ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিতে নিহত নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনারের ছেলে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনার জো ভিনসনের ছেলে ক্যারি ওয়াশিংটন ভিনসন (১৯)। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (২২ নভেম্বর) রাতে ফ্লোরিডার সান্তা রোসা কাউন্টির ব্ল্যাকওয়াটার নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ক্যারি বন্ধুদের সঙ্গে সেখানে ক্যাম্পিং করছিলেন।
সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে ক্যারিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন কমিশনার জো ভিনসন। তিনি জানান, ক্যাম্পিং এলাকার বাইরে থেকে আসা একটি গুলি তাঁবুর ভেতরে থাকা তাঁর ছেলের শরীরে বিদ্ধ হয়। ছেলের মৃত্যুতে পুরো পরিবার শোকাহত বলে জানান তিনি।
ক্যারি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায়ও তাঁর উল্লেখযোগ্য সাফল্য ছিল। ২০২৫ সালে ইনকিউবেট ডিবেট জাতীয় চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছিলেন তিনি।চলতি মাসের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এসকাম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট-৪-এর কমিশনার নির্বাচিত হন জো ভিনসন। সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কাউন্টি প্রশাসন।
এদিকে গুলির ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। কোনো সন্দেহভাজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয়ের ৮৫০-৯৮৩-১১৯০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সংবাদসূত্র
এবিসি নিউজ,পিপল, ডব্লিউএসবি-টিভি
876TR
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনার জো ভিনসনের ছেলে ক্যারি ওয়াশিংটন ভিনসন (১৯)। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (২২ নভেম্বর) রাতে ফ্লোরিডার সান্তা রোসা কাউন্টির ব্ল্যাকওয়াটার নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ক্যারি বন্ধুদের সঙ্গে সেখানে ক্যাম্পিং করছিলেন। সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে ক্যারিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন কমিশনার জো ভিনসন। তিনি জানান, ক্যাম্পিং এলাকার বাইরে থেকে আসা একটি গুলি তাঁবুর ভেতরে থাকা তাঁর ছেলের শরীরে বিদ্ধ হয়। ছেলের মৃত্যুতে পুরো পরিবার শোকাহত বলে জানান তিনি। ক্যারি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায়ও তাঁর উল্লেখযোগ্য সাফল্য ছিল। ২০২৫ সালে ইনকিউবেট ডিবেট জাতীয় চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছিলেন তিনি।চলতি মাসের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এসকাম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট-৪-এর কমিশনার নির্বাচিত হন জো ভিনসন। সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কাউন্টি প্রশাসন। এদিকে গুলির ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। কোনো সন্দেহভাজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয়ের ৮৫০-৯৮৩-১১৯০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। সংবাদসূত্র এবিসি নিউজ,পিপল, ডব্লিউএসবি-টিভি 876TR
২৫ বছর বয়সে ৬০ বার গ্রেফতার! ম্যানহাটনে অ্যাপার্টমেন্টে ঢুকে নারীকে হত্যায় গৃহহীন ব্যক্তি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক মার্কিনী
ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান উৎসব ‘থ্যাংকসগিভিং’ উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া ছুটি ও ভ্রমণযাত্রায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির পূর্ব ও পশ্চিম—উভয় উপকূলেই শক্তিশালী ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে কয়েক কোটি মানুষের যাতায়াত ব্যাহত হতে পারে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর পূর্বাভাস অনুযায়ী, ২৪ নভেম্বর মঙ্গলবার থেকে ৩০ নভেম্বর সোমবারের মধ্যে অন্তত ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক বাড়ি থেকে ৫০ মাইল বা তার বেশি দূরত্বে ভ্রমণ করবেন। এর মধ্যে প্রায় ৭ কোটি ২৯ লাখ মানুষ সড়কপথে গাড়িতে এবং ৫৯ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণ ফ্লাইটে যাতায়াত করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় ঝড়ের প্রভাবে চলতি সপ্তাহে পশ্চিম উপকূলে ব্যাপক বৃষ্টিপাত, পাহাড়ি এলাকায় তুষারপাত, ঝোড়ো হাওয়া এবং সাগরে উঁচু ঢেউয়ের সৃষ্টি হবে। বিশেষ করে মঙ্গলবার রাত থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে, যা বুধবার পর্যন্ত স্থায়ী হবে। ‘অ্যাটমোস্ফেরিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের প্রবাহের কারণে ওয়াশিংটন থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এর ফলে সিয়াটল ও স্যাক্রামেন্টোর মধ্যবর্তী আই-৫ মহাসড়ক এবং পাহাড়ি এলাকার আই-৮০ ও আই-৯০ সড়কে তীব্র যানজট ও বিলম্বের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মঙ্গলবার পূর্ণিমার (বিভার মুন) প্রভাবে পশ্চিম উপকূলে বছরের সর্বোচ্চ জোয়ার দেখা দিতে পারে, যা ঝড়ের সঙ্গে যুক্ত হয়ে উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়িয়েছে। সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি বে এরিয়ার বাসিন্দাদের আবহাওয়ার পূর্বাভাস দেখে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, বুধবার দক্ষিণ-পূর্ব উপকূলে সৃষ্ট একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং থ্যাংকসগিভিংয়ের দিন একটি প্রলয়ংকরী ‘নরইস্টার’ ঝড়ে রূপ নেবে। এটি ফ্লোরিডা ও ক্যারোলাইনা হয়ে মধ্য-আটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানবে। এতে ১৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিকে সংযোগকারী আই-৯৫ করিডোর জুড়ে ঘণ্টায় ৪০ মাইলের (৬৪ কিলোমিটার) বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। থ্যাংকসগিভিংয়ের দিন নিউইয়র্ক সিটিতে ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে নগরীর জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই বৈরী আবহাওয়ার কারণে ঐতিহ্যবাহী ১০০তম ‘ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’-এ বিশালাকার বেলুন ওড়ানো সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩ মাইল বা দমকা হাওয়া ৩৫ মাইল ছাড়ালে প্যারেডে বড় বেলুন ওড়ানো নিষিদ্ধ। এদিকে আকাশপথেও ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি এয়ার-ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার কারিগরি ত্রুটি কাটিয়ে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও নতুন করে আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। উপকূলীয় বন্যার সতর্কতার কারণে সান ফ্রান্সিসকো এবং ওকল্যান্ড বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্স ইতোমধ্যে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর (এসএফও) হয়ে যাতায়াতকারী যাত্রীদের বিনা খরচে ফ্লাইটের সময় পরিবর্তনের সুযোগ দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে। সূত্র: বিবিসি 873 ডিএন
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি
যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন
যুক্তরাষ্ট্রে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে অত্যন্ত সংক্রামক রোগ হাম (মিজলস)। চলতি ২০২৬ সালে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যা গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। জনস্বাস্থ্য ব্যবস্থার এক বড় ব্যর্থতার নজির স্থাপন করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তার দীর্ঘ ৩০ বছরের 'হাম নির্মূল' (মিজলস এলিমিনেশন) মর্যাদা হারিয়েছে। কোনো দেশে টানা এক বছর ভাইরাসটির স্থানীয় সংক্রমণ না থাকলে এই স্বীকৃতি দেওয়া হয়। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় চলমান প্রাদুর্ভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে অঙ্গরাজ্যটিতে হামে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ সোমবার (২৩ নভেম্বর) নিশ্চিত করেছে যে, মধ্য পেনসিলভানিয়ার সেন্টার কাউন্টির এক বাসিন্দা হামে আক্রান্ত হয়ে মারা গেছেন, যিনি হামের টিকা গ্রহণ করেননি। ২০২৬ সালে এখন পর্যন্ত পেনসিলভানিয়ার ৪৬টি কাউন্টিতে ১ হাজার ৬৩৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩৩০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অঙ্গরাজ্যটির পাঁচটি কাউন্টিতে এই ৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে; যার মধ্যে ল্যাঙ্কাস্টার কাউন্টিতে সর্বোচ্চ ৩ জন এবং জেফারসন কাউন্টিতে ২ জন মারা গেছেন। এদিকে, যুক্তরাষ্ট্র হাম নির্মূল মর্যাদা হারানোর কয়েক দিন পরই গত শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো হামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উইসকনসিন অঙ্গরাজ্যে ২ জন এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্যের সাথে কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্যে বড় ধরনের গরমিল দেখা দিয়েছে। সিডিসি ২০২৬ সালে এখন পর্যন্ত হামে মাত্র ৬ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে এবং কোন অঙ্গরাজ্যে এসব মৃত্যু হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে সিডিসি অঙ্গরাজ্যগুলোর তথ্যের পরিবর্তে 'ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকস'-এর মৃত্যুসংক্রান্ত উপাত্ত ব্যবহার শুরু করার পর থেকেই চলতি বছরের শুরুতে এই তথ্যের অসংগতি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ পেনসিলভানিয়ায় নতুন করে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালে এই প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি তহবিল হিসেবে সিডিসি পেনসিলভানিয়াকে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার প্রদান করেছে। সিডিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে ১৮ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে এবং ৪১ শতাংশের বয়স পাঁচ থেকে ১৯ বছরের মধ্যে। উল্লেখ্য, ২০২৫ সালের পুরো বছরে যুক্তরাষ্ট্রে ২ হাজার ২৮৯ জন হাম রোগী শনাক্ত হয়েছিল; অর্থাৎ ২০২৬ সালের নভেম্বর মাসেই আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে। সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ১০ মেডিকেল শিক্ষার্থীর বিশেষ সম্মাননা, তালিকায় বাংলাদেশি আফশা হোসেন
যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ইউটায় সব সরকারি ভবন ও পাবলিক স্কুলে সমকামীদের পতাকা প্রদর্শন নিষিদ্ধ

