সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে সুদহীন শরীয়া ভিত্তিক শিক্ষাঋণ চালুর ঘোষণা, প্রতিবাদ রিফর্ম ইউকের

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ৬:২২
যুক্তরাজ্যে সুদহীন শরীয়া ভিত্তিক শিক্ষাঋণ চালুর ঘোষণা, প্রতিবাদ রিফর্ম ইউকের
যুক্তরাজ্যে সুদহীন শরীয়া ভিত্তিক শিক্ষাঋণ চালুর ঘোষণা, প্রতিবাদ রিফর্ম ইউকের

যুক্তরাজ্যের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে মুসলিম শিক্ষার্থীদের জন্য ‘শরীয়া-সম্মত’ ও সুদহীন শিক্ষাঋণ চালুর বিষয়ে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে। ইসলাম ধর্মে সুদ বা ‘রিবা’ নিষিদ্ধ হওয়ায় প্রচলিত ঋণ ব্যবস্থা নিয়ে ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে নৈতিক ও ধর্মীয় দ্বিধা ছিল, তা দূর করতেই এই বিকল্প উদ্যোগ নিয়েছে দেশটির সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো।

 

ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), সিটি সেন্ট জর্জেস এবং নিউক্যাসল ইউনিভার্সিটির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইটে এই বিকল্প অর্থায়ন ব্যবস্থা নিয়ে তথ্য প্রকাশ করতে শুরু করেছে। সরকারের এই নতুন বিকল্প শিক্ষার্থী অর্থায়ন (Alternative Student Finance - ASF) ব্যবস্থার আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয়ের জন্য সুদহীন অর্থ সহায়তা পাবেন।

 

তবে এই উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রিফর্ম ইউকে-এর শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এটি সমাজে একটি দ্বৈত শিক্ষা ব্যবস্থা এবং বিভাজন তৈরি করতে পারে। অন্যদিকে, দেশটির শিক্ষা বিভাগ (DfE) ও সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এটি কোনো বিশেষ গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য নয়। 

 

এই স্কিমের আওতায় কোনো সুদ নেওয়া না হলেও প্রচলিত ঋণের সমপরিমাণ অর্থই স্নাতকদের একটি যৌথ তহবিলে ফেরত দিতে হবে, যা পরবর্তীতে অন্য শিক্ষার্থীদের শিক্ষায় ব্যবহৃত হবে। এর ফলে সব শিক্ষার্থীকে শেষ পর্যন্ত সমান আর্থিক নিয়ম ও দায়বদ্ধতার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
দশকের পর দশক ধরে যা ছিল শক্তির প্রতীক, সেই ঘাঁটিগুলোই কি এখন যুক্তরাষ্ট্রের 'বোঝা'?
দশকের পর দশক ধরে যা ছিল শক্তির প্রতীক, সেই ঘাঁটিগুলোই কি এখন যুক্তরাষ্ট্রের 'বোঝা'?

দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক শক্তি প্রদর্শন এবং দূরবর্তী যুদ্ধে অংশগ্রহণের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক ঘাঁটিগুলো। ইউরোপ কিংবা উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর কাছেও এই ঘাঁটিগুলো ছিল নিরাপত্তার নিশ্চয়তা। কিন্তু চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বদলে গেছে সেই চিরচেনা সমীকরণ। ইরানের পাল্টা হামলা এবং ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মুখে যুক্তরাজ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন ওয়াশিংটন এবং তার মিত্রদের জন্য বড় ধরনের 'দায়' বা 'বোঝা' হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।   যুক্তরাজ্য থেকে বোমারু বিমান প্রত্যাহার ও হামলার ছক ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা হামলা থেকে শুরু করে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ, ২০০৩ সালের ইরাক যুদ্ধ এবং সর্বশেষ চলতি বছরের ইরান যুদ্ধের শুরুতেও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লঞ্চপ্যাড ছিল যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ (RAF Fairford) ঘাঁটি। কিন্তু গত অক্টোবরে ইরানি হামলার ক্রমবর্ধমান আশঙ্কার মুখে ওই ঘাঁটি থেকে নিজেদের ১২টি বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন আগেই ব্রিটিশ নিরাপত্তা বাহিনী ঘাঁটিটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে, যার পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি লন্ডনের। শুধু ফেয়ারফোর্ডই নয়, চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি 'আরএএফ মিলডেনহল' থেকেও এক ডজন বিমান সরিয়ে নেয় ওয়াশিংটন।   উপসাগরীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি গত জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধে ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো থেকে বহু সামরিক সরঞ্জাম জর্ডানে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র; এমনকি সেগুলো ইসরায়েলে স্থানান্তরের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।   গত সেপ্টেম্বরে পেন্টাগনের ওয়াচডগের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। যুদ্ধের প্রথম চার মাসে ইরানি হামলায় কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর শত শত ভবন ও অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে:   কুয়েত: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের ঘাঁটিগুলো। শুয়াইবা বন্দরে হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন এবং একটি আর্মি অপারেশন সেন্টার ধ্বংস হয়। এছাড়া আলি আল সালেম বিমানঘাঁটি ও ক্যাম্প বুয়েরিংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।   সৌদি আরব: প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় আকাশে জ্বালানি সরবরাহকারী অন্তত পাঁচটি কেসি-১৩৫ ট্যাঙ্কার বিমান এবং একটি আগাম সতর্কীকরণ বিমান ক্ষতিগ্রস্ত হয়।   কাতার ও বাহরাইন: কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরের যোগাযোগ সরঞ্জামে আঘাত হানে ইরানি ড্রোন।   মিত্র দেশগুলোর নিরাপত্তা সংকট যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবনের মতে, "মার্কিন নিরাপত্তা ছাতা এখন দুধারী তলোয়ারে পরিণত হয়েছে। মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় ওয়াশিংটনের কৌশলগত হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে। পাশাপাশি ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোও নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে; কারণ এই ঘাঁটিগুলো থাকার কারণেই তারা সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।"   বিশ্লেষক মোহাম্মদ আলি শাবানি আল জাজিরাকে বলেন, উপসাগরীয় আরব দেশগুলো এই যুদ্ধ চায়নি, অথচ কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না পেয়েই তারা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি থাকার কারণেই তারা প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়েছে। এই সংঘাতের জেরে বিমান চলাচল ও নৌবাণিজ্য ব্যাহত হচ্ছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি, যা ওই অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিকে বড় ঝুঁকিতে ফেলেছে।   সস্তা ড্রোন ও নতুন সমীকরণ কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন এবং রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) গবেষক আরবান কনিংহাম মনে করেন, ইরানের তৈরি সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে বড় সামরিক ঘাঁটিগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সাধারণ বেসমেন্টে তৈরি ড্রোন বা অপরাধী চক্রকে কাজে লাগিয়েও এখন ঘাঁটিতে হামলা চালানো সম্ভব, যা প্রতিরোধ করা অত্যন্ত ব্যয়বহুল।   এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওপর নির্ভরতা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সেন্টকম ইতিমধ্যেই ইসরায়েলকে একটি প্রধান অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহারের দিকে ঝুঁকছে। তবে বিদেশের মাটিতে ঘাঁটি রাখলে তা ইরানের লক্ষ্যবস্তু হবে, আবার সরিয়ে নিলে অঞ্চলটিতে প্রভাব কমবে—এই দ্বিমুখী নীতিগত সংকটেই এখন ঘুরপাক খাচ্ছে ওয়াশিংটন। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৬:৫৭
ছয় দিন জঙ্গলে একা কাটিয়ে বেঁচে ফিরল ১৭ বছরের কিশোর, উদ্ধারের পর মায়ের আবেগঘন প্রতিক্রিয়া

ছয় দিন জঙ্গলে একা কাটিয়ে বেঁচে ফিরল ১৭ বছরের কিশোর, উদ্ধারের পর মায়ের আবেগঘন প্রতিক্রিয়া

বাড়ি বাড়ি রান্না করে মাসে লাখ টাকা আয়, প্রথমবার বিমানে চড়ে থাইল্যান্ড যাচ্ছেন রাঁধুনি

বাড়ি বাড়ি রান্না করে মাসে লাখ টাকা আয়, প্রথমবার বিমানে চড়ে থাইল্যান্ড যাচ্ছেন রাঁধুনি

টাক মাথায় চুল গজানোর নতুন ইলেকট্রনিক চিরুনি, ২৮ দিনেই প্রায় শতভাগ সাফল্য

টাক মাথায় চুল গজানোর নতুন ইলেকট্রনিক চিরুনি, ২৮ দিনেই প্রায় শতভাগ সাফল্য

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার মধ্যেই ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতি মস্কোর
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার মধ্যেই ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতি মস্কোর

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার মধ্যেই ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতি মস্কোর ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নতুন বৈঠকের প্রস্তুতি চলছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের সময় দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করছে মস্কো ও ওয়াশিংটন। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তবে বৈঠকের দিনক্ষণ কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি।   রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য বৈঠক আয়োজনের বিষয়টি সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। উশাকভ জানান, দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে কাজ চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো সময়সূচি প্রকাশ করেননি তিনি। এমন একসময়ে এই উদ্যোগের কথা জানানো হলো, যখন ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ খুঁজতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনা করেছেন।   আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনা সম্পর্কে উশাকভ বলেন, বৈঠকগুলো ছিল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ। তাঁর ভাষ্য অনুযায়ী, আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছে। তবে বৈঠকের ফলাফল সম্পর্কে রুশ প্রতিনিধিদলের কাছ থেকে তখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন পাননি দেশটির শীর্ষ কর্মকর্তারা। ফলে আলোচনায় কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে কিংবা নতুন কোনো সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।   আবুধাবির আলোচনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়েও কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা। তিনি জানান, ইউরোপীয় কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মূল ত্রিপক্ষীয় বৈঠকে সরাসরি অংশ নেননি। তবে তাঁরা পর্দার আড়ালে ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা চালিয়েছেন। ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে ইউরোপীয় দেশগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হলেও এই আলোচনায় তাদের সরাসরি অংশগ্রহণ ছিল না বলে জানিয়েছেন উশাকভ।   এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের সময়ও নিশ্চিত করেছে ক্রেমলিন। উশাকভের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি প্রচলিত কূটনৈতিক প্রটোকল অনুযায়ী আয়োজন করা হবে। তবে আলোচনার নির্দিষ্ট এজেন্ডা কিংবা সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।   ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রশ্নে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে। যুদ্ধের কারণে ব্যাপক প্রাণহানি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে।   যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে। বিশেষ করে ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ, ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা এবং সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন। এসব বিষয়ে গ্রহণযোগ্য সমঝোতা ছাড়া দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা কঠিন। এ কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনা এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।   তবে ট্রাম্প ও পুতিনের বৈঠক আয়োজনের প্রস্তুতি চললেও সেটি নিশ্চিত হয়েছে, এমন কোনো ঘোষণা এখনো আসেনি। ক্রেমলিনের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, বৈঠকের বিষয়টি কূটনৈতিক পর্যায়ে আলোচনাধীন রয়েছে। অন্যদিকে আবুধাবির ত্রিপক্ষীয় আলোচনার বিস্তারিত ফলাফলও প্রকাশ করা হয়নি। ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় নতুন কোনো অগ্রগতি হবে কি না, তা জানতে পরবর্তী কূটনৈতিক বৈঠক ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।   সংবাদসূত্র   তাস (TASS), ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের বক্তব্য

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১:২
ইরানে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন ইসরায়েলের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী

ইরানে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন ইসরায়েলের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে মসজিদের খুতবা নিয়ে বিতর্ক, আইনি লড়াইয়ের প্রস্তুতি

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে মসজিদের খুতবা নিয়ে বিতর্ক, আইনি লড়াইয়ের প্রস্তুতি

৪ কোটি প্রতিযোগীকে হারিয়ে আরব রিডিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন মিশরের মায়ার

১১ বছর বয়সেই বিশ্বজয়! ৪ কোটি প্রতিযোগীকে হারিয়ে আরব রিডিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন মিশরের মায়ার

বিশাল অজগরকে স্লাইড বানিয়ে শিশুদের খেলা I ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় বিশাল অজগরকে স্লাইড বানিয়ে শিশুদের খেলা, হতবাক নেটদুনিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি গা ছমছমে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদল শিশু একটি বিশাল আকারের রেটিকুলেটেড অজগর (Reticulated python) সাপকে রীতিমতো খেলার মাঠের 'স্লাইড' হিসেবে ব্যবহার করছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ইন্দোনেশিয়ার বলে দাবি করা হচ্ছে। সাধারণ মানুষ এত বড় সাপ দেখলে ভয়ে যেখানে দৌড়ে পালাবে, সেখানে এই শিশুরা সম্ভাব্য বিপদের কোনো তোয়াক্কা না করেই নির্বিঘ্নে সাপটির শরীরের ওপর উঠে পিছলে নিচে নামার খেলা খেলছিল।   ভিডিওটিতে দেখা যায়, আবাসিক এলাকার মতো দেখতে একটি জায়গায় ঢালু মাটিতে বিশাল আকারের সাপটি শুয়ে আছে। আর শিশুরা পার্কের সাধারণ রাইডের মতো সাপটির পিঠে বসে ঢাল বেয়ে নিচে পিছলে পড়ছে। এমন অস্বাভাবিক ও ভয়ংকর দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রীতিমতো হতবাক।   তবে সবচেয়ে বেশি বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে ভিডিওতে উপস্থিত প্রাপ্তবয়স্কদের আচরণ। শিশুদের এমন বিপজ্জনক কাজ থেকে বিরত না রেখে তারা বরং খুব স্বাভাবিক ভঙ্গিতে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করছিলেন।   বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভিডিওর সাপটি একটি রেটিকুলেটেড পাইথন, যা বিশ্বের দীর্ঘতম প্রজাতির সাপগুলোর একটি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় (বিশেষ করে ইন্দোনেশিয়ায়) এটি বেশি দেখা যায়। এরা বিষধর না হলেও নিজেদের শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে (Constriction)। ৬ মিটারের বেশি লম্বা হতে পারা এই সাপগুলোর শরীর পেশিবহুল ও অত্যন্ত শক্তিশালী হয়।   বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সাপ যতই শান্ত থাকুক না কেন, বন্যপ্রাণীর আচরণ সবসময়ই অপ্রত্যাশিত। যেকোনো সময় এদের আকস্মিক নড়াচড়া বা আত্মরক্ষামূলক কামড়ে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে।   ভিডিওটি এক্সে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বন্যপ্রাণীর নিরাপত্তা ও শিশুদের এমন ঝুঁকির মুখে ফেলা নিয়ে ব্যাপক সমালোচনা করছেন। তবে ঘটনাটি ঠিক কবে বা কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কোনো তথ্য জানা যায়নি।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১৮:২৮
টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে গাজায় ধ্বংস ৭০ হাজার তাঁবু, খোলা আকাশের নিচে লাখো ফিলিস্তিনি

টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে গাজায় ধ্বংস ৭০ হাজার তাঁবু, খোলা আকাশের নিচে লাখো ফিলিস্তিনি

স্মার্টফোনের ক্যামেরা ঢেকে রাখেন বিশ্বনেতারা, আড়ালে যে সাইবার আতঙ্ক

স্মার্টফোনের ক্যামেরা ঢেকে রাখেন বিশ্বনেতারা, আড়ালে যে সাইবার আতঙ্ক

ট্রাম্পের ‘দাবি’ মিথ্যা! এখনও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষে পণাস্ত্র উৎপাদন করছে ইরান

ট্রাম্পের ‘দাবি’ মিথ্যা! এখনও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষে পণাস্ত্র উৎপাদন করছে ইরান

0 Comments