ফ্লোরিডায় ট্রাকের কেবিনে ৬ বছর বন্দি চার শিশু, দুই নারীর বিরুদ্ধে ভয়াবহ যৌ/ন নির্যা/তনের অভিযোগ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই নারী ট্রাকচালকের বিরুদ্ধে দীর্ঘ ৬ বছর ধরে চার শিশুকে একটি চলন্ত ট্রাকের স্লিপার কেবিনে বন্দি রেখে ভয়ংকর শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার গত মঙ্গলবার কিসিমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গা শিউরে ওঠা ঘটনার বিস্তারিত প্রকাশ করেন।
তিনি জানান, আটলান্টা ও মিয়ামির পথে ছুটে চলা বিশাল এই সেমি-ট্রাকটি ওই চার নিষ্পাপ শিশুর জন্য আক্ষরিক অর্থেই একটি "চলন্ত অন্ধকূপে" পরিণত হয়েছিল। স্কুলে যাওয়া বা ট্রাকের বাইরে বের হওয়ার কোনো অনুমতিই তাদের ছিল না।
অভিযুক্ত দুই নারী হলেন আটলান্টার ৫১ বছর বয়সী কেইশা মনিক এপস এবং জ্যাকসনভিলের ৩৭ বছর বয়সী টামরা মার্শন স্টুয়ার্ট। নির্যাতন শুরু হওয়ার সময় ওই দুই ছেলে ও দুই মেয়ে শিশুটির বয়স ছিল মাত্র পাঁচ থেকে নয় বছরের মধ্যে।
প্রসিকিউটররা জানান, স্টুয়ার্ট মেয়ে শিশু দুটির ওপর ভয়াবহ যৌন নিপীড়ন চালাতেন। ছেলে দুটি এর প্রতিবাদ করলে বা এপসকে জানালে তাদের ওপরও নেমে আসত অমানুষিক শারীরিক নির্যাতন।
দিনের পর দিন তাদের ঠিকমতো খাবার দেওয়া হতো না, এমনকি গোসল করার সুযোগ থেকেও তারা ছিল বঞ্চিত। প্রাপ্তবয়স্করা ট্রাক স্টেশনে থেমে নিজেদের পরিচ্ছন্নতার কাজ সারলেও শিশুদের ওই অন্ধকূপেই আটকে রাখা হতো।
বছরের পর বছর একটি আবদ্ধ কেবিনে বন্দি থাকার কারণে শিশুদের হাঁটাচলায় অস্বাভাবিকতা দেখা দিয়েছে এবং তারা মারাত্মক শারীরিক ও মানসিক দুর্বলতায় ভুগছে।
ন্যূনতম চিকিৎসা সেবার অভাবে গরম নুডলসে পুড়ে যাওয়া এক শিশুর শরীরে স্থায়ী ক্ষত তৈরি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিশুদের উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে তারা নিরাপদ আশ্রয়ে থেকে দীর্ঘমেয়াদি থেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
অভিযুক্ত স্টুয়ার্ট ও এপসের বিরুদ্ধে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন ও কর্তব্যে অবহেলার মতো একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিশুদের ক্ষতি করতে চাওয়া কাউকেই ফ্লোরিডায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটিতে শীতকালে তুষার সরানোর অস্থায়ী কাজে যোগ দিতে আগ্রহীদের জন্য আজ শনিবার, ১৭ অক্টোবর রেজিস্ট্রেশনের আয়োজন করা হয়েছে। স্ট্যাটেন আইল্যান্ডের সুসান ই. ওয়াগনার হাইস্কুলে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ইমার্জেন্সি স্নো শভলার পদে ঘণ্টায় ৩০ ডলার পারিশ্রমিক পাবেন কর্মীরা। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্যানিটেশন বা ডিএসএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, ভারী তুষারপাতের পর বাসস্টপ, ক্রসওয়াক, ফায়ার হাইড্রেন্ট এবং সিঁড়িযুক্ত রাস্তা থেকে বরফ ও তুষার সরাতে এসব কর্মীকে ডাকা হয়। এটি প্রয়োজন অনুযায়ী দৈনিক ভিত্তিতে কাজের অস্থায়ী ব্যবস্থা। এক সপ্তাহে প্রথম ৪০ ঘণ্টার পর অতিরিক্ত কাজের জন্য ঘণ্টায় ৪৫ ডলার দেওয়া হবে। আজকের রেজিস্ট্রেশন ভেন্যুর ঠিকানা ১২০০ ম্যানর রোড, স্ট্যাটেন আইল্যান্ড, জিপ কোড ১০৩১৪। আগে থেকে অনলাইনে নাম লেখালে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হবে। তবে ডিএসএনওয়াই জানিয়েছে, আগাম নাম না লেখালেও যোগ্য কোনো আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হবে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি থাকতে হবে। পাশাপাশি শীতের প্রতিকূল আবহাওয়ায় ভারী শারীরিক পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই তাৎক্ষণিক কাজ শুরু হবে না। তুষারপাতের পর প্রয়োজন অনুযায়ী নিবন্ধিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করবে ডিএসএনওয়াই। রেজিস্ট্রেশনের জন্য সচল ফোন নম্বর, ইমেইল ঠিকানা, মূল সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং আই নাইন অনুযায়ী গ্রহণযোগ্য মূল ও মেয়াদ বহাল থাকা নথি সঙ্গে নিতে হবে। ডিএসএনওয়াইয়ের বর্তমান নির্দেশনায় রেজিস্ট্রেশন দ্রুত করতে পূরণ করা ফেডারেল ও নিউইয়র্ক স্টেটের ট্যাক্স ফর্ম সঙ্গে আনার কথাও বলা হয়েছে। ৩০ নভেম্বর ২০২৬ এর আগে রেজিস্ট্রেশন সম্পন্নকারীরা ডিসেম্বরে চার ঘণ্টার পেইড ওরিয়েন্টেশনে অংশ নেওয়ার যোগ্য হবেন। তাঁদের কাজের দুই সপ্তাহের মধ্যে পেচেক পাওয়ার জন্য দ্রুত প্রক্রিয়াকরণের সুবিধাও দেওয়া হবে। এদিকে নিউইয়র্ক রাজ্যের চাকরির পোর্টাল স্টেটজবসএনওয়াইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ট্যাটেন আইল্যান্ডের ইনস্টিটিউট ফর বেসিক রিসার্চের পরিচালক পদে আবেদনের শেষ দিনও আজ ১৭ অক্টোবর। অফিস ফর পিপল উইথ ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজের অধীন এই স্থায়ী পূর্ণকালীন পদে চিকিৎসাবিদ্যায় ডক্টরেট এবং নির্ধারিত ক্লিনিক্যাল গবেষণা, শিক্ষকতা ও গবেষণা কর্মসূচি পরিচালনার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এটি সিটির তুষার সরানোর কর্মসূচি থেকে সম্পূর্ণ পৃথক নিয়োগ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল একাধিক বাড়ি, ১৬ হাজার মানুষকে সরানোর নির্দেশ
ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী ব্যক্তির মৃত্যু
করোনার লকডাউনে ঘরে ঘরে পার্সেল পৌঁছে দিতেন, সেই ইউপিএস চালককে ধন্যবাদ জানাতে রাস্তায় শত শত মানুষ
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে হামলা চালিয়ে তিন শিশু ও এক শিক্ষককে হত্যার ঘটনায় ১৬ বছর বয়সী সন্দেহভাজন কিশোর গ্রিফিন জে. জন দ্বিতীয় ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ঢুকে সে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে গুলি চালায়। ওই শ্রেণিকক্ষে একসময় নিজেও পড়াশোনা করত সে। হামলায় আরও এক শিশু ও এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পরে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বাবা কাইলুব জিয়ামাঙ্কোর গুলিতে ওই কিশোর নিহত হয়। বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে স্কুলের কাছে গুলির ঘটনার খবর পায় জরুরি সেবা বিভাগ। প্রথম দিকে একটি গাড়িতে গুলি চালানোর খবর এলেও পরে একাধিক ফোনে বিদ্যালয়ের ভেতরে বন্দুকধারী প্রবেশের তথ্য জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই হামলাকারীকে থামাতে এগিয়ে এসেছিলেন কয়েকজন ব্যক্তি। তাঁদের মধ্যে বিদ্যালয়ের এক শিক্ষক এবং দুই শিক্ষার্থীর বাবা কাইলুব জিয়ামাঙ্কো ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রিফিন পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে। তার কাছে ছিল মায়ের কেনা একটি ১২-গেজ পাম্প-অ্যাকশন শটগান। প্রথমে বিদ্যালয়ের সামনের প্রবেশপথ দিয়ে ঢোকার চেষ্টা করার সময় বাধার মুখে পড়ে সে। এরপর পেছনের প্রবেশপথের দিকে গিয়ে নিরাপত্তাব্যবস্থা ভেঙে ভেতরে ঢোকে। বিদ্যালয়ের শিশুদের সুরক্ষায় প্রবেশপথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছিল। তবে সেটি অতিক্রম করে সে বিশেষ শিক্ষা বিভাগের শ্রেণিকক্ষে পৌঁছে গুলি চালায়। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, হামলার সময় সর্বোচ্চ ১৫টি গুলি ছোড়া হয়ে থাকতে পারে। পরে হামলাকারীর কাছে আরও ৪৪টি গুলি পাওয়া যায় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হামলার পেছনে তার উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। বিদ্যালয়টিতে হামলার আগে বা পরে তার আচরণ সম্পর্কে কী তথ্য পাওয়া গেছে, কীভাবে সে গোলাবারুদ সংগ্রহ করেছিল এবং হামলার পরিকল্পনা কতটা আগে থেকে করেছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত চারজনের মধ্যে পাঁচ, আট ও ১১ বছর বয়সী তিন শিশু এবং ২৫ বছর বয়সী শিক্ষক মেগান ল্যামবার্ট রয়েছেন। আহত সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী আরেক শিক্ষককে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহত শিশুদের মধ্যে পাঁচ বছর বয়সী রোয়াম সামারের পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। অন্য শিশুদের পরিচয় পরিবারের প্রতি সম্মান জানিয়ে আপাতত প্রকাশ করা হয়নি। নিহত শিক্ষক মেগান ল্যামবার্ট বেন্ড শহরের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারের দেওয়া বিবৃতি অনুযায়ী, তিনি বোইসি স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছিলেন এবং খেলাধুলার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। তিনি স্থানীয় পর্যায়ে কোচ হিসেবেও কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, মেগান অন্যায়ের শিকার মানুষের পাশে দাঁড়াতেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি তাঁর গভীর মমতা ছিল। হামলার সময়ও তিনি শিক্ষার্থীদের রক্ষার চেষ্টা করেছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। কাইলুব জিয়ামাঙ্কো নিজের দুই মেয়ের বিদ্যালয়ে হামলার খবর শুনে সেখানে ছুটে যান। তিনি মধ্যাহ্নভোজের বিরতি শেষে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। গুলির শব্দ শুনে স্কুলের দিকে এগিয়ে গিয়ে হামলাকারীকে অনুসরণ করেন এবং একপর্যায়ে তাকে গুলি করেন। পুলিশের তথ্য ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার কয়েক মিনিটের মধ্যেই হামলাকারী নিহত হয়। কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা কাইলুবের ভূমিকার প্রশংসা করেছেন। তবে তাঁর পরিবার জানিয়েছে, এই কঠিন সময়ে তাঁরা ব্যক্তিগত গোপনীয়তা চান। হামলার পর পুলিশ সন্দেহভাজন কিশোরের পরিবারের বাড়িতে তল্লাশি চালিয়ে কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র জব্দ করেছে। তদন্তকারীরা অস্ত্রটি কীভাবে তার হাতে পৌঁছেছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। হামলার উদ্দেশ্য এখনো অজানা থাকায় কোনো নির্দিষ্ট কারণকে দায়ী করেনি পুলিশ। বিদ্যালয়টির নিরাপত্তাব্যবস্থা, হামলাকারীর সঙ্গে প্রতিষ্ঠানের পূর্ববর্তী সম্পর্ক এবং ঘটনার আগে কোনো সতর্কসংকেত ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। ঘটনার পর বেন্ড শহরের শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে শোক নেমে এসেছে। স্কুল কর্তৃপক্ষ শুক্রবারের সব ক্লাস ও কার্যক্রম বাতিল করে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের সহায়তার ব্যবস্থা করছে। যুক্তরাষ্ট্রে স্কুলের নিরাপত্তা এবং অপ্রাপ্তবয়স্কদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছানো ঠেকানোর বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স ও বেন্ড পুলিশ বিভাগ।
যুক্তরাষ্ট্রের নেভাদায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার অবৈধ অভিবাসী
বারবিকিউ থেকে অগ্নিকাণ্ড রোধে নিউ ইয়র্ক সিটির কড়াকড়ি, মানতে হবে যেসব আইন
দুই মেয়ের স্কুলে গুলির শব্দ শুনে ছুটে গিয়ে বন্দুকধারীকে থামালেন বাবা, বাঁচালেন বহু প্রাণ
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একজন বিচারক বিখ্যাত হলিউড অভিনেতা টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে আনা শিশু যৌন নিপীড়নের অভিযোগের একটি মামলা খারিজ করে দিয়েছেন। প্রসিকিউটরদের চরম অসদাচরণ এবং গ্র্যান্ড জুরি প্রক্রিয়ায় ত্রুটির কারণে মামলাটি বাতিল করা হয়। গত শুক্রবার স্টেট ডিস্ট্রিক্ট জজ জোসেফ মন্টানো আসামিপক্ষের একটি আবেদন মঞ্জুর করে এই রায় দেন। বিচারক তাঁর আদেশে জানান, প্রসিকিউটিং অ্যাটর্নি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে কাজ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। গ্র্যান্ড জুরিরা সাক্ষীদের ডাকতে চাইলেও প্রসিকিউটররা এমন একটি পদ্ধতি প্রয়োগ করেন, যার ফলে সাক্ষীদের আদালতে উপস্থাপন করা থেকে বিরত রাখা হয়। এটি গ্র্যান্ড জুরি ব্যবস্থার কাঠামোগত অখণ্ডতা রক্ষার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বিচারক উল্লেখ করেন। 'ওয়েস্ট উইং' এবং 'ফিল্ড অফ ড্রিমস'-খ্যাত এই অভিনেতার বিরুদ্ধে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে 'দ্য ক্লিনিং লেডি' টিভি সিরিজের সেটে দুই যমজ শিশুকে (৭ ও ৮ বছর বয়সী) অনুচিতভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। শিশু দুটির বাবা-মা অভিযোগ করেছিলেন যে, নিউ মেক্সিকোর আলবুকার্কের সেটে বাসফিল্ড তাঁদের সন্তানদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। তবে বাসফিল্ড প্রথম থেকেই এই অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করে আসছিলেন। তাঁর দাবি ছিল, সিরিজ থেকে কাজ হারানোর ক্ষোভ ও প্রতিশোধস্পৃহা থেকেই ওই শিশুদের বাবা-মা তাদের দিয়ে এমন মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করেছেন। বাসফিল্ডের আইনজীবী অ্যাম্বার ফেয়ারবার্গ জানান, গ্র্যান্ড জুরির শুনানির সময় সেটে উপস্থিত থাকা সাক্ষীরা হলের বাইরে অপেক্ষা করছিলেন। তাঁরা আদালতে সত্য তুলে ধরতে প্রস্তুত ছিলেন, যা বাসফিল্ডের নির্দোষ হওয়ার প্রমাণ দিত। জুরিরা তাঁদের বক্তব্য শুনতে চাইলেও প্রসিকিউটররা ইচ্ছাকৃতভাবে আইনি জটিলতার অজুহাত দেখিয়ে তাঁদের সাক্ষ্য দিতে দেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরাও পুলিশের কাছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা অস্বীকার করেছিল বলে আইনজীবীরা আদালতকে জানান। এদিকে, এই ভিত্তিহীন অভিযোগের জেরে বাসফিল্ডের ক্যারিয়ারে বড় ধস নামে। তিনি কাজ হারান এবং তাঁর ট্যালেন্ট এজেন্সি তাঁকে বরখাস্ত করে। এই মামলা থেকে অব্যাহতি পেয়ে বাসফিল্ড স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, তাঁরা এখনো সিদ্ধান্ত নেননি যে নতুন করে কোনো অভিযোগ গঠন করে মামলাটি এগিয়ে নেওয়া হবে কি না। তবে বাসফিল্ডের আইনজীবী ফেয়ারবার্গ স্পষ্ট জানিয়েছেন, যদি রাষ্ট্রপক্ষ আবারও এই মামলা নিয়ে এগোতে চায়, তবে সত্য প্রমাণের জন্য বাসফিল্ড এবং তাঁর পক্ষের সাক্ষীরা আইনি লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিশেষ চাহিদাসম্পন্ন ৫ বছরের শিশুকে লাঞ্চবক্স দিয়ে আঘাত, গ্রেপ্তার থেরাপিস্ট
যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হা মলায় প্রাণ গেল ২৫ বছরের শিক্ষিকার, দরিদ্র শিশুদের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ