সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামোফোবিয়া: তিন মাসে মসজিদ লক্ষ্য করে ঘৃণাত্মক অপরাধ ১৮৩ শতাংশ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ৩:৫৮
যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামোফোবিয়া: তিন মাসে মসজিদ লক্ষ্য করে ঘৃণাত্মক অপরাধ ১৮৩ শতাংশ বৃদ্ধি
যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামোফোবিয়া: তিন মাসে মসজিদ লক্ষ্য করে ঘৃণাত্মক অপরাধ ১৮৩ শতাংশ বৃদ্ধি

 

যুক্তরাষ্ট্রের মসজিদ ও ইসলামিক কেন্দ্রগুলোতে ইসলামোফোবিয়া ও মুসলিমবিদ্বেষী ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রধান মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ (CAIR)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাত্র তিন মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে মসজিদ লক্ষ্য করে পরিচালিত বিভিন্ন ঘৃণাত্মক অপরাধ বা ইসলামোফোবিক্যাল ঘটনা ১৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

সিএআইআর (CAIR)-এর তথ্য অনুযায়ী, এই সময়ে মসজিদগুলোতে সহিংস হুমকি, ভাঙচুর, ভীতিপ্রদর্শন এবং ইবাদতখানাকে লক্ষ্য করে বিভিন্ন দুর্বৃত্তের অপতৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে পেনসিলভেনিয়ার পাইক কাউন্টি ইসলামিক সেন্টারে গুলিবর্ষণের মতো ঘটনাও ঘটেছে, যেখানে পবিত্র ইবাদতখানাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়েছিল। এছাড়া বিভিন্ন মসজিদ নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় বৈরিতা ও বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

 

পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সিএআইআর-এর গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক কোরি সেলোর (Corey Saylor) বলেন, "যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া এখনও ঘৃণার একটি গ্রহণযোগ্য রূপ হিসেবে রয়ে গেছে। মার্কিন উপাসনালয়গুলো প্রায়শই সস্তা রাজনৈতিক অপপ্রচার এবং সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। আমাদের উপাসনালয়গুলোকে নিরাপদ রাখা এবং প্রার্থনার উপযুক্ত পরিবেশ বজায় রাখা কমিউনিটি নেতাদের দায়িত্ব। এর পাশাপাশি মসজিদ কমিটি ও স্থানীয় ইসলামিক কেন্দ্রগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

বিশ্লেষকদের মতে, মার্কিন সমাজে অনলাইনে এবং রাজনৈতিক আলোচনায় ইসলামবিরোধী বক্তব্যের স্বাভাবিকীকরণ ও প্রচারের কারণে মুসলিম সম্প্রদায় বাস্তব জীবনে ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছে। সূত্র: দ্য অবসারভার পোস্ট।

 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
ইসরায়েলের প্রতি জনগণের 'তীব্র অপছন্দ' রিপাবলিকানদের পরাজয়ের কারণ: ট্রাম্প
ইসরায়েলের প্রতি জনগণের 'তীব্র অপছন্দ' রিপাবলিকানদের পরাজয়ের কারণ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বাজে ফলাফলের পেছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি গড়ে ওঠা 'তীব্র অপছন্দ' এবং ঘৃণা রিপাবলিকানদের এই পরাজয়ের অন্যতম বড় কারণ।   সিবিএস নিউজ-এর জনপ্রিয় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ (60 Minutes) দেওয়া এক সাক্ষাৎকারে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে ডেমোক্র্যাটদের জয়ের বিষয়ে ট্রাম্প তাঁর নিজস্ব বিশ্লেষণ তুলে ধরেন।   নির্বাচনী বিপর্যয়ের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, "প্রথমত, এই নির্বাচনে আমি ব্যালটে প্রার্থী হিসেবে ছিলাম না। ভোটাররা অনেক রিপাবলিকান প্রার্থীকেই পছন্দ করতে পারেননি, এমনকি যাদের পেছনে আমার সমর্থন ছিল তাদেরও নয়।"   তবে এর গভীরে আরও বড় রাজনৈতিক কারণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "জনগণ যুদ্ধ পছন্দ করেনি। পেট্রল ও জ্বালানির দাম বেড়ে যাওয়াটাও তারা ভালোভাবে নেয়নি। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো— ইসরায়েলের প্রতি মানুষের মনে চরম অপছন্দ ও ক্ষোভ তৈরি হয়েছে।" তবে ইসরায়েল সংক্রান্ত এই মন্তব্যের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।   উল্লেখ্য, গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে নির্বাচনে জয়ী হতে হলে রিপাবলিকান পার্টিকে ইসরায়েলের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্কে কিছু বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে।   একই সাক্ষাৎকারে নিজের প্রশাসনে রদবদলের আভাসও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চিফ অব স্টাফ সুজি ওয়াইলসকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে স্টিফেন মিলারকে। ক্যাবিনেটে আরও ছাঁটাই হবে কি না— এমন প্রশ্নে ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি আরও কিছু রদবদল বা বরখাস্তের পরিকল্পনা করছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন খারিজ করে দিয়ে ট্রাম্প বলেন, "তিনি খুব চমৎকার কাজ করছেন এবং তিনি স্বস্থানেই থাকছেন।" সূত্র: টাইমস অব ইসরায়েল।

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ৪:১৪
যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামোফোবিয়া: তিন মাসে মসজিদ লক্ষ্য করে ঘৃণাত্মক অপরাধ ১৮৩ শতাংশ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামোফোবিয়া: তিন মাসে মসজিদ লক্ষ্য করে ঘৃণাত্মক অপরাধ ১৮৩ শতাংশ বৃদ্ধি

উত্তর ক্যারোলিনায় সাইক্লিস্টদের ওপর গাড়ি তুলে দিল চালক: নিহত ১, আহত ২২

উত্তর ক্যারোলিনায় সাইক্লিস্টদের ওপর গাড়ি তুলে দিল চালক: নিহত ১, আহত ২২

ইউএফসি’র সিইওকে প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ট্রাম্পের

ইউএফসি’র সিইওকে প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ট্রাম্পের: নিছক রসিকতা, নাকি বড় কোনো পরীক্ষা?

মধ্যবর্তী নির্বাচনে হার, ক্ষমতা ছাড়ার আগে শেষ দফায় বড় সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনে রিপাবলিকানরা
মধ্যবর্তী নির্বাচনে হার, ক্ষমতা ছাড়ার আগে শেষ দফায় বড় সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর পরও কংগ্রেসে হাতে থাকা শেষ সময়টুকু কাজে লাগাতে চাইছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে আগামী প্রায় ৫৫ দিনের মধ্যে সরকারি অর্থায়ন, প্রতিরক্ষা বাজেট, বিচারক নিয়োগ ও দলীয় নেতৃত্ব নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনে ফিরছেন তাঁরা। সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এই অধিবেশন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্যও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   সংশোধন: ডেমোক্র্যাটরা শুধু প্রতিনিধি পরিষদ নয়, সিনেটের নিয়ন্ত্রণও পেয়েছে। আগের আংশিক উত্তরে এই তথ্যটি অসম্পূর্ণ ছিল।   কংগ্রেসের দুই কক্ষ হারিয়ে বিদায়ী অধিবেশনে শেষ দফার সিদ্ধান্ত নিতে চায় রিপাবলিকানরা   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। তবে নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্ষমতার পরিবর্তন হচ্ছে না। নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে প্রায় ৫৫ দিন হাতে পাচ্ছেন বর্তমান আইনপ্রণেতারা। এই সময়ের মধ্যে সরকারি অর্থায়ন, প্রতিরক্ষা বাজেট, বিচারক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ আইন পাসের মতো বিষয়ে শেষবারের মতো নিজেদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগাতে চাইছেন রিপাবলিকানরা। সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে ফিরছেন আইনপ্রণেতারা।   যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় এই সময়কে ‘লেম ডাক সেশন’ বা বিদায়ী অধিবেশন বলা হয়। নির্বাচনের পর নতুন আইনপ্রণেতারা দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত পুরোনো কংগ্রেসের সদস্যরাই দায়িত্ব পালন করেন। ফলে নির্বাচনে পরাজিত হলেও বর্তমান সংখ্যাগরিষ্ঠ দলের হাতে আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা থাকে। ২০২৭ সালের ৩ জানুয়ারি নতুন ১২০তম কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা। ততদিন বর্তমান ১১৯তম কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকবে।   এই অধিবেশনে সবচেয়ে জরুরি বিষয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন। বর্তমানে একটি অস্থায়ী অর্থায়ন আইনের মাধ্যমে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কার্যক্রম চালানোর ব্যবস্থা রয়েছে। এর আগে নতুন অর্থায়ন বিল পাস করতে না পারলে অথবা অস্থায়ী অর্থায়নের মেয়াদ বাড়াতে ব্যর্থ হলে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট, সরকারি ব্যয় এবং বিভিন্ন সংস্থার বরাদ্দ নিয়ে দর-কষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর আলোচনায় তাদের রাজনৈতিক অবস্থানও আগের তুলনায় শক্তিশালী হয়েছে।   প্রতিরক্ষা খাতের বাজেটও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন চূড়ান্ত করার চেষ্টা চলছে। প্রায় ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের এই প্রতিরক্ষা নীতিবিল নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। সামরিক খাতে ব্যয়ের পরিমাণ, ইরান যুদ্ধ এবং প্রতিরক্ষা নীতির বিভিন্ন শর্ত নিয়ে সমঝোতা প্রয়োজন। ডিসেম্বরের শেষ নাগাদ সামরিক বাহিনীর বেতন ও প্রতিরক্ষা খাতের কিছু চুক্তিসংক্রান্ত অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও আইনপ্রণেতাদের ওপর চাপ তৈরি করছে। পাশাপাশি কৃষি খাতের গুরুত্বপূর্ণ ফার্ম বিল এবং অন্যান্য অসমাপ্ত আইন নিয়েও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হতে পারে।   বিচারক নিয়োগের বিষয়টিও রিপাবলিকানদের কাছে গুরুত্বপূর্ণ। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ায় ট্রাম্প প্রশাসনের মনোনীত বিচারকদের নিয়োগ অনুমোদনের ক্ষেত্রে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে। সে কারণে বর্তমান সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকা অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন মনোনীত ফেডারেল বিচারকের নিয়োগ দ্রুত চূড়ান্ত করার চেষ্টা হতে পারে। নির্বাচনের পর রিপাবলিকানদের হাতে থাকা এই সময়কে বিচার বিভাগে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরির শেষ সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।   এদিকে নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকানদের দলীয় নেতৃত্বেও পরিবর্তনের প্রস্তুতি চলছে। আগামী ১০ নভেম্বর প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলটির নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা। প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন নতুন কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যালঘু দলের নেতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। তাঁর জায়গায় নেতৃত্বের দৌড়ে রয়েছেন স্টিভ স্ক্যালিস ও জিম জর্ডান। অন্যদিকে সিনেটে জন থুন নতুন কংগ্রেসে সংখ্যালঘু দলের নেতা হিসেবে দায়িত্ব ধরে রাখার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।   প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও নতুন রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। ইরান যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমোদন অমান্য করার অভিযোগে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি তাঁকে অভিশংসনের প্রস্তাব আবারও ভোটে তোলার উদ্যোগ নিয়েছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহে প্রস্তাবটি ভোটে উঠলে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও এর পক্ষে অবস্থান নিতে পারেন। তবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে দুই-তৃতীয়াংশ সমর্থন ছাড়া তাঁকে পদ থেকে সরানো সম্ভব নয়।   অন্যদিকে ডেমোক্র্যাটরাও নতুন কংগ্রেসের জন্য নিজেদের কর্মপরিকল্পনা তৈরি করছে। প্রতিনিধি পরিষদে হাকিম জেফরিস এবং সিনেটে চাক শুমারের নেতৃত্বে দলটি নতুন রাজনৈতিক অগ্রাধিকার নির্ধারণ করছে। জীবনযাত্রার ব্যয় কমানো, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবার খরচ কমানো এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের ওপর কংগ্রেসের নজরদারি বাড়ানো তাদের পরিকল্পনার অংশ। নতুন সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে তদন্তের উদ্যোগও নিতে পারে তারা।   সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর রিপাবলিকানদের সামনে এখন বিদায়ী কংগ্রেসের শেষ অধিবেশন। সরকারি অর্থায়ন থেকে শুরু করে প্রতিরক্ষা নীতি, বিচারক নিয়োগ ও দলীয় নেতৃত্ব নির্ধারণ, সব ক্ষেত্রেই আগামী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা ডেমোক্র্যাটরা নতুন সংখ্যাগরিষ্ঠতার প্রস্তুতি নিচ্ছে। ফলে ওয়াশিংটনের রাজনীতিতে আগামী ৫৫ দিন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে।   সংবাদসূত্র: সিএসবি নিউজ ইউএসএ

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ৩:১৫
মার্কিন নির্বাচনে ইসলামোফোবিয়াকে পেছনে ফেলে রেকর্ড ৯৭ মুসলিম প্রার্থীর বিজয়: নেপথ্যের কারণ কী?

মার্কিন নির্বাচনে ইসলামোফোবিয়াকে পেছনে ফেলে রেকর্ড ৯৭ মুসলিম প্রার্থীর বিজয়: নেপথ্যের কারণ কী?

ট্রাম্পের স্বীকারোক্তি, কঠোর গণ-ডিপোর্টেশন নীতিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে রিপাবলিকানরা

ট্রাম্পের স্বীকারোক্তি, কঠোর গণ-ডিপোর্টেশন নীতিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের সেরা ১০ কমেডিয়ানের তালিকায় বাংলাদেশের উসামা সিদ্দিকী

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের সেরা ১০ কমেডিয়ানের তালিকায় বাংলাদেশের উসামা সিদ্দিকী

নিউইয়র্কে বেজমেন্ট ভাড়া দিচ্ছেন? নিয়ম না মানলে হতে পারে ৪৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা
নিউইয়র্কে বেজমেন্ট ভাড়া দিচ্ছেন? নিয়ম না মানলে হতে পারে ৪৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা

নিউইয়র্ক সিটিতে বাড়ির বেজমেন্ট ভাড়া দিয়ে আয় করছেন অনেক বাড়ির মালিক। তবে প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তার শর্ত পূরণ না করে বেজমেন্টকে বসবাসের উপযোগী অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দিলে বড় ধরনের আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন তাঁরা। অবৈধভাবে ভবন রূপান্তরের অভিযোগে নির্দিষ্ট ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, যার দৈনিক জরিমানার সর্বোচ্চ সীমা ৪৫ হাজার ডলার। এ ছাড়া ভায়োলেশন, বাসিন্দাদের জায়গা ছাড়ার নির্দেশ এবং তাঁদের অস্থায়ী আবাসনের খরচও বাড়ির মালিকের ওপর পড়তে পারে।   নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের (ডিওবি) নিয়ম অনুযায়ী, এই দৈনিক জরিমানা সব ধরনের ভায়োলেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবৈধভাবে ভবনের ভেতরে নতুন বসবাসের জায়গা তৈরি বা অনুমোদন ছাড়া অ্যাপার্টমেন্টে রূপান্তরের অভিযোগে জারি করা নির্দিষ্ট সামনসের ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার ডলার করে জরিমানা যোগ হতে পারে। ভায়োলেশন সংশোধনের প্রমাণ জমা দিয়ে তা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি না করা পর্যন্ত এই জরিমানা বাড়তে পারে। সর্বোচ্চ দৈনিক জরিমানার সীমা ৪৫ হাজার ডলার। নির্ধারিত শুনানিতে হাজির না হলে ভায়োলেশনের ধরন অনুযায়ী অতিরিক্ত ২৫ হাজার ডলার পর্যন্ত ডিফল্ট জরিমানাও হতে পারে।    বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। নিউইয়র্ক সিটির হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (এইচপিডি) জানিয়েছে, কোনো বেজমেন্ট বা সেলার ভাড়া দিতে হলে পর্যাপ্ত আলো-বাতাস, স্যানিটেশন, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অনুমোদন থাকতে হবে।   বিশেষ করে এক পরিবারের বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঘরের নির্দিষ্ট আয়তন, কমপক্ষে ৭ ফুট সিলিং উচ্চতা এবং প্রতিটি কক্ষে জানালা থাকার মতো শর্ত রয়েছে। অন্যদিকে, এক ও দুই পরিবারের বাড়ির সেলার বসবাসের জন্য বৈধভাবে ভাড়া দেওয়া যায় না। দুই পরিবারের বাড়িতে বেজমেন্ট ভাড়া দিলে ভবনটি তিন বা তার বেশি পরিবারের আবাসনে পরিণত হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।    কোনো বেজমেন্টে অবৈধ বসবাসের অভিযোগ পেলে এইচপিডি ও ডিওবি পরিদর্শন করতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভায়োলেশন দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ভ্যাকেট অর্ডারও জারি হতে পারে। সে ক্ষেত্রে বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারে সিটি কর্তৃপক্ষ। তাঁদের স্থানান্তর ও আবাসনের জন্য সরকারি সংস্থার যে খরচ হয়, তা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হতে পারে। এই খরচ পরিশোধ না করলে সম্পত্তির ওপর লিয়েনও বসতে পারে।    নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের ২০২৫ সালের এক অডিটে দেখা গেছে, এক ও দুই পরিবারের বাড়ির ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অধিকাংশ এনফোর্সমেন্ট কার্যক্রমই অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ, বাড়ির কোনো অবৈধ নির্মাণ বা ব্যবহারের বিষয়ে ৩১১-তে অভিযোগ জমা পড়লে তা কর্তৃপক্ষের পরিদর্শন ও তদন্তের কারণ হতে পারে।    তাই বেজমেন্ট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের নিজেদের সম্পত্তির সার্টিফিকেট অব অকুপেন্সি, ডিওবির অনুমোদন এবং প্রয়োজনীয় পারমিট যাচাই করা জরুরি। শুধু বেজমেন্টে আলাদা প্রবেশপথ, রান্নাঘর ও বাথরুম থাকলেই সেটি বৈধ অ্যাপার্টমেন্ট হয়ে যায় না।   দ্রষ্টব্য: জরিমানার পরিমাণ ভায়োলেশনের ধরন ও পরিস্থিতির ওপর নির্ভর করে। সব বেজমেন্ট ভাড়া অবৈধ নয়। নিয়ম মেনে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া থাকলে বেজমেন্ট ভাড়া দেওয়া বৈধ হতে পারে।   সংবাদসূত্র: নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ১:০
দীপাবলির আনন্দে শামিল মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ, জানালেন শুভেচ্ছা

দীপাবলির আনন্দে শামিল মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ, জানালেন শুভেচ্ছা

হেগসেথকে সরানোর পক্ষে জেফরিস, ট্রাম্পের ঘনিষ্ঠদেরও তদন্ত করবে ডেমোক্র্যাটরা

হেগসেথকে সরানোর পক্ষে জেফরিস, ট্রাম্পের ঘনিষ্ঠদেরও তদন্ত করবে ডেমোক্র্যাটরা

২০৩২ সাল থেকে কমবে সোশ্যাল সিকিউরিটি সুবিধা

২০৩২ সাল থেকে কমবে সোশ্যাল সিকিউরিটি সুবিধা, কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষা

0 Comments