স্বয়ং হবু রাজার বাড়িতে চুরি! যুক্তরাজ্যে তোলপাড় করা ঘটনায় দুই সন্দেহভাজন আটক
যুক্তরাজ্যের প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলসের নরফোকের বাসভবন ‘অ্যানমার হলে’ চুরি ও অনধিকার প্রবেশের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত এই বাড়িতে ঘটনার সময় রাজপরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
নরফোক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার কিছু আগে অ্যানমার হলে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। তল্লাশির কাজে পুলিশি কুকুর, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়। পরবর্তীতে এস্টেটের ভেতর থেকেই ওই দুই ব্যক্তিকে আটক করা হয় এবং বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে রাজপরিবারের দপ্তর কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে তারা কোনো মন্তব্য করে না।
উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম এবং ক্যাথরিন (কেট মিডলটন) অ্যানমার হলে স্থায়ীভাবে বসবাস করেন না; মূলত ছুটির দিনগুলোতে অবকাশ যাপনের জন্য তারা এখানে আসেন। তাদের মূল বাসভবন বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেল এস্টেটে। ২০১১ সালে বিয়ের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই দম্পতিকে ১০ শয়নকক্ষবিশিষ্ট লাল ইটের তৈরি জর্জিয়ান ধাঁচের এই বিশাল বাড়িটি উপহার দিয়েছিলেন।
প্রায় ৮০ বর্গকিলোমিটার (৩১ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত স্যান্ড্রিংহাম এস্টেটে রাজা চার্লসের ব্যক্তিগত বাসভবন ‘স্যান্ড্রিংহাম হাউস’ অবস্থিত, যা অ্যানমার হল থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে। এস্টেটের প্রধান বাড়ি ও বাগান বর্তমানে জনসাধারণের জন্য বন্ধ থাকলেও এর পশ্চিম পাশের বনাঞ্চল ‘রয়্যাল পার্কল্যান্ড’ সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই এস্টেটে রাজপরিবারের আরও অনেক সদস্য বসবাস করেন, যার মধ্যে গত ফেব্রুয়ারিতে মার্শ ফার্মে ওঠা অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও রয়েছেন।
সূত্র: বিবিসি
873/ডিএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreসৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলার একটি বহুতল ভবনে হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘটিত এ হামলায় আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, নেপালি ও মিসরীয় নাগরিক রয়েছেন। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক স্থাপনায় এটি দ্বিতীয় হামলার ঘটনা। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, তিনজন নেপালি এবং চারজন মিসরীয় নাগরিক রয়েছেন। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি মঙ্গলবার জানান, রিয়াদের আর্থিক জেলার একটি ভবন সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত বস্তু বা প্রজেক্টাইলের ধরন সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ৮০ তলা ভবন।এর আগে গত ১৯ নভেম্বর রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে একই ভবনে হামলায় কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ওই ঘটনায় কেউ আহত হননি। নতুন হামলাটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় দ্বিতীয় বড় হামলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তবে মঙ্গলবারের এই হামলার দায় হুথিরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদসূত্র আরব নিউজ, আল জাজিরা, রয়টার্স 876TR
স্বয়ং হবু রাজার বাড়িতে চুরি! যুক্তরাজ্যে তোলপাড় করা ঘটনায় দুই সন্দেহভাজন আটক
নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক
ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’
ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন সক্রিয় সেনাসদস্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এক বছরে এটিই সর্বোচ্চ সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে সামরিক বাহিনীতে নিয়োজিত সেনাসদস্যের সংখ্যা কমলেও আত্মহত্যার ঘটনা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ প্রবণতা বাড়ছে। গাজা যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সামরিক বাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনাসদস্য আত্মহত্যা করতেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। ২০২৫ সালে তা বেড়ে ২২ জনে পৌঁছায়। চলতি বছর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। হারেৎজ জানিয়েছে, চলতি বছর সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া আরও ১৭ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। তাঁরা গাজা যুদ্ধে নিয়মিত অথবা রিজার্ভ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া চলতি বছর ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ৩১ হাজার ৫০০ জনের বেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৯ হাজার ৬০০ জন মানসিক আঘাত, উদ্বেগ, বিষণ্নতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নানা জটিলতার জন্য চিকিৎসা নিচ্ছেন। হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, আগামী বছরগুলোতে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে রিজার্ভ বাহিনীর সদস্যরা বেশি ঝুঁকিতে রয়েছেন। সূত্র:আনাদোলু এজেন্সি 871/এসএ
যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন
হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক
আসন্ন ১৬তম চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন বা ঝুহাই এয়ার শোতে প্রথমবারের মতো জনসাধারণের সামনে উন্মুক্ত করা হচ্ছে চীনের অত্যাধুনিক ‘টাইপ ০৫৫’ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনী জানিয়েছে, আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত গুয়াংডংয়ের ঝুহাই ইন্টারন্যাশনাল এয়ারশো সেন্টার ও সংলগ্ন গাওলান পোর্টের নতুন অফশোর প্রদর্শনী এলাকায় এই যুদ্ধজাহাজ প্রদর্শিত হবে। সামরিক যুদ্ধকৌশলের এক সিমুলেশন বা ভার্চুয়াল মহড়ায় দেখা গেছে, মনুষ্যবিহীন যানবাহনের সমন্বয়ে গঠিত ‘কিল ওয়েব’ (kill web) ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর একটি বহরকে রুখে দিতে সক্ষম এই ডেস্ট্রয়ার। চীনা গবেষকদের পরিচালিত এই সমীক্ষাটি ভবিষ্যতের নৌযুদ্ধে স্বয়ংক্রিয় ও মনুষ্যবিহীন প্রযুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। সমীক্ষার দৃশ্যপট অনুযায়ী, টাইপ ০৫৫ ডেস্ট্রয়ারের সঙ্গে থাকা দুটি মনুষ্যবিহীন মাদার শিপ বা মূল জাহাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর সেগুলো থেকে ৩২টি ড্রোন এবং ১৪টি মনুষ্যবিহীন নৌযান মোতায়েন করে আক্রমণ চালানোর কৌশল দেখানো হয়। এই মনুষ্যবিহীন নেটওয়ার্ক বা ‘কিল ওয়েব’-এর সহায়তায় ওই সিমুলেশনে মার্কিন নৌবহরের আটটি আর্লে বার্ক-শ্রেণির (Arleigh Burke-class) ডেস্ট্রয়ারকে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিষ্ক্রিয় করার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রতিবেদনে উঠে আসে। নৌবাহিনীর ঘোষণা অনুযায়ী, এয়ার শোয়ের ইতিহাসে এই প্রথমবার বিমানের পাশাপাশি বাস্তব যুদ্ধজাহাজ প্রদর্শন করা হচ্ছে। প্রায় ১০ হাজার টন ওজনের এই ডেস্ট্রয়ারটি শুরুতে ‘রহস্যময় ১০ হাজার টনের ডেস্ট্রয়ার’ হিসেবে সিলুয়েট ছবির মাধ্যমে টিজার দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি টাইপ ০৭৫ অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এবং টাইপ ০৫৪এ ফ্রিগেটও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সমর বিশ্লেষকদের মতে, নৌবাহিনীর বহরে ইতোমধ্যে ১০টি টাইপ ০৫৫ শ্রেণির যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে, যার মধ্যে চলতি বছরের মার্চে যুক্ত হওয়া ‘দোংগুয়ান’ ও ‘আনকিং’-এর মতো নতুন জাহাজও রয়েছে। আগামী ২০২৭ সালে পিএলএর শতবর্ষ পূর্তির আগে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় সামরিক প্রদর্শনীগুলোর একটি। এবারের প্রদর্শনীতে কেবল একক কোনো অস্ত্র নয়, বরং একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সমন্বিত আকাশ ও নৌ-যুদ্ধ সক্ষমতা তুলে ধরা হবে। যুদ্ধজাহাজের পাশাপাশি জে-৩৫ স্টিলথ ফাইটার, জে-১৫টি ক্যারিয়ার-ভিত্তিক যুদ্ধবিমান, কেজে-৬০০ আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট এবং জেএল-১৫ প্রশিক্ষণ বিমান আকাশে মহড়া দেখাবে। এছাড়া জেড-২০এফ সাবমেরিন-বিধ্বংসী হেলিকপ্টার, ডব্লিউজে-২ মনুষ্যবিহীন হেলিকপ্টার এবং বিভিন্ন ড্রোন ও আন্ডারওয়াটার আনম্যানড ভেহিকলও প্রদর্শনীতে স্থান পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দূরসমুদ্রে টহল, জরুরি অভিযান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর যুদ্ধের প্রস্তুতি কতটা এগিয়েছে, এই আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে সেই বার্তাই দিতে চাইছে বেইজিং। এয়ার শোয়ের সাধারণ দর্শনার্থী দিবস নির্ধারিত রয়েছে ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সূত্র: গ্লোবাল টাইমস। 873 ডিএন
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

