আন্তর্জাতিক

ট্রাম্পের হাসপাতাল জাহাজ গ্রিনল্যান্ড প্রত্যাখ্যান

তাবাস্সুম ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ডে পাঠানো একটি আধুনিক হাসপাতাল জাহাজ গ্রিনল্যান্ড প্রত্যাখ্যান করেছে। দ্বীপ দেশের প্রধানমন্ত্রী মুত বি. এগেড (Múte B. Egede) রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানান, এ ধরনের সাহায্যের কোনো প্রয়োজন নেই।

 

প্রধানমন্ত্রী এগেড বলেন, "গ্রিনল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ এবং বিদেশি ভাসমান হাসপাতালের সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করি, কিন্তু আমাদের নিজস্ব স্বাস্থ্য পরিকাঠামো জনগণের চাহিদা পূরণে সক্ষম।"

 

এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, গ্রিনল্যান্ডের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা একটি ‘বিশাল ও অত্যাধুনিক’ হাসপাতাল জাহাজ পাঠাচ্ছে। ট্রাম্পের দাবি ছিল, গ্রিনল্যান্ডের জনগণ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না এবং জাহাজটি তাদের জন্য গুরুত্বপূর্ণ উপহার হবে।

 

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাবের পেছনে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহও কাজ করছে থাকতে পারে। ২০১৯ সালে তিনি গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যা ডেনিশ ও স্থানীয় সরকার প্রত্যাখ্যান করেছিল।

 

গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও অভ্যন্তরীণ বিষয়গুলো স্থানীয় সরকার পরিচালনা করে। ট্রাম্পের পদক্ষেপকে অনেকেই গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার হিসেবে দেখছেন। সরকারের তাৎক্ষণিক ‘না’ ট্রাম্প প্রশাসনের জন্য বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো প্রকাশ: বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের খসড়া তালিকা

ঢাকা: দেশের সম্ভাব্য নতুন সরকার গঠনকে সামনে রেখে প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো সংবলিত একটি আনুষ্ঠানিক কমিউনিক্যে প্রকাশিত হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব বণ্টনের একটি খসড়া তালিকা তুলে ধরা হয়েছে।   কমিউনিক্যে বলা হয়েছে, এটি সরকারি নথি ও আনুষ্ঠানিক রেফারেন্সের উদ্দেশ্যে প্রস্তুত করা একটি প্রস্তাবিত কাঠামো, যেখানে প্রতিষ্ঠিত সরকারি প্রোটোকল অনুযায়ী সম্ভাব্য নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়গুলো উল্লেখ রয়েছে।   প্রস্তাবিত দায়িত্ব বণ্টন অনুযায়ী—     •    রাষ্ট্রপতি: ড. খন্দকার মোশাররফ হোসেন     •    জাতীয় সংসদের স্পিকার: অ্যাডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী     •    প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী: তারেক রহমান      •    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর     •    স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদ প্রতিমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী (অ্যানি)     •    পররাষ্ট্রমন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী: ড. হুমায়ুন কবির     •    অর্থমন্ত্রী: ড. এ. বি. মির্জা আজিজুল ইসলাম / ড. রেজা কিবরিয়া (তালিকায় উল্লেখিত অনুযায়ী)     •    শিক্ষামন্ত্রী: আনাম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী: সাঈদ আল নোমান     •    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী: মো. আসাদুজ্জামান     •    তথ্যমন্ত্রী: আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী: ড. মাহদি আমিন     •    পরিকল্পনামন্ত্রী: ড. আব্দুল মঈন খান     •    বাণিজ্যমন্ত্রী: আব্দুল মুক্তাদির     •    শিল্পমন্ত্রী: আব্দুল আউয়াল মিন্টু     •    নৌপরিবহন মন্ত্রী: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ     •    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: নজরুল ইসলাম খান     •    পানি সম্পদ মন্ত্রী: আসাদুল হাবিব দুলু     •    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী: ফজলুর রহমান     •    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী: আমানউল্লাহ আমান     •    সংস্কৃতিবিষয়ক মন্ত্রী: জোনায়েদ সাকি     •    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী: ড. এ. জেড. এম. জাহিদ হোসেন     •    যুব ও ক্রীড়ামন্ত্রী: আলী আজগর লবি     •    ধর্মবিষয়ক মন্ত্রী: শামীম কায়সার লিংকন     •    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী: আলতাফ হোসেন চৌধুরী     •    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু     •    কৃষিমন্ত্রী: শামসুজ্জামান দুদু     •    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী: মির্জা আব্বাস     •    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী: নুরুল হক নুর     •    রেলপথমন্ত্রী: গয়েশ্বর চন্দ্র রায়     •    জনপ্রশাসন মন্ত্রী: ড. ইসমাইল জাবিউল্লাহ     •    সমাজকল্যাণ মন্ত্রী: রুহুল কবির রিজভী     •    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী: দীপেন দেওয়ান   কমিউনিক্যে আরও উল্লেখ করা হয়েছে, এটি একটি প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো—চূড়ান্ত ঘোষণা, নিয়োগ এবং শপথ গ্রহণ সংবিধান ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।

Advertisement

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার সাবাহ উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা এ তথ্য নিশ্চিত করেছেন।   স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সাবাহ রাজ্যটি বোর্নিও দ্বীপে অবস্থিত।   যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।   প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকাগুলোতে কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।   কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাহারিয়া নয়ন ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
আয়াতুল্লাহ আলী খামেনি ও আলি লারিজানি।

ইরানে ক্ষমতার পটপরিবর্তন, পেজেশকিয়ানের বদলে কে হলেন খামেনির উত্তরসূরি?

ছবি: সংগৃহীত

ট্রাম্পের হাসপাতাল জাহাজ গ্রিনল্যান্ড প্রত্যাখ্যান

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি | ছবি: সংগৃহীত

ইসরায়েলের সীমানা বিস্তারের মন্তব্যে ১৪ দেশের তীব্র নিন্দা

ভারত
ভারতে ৩২ বিশ্ববিদ্যালয়কে ভুয়া ঘোষণা, দিল্লিতেই ১২টি

ভারতে উচ্চশিক্ষার নামে প্রতারণার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে দেশটির ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশজুড়ে মোট ৩২টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে সর্বোচ্চ ১২টিই অবস্থিত রাজধানী দিল্লিতে। এই তালিকায় পশ্চিমবঙ্গেরও দুটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। ইউজিসি সাফ জানিয়ে দিয়েছে, এসব প্রতিষ্ঠানের ডিগ্রি প্রদানের কোনো আইনি বৈধতা নেই এবং কর্মজীবন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ডিগ্রিগুলো সম্পূর্ণ অচল বলে গণ্য হবে।   ইউজিসির তথ্যমতে, গত দুই বছরে এই জালিয়াতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে ভুয়া প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি থাকলেও বর্তমানে তা বেড়ে ৩২টিতে দাঁড়িয়েছে, যা দেশটির ১২টি রাজ্যে ছড়িয়ে রয়েছে। দিল্লির পর উত্তরপ্রদেশে ৪টি এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে দুটি করে ভুয়া বিশ্ববিদ্যালয়ের হদিস মিলেছে। এছাড়া রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশেও একটি করে ভুয়া প্রতিষ্ঠানের নাম নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে।   প্রতিষ্ঠানগুলো ইউজিসি আইনের অধীনে স্বীকৃত নয় এবং আইন লঙ্ঘন করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে সতর্ক করা হয়েছে। মূলত সস্তায় বা কোনো পরিশ্রম ছাড়াই উচ্চশিক্ষার সনদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভর্তি করে থাকে। ইউজিসি শিক্ষার্থী ও অভিভাবকদের চূড়ান্ত সতর্ক করে দিয়ে জানিয়েছে, ভর্তির আগে অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন যাচাই করে নিতে হবে। না জেনে এসব ভুয়া প্রতিষ্ঠানে ভর্তি হলে অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্মজীবনও অন্ধকারের মুখে পড়তে পারে।

আরাফাত ইবনে আব্দুল্লাহ ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ আরোহীর মৃত্যু

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ আরোহীর মৃত্যু

হরমুজে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা, যুক্তরাষ্ট্রকে শক্তি প্রদর্শন ইরানের

হরমুজে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা, যুক্তরাষ্ট্রকে শক্তি প্রদর্শন ইরানের

কাতার থেকে সেনা প্রত্যাহার, হামলার বিরোধিতায় কংগ্রেস সদস্যরা

কাতার থেকে সেনা প্রত্যাহার, হামলার বিরোধিতায় কংগ্রেস সদস্যরা

শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল ইরান
শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল ইরান

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের মিছিলের ভিডিও যাচাই করা হয়েছে। পরে সেখানে সরকার সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।   অন্যদিকে, তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে এবং দেশটির উত্তর-পূর্বে একটি সমাবেশের খবর পাওয়া গেছে। শিক্ষার্থীরা জানুয়ারি মাসে চলা গণবিক্ষোভে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন।   সামরিক প্রসঙ্গে, যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি নিজের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সীমিত সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইরান পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে, যদিও ইরান এসব অভিযোগ অস্বীকার করছে।   এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক চাপ বা সামরিক হুমকির কারণে তারা মাথা নত করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “বিশ্বশক্তিগুলো আমাদের প্রভাবিত করতে চাইছে, কিন্তু আমরা এমন কোনো চাপ মানব না।”   সরকারের মতে, সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় হাজারো মানুষের মৃত্যু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, নিহতের মধ্যে প্রায় ২০০ জন নিরাপত্তা কর্মী। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজনে ইরানে সীমিত সামরিক হামলা চালানো হতে পারে।   এরই মধ্যে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে শতাধিক মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হচ্ছে, সম্ভবত ইরানের প্রতিক্রিয়া মোকাবিলার জন্য।

নিলুফা ইয়াসমিন ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
ভোরে আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর ড্রোন অভিযান

ভোরে আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর ড্রোন অভিযান

তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ। ছবি: ইনস্টাগ্রামের একটি ভিডিও থেকে

তেহরানে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ, উত্তেজনা বাড়ছে

ছবি: সংগৃহীত

ভারত থেকে মণিপুরের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল ভিডিওর নেপথ্যে কী?

0 Comments