ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠনের প্রস্তাব ঘিরে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ শুরু হয়েছে। আর এই উত্তাপের মধ্যেই প্রদেশটির রাজপথে ও প্রবাসী সিন্ধিদের কণ্ঠে আবারও ফিরে এসেছে কয়েক দশকের পুরোনো স্বাধীনতাকামী স্লোগান—‘সিন্ধুদেশ’।
করাচিতে বিক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ
গত রোববার (২২ নভেম্বর) ‘জিয়ে সিন্ধু রাহবার কমিটি’র উদ্যোগে করাচিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ড্রিগ রোড থেকে শুরু হয়ে মেট্রোপল এলাকায় গিয়ে শেষ হওয়া এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা সিন্ধু প্রদেশের সীমানা পরিবর্তনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং নতুন প্রদেশ গঠনের বিষয়ে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
সংকটের সূত্রপাত যেভাবে
চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহসিন নাকভি প্রশাসনিক সুবিধার্থে নতুন প্রদেশ গঠনের কথা তোলেন। প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে চারটি প্রদেশ যথেষ্ট নয় বলে যুক্তি দেখানো হচ্ছে। পরবর্তীতে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ১২ থেকে ১৫টি, এমনকি ১৪টি প্রদেশ গঠনের একটি কাঠামোর কথা উল্লেখ করেন—যেখানে সিন্ধু ও পাঞ্জাবকে চারটি করে এবং খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে তিনটি করে প্রদেশে ভাগ করার আলোচনা রয়েছে।
সিন্ধুবাসীর আপত্তি ও অর্থনৈতিক শঙ্কা
সিন্ধুর রাজনীতিতে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো বন্দরনগরী করাচির নিয়ন্ত্রণ। প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম দল এমকিউএম-পি করাচিকে আলাদা প্রদেশ করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, সিন্ধুর মুখ্যমন্ত্রীর তথ্যমতে, পাকিস্তানের জাতীয় অর্থনীতির ২৭ শতাংশের বেশি আসে এই প্রদেশ থেকে। সিন্ধি নেতাদের অভিযোগ, করাচি ও উপকূলীয় অঞ্চলকে প্রদেশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি সিন্ধু নদের পানি ও জমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
সাংবিধানিক জটিলতা ও পিপিপির কঠোর অবস্থান
পাকিস্তানের সংবিধানের ২৩৯(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের (সিন্ধুর ১৬৮ আসনের মধ্যে ১১২টি) সমর্থন প্রয়োজন। গত ৩ সেপ্টেম্বর সিন্ধু প্রাদেশিক পরিষদে প্রদেশ বিভক্তির বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে।
প্রাদেশিক পরিষদের এই বাধা এড়াতে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গণভোটের কথা তুললে তীব্র প্রতিক্রিয়া দেখায় ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে সিন্ধু ভাগ করার চেষ্টা হলে করাচি, হায়দরাবাদ ও নবাবশাহসহ পুরো প্রদেশে রক্তপাত শুরু হবে।
পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
‘সিন্ধুদেশ’ আন্দোলনের প্রেক্ষাপট
‘সিন্ধুদেশ’ মূলত সিন্ধিদের জন্য একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের ধারণা। সিন্ধি জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ ১৯৭২ সালে ‘জিয়ে সিন্ধু মাহাজ’ গঠন করেন এবং ১৯৭৪ সালে তাঁর বইয়ে আলাদা রাষ্ট্রের রূপরেখা দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই আন্দোলনকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে নির্বাসিত নেতা শফি বুরফাতের নেতৃত্বাধীন ‘জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ’ (জেএসএমএম) দাবি করছে, পাকিস্তানের অধীনে থাকলে সিন্ধি জাতির অস্তিত্ব বিপন্ন হবে।
সামনে কী ঘটতে যাচ্ছে?
আগামী ২০২৭ সালের মার্চের সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ রয়েছে সরকারের একটি অংশের। তবে আগামী ২৯ নভেম্বর করাচিতে সিন্ধু তারাক্কি পাসন্দ পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরটিতে নতুন করে জাতিগত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: ফার্স্টপোস্ট
873/ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreপাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠনের প্রস্তাব ঘিরে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ শুরু হয়েছে। আর এই উত্তাপের মধ্যেই প্রদেশটির রাজপথে ও প্রবাসী সিন্ধিদের কণ্ঠে আবারও ফিরে এসেছে কয়েক দশকের পুরোনো স্বাধীনতাকামী স্লোগান—‘সিন্ধুদেশ’। করাচিতে বিক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ গত রোববার (২২ নভেম্বর) ‘জিয়ে সিন্ধু রাহবার কমিটি’র উদ্যোগে করাচিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ড্রিগ রোড থেকে শুরু হয়ে মেট্রোপল এলাকায় গিয়ে শেষ হওয়া এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা সিন্ধু প্রদেশের সীমানা পরিবর্তনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং নতুন প্রদেশ গঠনের বিষয়ে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সংকটের সূত্রপাত যেভাবে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহসিন নাকভি প্রশাসনিক সুবিধার্থে নতুন প্রদেশ গঠনের কথা তোলেন। প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে চারটি প্রদেশ যথেষ্ট নয় বলে যুক্তি দেখানো হচ্ছে। পরবর্তীতে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ১২ থেকে ১৫টি, এমনকি ১৪টি প্রদেশ গঠনের একটি কাঠামোর কথা উল্লেখ করেন—যেখানে সিন্ধু ও পাঞ্জাবকে চারটি করে এবং খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে তিনটি করে প্রদেশে ভাগ করার আলোচনা রয়েছে। সিন্ধুবাসীর আপত্তি ও অর্থনৈতিক শঙ্কা সিন্ধুর রাজনীতিতে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো বন্দরনগরী করাচির নিয়ন্ত্রণ। প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম দল এমকিউএম-পি করাচিকে আলাদা প্রদেশ করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, সিন্ধুর মুখ্যমন্ত্রীর তথ্যমতে, পাকিস্তানের জাতীয় অর্থনীতির ২৭ শতাংশের বেশি আসে এই প্রদেশ থেকে। সিন্ধি নেতাদের অভিযোগ, করাচি ও উপকূলীয় অঞ্চলকে প্রদেশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি সিন্ধু নদের পানি ও জমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। সাংবিধানিক জটিলতা ও পিপিপির কঠোর অবস্থান পাকিস্তানের সংবিধানের ২৩৯(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের (সিন্ধুর ১৬৮ আসনের মধ্যে ১১২টি) সমর্থন প্রয়োজন। গত ৩ সেপ্টেম্বর সিন্ধু প্রাদেশিক পরিষদে প্রদেশ বিভক্তির বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে। প্রাদেশিক পরিষদের এই বাধা এড়াতে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গণভোটের কথা তুললে তীব্র প্রতিক্রিয়া দেখায় ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে সিন্ধু ভাগ করার চেষ্টা হলে করাচি, হায়দরাবাদ ও নবাবশাহসহ পুরো প্রদেশে রক্তপাত শুরু হবে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ‘সিন্ধুদেশ’ আন্দোলনের প্রেক্ষাপট ‘সিন্ধুদেশ’ মূলত সিন্ধিদের জন্য একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের ধারণা। সিন্ধি জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ ১৯৭২ সালে ‘জিয়ে সিন্ধু মাহাজ’ গঠন করেন এবং ১৯৭৪ সালে তাঁর বইয়ে আলাদা রাষ্ট্রের রূপরেখা দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই আন্দোলনকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে নির্বাসিত নেতা শফি বুরফাতের নেতৃত্বাধীন ‘জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ’ (জেএসএমএম) দাবি করছে, পাকিস্তানের অধীনে থাকলে সিন্ধি জাতির অস্তিত্ব বিপন্ন হবে। সামনে কী ঘটতে যাচ্ছে? আগামী ২০২৭ সালের মার্চের সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ রয়েছে সরকারের একটি অংশের। তবে আগামী ২৯ নভেম্বর করাচিতে সিন্ধু তারাক্কি পাসন্দ পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরটিতে নতুন করে জাতিগত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: ফার্স্টপোস্ট 873/ডিএন
ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!
যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন
হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি
ভারতের এক ফুচকা বিক্রেতার সম্পদের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ওই বিক্রেতার একটি ব্যাংক অ্যাকাউন্টেই রয়েছে ৪৭ লাখ রুপি। ইতোমধ্যে দুটি সম্পত্তি কিনেছেন তিনি। এবার এক কোটি রুপি মূল্যের আরও একটি সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ২৬ বছর বয়সী এক যুবকের পোস্ট থেকে এই আলোচনা শুরু হয়। ওই যুবক জানান, তার বাবার একটি মুদি দোকান রয়েছে। সেখান থেকে নিয়মিত ব্যবসার প্রয়োজনীয় উপকরণ কেনেন ওই ফুচকা বিক্রেতা। সম্প্রতি বাবার কাছ থেকেই ওই বিক্রেতার আর্থিক অবস্থার কথা জানতে পারেন তিনি। পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের দীপাবলির সময় একটি বাড়ি কেনেন ওই ফুচকা বিক্রেতা। ২০২৫ সালে আরও ৬০ লাখ রুপির সম্পত্তি কেনেন। বর্তমানে এক কোটি রুপি মূল্যের আরেকটি সম্পত্তি কেনার কথা ভাবছেন তিনি। এ জন্য প্রায় ৭০ লাখ রুপি নগদ পরিশোধ করতেও প্রস্তুত রয়েছেন। ওই যুবক জানান, কয়েক বছর ধরে চাকরি, বাড়তি আয়ের উৎস, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে তিনি প্রায় ৫২ লাখ ৭০ হাজার রুপির নিট সম্পদ গড়ে তুলেছেন। অথচ রাস্তার পাশে ফুচকা বিক্রি করা একজন ব্যবসায়ীর সম্পদের কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন। তার দাবি, ওই ফুচকা বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায়ই সেখানে ১০ থেকে ১৫ জন ক্রেতার ভিড় দেখতে পান তিনি। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুদ্র ব্যবসার আয়ের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে, স্থায়ী দোকান ভাড়ার খরচ ছাড়াই নিয়মিত বিপুলসংখ্যক ক্রেতার কাছে খাবার বিক্রি করে ভালো মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। তবে অনেকে বলছেন, একজন ব্যবসায়ীর সাফল্য দিয়ে পুরো খাতের আর্থিক অবস্থা বিচার করা উচিত নয়। ক্ষুদ্র ব্যবসায় আয়, বিনিয়োগ, পরিচালন ব্যয় ও লোকসানের ঝুঁকিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ওই ফুচকা বিক্রেতার পরিচয়, ব্যাংক হিসাব, সম্পত্তির মালিকানা ও আয়ের উৎস সম্পর্কে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংবাদসূত্র: এনডিটিভি প্রফিট 871-এসএ
‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই
শতাব্দীর পর শতাব্দী ধরে যে গুঞ্জন ছিল মানুষের মুখে মুখে, অবশেষে তা সত্যি হলো। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত দেড় হাজার বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ার মাটির নিচে সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের এক বিশাল নেটওয়ার্ক আবিষ্কৃত হয়েছে। ইতিমধ্যে কয়েকশ মিটার দীর্ঘ সুড়ঙ্গ খনন করে বের করা হয়েছে এবং আরও বিশাল অংশ উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই যুগান্তকারী আবিষ্কারের তথ্য প্রকাশ করেছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনাটি ৫৩৭ খ্রিষ্টাব্দে নির্মিত হলেও, মাটির নিচে পাওয়া নতুন এই অংশগুলোর কিছু নিদর্শন বর্তমান ভবনটির চেয়েও প্রাচীন বলে ধারণা করা হচ্ছে। তিন বছরের সংস্কার প্রকল্প ও খননকাজ গত বছর আয়া সোফিয়ার কেন্দ্রীয় গম্বুজ সংস্কার এবং স্থাপনাটির ভূমিকম্প সহনশীলতা বাড়াতে তিন বছর মেয়াদি একটি প্রকল্প শুরু হয়। প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে এটিই এই স্থাপনার সবচেয়ে বড় সংস্কার কাজ। ২০২৫ সালের শুরুর দিকে আয়া সোফিয়ার আঙিনার (অ্যাট্রিয়াম) নিচের খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষ পরিষ্কার করার সময় অজানা এই সুড়ঙ্গগুলোর সন্ধান মেলে। এরপর থেকে টেরেস্ট্রিয়াল লেজার স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে ধাপে ধাপে এসব স্থান পরিষ্কার, নথিবদ্ধ এবং সংরক্ষণের কাজ চলছে। আয়া সোফিয়া বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত দিকের জানান, কাজ এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এই অনন্য বিশ্ব ঐতিহ্যের পুরো অবকাঠামোগত ব্যবস্থাটি সবার সামনে উন্মোচিত হবে। সরানো হয়েছে প্রায় ৩ হাজার টন আবর্জনা তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় গত ২০ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ভূগর্ভস্থ অংশ থেকে প্রায় ৩ হাজার টন আবর্জনা ও মাটি অপসারণ করা হয়েছে এবং ৪২০ মিটার (প্রায় এক-চতুর্থাংশ মাইল) সুড়ঙ্গ পরিষ্কার করা হয়েছে। তবে এই সুড়ঙ্গ নেটওয়ার্ক আরও কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রী এরসয় বলেন, ‘ইতিহাসের পরিক্রমায় এই ভূগর্ভস্থ নেটওয়ার্কটি পানি সরবরাহ এবং বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আবিষ্কারের মাধ্যমে আমরা ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা অবকাঠামো সম্পর্কে নতুন তথ্য জানতে পারছি।’ ইতিহাসের নানা স্তরখননকাজে এখন পর্যন্ত ৯টি সুড়ঙ্গের মাধ্যমে সংযুক্ত ৬টি ভূগর্ভস্থ কক্ষ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গটির প্রায় ১৮০ মিটার (প্রায় ৬০০ ফুট) অংশ পরিষ্কার করা হয়েছে। মন্ত্রী জানান, ফাতিহ মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে দর্শনার্থী প্রবেশপথের দিকে যাওয়া এই সুড়ঙ্গটি প্রাচীন কোনো রোমান সড়কের সঙ্গে যুক্ত থাকতে পারে। এ ছাড়া আয়া সোফিয়ার ‘ভিজিয়ার্স গার্ডেন’ এলাকার নিচে থাকা রোমান সমাধিক্ষেত্র (হাইপোজিয়াম) পরিষ্কার করতে গিয়ে কাদামাটির স্তরের প্রায় ৫ ফুট নিচে নামতে হয়েছে। কর্মকর্তাদের মতে, এই অংশটি বর্তমান আয়া সোফিয়া নির্মাণেরও আগের যুগের। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা সংস্কার ও নথিবদ্ধকরণের কাজ শেষে নিরাপত্তা নিশ্চিত করে ভূগর্ভস্থ এই ঐতিহাসিক নিদর্শনগুলোর উপযুক্ত অংশ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কবে নাগাদ তা উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ইতিহাসবিদ ও ট্যুর গাইড হাসান বারিশ পারতাল এই আবিষ্কারকে সাম্প্রতিক বছরগুলোতে ইস্তাম্বুলের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি রোমান সাম্রাজ্যের তৎকালীন রাজধানী কনস্টান্টিনোপলের অসাধারণ প্রকৌশলবিদ্যা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার এক অনন্য নিদর্শন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচের সমাধিক্ষেত্রের মতো আয়া সোফিয়ার এই পাতালপুরীও পর্যটকদের এক অজানা জগতের রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। উল্লেখ্য, পূর্ব রোমান (বাইজেন্টাইন) সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে ৫২৩ খ্রিষ্টাব্দ থেকে পাঁচ বছর ধরে বর্তমান আয়া সোফিয়া নির্মিত হয়। এর আগে এই স্থানে একটি প্রাচীন মন্দির এবং দুটি গির্জা ছিল। ইতিহাসের বিভিন্ন বাঁক পেরিয়ে গির্জা থেকে মসজিদ, এরপর জাদুঘর এবং ২০২০ সালে পুনরায় মসজিদে রূপান্তরিত হয় ঐতিহাসিক এই স্থাপনাটি। সূত্র: সিএনএন। 873 ডিএন
অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট
২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

