বিশ্ব

ইউরোপের চার দেশের ঘোষণা: ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৫, ২০২৬ ০:৫৩
ইউরোপের চার দেশের ঘোষণা
ইউরোপের চার দেশের ঘোষণা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতার পর ইউরোপের চার প্রভাবশালী দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

রোববার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে ভবিষ্যৎ পদক্ষেপ কী হয়—তা পর্যবেক্ষণ করে তারা নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের জন্য প্রস্তুত রয়েছে। বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেন, “ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এ লক্ষ্য সামনে রেখে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।”

 

এর আগে স্থানীয় সময় রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দেন, তাঁর দেশের মধ্যস্থতায় সোমবার ভোরে এই সমঝোতা হয়েছে।

 

জানা গেছে, সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। যদিও চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। তবে শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন, এই সমঝোতায় সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়েছে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত থেকেই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

 

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় একটি বিস্তৃত চুক্তির বিষয়ে আলোচনা চলবে। সেখানে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগে থেকেই রয়টার্সকে জানিয়েছিল সংশ্লিষ্ট সূত্রগুলো।

 

এই ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটি আগেই জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার অংশ তারা নয়।

 

এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আগামী শুক্রবার থেকে আবারও খুলে দেওয়া হবে। কয়েক মাস ধরে ইরান এই জলপথ কার্যত বন্ধ করে রেখেছিল বলে যুক্তরাষ্ট্রের দাবি।

 

তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করো—তেল প্রবাহিত হতে দাও।”

 

এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশের বেশি হ্রাস পায়। পাশাপাশি এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

 

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। তবে চুক্তির শর্তগুলো কীভাবে কার্যকর করা হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো কতটা প্রতিশ্রুতি রক্ষা করে—সেটিই এখন দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না।   নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার।   তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Advertisement

বিশ্ব

View more
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতা: দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার মুখে পড়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম কূটনৈতিক অবহিতকরণ থাকা সত্ত্বেও তাকে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং প্রবেশের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।   রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান ডা. জাহেদ। সেখানে সোমবার (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।   সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সফরকে কেন্দ্র করে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। সেই অনুযায়ী তার সফরসূচি ও অংশগ্রহণের বিষয়টি আগে থেকেই জানানো ছিল।   তবে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে এবং তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। বিষয়টি কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।   পরিস্থিতিকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করে ডা. জাহেদ উর রহমান নিজেই পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার কাছে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।   রাতেই তিনি তৃতীয় একটি দেশের মাধ্যমে দেশে ফেরার জন্য ফ্লাইট ধরেন। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।   ঘটনাটি কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে একটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণের জন্য আগত একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির সঙ্গে এমন আচরণ ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৫, ২০২৬ ১:১
ইউরোপের চার দেশের ঘোষণা

ইউরোপের চার দেশের ঘোষণা: ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প

ছবি: সংগৃহীত
ব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুটি উড়োজাহাজই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং এলাকায় আছড়ে পড়ে আগুন ধরে যায়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।   আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রি এবং আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউবার গ্যাসপার প্রিম দিয়াজ, যিনি ‘গ্যাসপি’ নামে পরিচিত, রয়েছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পর মরদেহগুলোর আনুষ্ঠানিক শনাক্তকরণ প্রক্রিয়া চলমান থাকায় কর্তৃপক্ষ শুরুতে সতর্ক অবস্থান নেয়। পরে বিভিন্ন সূত্র নিহতদের পরিচয় নিশ্চিত করে।   দুর্ঘটনাটি ঘটে রিও ডি জেনিরোর রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড ধাক্কা লাগে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই একটি হেলিকপ্টার বৈদ্যুতিক গাড়ি রাখা একটি পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। এতে সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।   প্রত্যক্ষদর্শীদের একজন জানান, সংঘর্ষের পর তিনি একটি হেলিকপ্টারকে আগুনে জ্বলতে দেখেন। একই সঙ্গে একজন যাত্রীকে নিচে লাফ দিতে দেখেছেন বলেও দাবি করেন তিনি। তবে ওই ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ৩২ বছর বয়সী অলিভার ট্রি সংগীত জগতে তার ব্যতিক্রমী উপস্থাপনা ও জনপ্রিয় গান ‘লাইফ গোজ অন’ এবং ‘মিস ইউ’-এর জন্য পরিচিত ছিলেন। দুর্ঘটনার আগে তিনি বিশ্ব সফরের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকায় অবস্থান করছিলেন। অন্যদিকে ২৩ বছর বয়সী গ্যাসপি আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা ছিলেন। তার ইউটিউব চ্যানেলের অনুসারী ছিল কয়েক মিলিয়ন।   দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ব্রাজিলের বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি, যোগাযোগ ব্যবস্থার সমস্যা এবং আকাশপথে চলাচল নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। রিও ডি জেনিরোতে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে হেলিকপ্টার ব্যবহারের হার তুলনামূলক বেশি। ফলে শহরের আকাশপথে প্রায়ই উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার চলাচল করে। সাম্প্রতিক এই দুর্ঘটনা আকাশপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।   দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অলিভার ট্রি ও গ্যাসপির অসংখ্য ভক্ত। সংগীত ও ডিজিটাল কনটেন্ট জগতের বিভিন্ন ব্যক্তিত্বও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য না করার আহ্বান জানিয়েছে ব্রাজিলের কর্তৃপক্ষ।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৪, ২০২৬ ২৩:২৩
ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি, সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ছবি: সংগৃহীত

জি৭ সম্মেলনের আগে জেনেভায় বিক্ষোভ সহিংস, আগুনে পুড়ল টেসলা গাড়ি

ছবি:সংগৃহীত

নাইজেরিয়ায় উগ্রপন্থী গোষ্ঠীর ভয়াবহ হামলা, অন্তত ২০ জন নিহত

ছবি: কোলাজ আমেরিকা বাংলা
চীনা নাগরিকদের থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে ওয়েবসাইট চালু করল তাইওয়ান

চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি ক্ষুব্ধ নাগরিকদের নিরাপদে গোয়েন্দা তথ্য সরবরাহের সুযোগ করে দিতে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে তাইওয়ান। রবিবার এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার কথা জানায় তাইওয়ান সরকার। গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপরাষ্ট্রটিকে চীন নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে দাবি করে আসছে, যার ফলে দীর্ঘদিন ধরেই উভয় দেশের মধ্যে ব্যাপক গুপ্তচরবৃত্তির ঘটনা ঘটছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাইওয়ানে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটেই পাল্টা ব্যবস্থা হিসেবে এই অভিনব পদক্ষেপ নিল তাইপেই।   তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসবি) তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়লেও সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ অত্যন্ত কঠোর রয়েছে। জীবনযাপন ও সমাজকেন্দ্রিক নানা সংকটের কারণে চীনা সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক মাত্রায় অসন্তোষ তৈরি হয়েছে। এর ফলে ইতিমধ্যেই অনেক চীনা নাগরিক তাইওয়ানের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে নানা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।   এই উদ্যোগের প্রচারণায় এআই-চালিত একটি এক মিনিটের ভিডিও প্রকাশ করেছে এনএসবি। ভিডিওটিতে দেখানো হয়েছে, চীনে সরকারি কর্মকর্তারা কীভাবে একে একে গুম বা অপসারিত হয়ে যাচ্ছেন এবং একজন ক্ষুব্ধ কর্মকর্তা এই পরিস্থিতির পরিবর্তন চেয়ে নতুন ওয়েবসাইটে তথ্য দিচ্ছেন।চীনে এই ওয়েবসাইটটি ব্লক করা থাকলেও ভিপিএন (VPN) ব্যবহার করে অনেক নাগরিক এটিতে প্রবেশ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ানের নিরাপত্তা ব্যুরো দেশে ও বিদেশে অবস্থানরত সব চীনা নাগরিককে সাহসের সঙ্গে পরিবর্তনের লক্ষ্যে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে।   তারা উল্লেখ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের মতো দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর আধুনিক কৌশলের অনুকরণেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে চীনও ঠিক একই ধরনের কৌশল নিয়েছিল, যেখানে তাইওয়ানের তথাকথিত 'বিচ্ছিন্নতাবাদীদের' সম্পর্কে তথ্য দিতে একটি ইমেইল ঠিকানা চালু করেছিল বেইজিং। তবে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি বরাবরই জোরালোভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান বলে আসছে, কেবল দ্বীপটির স্বাধীন জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার রাখে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৪, ২০২৬ ১৪:৩৪
ছবি: কোলাজ আমেরিকা বাংলা

আকাশেই ধ্বংস হবে শত্রুর ক্ষেপণাস্ত্র, সফল পরীক্ষায় নতুন উচ্চতায় ভারত

ছবি: কোলাজ আমেরিকা বাংলা

লেবাননে ইসরাইলি হামলা মেনে নেওয়া হবে না, সমুচিত জবাবের ঘোষণা তেহরানের

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে কাতারের মধ্যস্থতায় নতুন কূটনৈতিক তৎপরতা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে কাতারের মধ্যস্থতায় নতুন কূটনৈতিক তৎপরতা, তেহরানে আলোচনা

0 Comments