বিশ্ব

কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪; নিখোঁজ ১৮

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২২, ২০২৬ ৪:১৪
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

কাতারের অন্যতম প্রধান প্রাকৃতিক গ্যাস রপ্তানি টার্মিনাল রাস লাফানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) রাতে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির পর টার্মিনালটির কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

 

রাস লাফান শিল্পাঞ্চলে সংঘটিত এ বিস্ফোরণের ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশ কাতার। যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করায় কাতার তার আন্তর্জাতিক গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ করতে পারেনি। এ পরিস্থিতিতে দেশটি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়।

 

যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা চলমান থাকায় ইরান পরবর্তীতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করে। এর পরিপ্রেক্ষিতে কাতার পুনরায় রপ্তানি টার্মিনাল চালুর কাজ শুরু করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, রোববার রাতে পুনরায় কার্যক্রম শুরুর কাজ চলাকালে বারজান গ্যাস সরবরাহ স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বিস্ফোরণে কী পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছিলেন, অল্প কয়েকজন আহত হয়েছেন। তবে কয়েক ঘণ্টা পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বেশি হতাহত হওয়ার তথ্য প্রকাশ করে। সর্বশেষ হিসাবে ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।

 

বারজান প্ল্যান্টে দৈনিক প্রায় ১৪০ কোটি স্ট্যান্ডার্ড ঘনফুট বিক্রয়যোগ্য গ্যাস উৎপাদনের সক্ষমতা রয়েছে। কাতার মূলত স্থানীয় বিদ্যুৎ উৎপাদন এবং আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ লবণমুক্ত পানি উৎপাদন কেন্দ্র পরিচালনায় এ গ্যাস ব্যবহার করে থাকে।

 

প্ল্যান্টটির প্রায় পুরো মালিকানাই কাতারের হাতে রয়েছে। এর একটি ছোট অংশের মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি এক্সনমোবিল। তবে বিস্ফোরণের ঘটনায় মন্তব্যের অনুরোধে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

কাতারের কর্তৃপক্ষ জানিয়েছে, গত মার্চ মাসে ইরানের একটি ক্ষেপণাস্ত্র রাস লাফান এলাকায় আঘাত হানে। এতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও হামলার কারণে এর আগেই সেখানে উৎপাদন কার্যক্রম স্থগিত করেছিল কাতার। সর্বশেষ টার্মিনালটি পুনরায় সচল করার উদ্যোগের মধ্যেই নতুন এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

 

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

বিশ্ব

View more
Iran, Oman deal ছবি: কোলাজ আমেরিকা বাংলা
হরমুজ প্রণালি পুরোপুরি খুলছে না, নতুন নৌচলাচল ব্যবস্থায় সমঝোতার পথে ইরান-ওমান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে নতুন ব্যবস্থাপনায় সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। তবে এটি প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার চুক্তি নয় বলে স্পষ্ট করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এবং দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা।   আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় এমন একটি নতুন কাঠামো নিয়ে কাজ হচ্ছে, যার আওতায় বাণিজ্যিক জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করবে এবং ওমানের জলসীমা দিয়ে বের হবে। তেহরানের দাবি, এটি গত ৬০ বছরের প্রচলিত নৌচলাচল ব্যবস্থার পরিবর্তে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ।   তবে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক কমিশনের প্রথম সচিব বেহনাম সাঈদি স্পষ্ট করে বলেছেন, চলমান আলোচনা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে নয়; বরং জাহাজ চলাচলের রুট ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে।   তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ না করা, ইরানি বন্দর অবরোধ প্রত্যাহার না করা, অঞ্চল থেকে সেনা না সরানো এবং যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রশ্নই আসে না।   সাঈদির ভাষায়, “হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি কৌশলগত সম্পদ এবং প্রতিরোধের কার্যকর হাতিয়ার। বর্তমান আলোচনা যেন প্রণালি পুনরায় খুলে দেওয়ার আলোচনা হিসেবে কেউ ভুলভাবে না বোঝে।”   তিনি আরও জানান, ভবিষ্যতে এই পথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে, সামরিক জাহাজ চলাচলের সুযোগ থাকবে না এবং নির্ধারিত বিধি মেনে সার্ভিস ফি পরিশোধ করতে হবে। ওমান ইরানের শর্ত মেনে নিলে চুক্তি হতে পারে বলেও জানান তিনি।   অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি ইস্যুতে “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সরাসরি মিল রেখে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।   বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। ফলে এ জলপথের নিরাপত্তা ও চলাচল ব্যবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর এ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।   এদিকে ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে—এমন সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনও নাকচ করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, তা সঠিক নয়।

বায়জিদ হাসান প্রকাশ: আগস্ট ৬, ২০২৬ ৭:১৬
বেনিয়ামিন নেতানিয়াহু ও জেডি ভ্যান্স

ইসরায়েল নিয়ে সমালোচনার ব্যাখ্যা চাইতে ভ্যান্সের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু

লেবাননে বিস্ফোরণে প্রাণ হারাল দুই ইসরায়েলি সেনা, নতুন চাপে তেল আবিব

লেবাননে বিস্ফোরণে প্রাণ হারাল দুই ইসরায়েলি সেনা, নতুন চাপে তেল আবিব

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাপানের ভূমিকম্প কি সত্যিই মানবসৃষ্ট ছিল? কুমামোতো বিপর্যয়ের পর জাপানে নতুন বিতর্ক
জাপানের ভূমিকম্প কি সত্যিই মানবসৃষ্ট ছিল? কুমামোতো বিপর্যয়ের পর জাপানে নতুন বিতর্ক

জাপানের কুমামোতো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক ষড়যন্ত্রতত্ত্ব। হাজারো পোস্টে দাবি করা হচ্ছে, ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি প্রাকৃতিক ছিল না, বরং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তবে ভূকম্পন বিশেষজ্ঞরা এসব দাবি নাকচ করে বলেছেন, এত বড় ভূমিকম্প কৃত্রিমভাবে ঘটানো প্রযুক্তিগত, আর্থিক ও বাস্তবিক দিক থেকে অবাস্তব।    গত ২৮ জুলাই বিকেল ৪টা ২৭ মিনিটের দিকে কুমামোতো অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উৎপত্তির ধরন ছিল ফল্টের স্বাভাবিক নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সর্বোচ্চ ৭ মাত্রার কম্পন অনুভূত হয় কুমামোতোর উকি সিটি ও হিকাওয়া এলাকায়।    ভূমিকম্পের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী দাবি করেন, রেকর্ড করা সিসমিক ওয়েভ বিস্ফোরণের মতো, ভূমিকম্পের মতো নয়। পোস্টটি কয়েক দিনের মধ্যে প্রায় ৩০ লাখবার দেখা হয়। অনলাইন বিশ্লেষণ প্রতিষ্ঠান মেল্টওয়াটারের তথ্য অনুযায়ী, জাপানি ভাষায় ‘কৃত্রিম ভূমিকম্প’ উল্লেখ করা পোস্টের সংখ্যা ভূমিকম্পের দিন প্রায় ১০ হাজারে পৌঁছায়। পরের দিন তা বেড়ে প্রায় ৩৮ হাজার হয়।    এসব পোস্টের অনেকটিতে কোনো বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া হয়নি। কেউ কেউ পুরোনো ভিডিও, অসম্পূর্ণ সিসমিক গ্রাফ এবং আগের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সম্পর্কহীন তথ্য ব্যবহার করে দাবি ছড়িয়েছেন। একই সঙ্গে বহু ব্যবহারকারী এসব দাবির বিরোধিতা করে নির্ভরযোগ্য তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।   জাপানের সিসমোলজিক্যাল সোসাইটি এ ধরনের দাবি মোকাবিলায় তাদের ওয়েবসাইটে আলাদা ব্যাখ্যা প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, ছোট পরিসরে ভূগর্ভস্থ কাঠামো পরীক্ষার জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ বা কম্পন তৈরি করা সম্ভব হলেও, বড় ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্পকে অস্ত্র হিসেবে ঘটানো বাস্তবসম্মত নয়।    জাপান ফ্যাক্ট-চেক সেন্টারের ব্যাখ্যা অনুযায়ী, বিস্ফোরণ এবং প্রাকৃতিক ভূমিকম্পের সিসমিক ওয়েভ এক নয়। বিস্ফোরণে সাধারণত পি ওয়েভ বেশি শক্তিশালী হয় এবং এস ওয়েভ তুলনামূলক দুর্বল থাকে। অন্যদিকে ফল্টের নড়াচড়ায় সৃষ্ট প্রাকৃতিক ভূমিকম্পে ভিন্ন ধরনের তরঙ্গ দেখা যায়। বিশ্বের বিভিন্ন সিসমিক স্টেশন এসব তথ্য রেকর্ড করায় বড় ধরনের বিস্ফোরণ গোপন করাও কঠিন।    বিশেষজ্ঞরা আরও বলেন, বড় ভূমিকম্পের শক্তি এত বেশি যে তা কৃত্রিমভাবে তৈরি করতে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ভূগর্ভের অনেক গভীরে পৌঁছানোর প্রযুক্তি লাগবে। বর্তমানে মানুষের খননক্ষমতা যে গভীরতা পর্যন্ত পৌঁছেছে, তা বড় ভূমিকম্পের উৎপত্তিস্থলের তুলনায় অনেক কম। ফলে নির্দিষ্ট ফল্টে গোপনে বিস্ফোরণ ঘটিয়ে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প সৃষ্টি করার ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না।    কুমামোতো ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ৩৮ এবং আহতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পরিবার পানি ও অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া দিন কাটাচ্ছে। তবে উদ্ধার ও ক্ষয়ক্ষতির হিসাব চলমান থাকায় এসব সংখ্যা পরিবর্তিত হতে পারে।    জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ হওয়ায় একাধিক টেকটোনিক প্লেটের নড়াচড়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প হয়। ২০১৬ সালেও কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে।   বিশেষজ্ঞদের আশঙ্কা, দুর্যোগের পর এ ধরনের ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে উদ্ধার কার্যক্রম, সরকারি নির্দেশনা এবং ভবিষ্যৎ ভূমিকম্প প্রস্তুতির ওপর মানুষের আস্থা কমে যেতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবি শেয়ার করার আগে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি, স্থানীয় প্রশাসন এবং স্বীকৃত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৬, ২০২৬ ৪:৮
প্রতিবেশীর মামলায় ভেঙে ফেলতে হবে ৪ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল প্রাসাদ!

প্রতিবেশীর মামলায় ভেঙে ফেলতে হবে ৪ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল প্রাসাদ!

তীব্র গরমে ঘরই যেন ‘হিট ট্র্যাপ’, রান্নাঘরে ঘুমাতে বাধ্য হচ্ছেন ব্রিটিশরা

তীব্র গরমে ঘরই যেন ‘হিট ট্র্যাপ’, রান্নাঘরে ঘুমাতে বাধ্য হচ্ছেন ব্রিটিশরা

হাসপাতালের ছাদে ‘মৃত্যুর ফেরেশতা’ সেজে আতঙ্ক! গ্রেফতার যুবক

হাসপাতালের ছাদে ‘মৃত্যুর ফেরেশতা’ সেজে আতঙ্ক! গ্রেফতার যুবক

৩ বছর ধরে জেলে ইমরান খান, এবার মুক্তির দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ
৩ বছর ধরে জেলে ইমরান খান, এবার মুক্তির দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসকে ‘স্বেচ্ছাচারী আটক’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, খানের বিরুদ্ধে চলা একাধিক মামলায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচার নিশ্চিত করা হয়নি এবং তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিচারব্যবস্থাকে অপব্যবহার করা হয়েছে।    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের মূল্যায়নে বলেছে, ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার নথি এবং সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য পর্যালোচনার পর তারা ন্যায্য বিচার প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে। সংস্থাটির মতে, এসব অনিয়মের ফলে তার স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং তাকে ইচ্ছাকৃতভাবে আটক রাখা হয়েছে।    এদিকে জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডসও পাকিস্তান সরকারকে ইমরান খানের কারাবাসের পরিবেশ উন্নত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানকে দীর্ঘ সময় একাকী কক্ষে রাখা, বাইরের বিশ্বের সঙ্গে সীমিত যোগাযোগ এবং আইনজীবী ও পরিবারের সদস্যদের সাক্ষাতে বাধা দেওয়ার অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি একাকী বন্দিত্ব আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অমানবিক আচরণ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে তা মানসিক নির্যাতনের পর্যায়েও পড়তে পারে।    ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ একাধিক মামলায় তিনি দণ্ডিত বা বিচারাধীন। তবে শুরু থেকেই তিনি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও অভিযোগ করে আসছে যে, তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা করা হয়েছে।    অন্যদিকে পাকিস্তান সরকার অতীতে ইমরান খানের বিরুদ্ধে আনা নির্যাতন ও একাকী বন্দিত্বের অভিযোগ অস্বীকার করেছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্টে দাখিল করা নথিতে সরকার দাবি করেছিল, তিনি প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ কারাগারে রয়েছেন এবং আইনজীবী, পরিবারের সদস্য ও দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন।    সাম্প্রতিক সময়ে ইমরান খানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার দল। তবে পাকিস্তান সরকার এসব অভিযোগের অনেকগুলোই প্রত্যাখ্যান করেছে। ইমরান খানের কারাবাস নিয়ে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও মানবাধিকার ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৬, ২০২৬ ০:৫০
ইরান যুদ্ধের চাপ, দ্রুত কমছে অস্ত্রের মজুত, ট্রাম্প-প্রতিরক্ষামন্ত্রীর  বৈঠক নিয়ে তোলপাড়

ইরান যুদ্ধের চাপ, দ্রুত কমছে অস্ত্রের মজুত, ট্রাম্প-প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে তোলপাড়

প্রেমিকের সঙ্গে প্রথম সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

প্রেমিকের সঙ্গে দেখা করতে মেক্সিকো থেকে ভেনেজুয়েলায়, পাঁচ ঘণ্টা পরই ভূমিকম্পে প্রাণ গেল প্রেমিকের

বিমানে ওভারহেড বিনে ব্যাগ রাখতেও লাগবে আলাদা টাকা!

বিমানে ওভারহেড বিনে ব্যাগ রাখতেও লাগবে আলাদা টাকা! এয়ারলাইনে নতুন নিয়ম

0 Comments