সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৯:২৪
চলতি বছর ইসরায়েলি সামরিক বাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা ১৬ বছরে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত
চলতি বছর ইসরায়েলি সামরিক বাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা ১৬ বছরে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন সক্রিয় সেনাসদস্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এক বছরে এটিই সর্বোচ্চ সংখ্যা।

 

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে সামরিক বাহিনীতে নিয়োজিত সেনাসদস্যের সংখ্যা কমলেও আত্মহত্যার ঘটনা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ প্রবণতা বাড়ছে।

 

গাজা যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সামরিক বাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনাসদস্য আত্মহত্যা করতেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। ২০২৫ সালে তা বেড়ে ২২ জনে পৌঁছায়। চলতি বছর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।

 

হারেৎজ জানিয়েছে, চলতি বছর সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া আরও ১৭ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। তাঁরা গাজা যুদ্ধে নিয়মিত অথবা রিজার্ভ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া চলতি বছর ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।

 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ৩১ হাজার ৫০০ জনের বেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৯ হাজার ৬০০ জন মানসিক আঘাত, উদ্বেগ, বিষণ্নতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নানা জটিলতার জন্য চিকিৎসা নিচ্ছেন।

 

হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, আগামী বছরগুলোতে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে রিজার্ভ বাহিনীর সদস্যরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

 

সূত্র:আনাদোলু এজেন্সি


871/এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
চলতি বছর ইসরায়েলি সামরিক বাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা ১৬ বছরে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত
ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!

ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন সক্রিয় সেনাসদস্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এক বছরে এটিই সর্বোচ্চ সংখ্যা।   সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে সামরিক বাহিনীতে নিয়োজিত সেনাসদস্যের সংখ্যা কমলেও আত্মহত্যার ঘটনা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ প্রবণতা বাড়ছে।   গাজা যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সামরিক বাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনাসদস্য আত্মহত্যা করতেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। ২০২৫ সালে তা বেড়ে ২২ জনে পৌঁছায়। চলতি বছর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।   হারেৎজ জানিয়েছে, চলতি বছর সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া আরও ১৭ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। তাঁরা গাজা যুদ্ধে নিয়মিত অথবা রিজার্ভ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া চলতি বছর ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।   ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ৩১ হাজার ৫০০ জনের বেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৯ হাজার ৬০০ জন মানসিক আঘাত, উদ্বেগ, বিষণ্নতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নানা জটিলতার জন্য চিকিৎসা নিচ্ছেন।   হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, আগামী বছরগুলোতে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে রিজার্ভ বাহিনীর সদস্যরা বেশি ঝুঁকিতে রয়েছেন।   সূত্র:আনাদোলু এজেন্সি 871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৯:২৪
যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে
‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

আসন্ন ১৬তম চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন বা ঝুহাই এয়ার শোতে প্রথমবারের মতো জনসাধারণের সামনে উন্মুক্ত করা হচ্ছে চীনের অত্যাধুনিক ‘টাইপ ০৫৫’ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনী জানিয়েছে, আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত গুয়াংডংয়ের ঝুহাই ইন্টারন্যাশনাল এয়ারশো সেন্টার ও সংলগ্ন গাওলান পোর্টের নতুন অফশোর প্রদর্শনী এলাকায় এই যুদ্ধজাহাজ প্রদর্শিত হবে।   সামরিক যুদ্ধকৌশলের এক সিমুলেশন বা ভার্চুয়াল মহড়ায় দেখা গেছে, মনুষ্যবিহীন যানবাহনের সমন্বয়ে গঠিত ‘কিল ওয়েব’ (kill web) ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর একটি বহরকে রুখে দিতে সক্ষম এই ডেস্ট্রয়ার। চীনা গবেষকদের পরিচালিত এই সমীক্ষাটি ভবিষ্যতের নৌযুদ্ধে স্বয়ংক্রিয় ও মনুষ্যবিহীন প্রযুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।   সমীক্ষার দৃশ্যপট অনুযায়ী, টাইপ ০৫৫ ডেস্ট্রয়ারের সঙ্গে থাকা দুটি মনুষ্যবিহীন মাদার শিপ বা মূল জাহাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর সেগুলো থেকে ৩২টি ড্রোন এবং ১৪টি মনুষ্যবিহীন নৌযান মোতায়েন করে আক্রমণ চালানোর কৌশল দেখানো হয়। এই মনুষ্যবিহীন নেটওয়ার্ক বা ‘কিল ওয়েব’-এর সহায়তায় ওই সিমুলেশনে মার্কিন নৌবহরের আটটি আর্লে বার্ক-শ্রেণির (Arleigh Burke-class) ডেস্ট্রয়ারকে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিষ্ক্রিয় করার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রতিবেদনে উঠে আসে।   নৌবাহিনীর ঘোষণা অনুযায়ী, এয়ার শোয়ের ইতিহাসে এই প্রথমবার বিমানের পাশাপাশি বাস্তব যুদ্ধজাহাজ প্রদর্শন করা হচ্ছে। প্রায় ১০ হাজার টন ওজনের এই ডেস্ট্রয়ারটি শুরুতে ‘রহস্যময় ১০ হাজার টনের ডেস্ট্রয়ার’ হিসেবে সিলুয়েট ছবির মাধ্যমে টিজার দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি টাইপ ০৭৫ অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এবং টাইপ ০৫৪এ ফ্রিগেটও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।   সমর বিশ্লেষকদের মতে, নৌবাহিনীর বহরে ইতোমধ্যে ১০টি টাইপ ০৫৫ শ্রেণির যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে, যার মধ্যে চলতি বছরের মার্চে যুক্ত হওয়া ‘দোংগুয়ান’ ও ‘আনকিং’-এর মতো নতুন জাহাজও রয়েছে। আগামী ২০২৭ সালে পিএলএর শতবর্ষ পূর্তির আগে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় সামরিক প্রদর্শনীগুলোর একটি।   এবারের প্রদর্শনীতে কেবল একক কোনো অস্ত্র নয়, বরং একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সমন্বিত আকাশ ও নৌ-যুদ্ধ সক্ষমতা তুলে ধরা হবে। যুদ্ধজাহাজের পাশাপাশি জে-৩৫ স্টিলথ ফাইটার, জে-১৫টি ক্যারিয়ার-ভিত্তিক যুদ্ধবিমান, কেজে-৬০০ আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট এবং জেএল-১৫ প্রশিক্ষণ বিমান আকাশে মহড়া দেখাবে। এছাড়া জেড-২০এফ সাবমেরিন-বিধ্বংসী হেলিকপ্টার, ডব্লিউজে-২ মনুষ্যবিহীন হেলিকপ্টার এবং বিভিন্ন ড্রোন ও আন্ডারওয়াটার আনম্যানড ভেহিকলও প্রদর্শনীতে স্থান পাচ্ছে।   বিশেষজ্ঞরা বলছেন, দূরসমুদ্রে টহল, জরুরি অভিযান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর যুদ্ধের প্রস্তুতি কতটা এগিয়েছে, এই আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে সেই বার্তাই দিতে চাইছে বেইজিং। এয়ার শোয়ের সাধারণ দর্শনার্থী দিবস নির্ধারিত রয়েছে ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সূত্র: গ্লোবাল টাইমস।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৬:২০
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান

শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান

অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট
অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

কানাডার বার্ষিক পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে (Parliamentary Press Gallery Dinner) এবার ভিন্নধর্মী রাজনৈতিক রসিকতার জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত শনিবার রাতে সাংবাদিক ও রাজনীতিকদের এই আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ছদ্মবেশী রূপ এবং নিজের আরও এক সংস্করণকে মঞ্চে তুলে ধরে উপস্থিত অতিথিদের মাতিয়ে তোলেন তিনি। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন-অটোয়া সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ব্যঙ্গ-রসিকতার এই আয়োজন সন্ধ্যাটির মূল আকর্ষণ হয়ে ওঠে।   ভাল অফিসের সাজসজ্জা নিয়ে কার্নির কটাক্ষ অনুষ্ঠানে কৌতুকাভিনেতা মার্ক ক্রিচ ডোনাল্ড ট্রাম্পের বেশে এবং মার্ক ম্যাককিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির বেশে মঞ্চে হাজির হন। ট্রাম্পের চেনা ভঙ্গিতে করমর্দন ও কথাবার্তায় মঞ্চজুড়ে হাসির রোল পড়ে যায়।   নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী কার্নি ওভাল অফিসের জাঁকজমকপূর্ণ সংস্কার নিয়ে ট্রাম্পকে খোঁচা দেন। হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ওভাল অফিসে সোনালি ছোঁয়া, অলংকরণ ও নানা প্রতিকৃতি যুক্ত করেছেন—এমন প্রসঙ্গ টেনে কার্নি রসিকতা করে বলেন, এই দর্শকগোষ্ঠী সামলানো বেশ কঠিন, তবে তিনি ওভাল অফিসে একা ছিলেন এর নতুন ‘ইন্টেরিয়র ডেকোরেটরের’ সঙ্গে। পাশাপাশি নিজের আগের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বাজার কাঠামো ও অলিগোপলি নিয়েও ঠাট্টা করেন তিনি।   বিরোধী নেতা ও গভর্নর জেনারেলের খোঁচা ওয়াশিংটনের পলিটিক্যাল রোস্টের আদলে আয়োজিত এই নৈশভোজে অন্যান্য শীর্ষ ব্যক্তিত্বরাও ব্যঙ্গ-বিদ্রূপে পিছিয়ে ছিলেন না:   পিয়েরে পয়লিভ্রে: কনজারভেটিভ বিরোধীদলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরির সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন। ক্ষমতায় থাকাকালে ট্রুডো কানাডার সঙ্গে যা করেছিলেন, এখন পেরির সঙ্গেও তা-ই করছেন—এমন মন্তব্য করে তিনি অনলাইনে সমালোচনার মুখে পড়েন। এছাড়া গণমাধ্যমে সরকারি অর্থায়ন নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে তিনি হাতে নোটের বান্ডিল নিয়ে মঞ্চে ওঠেন।   লুইস আরবার: কানাডায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল লুইস আরবার প্রধানমন্ত্রী কার্নির ঘন ঘন বিদেশ সফরের প্রসঙ্গ তোলেন। ঈশ্বর ও মার্ক কার্নির পার্থক্য কী—এমন প্রশ্ন রেখে তিনি রসিকতা করেন যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, আর মার্ক কার্নি অটোয়া ছাড়া—যেখানে তাঁর থাকার কথা—সব জায়গাতেই থাকেন।   সব মিলিয়ে তিক্ত বাণিজ্য ও কূটনৈতিক বাস্তবতার মাঝেও এক সন্ধ্যায় হাস্যরস আর তীক্ষ্ণ ব্যঙ্গে জমে ওঠে কানাডার রাজনৈতিক অঙ্গন। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৫:১২
২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস

মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...