সারাদেশ

রাতের আঁধারে কেটে নষ্ট শসাক্ষেত

যশোরে লিজ নেওয়া জমির শসাক্ষেত কেটে নষ্ট, কৃষকের ২ লাখ টাকার ক্ষতি

তাবাস্সুম ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক ভূমিহীন কৃষকের লিজ নেওয়া আড়াই বিঘা জমির শসাক্ষেত রাতের আঁধারে কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোহর আলী। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোহর আলী অন্যের জমি লিজ নিয়ে শসা আবাদ করেছিলেন। গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করার প্রস্তুতি ছিল। তবে বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, পুরো ক্ষেতের গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

 

ক্ষতিগ্রস্ত কৃষক মোহর আলী বলেন, অত্যন্ত কষ্ট করে লিজ নিয়ে আবাদ করেছিলেন তিনি। ফল ধরার সময়েই সব গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে বলে তিনি জানান।

 

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মোহর আলী একজন ভূমিহীন কৃষক। নিজের বসতভিটা ছাড়া তার আর কোনো জমি নেই এবং তিনি অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন।

 

প্রশাসনের পক্ষ থেকে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ
“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো প্রকাশ: বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের খসড়া তালিকা

ঢাকা: দেশের সম্ভাব্য নতুন সরকার গঠনকে সামনে রেখে প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো সংবলিত একটি আনুষ্ঠানিক কমিউনিক্যে প্রকাশিত হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব বণ্টনের একটি খসড়া তালিকা তুলে ধরা হয়েছে।   কমিউনিক্যে বলা হয়েছে, এটি সরকারি নথি ও আনুষ্ঠানিক রেফারেন্সের উদ্দেশ্যে প্রস্তুত করা একটি প্রস্তাবিত কাঠামো, যেখানে প্রতিষ্ঠিত সরকারি প্রোটোকল অনুযায়ী সম্ভাব্য নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়গুলো উল্লেখ রয়েছে।   প্রস্তাবিত দায়িত্ব বণ্টন অনুযায়ী—     •    রাষ্ট্রপতি: ড. খন্দকার মোশাররফ হোসেন     •    জাতীয় সংসদের স্পিকার: অ্যাডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী     •    প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী: তারেক রহমান      •    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর     •    স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদ প্রতিমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী (অ্যানি)     •    পররাষ্ট্রমন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী: ড. হুমায়ুন কবির     •    অর্থমন্ত্রী: ড. এ. বি. মির্জা আজিজুল ইসলাম / ড. রেজা কিবরিয়া (তালিকায় উল্লেখিত অনুযায়ী)     •    শিক্ষামন্ত্রী: আনাম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী: সাঈদ আল নোমান     •    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী: মো. আসাদুজ্জামান     •    তথ্যমন্ত্রী: আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী: ড. মাহদি আমিন     •    পরিকল্পনামন্ত্রী: ড. আব্দুল মঈন খান     •    বাণিজ্যমন্ত্রী: আব্দুল মুক্তাদির     •    শিল্পমন্ত্রী: আব্দুল আউয়াল মিন্টু     •    নৌপরিবহন মন্ত্রী: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ     •    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: নজরুল ইসলাম খান     •    পানি সম্পদ মন্ত্রী: আসাদুল হাবিব দুলু     •    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী: ফজলুর রহমান     •    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী: আমানউল্লাহ আমান     •    সংস্কৃতিবিষয়ক মন্ত্রী: জোনায়েদ সাকি     •    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী: ড. এ. জেড. এম. জাহিদ হোসেন     •    যুব ও ক্রীড়ামন্ত্রী: আলী আজগর লবি     •    ধর্মবিষয়ক মন্ত্রী: শামীম কায়সার লিংকন     •    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী: আলতাফ হোসেন চৌধুরী     •    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু     •    কৃষিমন্ত্রী: শামসুজ্জামান দুদু     •    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী: মির্জা আব্বাস     •    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী: নুরুল হক নুর     •    রেলপথমন্ত্রী: গয়েশ্বর চন্দ্র রায়     •    জনপ্রশাসন মন্ত্রী: ড. ইসমাইল জাবিউল্লাহ     •    সমাজকল্যাণ মন্ত্রী: রুহুল কবির রিজভী     •    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী: দীপেন দেওয়ান   কমিউনিক্যে আরও উল্লেখ করা হয়েছে, এটি একটি প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো—চূড়ান্ত ঘোষণা, নিয়োগ এবং শপথ গ্রহণ সংবিধান ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।

Advertisement

সারাদেশ

View more
ইফতারির স্বাদে জমজমাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে জমে উঠেছে ইফতারির বাজার। প্রতিবছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রোজাদাররা ছুটে এসেছেন ইফতারের স্বাদ নিতে। প্রায় ৪০০ বছরের পুরোনো এই বাজার বৈচিত্র্যময় ইফতারির জন্য বরাবরের মতোই আলাদা আকর্ষণ তৈরি করেছে।   বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, জোহরের নামাজের পর থেকেই সার্কুলার রোডজুড়ে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসেন। হাঁকডাকে মুখর পুরো এলাকা। দুপুর গড়াতেই বাড়তে থাকে ক্রেতার ভিড়, যা ইফতারের সময় যত ঘনিয়ে আসে, ততই তীব্র হয়।   ছোলা, আলুর চপ, বেগুনি ও পেঁয়াজুর পাশাপাশি চকবাজারে পাওয়া যায় প্রায় ১০০ রকমের ইফতারি। এর মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ‘বড় বাপের পোলায় খায়’। বাজারে চিকেন আচারি, শাহী রুটি, দই বড়া, চিকেন সাসলিক, তন্দুরি চিকেন, শাহী পরোটা, খাসির লেগপিস, কোয়েল পাখি, সমুচা, সুতি কাবাব, শাহী জিলাপিসহ নানা ধরনের ইফতারি বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোলা, মুড়ি, ঘুঘনি ও বিভিন্ন ভাজাপোড়া ৫ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।   ‘বড় বাপের পোলায় খায়’ প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস, কাবাব, ডিম, ঘি, বুটের ডাল, কিমা ও বিশেষ মসলা দিয়ে তৈরি এই খাবারটি স্বাদের বৈচিত্র্যের জন্য রোজাদারদের কাছে বিশেষ জনপ্রিয়। বিক্রেতা মোহাম্মদ জানান, ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এটি কিনতে আসেন এবং ১২ ধরনের উপকরণ দিয়ে এটি প্রস্তুত করা হয়।   আরেক বিক্রেতা মোশাররফ বলেন, রোজার প্রথম দিন থেকেই বাজারে ভালো ভিড় দেখা গেছে এবং মানসম্মত ইফতারি বিক্রির চেষ্টা করা হচ্ছে। চকবাজারের বেশিরভাগ ব্যবসায়ী বংশপরম্পরায় এই পেশার সঙ্গে যুক্ত হলেও, মৌসুমি ব্যবসায়ীরাও রমজানে এখানে ইফতারি বিক্রি করেন।   ক্রেতাদের মধ্যেও রয়েছে উৎসাহ-উদ্দীপনা। খিলগাঁও থেকে আসা তাহেরুল বলেন, চকবাজারে এমন অনেক মুখরোচক ইফতারি পাওয়া যায়, যা অন্য কোথাও সহজে মেলে না। তবে খোলা অবস্থায় খাবার বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।   রমজানের প্রথম দিনেই উপচে পড়া ভিড় আবারও প্রমাণ করে, ঐতিহ্য ও স্বাদের টানে চকবাজার এখনো রোজাদারদের অন্যতম প্রিয় ঠিকানা।

তাবাস্সুম ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

যশোরে লিজ নেওয়া জমির শসাক্ষেত কেটে নষ্ট, কৃষকের ২ লাখ টাকার ক্ষতি

রোজার শুরুতেই বাজারে আগুন লেবু, মাছ ও মুরগির দামে ঊর্ধ্বগতি

রোজার শুরুতেই বাজারে আগুন: লেবু, মাছ ও মুরগির দামে ঊর্ধ্বগতি

ছবি: সংগৃহীত

তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ

খুলনায় গুলিবর্ষণে যুবক আহত, পুলিশ তদন্তে তৎপর

খুলনায় আবারও দুর্বৃত্তদের গুলিবর্ষণে এক যুবক আহত হয়েছেন। আহতের নাম আইনুল হোসেন ওরফে আয়নাল (৩২)। ঘটনা ঘটে বুধবার রাত আনুমানিক ৮টার দিকে নগরের লবণচরা থানাধীন হঠাৎ বাজার সংলগ্ন রহমানিয়া প্রথম গলিতে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল আইনুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি তার ডান পায়ে লাগলে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (খুমেক) ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।   আইনুল ঘটনার দিনই লবণচরা থানায় দায়ের করা একটি মামলার ১ নম্বর আসামি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা মামলার জের থেকেই এই হামলা হতে পারে। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।   পুলিশ ইতিমধ্যে সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তথ্য সংগ্রহে তৎপর। এর আগে মঙ্গলবার গভীর রাতে নগরের টুটপাড়া এলাকায় এক যুবক সোহেল ওরফে চেগা সোহেলও প্রতিপক্ষের গুলিতে আহত হন।

শাহারিয়া নয়ন ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বরিশালে বিএনপিকর্মী দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

শহীদ দিবসে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে ডিএমপি

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করায় ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য ড. ইউনূসকে ধন্যবাদ দিয়েছে ইইউ, নতুন প্রধানমন্ত্রীরও অভিনন্দন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ফাইল ছবি
চীনের রাষ্ট্রদূত ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা দূতাবাস বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানান।   কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় চীনা দূতাবাস প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়ে আলাদা কূটনৈতিক পত্র পাঠিয়েছে। সূত্রের মতে, নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার কয়েক দিন আগে অনানুষ্ঠানিকভাবে চীনের রাষ্ট্রদূত এই সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন।   গত মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন নেতা নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, যা ঢাকায় চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।   পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ভারতীয় হাইকমিশন বুধবার এই বিষয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে।   উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী, নেপাল ও শ্রীলঙ্কার মন্ত্রিসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

শাহারিয়া নয়ন ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে জোর, নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীর কর্মপরিকল্পনা ঘোষণা

ছবি: সংগৃহীত

সংস্কার নিয়ে মত প্রকাশের জেরে ৪ সাংবাদিক শোকজ

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

শুরু হলো সিয়াম সাধনার মাস

0 Comments