অজু করে কোরআন ছাপেন কর্মীরা, মালয়েশিয়ায় দিনে ছাপা হয় ১৫ হাজার কপি
মালয়েশিয়ার একটি বিশেষ মুদ্রণকেন্দ্রে পবিত্র কোরআন ছাপানোর কাজ শুরু করার আগে অজু করে নেন কর্মীরা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি পৃষ্ঠা ছাপানো, যাচাই, বাঁধাই ও সাজানোর পুরো প্রক্রিয়ায় রয়েছে বিশেষ সতর্কতা। আধুনিক মুদ্রণ প্রযুক্তির সঙ্গে ইসলামী ক্যালিগ্রাফি ও ঐতিহ্যবাহী শিল্পকলার সমন্বয়ে এখানে তৈরি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন সংস্করণ। রাজধানী কুয়ালালামপুরের কাছের পুত্রাজায়ায় অবস্থিত নাসিরুল কোরআন কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি কোরআন ছাপানো হয়।
মালয়েশিয়ার কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কোরআন কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র। প্রতিষ্ঠানটির বার্ষিক মুদ্রণক্ষমতা প্রায় ৩০ লাখ কপি। এসব কোরআন ৩০টি ভাষায় প্রকাশ করা হয়। মুদ্রণকেন্দ্রটিতে ৫০ থেকে ৮০ জন কর্মী বিভিন্ন ধাপে কাজ করেন। তাঁদের মধ্যে রয়েছেন মুদ্রণকর্মী, আরবি ভাষায় দক্ষ বিশেষজ্ঞ এবং কোরআন যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই কেন্দ্রে প্রবেশের আগে কর্মীদের অজু করে নিতে হয়। প্রতিষ্ঠানটির একজন গাইড মুহাম্মদ আশরাফ আমির জানান, পবিত্র কোরআন স্পর্শ করা এবং মুদ্রণের কাজে অংশ নেওয়ার জন্য কর্মীদের অজু অবস্থায় থাকতে হয়। এখানে কোরআন ছাপানোর প্রতিটি ধাপেই নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বড় কাগজে প্রথমে একাধিক পৃষ্ঠা ছাপানো হয়। এরপর বিশেষজ্ঞরা অক্ষর, রং ও লেখার বিন্যাস পরীক্ষা করে পরবর্তী ধাপের অনুমতি দেন।
কোরআনের লেখা যাচাইয়ের দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের বলা হয় ‘লাজনাহ তাশেহ’। তাঁদের আরবি ভাষায় দক্ষ হতে হয় অথবা সম্পূর্ণ কোরআন মুখস্থ থাকতে হয়। প্রাথমিক যাচাই শেষে মুদ্রিত কাগজগুলো যন্ত্রের মাধ্যমে ভাঁজ করা হয়। একটি যন্ত্র ঘণ্টায় প্রায় আট হাজার কাগজ ভাঁজ করতে পারে। এরপর আবার পরীক্ষা করে পৃষ্ঠাগুলো নির্দিষ্ট অংশে সাজানো হয়, সেলাই করা হয় এবং শক্ত মলাটে বাঁধাই করা হয়। শেষ পর্যায়েও বিশেষজ্ঞরা প্রতিটি কপি পরীক্ষা করেন।
প্রতিটি কোরআনের ওজনও আলাদাভাবে পরীক্ষা করা হয়। কেন্দ্রটির গাইড আশরাফ আমিরের ভাষ্য অনুযায়ী, একটি কপির স্বাভাবিক ওজন প্রায় এক কেজি। এর চেয়ে বেশি বা কম ওজন হলে কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না, কিংবা অতিরিক্ত পৃষ্ঠা যুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। এভাবে মুদ্রণ থেকে বাঁধাই পর্যন্ত একাধিকবার যাচাইয়ের মধ্য দিয়ে প্রতিটি কপি প্রস্তুত করা হয়।
এই উদ্যোগের সূচনা হয়েছিল ১৯৮৭ সালে মাত্র দুজনকে নিয়ে। ইয়ায়াসান রেস্তু নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল লতিফের স্বপ্ন ছিল, মালয়েশিয়ার নিজস্ব শিল্প ও সংস্কৃতির ছাপ থাকবে এমন একটি কোরআন তৈরি করা। প্রথম হাতে লেখা পাণ্ডুলিপি সম্পন্ন করতেই তাঁদের সময় লেগেছিল ১০ বছর। লতিফের মতে, কোরআন অনুলিখন শুধু লেখার কাজ নয়, এটি একটি শিল্প। আরবি হরফের বিন্যাস ও ক্যালিগ্রাফির মধ্যেই রয়েছে সেই শিল্পের সৌন্দর্য।
মালয়েশিয়া আরবিভাষী দেশ নয়। তাই শুরুতে আরবি ভাষা শেখা এবং কোরআনের শুদ্ধ অনুলিখনের জন্য দক্ষ কর্মী তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। পরে ক্যালিগ্রাফির পাশাপাশি পাণ্ডুলিপির পাতায় নকশা ও অলংকরণের কাজ শুরু হয়। কয়েক শতাব্দী পুরোনো এই শিল্পে ফুল, জ্যামিতিক নকশা, উজ্জ্বল রং এবং কখনো সোনালি নকশা ব্যবহার করা হয়। বিশেষত্ব হলো, যে ভাষার পাঠকদের জন্য কোরআন প্রকাশ করা হয়, সেই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে এর অলংকরণ তৈরি করা হয়।
এর একটি উদাহরণ চীনা ভাষার কোরআন। এই সংস্করণ তৈরিতে সময় লেগেছে সাত বছর। চীনা ও আরবি ভাষায় দক্ষ অধ্যাপক ও শিক্ষকেরা এর অনুবাদ ও প্রস্তুতির কাজে যুক্ত ছিলেন। বইটির অলংকরণেও চীনের নিজস্ব স্থাপত্য, সংস্কৃতি ও নকশার প্রভাব রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, ধর্মীয় শিল্পকলা কোনো একটি জাতি বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়; স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিলিয়েও এর সৌন্দর্য প্রকাশ করা সম্ভব।
নাসিরুল কোরআন কমপ্লেক্সে হাতে লেখা দুর্লভ পাণ্ডুলিপিও সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘মুশাফ মালয়েশিয়া’ নামে পরিচিত হাতে লেখা কোরআন। একটি পৃষ্ঠা লিখতে ক্যালিগ্রাফারদের ছয় থেকে ১০ ঘণ্টা সময় লাগে। প্রায় ৬০০ পৃষ্ঠার একটি সম্পূর্ণ কোরআন হাতে লিখতে দুই থেকে সাত বছর পর্যন্ত লাগতে পারে। এ শিল্পের দক্ষ কারিগর তৈরির জন্য ইয়ায়াসান রেস্তু নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেখানে শিক্ষার্থীরা ইসলামী ক্যালিগ্রাফি ও কোরআনের অলংকরণ শেখেন।
এই কেন্দ্রের তৈরি কিছু পাণ্ডুলিপির মূল্যও বেশ উল্লেখযোগ্য। মালয়েশিয়ার সাবেক এক প্রধানমন্ত্রীর জন্য তৈরি একটি বিশেষ সংস্করণে ৩০২টি নকশা রয়েছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার মালয়েশীয় রিঙ্গিত, যা প্রায় ৮ হাজার ৬০০ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে কোরআন বিক্রির পাশাপাশি বিভিন্ন সংস্থাকে বিনা মূল্যে কপি সরবরাহ করে। তবে দাতব্য কাজে বিতরণের জন্য নেওয়া এসব কোরআন পুনরায় বিক্রি করা যাবে না।
মালয়েশিয়ার ২০২০ সালের জনশুমারি অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার ৬৩.৫ শতাংশ মুসলিম। মালয় উপদ্বীপে চতুর্দশ শতকের শুরুতেই ইসলামের বিস্তার ঘটে বলে ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়। দীর্ঘদিন ধরে মুসলিম বণিকদের যাতায়াত ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম ছড়িয়ে পড়ে। সেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধারাবাহিকতার অংশ হিসেবেই মালয়েশিয়ায় কোরআন মুদ্রণ ও ইসলামী শিল্পকলার বিকাশ ঘটেছে।
আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআন অনুবাদের পরিকল্পনা রয়েছে নাসিরুল কোরআন কমপ্লেক্সের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল লতিফের লক্ষ্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে পবিত্র কোরআন পৌঁছে দেওয়া। তাঁর মতে, শিল্প ও সৌন্দর্যের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহাবস্থানের বার্তাও তুলে ধরা সম্ভব।
সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
ধর্ম
View moreমালয়েশিয়ার একটি বিশেষ মুদ্রণকেন্দ্রে পবিত্র কোরআন ছাপানোর কাজ শুরু করার আগে অজু করে নেন কর্মীরা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি পৃষ্ঠা ছাপানো, যাচাই, বাঁধাই ও সাজানোর পুরো প্রক্রিয়ায় রয়েছে বিশেষ সতর্কতা। আধুনিক মুদ্রণ প্রযুক্তির সঙ্গে ইসলামী ক্যালিগ্রাফি ও ঐতিহ্যবাহী শিল্পকলার সমন্বয়ে এখানে তৈরি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন সংস্করণ। রাজধানী কুয়ালালামপুরের কাছের পুত্রাজায়ায় অবস্থিত নাসিরুল কোরআন কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি কোরআন ছাপানো হয়। মালয়েশিয়ার কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কোরআন কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র। প্রতিষ্ঠানটির বার্ষিক মুদ্রণক্ষমতা প্রায় ৩০ লাখ কপি। এসব কোরআন ৩০টি ভাষায় প্রকাশ করা হয়। মুদ্রণকেন্দ্রটিতে ৫০ থেকে ৮০ জন কর্মী বিভিন্ন ধাপে কাজ করেন। তাঁদের মধ্যে রয়েছেন মুদ্রণকর্মী, আরবি ভাষায় দক্ষ বিশেষজ্ঞ এবং কোরআন যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই কেন্দ্রে প্রবেশের আগে কর্মীদের অজু করে নিতে হয়। প্রতিষ্ঠানটির একজন গাইড মুহাম্মদ আশরাফ আমির জানান, পবিত্র কোরআন স্পর্শ করা এবং মুদ্রণের কাজে অংশ নেওয়ার জন্য কর্মীদের অজু অবস্থায় থাকতে হয়। এখানে কোরআন ছাপানোর প্রতিটি ধাপেই নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বড় কাগজে প্রথমে একাধিক পৃষ্ঠা ছাপানো হয়। এরপর বিশেষজ্ঞরা অক্ষর, রং ও লেখার বিন্যাস পরীক্ষা করে পরবর্তী ধাপের অনুমতি দেন। কোরআনের লেখা যাচাইয়ের দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের বলা হয় ‘লাজনাহ তাশেহ’। তাঁদের আরবি ভাষায় দক্ষ হতে হয় অথবা সম্পূর্ণ কোরআন মুখস্থ থাকতে হয়। প্রাথমিক যাচাই শেষে মুদ্রিত কাগজগুলো যন্ত্রের মাধ্যমে ভাঁজ করা হয়। একটি যন্ত্র ঘণ্টায় প্রায় আট হাজার কাগজ ভাঁজ করতে পারে। এরপর আবার পরীক্ষা করে পৃষ্ঠাগুলো নির্দিষ্ট অংশে সাজানো হয়, সেলাই করা হয় এবং শক্ত মলাটে বাঁধাই করা হয়। শেষ পর্যায়েও বিশেষজ্ঞরা প্রতিটি কপি পরীক্ষা করেন। প্রতিটি কোরআনের ওজনও আলাদাভাবে পরীক্ষা করা হয়। কেন্দ্রটির গাইড আশরাফ আমিরের ভাষ্য অনুযায়ী, একটি কপির স্বাভাবিক ওজন প্রায় এক কেজি। এর চেয়ে বেশি বা কম ওজন হলে কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না, কিংবা অতিরিক্ত পৃষ্ঠা যুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। এভাবে মুদ্রণ থেকে বাঁধাই পর্যন্ত একাধিকবার যাচাইয়ের মধ্য দিয়ে প্রতিটি কপি প্রস্তুত করা হয়। এই উদ্যোগের সূচনা হয়েছিল ১৯৮৭ সালে মাত্র দুজনকে নিয়ে। ইয়ায়াসান রেস্তু নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল লতিফের স্বপ্ন ছিল, মালয়েশিয়ার নিজস্ব শিল্প ও সংস্কৃতির ছাপ থাকবে এমন একটি কোরআন তৈরি করা। প্রথম হাতে লেখা পাণ্ডুলিপি সম্পন্ন করতেই তাঁদের সময় লেগেছিল ১০ বছর। লতিফের মতে, কোরআন অনুলিখন শুধু লেখার কাজ নয়, এটি একটি শিল্প। আরবি হরফের বিন্যাস ও ক্যালিগ্রাফির মধ্যেই রয়েছে সেই শিল্পের সৌন্দর্য। মালয়েশিয়া আরবিভাষী দেশ নয়। তাই শুরুতে আরবি ভাষা শেখা এবং কোরআনের শুদ্ধ অনুলিখনের জন্য দক্ষ কর্মী তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। পরে ক্যালিগ্রাফির পাশাপাশি পাণ্ডুলিপির পাতায় নকশা ও অলংকরণের কাজ শুরু হয়। কয়েক শতাব্দী পুরোনো এই শিল্পে ফুল, জ্যামিতিক নকশা, উজ্জ্বল রং এবং কখনো সোনালি নকশা ব্যবহার করা হয়। বিশেষত্ব হলো, যে ভাষার পাঠকদের জন্য কোরআন প্রকাশ করা হয়, সেই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে এর অলংকরণ তৈরি করা হয়। এর একটি উদাহরণ চীনা ভাষার কোরআন। এই সংস্করণ তৈরিতে সময় লেগেছে সাত বছর। চীনা ও আরবি ভাষায় দক্ষ অধ্যাপক ও শিক্ষকেরা এর অনুবাদ ও প্রস্তুতির কাজে যুক্ত ছিলেন। বইটির অলংকরণেও চীনের নিজস্ব স্থাপত্য, সংস্কৃতি ও নকশার প্রভাব রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, ধর্মীয় শিল্পকলা কোনো একটি জাতি বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়; স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিলিয়েও এর সৌন্দর্য প্রকাশ করা সম্ভব। নাসিরুল কোরআন কমপ্লেক্সে হাতে লেখা দুর্লভ পাণ্ডুলিপিও সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘মুশাফ মালয়েশিয়া’ নামে পরিচিত হাতে লেখা কোরআন। একটি পৃষ্ঠা লিখতে ক্যালিগ্রাফারদের ছয় থেকে ১০ ঘণ্টা সময় লাগে। প্রায় ৬০০ পৃষ্ঠার একটি সম্পূর্ণ কোরআন হাতে লিখতে দুই থেকে সাত বছর পর্যন্ত লাগতে পারে। এ শিল্পের দক্ষ কারিগর তৈরির জন্য ইয়ায়াসান রেস্তু নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেখানে শিক্ষার্থীরা ইসলামী ক্যালিগ্রাফি ও কোরআনের অলংকরণ শেখেন। এই কেন্দ্রের তৈরি কিছু পাণ্ডুলিপির মূল্যও বেশ উল্লেখযোগ্য। মালয়েশিয়ার সাবেক এক প্রধানমন্ত্রীর জন্য তৈরি একটি বিশেষ সংস্করণে ৩০২টি নকশা রয়েছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার মালয়েশীয় রিঙ্গিত, যা প্রায় ৮ হাজার ৬০০ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে কোরআন বিক্রির পাশাপাশি বিভিন্ন সংস্থাকে বিনা মূল্যে কপি সরবরাহ করে। তবে দাতব্য কাজে বিতরণের জন্য নেওয়া এসব কোরআন পুনরায় বিক্রি করা যাবে না। মালয়েশিয়ার ২০২০ সালের জনশুমারি অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার ৬৩.৫ শতাংশ মুসলিম। মালয় উপদ্বীপে চতুর্দশ শতকের শুরুতেই ইসলামের বিস্তার ঘটে বলে ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়। দীর্ঘদিন ধরে মুসলিম বণিকদের যাতায়াত ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম ছড়িয়ে পড়ে। সেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধারাবাহিকতার অংশ হিসেবেই মালয়েশিয়ায় কোরআন মুদ্রণ ও ইসলামী শিল্পকলার বিকাশ ঘটেছে। আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআন অনুবাদের পরিকল্পনা রয়েছে নাসিরুল কোরআন কমপ্লেক্সের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল লতিফের লক্ষ্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে পবিত্র কোরআন পৌঁছে দেওয়া। তাঁর মতে, শিল্প ও সৌন্দর্যের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহাবস্থানের বার্তাও তুলে ধরা সম্ভব। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ।
যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে পুরোনো গির্জায় গড়ে উঠল মধ্য-পশ্চিমাঞ্চলের প্রথম লাতিনো মুসলিমদের মসজিদ
সৌদি আরবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম খ্রিষ্টান দেশের অবস্থান হারাতে পারে যুক্তরাষ্ট্র
জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন জনমিতিক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ছিল প্রায় ২২৭ কোটি। একই সময়ে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। তবে আগামী বছরগুলোতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে ধারণা করছে গবেষণা প্রতিষ্ঠানটি। পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটিতে। সেই হিসাবে ২০৩৫ সালেই অনুসারীর সংখ্যায় ইসলাম খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে। জনসংখ্যা বৃদ্ধির এই ব্যবধানের অন্যতম কারণ হিসেবে মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের বিষয়টি উল্লেখ করেছে পিউ। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২ দশমিক ৫। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে গড় হার ছিল ১ দশমিক ৬। পিউর জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেছেন, ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের চেয়ে জন্মহারের পার্থক্যই মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। গবেষণায় আরও বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের ঘরে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে। একই সময়ে খ্রিষ্টান মায়েদের ঘরে জন্ম হয়েছে প্রায় ২০ কোটি ৮ লাখ শিশুর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকার সম্ভাবনা রয়েছে। পিউর হিসাবে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এই সময়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হতে পারে ৮০ শতাংশ এবং খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধির হার ৩০ শতাংশ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির ধরনও এই পরিবর্তনে ভূমিকা রাখবে। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকায় জনসংখ্যা বৃদ্ধি এবং তুলনামূলক উচ্চ জন্মহার মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর সংখ্যা বাড়াতে ভূমিকা রাখবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধর্মীয় জনসংখ্যা নিয়েও গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিষ্টান। তবে এই হার ২০৬৫ সালের মধ্যে ৫০ শতাংশের নিচে নেমে যেতে পারে বলে ধারণা করছে পিউ। প্রতিবেশী কানাডায় ২০৩০ সালের মধ্যেই খ্রিষ্টানদের জনসংখ্যার হার ৫০ শতাংশের নিচে নামতে পারে। গবেষকদের মতে, ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধিও যুক্তরাষ্ট্র ও কানাডার ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে গবেষণাটি ভবিষ্যৎ জনসংখ্যার একটি পূর্বাভাস, নিশ্চিত ফলাফল নয়। জন্মহার, বয়সের কাঠামো, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের মতো বিষয়গুলোর ওপর নির্ভর করে আগামী কয়েক দশকে এই চিত্র বদলে যেতে পারে। সংবাদসূত্র: পিউ রিসার্চ সেন্টার
খ্রিস্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা
পেরুতে ভক্তের ছুড়ে দেওয়া জপমালার আঘাতে আহত পোপ চতুর্দশ লিও
অগ্নিনিরাপত্তার ঘাটতিতে নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে বন্ধ জুমার নামাজ, ভোগান্তিতে মুসল্লিরা
প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ১৭ রাকাতে আমরা অন্তত ১৭ বার সূরা আল-ফাতিহা তিলাওয়াত করি। মহান আল্লাহর প্রশংসা করি, তাঁর অসীম রহমতের আশা করি, তাঁর কাছেই সাহায্য চাই এবং সঠিক পথে পরিচালিত হওয়ার প্রার্থনা জানাই। কিন্তু প্রতিদিনের এই প্রার্থনা ও অঙ্গীকার আমাদের চিন্তা, আচরণ, সিদ্ধান্ত এবং জীবনযাপনে কতটা প্রতিফলিত হচ্ছে? সফলতার পেছনে ছুটতে গিয়ে আমরা কি কখনো জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছি? বাংলাদেশের লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. ফেরদৌস সালেহীন সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের আলোকে এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছেন, যা আমাদের নিজেদের জীবনকে নতুন করে মূল্যায়ন করতে উৎসাহিত করে। মানুষ আজ এক অন্তহীন প্রতিযোগিতার মধ্যে বসবাস করছে। ভালো চাকরি, বেশি অর্থ, বড় বাড়ি, সামাজিক মর্যাদা এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আকাঙ্ক্ষায় আমাদের ছুটে চলা যেন থামতেই চায় না। একটি স্বপ্ন পূরণ হওয়ার আগেই সামনে এসে দাঁড়ায় আরেকটি স্বপ্ন। আমরা অর্জনের পর অর্জন করে চলি, কিন্তু কোথায় গিয়ে থামব, কোন অর্জনে সত্যিকারের তৃপ্তি মিলবে, আর কত দূর এগোলে নিজেদের সফল বলতে পারব, সেই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় অজানাই থেকে যায়। এই অবিরাম দৌড়ের মাঝেই জীবনে জমতে থাকে দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা ও মানসিক চাপ। কেউ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পেরে কষ্ট পান, আবার কেউ জীবনে অনেক কিছু অর্জন করার পরও মনের শান্তি খুঁজে পান না। কেউ অতীতের অপমান ও ব্যর্থতার স্মৃতি বয়ে বেড়ান, কেউ ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। অথচ এসব ব্যস্ততার মধ্যে আমরা খুব কমই থেমে নিজেদের প্রশ্ন করি, জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? সফলতা বলতে আমরা আসলে কী বুঝি? পৃথিবীতে আমাদের পথচলা কি কেবল অর্থ, প্রতিষ্ঠা ও সামাজিক স্বীকৃতি অর্জনের জন্য? এই আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজতে ড. ফেরদৌস সালেহীন ফিরে তাকিয়েছেন মুসলমানদের বহুল পরিচিত একটি সূরার দিকে, যা প্রতিদিনের নামাজে বারবার পাঠ করা হয়। সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের মধ্যে তিনি খুঁজেছেন মানুষের বিশ্বাস, কৃতজ্ঞতা, প্রার্থনা, দায়িত্ববোধ এবং জীবন পরিচালনার সঙ্গে সম্পর্কিত গভীর তাৎপর্য। তাঁর উপলব্ধি, যে কথাগুলো আমরা প্রতিদিন মহান আল্লাহর সামনে উচ্চারণ করি, সেগুলোর অর্থ ও তাৎপর্য নিয়ে সচেতনভাবে ভাবা এবং বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করাও জরুরি। এই ভাবনা থেকেই তাঁর বাংলা বই ‘সূরা আল-ফাতিহা: সাতটি আয়াত যা আমার দৃষ্টিভঙ্গি এবং জীবন বদলে দিয়েছে’। বইটিতে লেখক কেবল সূরাটির অর্থ তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ থাকেননি; বরং এর শিক্ষা কীভাবে ব্যক্তিগত জীবন, মানসিকতা, সিদ্ধান্ত এবং আত্মসমালোচনার সঙ্গে সম্পর্কিত হতে পারে, সে বিষয়ে নিজের উপলব্ধি পাঠকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাঁর আলোচনার কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: আমরা মহান আল্লাহর কাছে প্রতিদিন যে অঙ্গীকার করি, আমাদের দৈনন্দিন জীবন কি সেই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ড. সালেহীনের পেশাগত জীবনও দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ। বাংলাদেশের মীনা বাজার, এলজি বাটারফ্লাই, আকিজ ও পারটেক্সের মতো প্রতিষ্ঠানে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের পর তিনি আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজের কর্মজীবন গড়ে তুলেছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম একাডেমিতে হেড অব মেরিটাইম লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এমএসসি ইন মেরিটাইম অপারেশনস ম্যানেজমেন্ট প্রোগ্রামের একাডেমিক প্রোগ্রাম চেয়ার। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা টেলর অ্যান্ড ফ্রান্সিস থেকেও তাঁর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টবিষয়ক বই প্রকাশিত হয়েছে। কর্পোরেট নেতৃত্ব, আন্তর্জাতিক ব্যবসা, গবেষণা ও শিক্ষাঙ্গনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁর উপলব্ধি আরও গভীর হয়েছে যে, মানুষের সফলতাকে শুধু পেশাগত পদ, আর্থিক অর্জন কিংবা সামাজিক অবস্থান দিয়ে পুরোপুরি বিচার করা যায় না। একজন মানুষ কতটা সৎ, দায়িত্বশীল ও কৃতজ্ঞ, কীভাবে অন্যদের সঙ্গে আচরণ করেন এবং নিজের বিশ্বাস ও মূল্যবোধকে জীবনে কতটা ধারণ করেন, সেগুলোও তাঁর জীবনকে মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ। এই দৃষ্টিভঙ্গি থেকেই সূরা আল-ফাতিহার শিক্ষা তাঁর কাছে ব্যক্তিগত আত্মসমালোচনা ও জীবনকে নতুনভাবে দেখার একটি উপলক্ষ হয়ে উঠেছে। সূরা আল-ফাতিহায় আমরা মহান আল্লাহর প্রশংসা করি, তাঁর দয়া ও রহমতের কথা স্মরণ করি, বিচার দিবসের কথা স্বীকার করি এবং একমাত্র তাঁরই ইবাদত ও সাহায্য প্রার্থনার অঙ্গীকার করি। এরপর আমরা সঠিক পথের দিশা চাই। ড. সালেহীনের আলোচনার তাৎপর্য হলো, এই প্রার্থনাগুলোকে কেবল মুখে উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেদের চিন্তা, আচরণ ও সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করা। আমরা কি কৃতজ্ঞতা প্রকাশ করি? সংকটে ধৈর্য ধারণ করি? অন্যের প্রতি ন্যায়বিচার ও দায়িত্বশীলতার পরিচয় দিই? সঠিক পথের জন্য প্রার্থনা করার পাশাপাশি সেই পথে চলার চেষ্টা করি? এমন প্রশ্নের মুখোমুখি হওয়াই তাঁর বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনেও এই আত্মজিজ্ঞাসার বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে। উন্নত জীবন, অর্থনৈতিক নিরাপত্তা, পেশাগত প্রতিষ্ঠা এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অনেক পরিবারকে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে হয়। জীবিকার দায়িত্ব, কর্মক্ষেত্রের চাপ, পরিবারের প্রয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে নিজেদের জন্য সময় বের করাও কঠিন হয়ে পড়ে। এই ব্যস্ততার মধ্যে মানসিক প্রশান্তি, পারিবারিক সম্পর্ক, আত্মিক উন্নতি এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ কতটা থাকে, সেটিও বিবেচনার বিষয়। সন্তানদের ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো, প্রতিষ্ঠিত পেশাজীবী হিসেবে গড়ে তোলা এবং তাদের আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা অভিভাবকদের স্বাভাবিক আকাঙ্ক্ষা। কিন্তু সেই সঙ্গে তাদের সৎ, বিনয়ী, কৃতজ্ঞ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সন্তানকে সূরা আল-ফাতিহা মুখস্থ করানোর পাশাপাশি এর অর্থ ও তাৎপর্য বোঝার সুযোগ করে দেওয়া এবং দৈনন্দিন জীবনে এর শিক্ষা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা করা পরিবারে মূল্যবোধ চর্চার একটি অংশ হতে পারে। ড. সালেহীনের বইয়ের ভাবনা পাঠকদের এমন বিষয় নিয়েও নতুন করে চিন্তা করতে উৎসাহিত করে। ২০২৬ সালে প্রকাশিত বইটির দ্বিতীয় সংস্করণ একই বছরের আগস্টে প্রকাশিত হয়েছে বলে লেখকের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে। বইটিতে ড. সালেহীন নিজেকে ধর্মীয় পণ্ডিত হিসেবে উপস্থাপন করেননি; বরং একজন সাধারণ মুসলমান হিসেবে নিজের অভিজ্ঞতা, আত্মসমালোচনা এবং উপলব্ধির কথা তুলে ধরেছেন। তাঁর এই অবস্থান বইটির আলোচনাকে ব্যক্তিগত ও চিন্তামূলক পরিসরে রাখে। পাঠকের কাছে তাঁর আহ্বান হলো, নিজের বিশ্বাস ও দৈনন্দিন জীবনের মধ্যে সম্পর্ক খুঁজে দেখা এবং পরিচিত ধর্মীয় অনুশীলনগুলোর তাৎপর্য আরও গভীরভাবে বোঝার চেষ্টা করা। জীবনে দুশ্চিন্তা, ব্যর্থতা ও অনিশ্চয়তা থাকবেই। ধর্মীয় বিশ্বাস, প্রার্থনা ও আত্মসমালোচনা অনেক মানুষের জন্য আশা, ধৈর্য এবং মানসিক শক্তির উৎস হতে পারে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়াও গুরুত্বপূর্ণ। সূরা আল-ফাতিহার শিক্ষা মানুষকে কৃতজ্ঞতা, দায়িত্ববোধ, সঠিক পথের সন্ধান এবং মহান আল্লাহর ওপর আস্থার কথা স্মরণ করিয়ে দিতে পারে। এই শিক্ষাগুলো নিজেদের জীবনযাপনে কীভাবে প্রতিফলিত হচ্ছে, তা নিয়ে ভাবার মধ্যেই বইটির মূল আবেদন নিহিত। আমরা জীবনে অনেক কিছু হতে চাই—ধনী, প্রতিষ্ঠিত, ক্ষমতাবান ও সফল। কিন্তু এসব আকাঙ্ক্ষার পাশাপাশি নিজেদের কাছে আরেকটি প্রশ্ন রাখা জরুরি: আমরা কেমন মানুষ হয়ে উঠছি? আমাদের অর্জন কি আমাদের আরও কৃতজ্ঞ, বিনয়ী ও দায়িত্বশীল করছে? আমরা কি নিজেদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন পরিচালনার চেষ্টা করছি? আর প্রতিদিন মহান আল্লাহর কাছে সঠিক পথের দিশা চাওয়ার পর সেই পথে চলার জন্য কী পদক্ষেপ নিচ্ছি? ড. ফেরদৌস সালেহীনের ‘সূরা আল-ফাতিহা: সাতটি আয়াত যা আমার দৃষ্টিভঙ্গি এবং জীবন বদলে দিয়েছে’ বইটি এই প্রশ্নগুলোর উত্তর পাঠকের হয়ে নির্ধারণ করে দেয় না; বরং নিজের জীবনের দিকে ফিরে তাকানোর একটি সুযোগ তৈরি করে। সূরা আল-ফাতিহার সাতটি আয়াত প্রতিদিন পাঠ করার পাশাপাশি সেগুলোর অর্থ, তাৎপর্য ও জীবনঘনিষ্ঠ শিক্ষা নিয়ে সচেতনভাবে ভাবার যে আহ্বান তিনি জানিয়েছেন, সেটিই বইটির মূল বক্তব্য। জীবনের সাফল্য শুধু আমরা কতটুকু অর্জন করেছি, তার হিসাব নয়। আমরা কেন বেঁচে আছি, কোন পথে চলছি, আমাদের অর্জন কীভাবে অন্যদের জীবনে প্রভাব ফেলছে এবং শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে চাই—এসব প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ। সূরা আল-ফাতিহাকে নতুনভাবে উপলব্ধি করার মধ্য দিয়ে ড. সালেহীনের বইটি পাঠককে সেই আত্মজিজ্ঞাসার দিকে আহ্বান জানায়।
জ্যামাইকা মুসলিম সেন্টারের কমিউনিটির বড় সহায়তা, ৮ লাখ ডলারের অনুদান
খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ, সিস্টার ডেইজির জীবনে কী ঘটেছিল

