আমেরিকা

ভার্জিনিয়ায় সাবেক কংগ্রেসম্যানদের সঙ্গে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বৈঠকে ডব্লিউইউএসটির উপাচার্য আবুবকর হানিফ

নিলুফা ইয়াসমিন মার্চ ১২, ২০২৬ 0
ভার্জিনিয়ায় সাবেক কংগ্রেসম্যানদের সঙ্গে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বৈঠকে ডব্লিউইউএসটির উপাচার্য আবুবকর হানিফ
ভার্জিনিয়ায় সাবেক কংগ্রেসম্যানদের সঙ্গে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বৈঠকে ডব্লিউইউএসটির উপাচার্য আবুবকর হানিফ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সাবেক কংগ্রেসম্যানদের সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবন গঠনের বিষয় নিয়ে বৈঠক করেছেন ডব্লিউইউএসটির উপাচার্য আবুবকর হানিফ। সম্প্রতি সাবেক কংগ্রেসম্যান জিম মোরানের বাসভবনে আয়োজিত এক নৈশভোজ বৈঠকে তিনি অংশ নেন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক কংগ্রেসম্যান জিম মোরান, কংগ্রেসম্যান ডন বেয়ার এবং সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকী। সৌজন্য সাক্ষাতে উচ্চশিক্ষা, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

আবুবকর হানিফ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের “ডিগ্রি, দক্ষতা ও ক্যারিয়ার” এই তিন লক্ষ্যভিত্তিক শিক্ষা কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জন এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।

 

উপস্থিত অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের কর্মমুখী শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি করছে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

আবুবকর হানিফ বলেন, বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যখন একসঙ্গে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে কাজ করেন, তখন সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্ত ভিত্তি তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

আমেরিকা

View more
ভার্জিনিয়ায় সাবেক কংগ্রেসম্যানদের সঙ্গে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বৈঠকে ডব্লিউইউএসটির উপাচার্য আবুবকর হানিফ
ভার্জিনিয়ায় সাবেক কংগ্রেসম্যানদের সঙ্গে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বৈঠকে ডব্লিউইউএসটির উপাচার্য আবুবকর হানিফ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সাবেক কংগ্রেসম্যানদের সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবন গঠনের বিষয় নিয়ে বৈঠক করেছেন ডব্লিউইউএসটির উপাচার্য আবুবকর হানিফ। সম্প্রতি সাবেক কংগ্রেসম্যান জিম মোরানের বাসভবনে আয়োজিত এক নৈশভোজ বৈঠকে তিনি অংশ নেন।   বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক কংগ্রেসম্যান জিম মোরান, কংগ্রেসম্যান ডন বেয়ার এবং সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকী। সৌজন্য সাক্ষাতে উচ্চশিক্ষা, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।   আবুবকর হানিফ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের “ডিগ্রি, দক্ষতা ও ক্যারিয়ার” এই তিন লক্ষ্যভিত্তিক শিক্ষা কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জন এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।   উপস্থিত অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের কর্মমুখী শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি করছে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।   আবুবকর হানিফ বলেন, বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যখন একসঙ্গে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে কাজ করেন, তখন সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্ত ভিত্তি তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিলুফা ইয়াসমিন মার্চ ১২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ট্রাম্পের তীব্র সমালোচনায় সিনেটের ডেমোক্রেট নেতা

ছবি: সংগৃহীত

ট্রাম্প বললেন, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে

ছবি: সংগৃহীত।

অর্থনৈতিক মন্দার শঙ্কা উড়িয়ে দিতে ওহাইও ও কেনটাকি সফরে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের হামলার আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করল এফবিআই । ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধমূলক হামলার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এফবিআইয়ের পক্ষ থেকে রাজ্য ও স্থানীয় পর্যায়ের নিরাপত্তা সংস্থাগুলোকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ইরান সমুদ্রপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দিকে আক্রমণাত্মক ড্রোন পাঠানোর পরিকল্পনা বিবেচনা করতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।   তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার নির্দিষ্ট সময়, লক্ষ্যবস্তু বা স্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবেই এই সতর্কতা জারি করা হয়েছে।   এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক ভবনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বড় শহর ও উপকূলীয় এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।   নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানো জটিল হলেও সীমিত পরিসরে প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।   সূত্র: এবিসি নিউজ

শাহারিয়া নয়ন মার্চ ১২, ২০২৬ 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দায় এড়ানোর চেষ্টা, ইরানে মার্কিন হামলায় ১৬৮ শিশুর মৃত্যু নিয়ে যা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

টাইটানিকের আইকনিক পোজে ট্রাম্প ও এপস্টিন: ন্যাশনাল মলে বিতর্কের ঝড়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের মন্তব্য: ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে

ছবি: সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে মুকেশ আম্বানির সাক্ষাৎ ও চুক্তি

ভারতের ধনকুব মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি বড় তেল শোধনাগারে বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটি একটি ‘ঐতিহাসিক ৩০ হাজার কোটি ডলারের চুক্তি’ এবং রিলায়েন্সকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।   নতুন শোধনাগারটি টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে নির্মিত হবে। প্রকল্পে রিলায়েন্সের বিনিয়োগের সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। রিলায়েন্স ইতোমধ্যেই ভারতের জামনগরে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারের মালিক এবং কোম্পানির বাজারমূল্য প্রায় ২০,৬০০ কোটি ডলার।   ট্রাম্প বলেন, এই শোধনাগার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মজবুত করবে, দেশীয় জ্বালানি উৎপাদন বাড়াবে, অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে এবং এটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার হবে। ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ নির্মাণ করছে শোধনাগারটি, যা মূলত যুক্তরাষ্ট্রে উত্তোলিত তেল পরিশোধনের জন্য ব্যবহার হবে।   বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘোষণা এসেছে। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। নতুন শোধনাগারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে হালকা শেল তেলের পরিশোধন ক্ষমতা বৃদ্ধি পাবে। ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ জানিয়েছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

তাবাস্সুম মার্চ ১১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে ইরান, ট্রাম্পের সবুজ সংকেত

ইরানের পারমাণবিক কর্মসূচি দখল সহজ নয়, স্থলবাহিনী লাগতে পারে — ট্রাম্পের ইঙ্গিত

ইরানের পারমাণবিক কর্মসূচি দখল সহজ নয়, স্থলবাহিনী লাগতে পারে — ট্রাম্পের ইঙ্গিত

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

ইরান যুদ্ধের পর দীর্ঘমেয়াদে জ্বালানির দাম কমার আশা হোয়াইট হাউসের

0 Comments