জাপানের ওকিনাওয়ায় নারী হ ত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার
জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রোববার (৪ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যম সিএনএনকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, শনিবার (৩ অক্টোবর) ভোরে নাহা শহরের একটি হোটেলের কক্ষ থেকে ৩৯ বছর বয়সী ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই নারীর মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মাথা কামানো বিদেশি চেহারার এক ব্যক্তি ওই নারীর সঙ্গে হোটেল কক্ষে প্রবেশ করেছিলেন।
পরবর্তীতে ওই সন্দেহভাজন ব্যক্তি একাই ওই নারীর ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধারের পর দ্রুত অভিযানে নামে পুলিশ এবং ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার রাত ১টার দিকে শহরের রাস্তায় ঘোরাফেরা করার সময় ওই সেনাকে গ্রেপ্তার করা হয়। ২০ বছর বয়সী ওই তরুণ মার্কিন সেনা ওকিনাওয়ার ফুতেনমা এয়ার স্টেশনে কর্মরত ছিলেন।
এই ঘটনার পর টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, ওকিনাওয়ায় জাপানি নাগরিকের মৃত্যু ও মার্কিন মেরিন সেনাকে হেফাজতে নেওয়ার বিষয়ে তারা অবগত রয়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে স্থানীয় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreশতাব্দীর পর শতাব্দী ধরে যে গুঞ্জন ছিল মানুষের মুখে মুখে, অবশেষে তা সত্যি হলো। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত দেড় হাজার বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ার মাটির নিচে সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের এক বিশাল নেটওয়ার্ক আবিষ্কৃত হয়েছে। ইতিমধ্যে কয়েকশ মিটার দীর্ঘ সুড়ঙ্গ খনন করে বের করা হয়েছে এবং আরও বিশাল অংশ উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই যুগান্তকারী আবিষ্কারের তথ্য প্রকাশ করেছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনাটি ৫৩৭ খ্রিষ্টাব্দে নির্মিত হলেও, মাটির নিচে পাওয়া নতুন এই অংশগুলোর কিছু নিদর্শন বর্তমান ভবনটির চেয়েও প্রাচীন বলে ধারণা করা হচ্ছে। তিন বছরের সংস্কার প্রকল্প ও খননকাজ গত বছর আয়া সোফিয়ার কেন্দ্রীয় গম্বুজ সংস্কার এবং স্থাপনাটির ভূমিকম্প সহনশীলতা বাড়াতে তিন বছর মেয়াদি একটি প্রকল্প শুরু হয়। প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে এটিই এই স্থাপনার সবচেয়ে বড় সংস্কার কাজ। ২০২৫ সালের শুরুর দিকে আয়া সোফিয়ার আঙিনার (অ্যাট্রিয়াম) নিচের খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষ পরিষ্কার করার সময় অজানা এই সুড়ঙ্গগুলোর সন্ধান মেলে। এরপর থেকে টেরেস্ট্রিয়াল লেজার স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে ধাপে ধাপে এসব স্থান পরিষ্কার, নথিবদ্ধ এবং সংরক্ষণের কাজ চলছে। আয়া সোফিয়া বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত দিকের জানান, কাজ এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এই অনন্য বিশ্ব ঐতিহ্যের পুরো অবকাঠামোগত ব্যবস্থাটি সবার সামনে উন্মোচিত হবে। সরানো হয়েছে প্রায় ৩ হাজার টন আবর্জনা তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় গত ২০ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ভূগর্ভস্থ অংশ থেকে প্রায় ৩ হাজার টন আবর্জনা ও মাটি অপসারণ করা হয়েছে এবং ৪২০ মিটার (প্রায় এক-চতুর্থাংশ মাইল) সুড়ঙ্গ পরিষ্কার করা হয়েছে। তবে এই সুড়ঙ্গ নেটওয়ার্ক আরও কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রী এরসয় বলেন, ‘ইতিহাসের পরিক্রমায় এই ভূগর্ভস্থ নেটওয়ার্কটি পানি সরবরাহ এবং বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আবিষ্কারের মাধ্যমে আমরা ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা অবকাঠামো সম্পর্কে নতুন তথ্য জানতে পারছি।’ ইতিহাসের নানা স্তরখননকাজে এখন পর্যন্ত ৯টি সুড়ঙ্গের মাধ্যমে সংযুক্ত ৬টি ভূগর্ভস্থ কক্ষ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গটির প্রায় ১৮০ মিটার (প্রায় ৬০০ ফুট) অংশ পরিষ্কার করা হয়েছে। মন্ত্রী জানান, ফাতিহ মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে দর্শনার্থী প্রবেশপথের দিকে যাওয়া এই সুড়ঙ্গটি প্রাচীন কোনো রোমান সড়কের সঙ্গে যুক্ত থাকতে পারে। এ ছাড়া আয়া সোফিয়ার ‘ভিজিয়ার্স গার্ডেন’ এলাকার নিচে থাকা রোমান সমাধিক্ষেত্র (হাইপোজিয়াম) পরিষ্কার করতে গিয়ে কাদামাটির স্তরের প্রায় ৫ ফুট নিচে নামতে হয়েছে। কর্মকর্তাদের মতে, এই অংশটি বর্তমান আয়া সোফিয়া নির্মাণেরও আগের যুগের। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা সংস্কার ও নথিবদ্ধকরণের কাজ শেষে নিরাপত্তা নিশ্চিত করে ভূগর্ভস্থ এই ঐতিহাসিক নিদর্শনগুলোর উপযুক্ত অংশ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কবে নাগাদ তা উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ইতিহাসবিদ ও ট্যুর গাইড হাসান বারিশ পারতাল এই আবিষ্কারকে সাম্প্রতিক বছরগুলোতে ইস্তাম্বুলের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি রোমান সাম্রাজ্যের তৎকালীন রাজধানী কনস্টান্টিনোপলের অসাধারণ প্রকৌশলবিদ্যা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার এক অনন্য নিদর্শন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচের সমাধিক্ষেত্রের মতো আয়া সোফিয়ার এই পাতালপুরীও পর্যটকদের এক অজানা জগতের রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। উল্লেখ্য, পূর্ব রোমান (বাইজেন্টাইন) সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে ৫২৩ খ্রিষ্টাব্দ থেকে পাঁচ বছর ধরে বর্তমান আয়া সোফিয়া নির্মিত হয়। এর আগে এই স্থানে একটি প্রাচীন মন্দির এবং দুটি গির্জা ছিল। ইতিহাসের বিভিন্ন বাঁক পেরিয়ে গির্জা থেকে মসজিদ, এরপর জাদুঘর এবং ২০২০ সালে পুনরায় মসজিদে রূপান্তরিত হয় ঐতিহাসিক এই স্থাপনাটি। সূত্র: সিএনএন। 873 ডিএন
অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট
২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!
কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা
মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে যোগ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী সৈয়দ মোখতার আলবুখারির ব্যবস্থা করা প্রাইভেট জেটে ঢাকা থেকে দেশটিতে যান তিনি। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোর সেতার শহরে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন ড. ইউনূস। ২০২০ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়টির আচার্যের দায়িত্ব পালন করছেন। ইউনূস সেন্টারের বরাতে দ্য ডিসেন্ট জানিয়েছে, ড. ইউনূসের মালয়েশিয়া সফরের জন্য বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করেন সৈয়দ মোখতার আলবুখারি। তিনি আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং মালয়েশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী। সমাবর্তনে দেওয়া বক্তব্যে ড. ইউনূস বৈশ্বিক আর্থসামাজিক সংকট মোকাবিলা, সামাজিক বৈষম্য কমানো এবং সামাজিক ব্যবসার প্রসারের ওপর গুরুত্ব দেন। এদিকে প্রাইভেট জেটে ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দাবি ছড়িয়ে পড়ে। তবে দ্য ডিসেন্টের অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ড. ইউনূসের ফেসবুক পেজেও অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। ২০২২ সালের মার্চে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনেও আচার্য হিসেবে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দিয়েছিলেন ড. ইউনূস। সংবাদসূত্র: দ্য ডিসেন্ট 871-এসএ
অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ
তুরস্কে ‘ফুড পয়জনিংয়ে’ কানাডীয় ছাত্রীর মৃ ত্যু, একই এলাকায় আরেক পরিবারের চারজনের মৃ ত্যুতে সন্দেহ
ডার্ক ওয়েবের অপরাধী ফোরামগুলোতে চুরি করা ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে ২১ বছর বয়সী কসোভোর নাগরিক হেক্টর অ্যাভডিলিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ব্র্যাড ডি. শিমেল এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২০ নভেম্বর উইসকনসিনের মিলওয়াকিতে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক উইলিয়াম ই. ডাফিনের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার চলাকালীন কারাগারে আটক রাখার নির্দেশ দেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে মিলওয়াকির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে ওয়্যার ফ্রড, অ্যাক্সেস ডিভাইস ফ্রড এবং গুরুতর পরিচয় চুরিসহ (অ্যাগ্রাভেটেড আইডেন্টিটি থেফট) মোট আটটি ধারায় অভিযোগ গঠন করেছিল। আদালতের নথিপত্র অনুযায়ী, অ্যাভডিলি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে অনলাইন অপরাধী ফোরামগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে চুরি করা ক্রেডিট কার্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য বিক্রি করতেন, যা ব্যবহার করে ক্রেতারা আর্থিক প্রতারণা চালাতে পারত। ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন শপিং ওয়েবসাইট থেকে গোপনে এসব তথ্য চুরি করার দাবি করেছিলেন তিনি। তদন্তের অংশ হিসেবে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ছদ্মবেশে ওই বিক্রেতার কাছ থেকে ২৭ হাজারেরও বেশি চুরি করা ক্রেডিট কার্ড নম্বর ও ব্যক্তিগত তথ্য ক্রয় করে। ওই তথ্যভান্ডারে ভুক্তভোগীদের ক্রেডিট কার্ড নম্বর, কার্ড ভেরিফিকেশন ভ্যালু (সিভিভি), নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে উইসকনসিনের প্রায় ৩০০ বাসিন্দার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে নিবিড় তদন্তের মাধ্যমে এফবিআই বিক্রেতাকে কসোভোর নাগরিক হেক্টর অ্যাভডিলি হিসেবে শনাক্ত করে এবং এফবিআই ও মার্কিন বিচার বিভাগের অনুরোধে ২০২৬ সালের জুলাই মাসে কসোভো কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার হওয়া অ্যাভডিলির একটি হার্ড ড্রাইভ থেকে তদন্তকারীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও গিফট কার্ডসহ প্রায় ২৭ লাখ পেমেন্ট কার্ডের নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য খুঁজে পান। এ বিষয়ে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ব্র্যাড ডি. শিমেল বলেন, দুর্ভাগ্যবশত বিদেশি চক্রের মাধ্যমে মার্কিন ভোক্তাদের পরিচয় ও আর্থিক তথ্য চুরির ঘটনা প্রতিদিন অসংখ্যবার ঘটছে, যার ফলে ভোক্তাদের শত শত কোটি ডলার ক্ষতি হচ্ছে। বিপুল পরিমাণ পেমেন্ট কার্ডের তথ্যসহ অভিযুক্ত এক বিদেশি সাইবার অপরাধীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে আসা একটি ব্যতিক্রমী সাফল্য বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে এফবিআই মিলওয়াকি ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ অ্যালান কার জানান, উইসকনসিনসহ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রতারণার সুযোগ করে দেওয়া এই সাইবার অপরাধ চক্রটি ভাঙতে এফবিআই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কাজ করেছে। দেশে ও বিদেশে সাইবার অপরাধীদের দমনে এফবিআইয়ের এই অভিযান অব্যাহত থাকবে এবং ন্যায়বিচারের কোনো সীমানা নেই বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মামলাটির তদন্ত করেছে এফবিআই মিলওয়াকি ফিল্ড অফিস এবং কসোভো থেকে অ্যাভডিলিকে গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করেছে মার্কিন বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও কসোভো কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁকে যুক্তরাষ্ট্রে পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউএস মার্শালস সার্ভিস। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব উইসকনসিনের অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বেঞ্জামিন প্রক্টর মামলাটি পরিচালনা করছেন; তবে আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
নিষেধাজ্ঞা এড়িয়ে ১৫ বিলিয়ন ডলারের লেনদেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত যুক্তরাষ্ট্রের
রঙ ফর্সা হওয়ার ক্রিমের কারণে গুরুতর কিডনি রোগ! তদন্ত শুরু ভারতে

