সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: জানুয়ারী ২২, ২০২৬ ২১:৪৮
নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।

 

আজ শুক্রবার চকরিয়া উপজেলার মানিকপুরে বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান সবার একই পরিণতি হবে-এমন হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই, আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

এর আগে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় নির্বাচনী প্রচারে যান সালাহউদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনে প্রচারণার শুরুতে লবণ শ্রমিকদের কাছে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কুশলবিনিময়ের পর শ্রমিকদের সঙ্গে খোশগল্পে মেতেও উঠলেন তিনি। শ্রমিকদের সঙ্গে তুললেন সেলফিও।

 

লবণমাঠে নিয়োজিত শ্রমিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবার ন্যায্য মূল্য নিশ্চিত করবে। এখন অস্থায়ী সরকার ক্ষমতায় রয়েছে। তাদের বলে আপাতত লবণ আমদানি বন্ধ করিয়েছি।’

 

নিজ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণচাষিদের স্বার্থে কাজ করবে। চাষিদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ধানের শীষের পক্ষে সবাইকে রায় দিতে হবে।’

 

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ ছাড়াও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

 

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন ও নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। আর পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি এবং মোট বুথ (কক্ষের) ১ হাজার ৬টি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের
চিকিৎসা ও নিত্যপণ্যের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয়, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম কমানোর পরিকল্পনা করছে ডেমোক্র্যাটিক পার্টি। সাধারণ পরিবার, নিম্ন আয়ের মানুষ এবং স্বাস্থ্যবিমার ওপর নির্ভরশীল নাগরিকদের আর্থিক চাপ কমানোকে সামনে রেখে নতুন কর্মসূচি নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি   ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চায় ডেমোক্র্যাটরা।   দলটির পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা বিমার খরচ কমানো। যুক্তরাষ্ট্রে অনেক পরিবারকে স্বাস্থ্যবিমার জন্য প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে যাঁরা নিজেরা স্বাস্থ্যবিমা কেনেন, তাঁদের জন্য এই খরচ বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।   এ পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যবিমায় সরকারি আর্থিক সহায়তা বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে ডেমোক্র্যাটরা। সাশ্রয়ী চিকিৎসা আইনভিত্তিক স্বাস্থ্যবিমায় অতিরিক্ত সরকারি ভর্তুকি পুনর্বহালের বিষয়টিও তাদের পরিকল্পনায় রয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের পরিবার, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেইড কর্মসূচির সুবিধা রক্ষার উদ্যোগ নিতে চায় দলটি। এই কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা সরকারি সহায়তায় চিকিৎসাসেবা পেয়ে থাকেন।   ওষুধের দাম কমানোও পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রেসক্রিপশনের ওষুধের উচ্চমূল্য নিয়ন্ত্রণ এবং চিকিৎসার কারণে পরিবারের ওপর তৈরি হওয়া ঋণের চাপ কমাতে নতুন পদক্ষেপ নেওয়ার কথা বলছে ডেমোক্র্যাটরা।   স্বাস্থ্যসেবার পাশাপাশি বাড়িভাড়া, খাদ্যপণ্য, বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন ব্যয় কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন বাজার খরচ কমাতে খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আবাসন ব্যয় কমানোর প্রস্তাব নিয়ে কাজ করতে চায় দলটি।   ডেমোক্র্যাটদের আরেকটি লক্ষ্য হলো ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাব পর্যালোচনা করা। তাদের বক্তব্য, আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়লে শেষ পর্যন্ত তার প্রভাব সাধারণ ক্রেতাদের ওপর পড়তে পারে। তাই শুল্কনীতি পরিবর্তনের মাধ্যমে পণ্যের মূল্য কমানোর উদ্যোগ নিতে চায় তারা। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক ও আইনি বাধা রয়েছে। কংগ্রেসে কোনো প্রস্তাব পাস হলেও প্রেসিডেন্টের সম্মতি প্রয়োজন হতে পারে। গুরুত্বপূর্ণ আইন পাসের ক্ষেত্রে সিনেটের ভোটসংক্রান্ত নিয়মও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।   ফলে ডেমোক্র্যাটদের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবার, স্বাস্থ্যবিমা ব্যবহারকারী এবং নিম্ন আয়ের মানুষ উপকৃত হতে পারেন। তবে এখনো এসব প্রস্তাবকে কার্যকর সরকারি সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। আইন প্রণয়ন ও অনুমোদনের পরই জানা যাবে কোন সুবিধাগুলো বাস্তবে চালু হবে। সংবাদের সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং কেএফএফ স্বাস্থ্য সংবাদ।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৭:৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক সাফল্যের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য আগামী দুই বছর নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।   অ্যাসোসিয়েটেড প্রেসের ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা অন্তত ২৫৮টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে অন্তত ১৭৩টি আসন। কয়েকটি আসনের ফল তখনো চূড়ান্ত হয়নি। ১৯৯২ সালের পর প্রতিনিধি পরিষদে এটিই ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা।   সিনেটেও ৫৬টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের দুই কক্ষেই দলটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের অন্যতম অগ্রাধিকার হতে পারে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা সুবিধা পুনর্বহাল এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের ওপর নজরদারি বাড়ানো।   বিশেষ করে স্বাস্থ্যবিমা, মেডিকেইড এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিষয়গুলোতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতি ও সরকারি ব্যয়ের বিষয়েও কংগ্রেসে তদন্তের উদ্যোগ আসতে পারে।   তবে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে বিল ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। ফলে নতুন আইন পাস এবং বড় নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে দুই দলের মধ্যে রাজনৈতিক বিরোধ বাড়তে পারে।   বিশেষজ্ঞদের জন্য নয়, সাধারণ মার্কিন নাগরিকদের জন্যও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারণ স্বাস্থ্যসেবা, করনীতি, অভিবাসন, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার খরচের মতো বিষয়গুলোতে কংগ্রেসের সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলতে পারে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস 

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৩:২১
নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত

সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়
গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

২০১৭ সালে চালানো সামরিক অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারকে ‘গণহত্যার অভিপ্রায়ে’ (genocidal intent) দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের শীর্ষ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়।   ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সেই নৃশংস অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা—যাদের অধিকাংশই মুসলিম—প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।   আদালতের পর্যবেক্ষণ ও রায়ের মূল বক্তব্য তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ী মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।   আদালতের পর্যবেক্ষণে তিনি আরও বলেন, “আদালত দেখতে পেয়েছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে। এমনকি বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল, তখনও তাদের ওপর হামলা চালানো হয়েছে।”   রায়ে উল্লিখিত সুনির্দিষ্ট ঘটনাগুলোর ক্ষেত্রে মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়েই এসব ঘটিয়েছে বলে উল্লেখ করেন আদালত প্রেসিডেন্ট।   মামলার পটভূমি ও দুই পক্ষের অবস্থান ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার চেষ্টার অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। গাম্বিয়ার আবেদনে মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন (গণহত্যা সনদ) লঙ্ঘন করেছে বলে রুল জারি, রোহিঙ্গাদের লক্ষ্য করে পরিচালিত সব অবৈধ কার্যক্রম বন্ধ এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছিল।   অন্যদিকে, মিয়ানমার বরাবরই দাবি করে এসেছে যে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা পুলিশের চৌকিতে হামলা চালানোর পর তার জবাবেই তারা ওই অভিযান চালিয়েছিল।   তবে আইসিজে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যে প্রমাণ পাওয়া গেছে, তা থেকে এটিই একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি ‘উল্লেখযোগ্য অংশকে’ ধ্বংস করার অভিপ্রায় তাদের ছিল।   আদালত আরও বলেন, সামরিক অভিযানে যখন সশস্ত্র বেসামরিক নাগরিকরা অংশ নিয়েছিল, তখন গণহত্যার ঝুঁকি রয়েছে—এটি মিয়ানমারের জানা উচিত ছিল। এভাবে মিয়ানমার গণহত্যা প্রতিরোধে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে রায়ে উল্লেখ করা হয়।   শরণার্থী সংকটের বর্তমান বাস্তবতা জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যার মধ্যে ১২ লাখই বাংলাদেশের কক্সবাজারের বিশাল শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে। সংঘাত, কমে আসা মানবিক সহায়তা এবং সমুদ্রপথে বিপজ্জনক যাত্রার কারণে এই জনগোষ্ঠীর বহু মানুষ এখনো চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৬:২৭
যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপন বৈঠক ও ঝটিকা মিছিল: যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গ্রাফিক্স আমেরিকা বাংলা

কমলার সমর্থন মাত্র ০.৬ শতাংশ, ডেমোক্র্যাটদের স্ট্র-পোলে ৩৮ শতাংশ নিয়ে শীর্ষে জন ওসফ

শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প

একদিকে সামরিক অভিযান, অন্যদিকে শান্তির আলোচনা ইরান নিয়ে কোন পথে ট্রাম্প

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...