কোর্টে হাজির করা হলে তাঁর বিরুদ্ধে নরহত্যা (ম্যানস্লটার), অপরাধমূলক অবহেলাজনিত হত্যা, গুরুতর আঘাত, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ইনডাইটমেন্ট) দাখিল করা হয়।   পুলিশ ও ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে এনওয়াইইউ ল্যাঙ্গোন ব্রুকলিন হাসপাতালের ২৮ বছর বয়সী নার্স জিয়ায়ি ঝেং রাতের শিফট শেষে হাসপাতালের পোশাক (স্ক্রাবস) পরা অবস্থায় হেঁটে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে সানসেট পার্ক এলাকার ৫৫তম স্ট্রিট এবং থার্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ক্যাডিলাক গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়।   ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে তাঁর নিজ কর্মস্থল এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।   তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় জাস্টিন মেরকাডো নির্ধারিত গতিসীমার প্রায় দ্বিগুণ অর্থাৎ ঘণ্টায় প্রায় ৫০ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেন এবং লাল বাতি (রেড লাইট) অমান্য করে জিয়ায়ি ঝেংকে চাপা দেন। ঘটনার পর এনওয়াইপিডি গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন।   ফুটেজ ধরে তাঁরা দেখতে পান, অভিযুক্ত চালক ম্যানহাটনের একটি হোটেল থেকে বের হয়ে সানসেট পার্কের দুর্ঘটনাস্থল অতিক্রম করেন এবং পরবর্তীতে গাড়িটি স্টেটেন আইল্যান্ডে ফেলে রেখে আত্মগোপন করেন।   বুধবার সকালে হাতকড়া পরিয়ে থানা থেকে বের করার সময় সাংবাদিকরা দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করলে মেরকাডো কোনো উত্তর দেননি। পুলিশ রেকর্ড অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে; এর আগে ২০২৪ সালের অক্টোবরে বড় ধরনের চুরির (গ্র্যান্ড লার্সেনি) অভিযোগে তিনি দুবার গ্রেফতার হয়েছিলেন এবং গত ১২ আগস্ট স্থগিত লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর দায়ে স্টেটেন আইল্যান্ডে তাঁকে আটক করা হয়েছিল।   এদিকে, প্রাণবন্ত ও পরোপকারী সহকর্মী জিয়ায়ি ঝেংয়ের এমন অকাল মৃত্যুতে এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১৬:১২
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে পদোন্নতি

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে পদোন্নতি

ট্রাম্প প্রশাসনের নির্বাসন পরিকল্পনায় আপস, নিজের পছন্দের দেশে যাচ্ছেন আব্রেগো

ট্রাম্প প্রশাসনের নির্বাসন পরিকল্পনায় আপস, নিজের পছন্দের দেশে যাচ্ছেন আব্রেগো

ট্রাম্পের সঙ্গে সমঝোতায় মামদানির অভিজ্ঞতা কাজে লাগাতে চান এল-সায়েদ

ট্রাম্প একসময় ‘জিহাদি’ বলেছিলেন, সেই প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে চান এল-সায়েদ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...