সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক, পরিস্থিতি সামলাতে না পারার কথা জানালেন প্রক্টর

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৪, ২০২৬ ১৭:৩১
রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক, পরিস্থিতি সামলাতে না পারার কথা জানালেন প্রক্টর
রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক, পরিস্থিতি সামলাতে না পারার কথা জানালেন প্রক্টর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে কর্মরত চার সাংবাদিক গুরুতর আহত হওয়াসহ আরও অন্তত দশজন সাংবাদিক আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

 

হামলায় গুরুতর আহত সাংবাদিকরা হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথিসহ অন্তত আটজন নেতাকর্মী এই হামলায় সরাসরি অংশ নেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে পরিবহন মার্কেট থেকে রামদা, চাপাতি, হকি স্টিক ও লোহার পাইপের মতো দেশীয় বস্তাভর্তি অস্ত্রশস্ত্র নিয়ে জিয়াউর রহমান হল গেটে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের লক্ষ্য ছিল হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ওপর হামলা করা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা অস্ত্র লুকিয়ে ফেলে।

 

তবে অস্ত্রসহ তাদের উপস্থিতির ভিডিও ধারণ করতে গেলে প্রক্টরের সামনেই দৈনিক সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধির ওপর চড়াও হয় তারা। একপর্যায়ে বিডিনিউজ প্রতিনিধিকেও বেধড়ক পেটানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেন।

 

পরে খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধিকেও মারধর করা হয়। হামলায় আগামীর সময়ের প্রতিনিধির মাথা ফেটে যায় এবং হামলাকারীরা সাংবাদিকদের পুঁতে ফেলারও হুমকি দেয়।

 

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদল নেতা আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে। সেখানে রাকিবুল নামের একজনের সঙ্গে আহসান হাবীবের বাকবিতণ্ডা ও পাল্টাপাল্টি হুমকির পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উভয়েই ক্যাম্পাসে পাল্টাপাল্টি অবস্থান নেন। ছাত্রদলের এমন সশস্ত্র অবস্থানের সমালোচনা করে জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। মূলত এর জের ধরেই অস্ত্রশস্ত্র নিয়ে হলের সামনে জড়ো হয়ে এই নারকীয় হামলা চালায় ছাত্রদলের ওই নেতাকর্মীরা।

 

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও এই হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তাদের দ্বারা সম্ভব হয়নি এবং তারা ব্যর্থ হয়েছেন। পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ ভয়ে পালিয়ে যায় বলে জানান তিনি। অন্যদিকে, এ ঘটনার বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, পুরো বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।   পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।   শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।   তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।   দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।   তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।    সংবাদসূত্র: চ্যানেল আই   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১:৬
রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের আমির উদ্দিন। ছবি: সংগৃহীত

ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার

১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী অধ্যাপক ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশি অধ্যাপক যুক্তরাজ্য প্রবাসী ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক থেকে সাড়ে ৭ কোটি টাকা উধাও

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। একুশে টেলিভিশন জানিয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন তাঁর ছেলে রিচার্ড চৌধুরী। মামলার ১৩ আসামির মধ্যে ফিরোজুল হকের ছোট বোন, তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন।    চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফিরোজুল হক ২০১৫ সালে নোয়াখালীর চৌমুহনীতে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। ওই হিসাবের নমিনি করেন ছোট বোন ফাতেমা বেগমকে। বাদীপক্ষের দাবি, বিভিন্ন সময়ে ওই হিসাবে প্রায় সাড়ে ১০ কোটি টাকা জমা হয়েছিল। রিচার্ডের আইনজীবীর অভিযোগ, ফিরোজুল হক যুক্তরাজ্যে থাকার সময় তাঁর স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা তুলে নেওয়া হয়। ব্যাংকের বিভিন্ন শাখা হয়ে ওই অর্থ কয়েকজনের হিসাবে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।    দৈনিক মানবজমিনের প্রতিবেদনে চেকের নথি উদ্ধৃত করে বলা হয়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফিরোজুল হকের হিসাব থেকে ফাতেমার হিসাবে এক কোটি টাকা স্থানান্তর করা হয়। ২০২০ সালের জুনে একই হিসাবে যায় আরও সাত লাখ ৮০ হাজার টাকা। ২০২৩ সালের জানুয়ারিতে ফাতেমার ছেলে সাকিব ইমাম চৌধুরী ও তাঁর স্ত্রীর যৌথ হিসাবে ৩১ লাখ ২৫ হাজার টাকা স্থানান্তরের তথ্যও প্রতিবেদনে উঠে আসে। কয়েকটি চেক নিষ্পত্তির আগে হিসাব খোলার সময় দেওয়া নম্বরে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ রিচার্ডের।    মানবজমিনকে সাকিব ইমাম চৌধুরী বলেন, ফিরোজুল হকের হিসাব থেকে তাঁর হিসাবে প্রায় ৩১ লাখ টাকা এসেছিল। তবে তিনি নিজে ফিরোজুল হকের হিসাব থেকে টাকা উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ফাতেমা বেগমকে টাকা তোলার ক্ষমতা দিয়ে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন ফিরোজুল হক।    ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর মানবজমিনে প্রকাশিত প্রতিবাদে ইস্টার্ন ব্যাংক জানায়, ফিরোজুল হকের হিসাবে সাড়ে ১০ কোটি টাকা জমার দাবি সঠিক নয়। ব্যাংকটির দাবি, টাকা উত্তোলন, স্থানান্তর ও চেক নিষ্পত্তি ব্যাংকিং বিধি মেনেই করা হয়েছে। ব্যাংক সে সময় আরও জানায়, ফিরোজুল হকের দুটি স্থায়ী আমানত ও সঞ্চয়ী হিসাবের কিছু অর্থ স্থগিত ছিল। প্রয়োজনীয় দলিলপত্র পেলে সেগুলোর নিষ্পত্তি করা হবে।    পরিবারের ভাষ্য, ২০২৩ সালে বাংলাদেশে এসে ফিরোজুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার বিল মেটাতে গিয়ে তাঁরা হিসাবের টাকার গরমিল টের পান। পরে তিনি যুক্তরাজ্যে ফিরে যান এবং ওই বছরই ম্যানচেস্টারে মারা যান। তাঁর মৃত্যুর পর পটিয়ার জমি নিয়ে বিরোধের মধ্যে জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগেও চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে একুশে টেলিভিশন।  সূত্র: মানবজমিন

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। ছবি: সংগৃহীত

রূপপুরের প্রথম পরীক্ষায় সাড়ে ৮ ঘণ্টায় জাতীয় গ্রিডে গেল প্রায় ২ কোটি টাকার বিদ্যুৎ

বাংলাদেশে শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহার নিয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশে শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহার নিয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশে স্বর্ণের দর বদলেছে অন্তত ১১৬ বার, ভরিতে খরচ কমেছে ১ লাখ ৫ হাজার টাকা

বাংলাদেশে স্বর্ণের দর বদলেছে অন্তত ১১৬ বার, ভরিতে খরচ কমেছে ১ লাখ ৫ হাজার টাকা

প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!
প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!

প্রায় পাঁচ মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার দানবাক্সগুলো থেকে মোট ৫১ বস্তা টাকা পাওয়া গেছে, যা আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।   শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলোর তালা খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।   পরে সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফিংয়ে জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।   সাধারণত তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় এবং প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। এবার দীর্ঘ প্রায় পাঁচ মাস পর সিন্দুক খোলায় দানের পরিমাণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সিন্দুক থেকে সংগৃহীত টাকা বস্তায় ভরে মোট ৫১ বস্তায় রূপ দেওয়া হয়েছে। টাকা গণনার কাজ শেষ হলে দানের প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   গণনা কার্যক্রম নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।   এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। দিনভর গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন সামগ্রী দান হিসেবে সংগৃহীত হয়েছিল।   পাগলা মসজিদ শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, বিভিন্ন ধর্মাবলম্বীর কাছেও একটি পরিচিত ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস, আন্তরিক নিয়তে এখানে দান করলে মনের আশা পূরণ হয়। এই বিশ্বাস থেকেই রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ নানা মানতে মানুষ এখানে দান করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও নানা ধরনের সামগ্রীও দান করা হয়।   জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় আস্তানা গড়েন। তাকে ঘিরে ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে এবং মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মিত হয়। পরবর্তীতে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।   প্রায় আড়াইশ বছরের পুরোনো এই মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে মসজিদটি ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে।     সংবাদসূত্র ঢাকা পোস্ট

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৩:৩৯
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

সিঙ্গাপুরে ১৪ বছর কাজের সঞ্চয়ে কুমিল্লায় তিনতলা বাড়ি তৈরি করেছেন প্রবাসী সুমন। বাড়িটির নাম রেখেছেন হোসেন ভিলা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২ কোটি টাকার তিনতলা বাড়ি দেখাতে সিঙ্গাপুরের মালিককে বাংলাদেশে আনলেন প্রবাসী সুমন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...