সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ: ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান চীনের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ৪:২৫
এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ: ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান চীনের
এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ: ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান চীনের

মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া (Nvidia)-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ওপর চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীন সরকার এই অভিযোগগুলোকে সম্পূর্ণ “ভিত্তিহীন” বলে অভিহিত করেছে।

 

সোমবার (৯ নভেম্বর) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াংকুন (Guo Jiakun) বলেন, “আমরা এই বিষয়ে আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছি। তথাকথিত চীনা গুপ্তধরের এই বয়ান সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার ও মানহানিকর।”

 

এর আগে, এনভিডিয়ার বোর্ড অব ডিরেক্টরস জানায় যে, মার্কিন গোয়েন্দাদের সন্দেহের তালিকায় থাকা এক নারীর সঙ্গে সিইও জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর তারা একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। জেনসেন হুয়াং নিজেও এক নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন, যাকে মার্কিন কর্মকর্তারা চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে দাবি করেছেন।

 

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ প্রতিবেদন প্রকাশ করে যে, সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড’ (Megaspeed) নামের একটি ডাটা সেন্টার কোম্পানির সঙ্গে যুক্ত অ্যালিস হুয়াং নামের এক চীনা নারী বেইজিংয়ের পক্ষে তথ্য পাচার করছিলেন বলে মার্কিন গোয়েন্দারা উপসংহারে পৌঁছেছেন। এই ঘটনার পরই প্রযুক্তি বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
সামরিক প্রযুক্তিতে বিপ্লব চীনের! জিজে-১১ ড্রোনের গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে তোলপাড়
সামরিক প্রযুক্তিতে বিপ্লব চীনের! জিজে-১১ ড্রোনের গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে তোলপাড়

  চীন তাদের অত্যাধুনিক ও গোপনীয় যুদ্ধাস্ত্রের প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি চীনা সামরিক বাহিনীর প্রকাশিত নতুন ভিডিও ফুটেজে দেশটির পরবর্তী প্রজন্মের ‘জিজে-১১’ (GJ-11) স্টিলথ কম্ব্যাট ড্রোনের ভেতরের অস্ত্র বহনকারী অংশ বা ‘ওয়েপন বে’ (Weapon Bay)-এর অত্যন্ত স্পষ্ট দৃশ্য প্রকাশ পেয়েছে। দক্ষিণ চীন মর্নিং পোস্ট (SCMP)-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।   বিশেষজ্ঞদের মতে, এই উন্মোচন চীনের সামরিক শক্তির আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা করেছে। সাধারণত রাডার ফাঁকি দিয়ে নিখুঁত আক্রমণ চালানোর জন্য পরিচিত এই ফ্লাইং-উইং ড্রোনটি নিয়ে বৈশ্বিক সামরিক মহলে ব্যাপক কৌতূহল রয়েছে।   ভিডিও ফুটেজে যা দেখা গেল: ১. গোপন অস্ত্র রাখার জায়গা (Internal Weapon Bays): ড্রোনের নিচের অংশে দুটি ইন্টারনাল ওয়েপন বে বা অস্ত্র ধারণের গহ্বর রয়েছে, যা বিশেষভাবে খাঁজকাটা বা সিরেটেড (Serrated) দরজা দিয়ে ঢাকা। এই ডিজাইনের ফলে ড্রোনটি তার স্টিলথ বা রাডার-অদৃশ্য ক্ষমতা বজায় রেখেই তুলনামূলকভাবে বড় ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা বোমা বহন করতে সক্ষম হয়।   ২. উন্নত স্টিলথ ডিজাইন: ড্রোনটির ওপরের অংশে বডি ফিউজলাজের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত এয়ার ইন্টেক এবং বিশেষভাবে ঝালাই করা বা শিল্ডযুক্ত জেট এক্সহস্ট নজেল রয়েছে। এছাড়া এর পুরো গায়ে ব্যবহার করা হয়েছে রাডার-শোষণকারী বিশেষ আবরণ, যা দুর্ধর্ষ শত্রুঘাঁটির আকাশসীমায় শত্রুর চোখে ধুলো দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারে।   ৩. নিখুঁত আক্রমণ ক্ষমতা: সম্প্রতি চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্যে জানা গেছে, ড্রোনটি এর অস্ত্র পরীক্ষার সময় প্রতিকূল আবহাওয়া ও মেঘ ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। এটি মানবচালিত ফাইটার জেটের সঙ্গে ‘লয়াল উইংম্যান’ (Loyal Wingman) বা বিশ্বস্ত সহচর হিসেবে যৌথভাবে আকাশপথে অভিযান চালাতে পারে।   সামরিক বিশ্লেষকদের মতে, চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (PLAAF) এই ড্রোনটি কেবল গোয়েন্দাগিরি নয়, বরং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এবং নির্ভুল প্রিসিশন স্ট্রাইক চালাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। সূত্র: এসসিএমপি।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৫:৪
ইসরায়েলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতা কতখানি?

ইসরায়েলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতা কতখানি?

মস্কো শীর্ষ সম্মেলন: সাবেক সোভিয়েত মিত্রদের ওপর প্রভাব বজায় রাখার পরিক্ষায় রাশিয়া

মস্কো শীর্ষ সম্মেলন: সাবেক সোভিয়েত মিত্রদের ওপর প্রভাব বজায় রাখার পরিক্ষায় রাশিয়া

ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিক দিক থেকে কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষের আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। বরং ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখা এবং প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছেন।   সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পথ খুঁজতে কাতার নতুন করে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এর মধ্যেই ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন।   ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি কার্যত শেষ হয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি বজায় রাখছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আপাতত বিদ্যমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে রয়েছে। তবে এই অবস্থানের অর্থ ইরানের ওপর চাপ কমানো নয়। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে।   একই সঙ্গে ইরানে স্থলপথ ও কাস্পিয়ান সাগর হয়ে বাণিজ্য সীমিত করতে নতুন গঠিত টাস্কফোর্স আয়রন গেটের কার্যক্রমও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই মুহূর্তে নতুন সামরিক অভিযানের প্রয়োজন খুব বেশি বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতি বদলে গেলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আগের তুলনায় নিরাপদ অবস্থানে রয়েছে। তাঁর ধারণা, চলমান সংঘাতের অবসান খুব শিগগিরই হতে পারে।   অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আলোচনা ইতিবাচক হয়েছে। কাতার দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। চলমান সংঘাত বন্ধের উদ্যোগেও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী বৈঠকে ইরানের পক্ষ থেকে দেওয়া দুই দিনের একটি যুদ্ধ বন্ধের প্রস্তাব ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে। তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত নয় ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাল্পনিক আলোচনার খবর প্রচারের অভিযোগও তুলেছেন।   অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাঁর দেশ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ বা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না।ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জন্য কয়েকটি শর্তও সামনে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থার স্বীকৃতি। এ ছাড়া লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবিও জানিয়েছে তেহরান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।   ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। সাম্প্রতিক সময়েও ইরানের কেশম দ্বীপে সীমিত হামলার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য দুই কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নতুন বক্তব্য যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি করলেও বাস্তবে এখনো কোনো পূর্ণাঙ্গ শান্তিচুক্তি হয়নি।মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, সাময়িক সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে চান তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।   অন্যদিকে ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক চাপ বন্ধের দাবিতে অনড় রয়েছে। ফলে কাতারের মধ্যস্থতায় আলোচনা এগোলেও ইরান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি কবে এবং কীভাবে হবে, তা এখনো অনিশ্চিত।    

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ১:৩৮
অস্ট্রেলিয়ায় ৮৫০ চাকরি বাদ দিচ্ছে বৃহত্তম বিমান সংস্থা কান্টাস

অস্ট্রেলিয়ায় ৮৫০ চাকরি বাদ দিচ্ছে বৃহত্তম বিমান সংস্থা কান্টাস, অধিকাংশ কাজ যাচ্ছে ভারতে

পাকিস্তানি টেলিভিশন উপস্থাপিকার মৃত্যু স্বামী আটক

নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে পাকিস্তানি টেলিভিশন উপস্থাপিকার মৃত্যু, স্বামী আটক

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে সম্মানজনক প্রস্থানের সুযোগ

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে সম্মানজনক প্রস্থানের সুযোগ দেবেন পুতিন ও জিনপিং?

প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার
জার্মানির রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

জার্মানির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে বাভারিয়ার রাজ্য আইনসভার স্পিকার ইলসে আইগনারের নাম ঘোষণা করেছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস।   তবে এখনো তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হননি। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সালে বিশেষ নির্বাচনী পরিষদের ভোটের মাধ্যমে জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। নির্বাচিত হলে ১৯৪৯ সালে আধুনিক জার্মান রাষ্ট্র প্রতিষ্ঠার পর তিনিই হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। ৬১ বছর বয়সী ইলসে আইগনার জার্মানির প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের একজন অভিজ্ঞ রাজনীতিক। বর্তমানে তিনি বাভারিয়া রাজ্যের আইনসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।   ১৯৯৪ সালে বাভারিয়ার রাজ্য আইনসভায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। পরে তিনি জার্মানির জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আইগনার। এরপর বাভারিয়া রাজ্যে অর্থনীতি ও পরিবহনবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ২০১৮ সালে তিনি বাভারিয়ার রাজ্য আইনসভার স্পিকার নির্বাচিত হন।   রাজনীতিতে আসার আগে তিনি বৈদ্যুতিক প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর এই পেশাগত অভিজ্ঞতাকে সাধারণ মানুষের কর্মজীবনের বাস্তবতা বোঝার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেছেন চ্যান্সেলর মেরৎস। আগামী ৩০ জানুয়ারি জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নেবে বিশেষ সাংবিধানিক পরিষদ, যার সদস্যসংখ্যা ১ হাজার ২৬০। এতে জাতীয় সংসদের ৬৩০ জন সদস্যের পাশাপাশি দেশটির ১৬টি রাজ্যের সংসদ থেকে সমসংখ্যক প্রতিনিধি থাকবেন।   ক্ষমতাসীন জোটের দলগুলো এই পরিষদে সংখ্যাগরিষ্ঠ। ফলে আইগনারের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশ শক্তিশালী। দেশটির সামাজিক গণতান্ত্রিক দলও তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে। বিরোধী দল গ্রিন পার্টির মধ্যেও তাঁর প্রতি ইতিবাচক মনোভাব দেখা গেছে। তবে উগ্র ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি নিজস্ব প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। দলটির সহসভাপতি অ্যালিস ভাইডেল আইগনারের মনোনয়ন নিয়ে সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, রাজ্য আইনসভার স্পিকার হিসেবে আইগনার সব সময় দলীয় অবস্থানের বাইরে থাকতে পারেননি।   ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আধুনিক ফেডারেল জার্মানি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির ১২ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। তাঁদের সবাই ছিলেন পুরুষ। অন্যদিকে, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত আঙ্গেলা ম্যার্কেল জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক রাষ্ট্রীয় পদ প্রেসিডেন্টের দায়িত্বে এখনো কোনো নারী আসেননি।   চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস আইগনারের মনোনয়ন ঘোষণা করে বলেন, জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে এবার একজন নারীর দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তাঁর মতে, আইগনারের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব তাঁকে এই দায়িত্বের উপযুক্ত প্রার্থী করে তুলেছে। মনোনয়ন পাওয়ার পর আইগনার বলেন, তিনি রাজনৈতিক বিভাজন দূর করে মানুষকে একত্র করতে চান। সমাজের যাঁরা নিজেদের উপেক্ষিত মনে করেন, তাঁদের কাছেও পৌঁছাতে চান তিনি। মানবিক মর্যাদার ওপর যেকোনো ধরনের আক্রমণের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন এই রাজনীতিক।   জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক ও প্রতিনিধিত্বমূলক হলেও রাজনৈতিক সংকটের সময় রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধের প্রতীক হিসেবে বিবেচিত হন। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে আইগনার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জার্মানির রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্টের অধ্যায় শুরু হবে। তবে নির্বাচনের আগে তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট বলা যাবে না।

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ১৫:২৮
বিশ্বসেরা রোডস বৃত্তি পেলেন সৌদি আরবের দুই মেধাবী নারী

বিশ্বসেরা রোডস বৃত্তি পেলেন সৌদি আরবের দুই মেধাবী নারী, গন্তব্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বিদেশে গিয়ে দেশে ফেরেননি ৯৪ পাকিস্তানি শিক্ষক

সরকারি বৃত্তিতে পিএইচডি করতে বিদেশে গিয়ে দেশে ফেরেননি ৯৪ পাকিস্তানি শিক্ষক

ইরানে যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন এরদোয়ান। ছবি: সংগৃহীত

ইরানে নতুন হামলা হলে বিপদে পড়বে পুরো মধ্যপ্রাচ্য, ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা

0 Comments