সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসে এই সপ্তাহেই রাশিয়া-ইউক্রেনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হোস্ট করবেন মেলানিয়া ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আগামী বৃহস্পতিবার, ৫ নভেম্বর হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন আলোচনা শুরু হওয়ার প্রস্তুতি চলছে।   হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সরাসরি আলোচনায় যুক্ত করার উদ্যোগ নিয়েছেন মেলানিয়া ট্রাম্প। ইউক্রেনের খেরসন অঞ্চলের ওলেশকি শহর ও আশপাশের এলাকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় হোয়াইট হাউসে এ বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।   মার্কিন প্রশাসন এই উদ্যোগকে দেশটির ইতিহাসে একটি ব্যতিক্রমী কূটনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে। সাধারণত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিরা সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দিলেও সরাসরি যুদ্ধরত দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় আনার উদ্যোগ তুলনামূলক বিরল। তবে বৃহস্পতিবারের বৈঠকে কারা অংশ নেবেন এবং কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   এদিকে আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেব্রুয়ারির পর এটি হবে তিন দেশের প্রতিনিধিদের প্রথম সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা।   জেলেনস্কি জানিয়েছেন, আবুধাবির আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ এবং কৃষিপণ্য রপ্তানি নিরাপদ রাখতে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির বিষয়গুলো গুরুত্ব পাবে। এর আগে ক্রেমলিন জেলেনস্কিকে মস্কো সফরের আমন্ত্রণ জানায়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট সেই প্রস্তাবকে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।   কূটনৈতিক তৎপরতার মধ্যেও ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের কোমিউশুভাখা গ্রামে একটি ত্রাণ বিতরণকেন্দ্র ও আশ্রয়স্থলে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। অন্তত ৪৮ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রাশিয়া।   অন্যদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির পর ইউক্রেনে শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপের কয়েকটি দেশ। চলতি মাসে পোল্যান্ডে বড় ধরনের সামরিক মহড়ায় অংশ নেবে ব্রিটিশ সেনা ও রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে ১১টি দেশের প্রায় ২ হাজার ৮০০ সামরিক সদস্যের অংশগ্রহণে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য শান্তিরক্ষী মিশনে হামলা হলে আত্মরক্ষার ব্যবস্থা রাখার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।   যুদ্ধক্ষেত্রে সংঘাত অব্যাহত থাকলেও ওয়াশিংটন, কিয়েভ ও মস্কোর মধ্যে নতুন কূটনৈতিক যোগাযোগের ফলে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এখন নজর থাকবে মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে বৃহস্পতিবারের বৈঠক এবং পরবর্তী সপ্তাহে আবুধাবির ত্রিপক্ষীয় আলোচনার দিকে।   সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

তাবাস্সুম নভেম্বর ২, ২০২৬ ১৩:০ 0
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন সেরহি কোরেৎসকি। ছবি: সংগৃহীত
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা কোরেৎসকি

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা সেরহি কোরেৎসকি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনি ইউলিয়া সিভিরিদেঙ্কোর স্থলাভিষিক্ত হলেন। ইতিমধ্যে ইউক্রেনের পার্লামেন্ট তাঁর এই নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।   প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কোরেৎসকি জানান, তাঁর প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণাঙ্গভাবে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা দ্রুত সম্প্রসারণ করাও তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে।   তিনি আরও উল্লেখ করেন, রুশ হামলায় প্রতিদিন ক্ষতিগ্রস্ত হওয়া সম্মুখসারির জনপদগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের যে কৌশলগত লক্ষ্য রয়েছে, তা অপরিবর্তিত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।   সেরহি কোরেৎসকি এর আগে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান ছিলেন। গত শীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেশজুড়ে বিদ্যুৎ ও তাপ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছিল। আর সেই কঠিন সময়েই নাফতোগাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কোরেৎসকি।   রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি ইউক্রেনের বেসরকারি জ্বালানি খাতে কাজ করেছেন। তিনি ডব্লিউওজি পেট্রোল স্টেশন নেটওয়ার্কের নেতৃত্ব দিয়েছেন এবং ‘আইডিয়ালিস্ট কফি কোম্পানি’ নামে একটি কফি চেইন প্রতিষ্ঠা করেছেন। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ইউক্রনাফতা ও ইউক্রতাতনাফতার প্রধান ছিলেন। পরবর্তীতে তিনি নাফতোগাজের নেতৃত্ব গ্রহণ করেন।

তাবাস্সুম জুলাই ১৫, ২০২৬ ১৪:০ 0
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন | ছবি: এপি
৫০০ ড্রোন ও ৭০ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ২১

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাতভর স্মরণকালের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। টানা ১১ ঘণ্টাব্যাপী চালানো এই হামলায় অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের রাজধানীতে এটিই সবচেয়ে বড় এবং ভয়াবহ বিমান হামলা বলে দাবি করেছে দেশটির স্থানীয় প্রশাসন।   স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর কিয়েভ ও এর আশপাশের এলাকায় প্রায় ৫০০টি ড্রোন এবং ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। এই হামলায় অসংখ্য আবাসিক ভবন ও স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বহুতল ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দিনভর ব্যাপক অভিযান চালিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। বিমান হামলার সময় সাইরেন বেজে উঠলে প্রাণভয়ে রাতভর মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন হাজার হাজার সাধারণ মানুষ।   ক্রেমলিনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে দাবি করা হয়েছে, তারা কেবল সামরিক এবং সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে। মস্কো জানিয়েছে, রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই কিয়েভে এই আক্রমণ চালানো হয়েছে। তবে ইউক্রেনের দাবি ছিল, রাশিয়াকে আলোচনার টেবিলে বাধ্য করতেই তারা দেশটির কৌশলগত জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছিল।   ভয়াবহ এই হামলার পর কিয়েভের ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকা পরিদর্শন করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরিদর্শনের সময় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের জোরালো আহ্বান জানান। পশ্চিমা অস্ত্র সহায়তা পৌঁছাতে দেরি হওয়ার কারণেই ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।   প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের কাছে দ্রুত সামরিক সহায়তার আবেদন জানাচ্ছি। অস্ত্র সরবরাহে বিলম্বের চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তাঁরা শুধু ঘরবাড়িই হারাচ্ছেন না, হারাচ্ছেন তাঁদের পরিবার, সন্তান এবং নিজের মূল্যবান জীবনও।"   এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' (সিএসআইএস) যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে নতুন এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। তাদের সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত উভয় পক্ষের মোট হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে রাশিয়ার হতাহতের সংখ্যা প্রায় ১৪ লাখ এবং ইউক্রেনের ৬ লাখের বেশি সেনা রয়েছে।

তাবাস্সুম জুলাই ২, ২০২৬ ১৪:০ 0
ছবি : ইউএটিভি
রুশ বন্দিদশা থেকে মুক্ত পেল ১৬০ ইউক্রেনীয় সেনা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে বড় আকারের এক বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় রুশ বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বদেশে ফিরেছেন ১৬০ জন ইউক্রেনীয় সেনা। শুক্রবার (২৬ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন বন্দি থাকার পর আরও ১৬০ ইউক্রেনীয় যোদ্ধা দেশে ফিরেছেন।   এটি ছিল সমসংখ্যক বন্দি বিনিময় চুক্তি। এর আওতায় ইউক্রেনও নিজেদের হেফাজতে থাকা ১৬০ জন রুশ সেনাকে রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্ত হওয়া ১৬০ জন সেনার সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার হাতে বন্দি ছিলেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য।   মুক্তিপ্রাপ্ত সেনারা যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্রন্টে দায়িত্ব পালন করেছিলেন। তারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, কিয়েভ, চেরনিহিভ এবং সুমি অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন। ইউক্রেন জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১১৫ জনই ছিলেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিউপোল শহরের প্রতিরক্ষায় অংশ নেওয়া যোদ্ধা। ২০২২ সালে রুশ আগ্রাসনের শুরুর দিকে মারিউপোল ও আজভস্তাল ইস্পাত কারখানাকে কেন্দ্র করে দীর্ঘ ও তীব্র যুদ্ধ হয়েছিল।   অন্যদিকে, ইউক্রেনের কাছ থেকে ফেরত পাওয়া ১৬০ জন রুশ সেনাকে প্রথমে প্রতিবেশী বেলারুশে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হবে। রাশিয়ার মানবাধিকার কমিশনারের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা ও পুনর্বাসন কার্যক্রম শেষ হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে মস্কো।   রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও সাম্প্রতিক মাসগুলোতে কয়েক দফা বন্দি বিনিময় হয়েছে। দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত থাকলেও মানবিক বিবেচনায় বন্দি বিনিময়কে যুদ্ধকালীন বিরল সহযোগিতার একটি ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।

Unknown জুন ২৫, ২০২৬ ১৪:০ 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি
হরমুজ উন্মুক্ত করতে সময় চাইলেন ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির!

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় সচল করা নিয়ে নতুন চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, আর সামান্য কিছু সময় পেলে যুক্তরাষ্ট্র এই প্রণালি উন্মুক্ত করতে এবং সেখানকার তেলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। ট্রাম্পের এই বার্তার কয়েক ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হরমুজ প্রণালি সচল করতে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছেন।   জেলেনস্কি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কৃষ্ণসাগরে জাহাজ চলাচল সচল করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেন মধ্যপ্রাচ্যের এই জলপথ উন্মুক্ত করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি সচল করতে ড্রোন ইন্টারসেপ্টর (ড্রোন ধ্বংসকারী ব্যবস্থা), সামরিক কনভয় এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম প্রয়োজন হবে, যা ইউক্রেন সরবরাহ করতে পারে। যদিও ইউরোপ ও ন্যাটোর সদস্যরা এই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে, তবে জেলেনস্কির এই অবস্থান ওয়াশিংটনের জন্য নতুন আশার আলো হিসেবে দেখা দিচ্ছে।   এদিকে, মার্কিন প্রেসিডেন্ট যখন মিত্রদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামরিক অভিযানের বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে এর মধ্যেই এএফপি-র তথ্য অনুযায়ী, ফ্রান্সের মালিকানাধীন ও মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ক্রিবি’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ইরান এই নৌপথটি কার্যত বন্ধ রাখলেও ফরাসি জাহাজটির সফলভাবে পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসা বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ও কৌতূহলের জন্ম দিয়েছে।

তাবাস্সুম এপ্রিল ২, ২০২৬ ১৪:০ 0
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইরান যুদ্ধে লাভবান হচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে রাশিয়া সরাসরি উপকৃত হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৩০ মার্চ) এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি জানান, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে ইউক্রেন থেকে পশ্চিমাদের মনোযোগ সরে যাবে, যা মস্কোর জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। জেলেনস্কির মতে, এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার তেল রপ্তানি আয় কয়েকগুণ বেড়েছে।   ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা ইউক্রেনের অস্ত্র সরবরাহকে বাধাগ্রস্ত করতে পারে। কিয়েভ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের নেতাদের গোয়েন্দা তথ্য দিয়ে জানিয়েছে যে, রাশিয়া ইরানকে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটির স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে। জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে ইউক্রেনকে রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য নিজেদের ভূমি ছাড়তে চাপ দিতে পারে। তবে রাশিয়ার পক্ষ থেকে জেলেনস্কির এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   সূত্র: আনাদোলু এজেন্সি

তাবাস্সুম মার্চ ৩০, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।   সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সামরিক উত্তেজনা নিয়ে আলাপ করেন। এছাড়াও তারা ইউক্রেন সংকট সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।   এর আগে জেলেনস্কি ঘোষণা করেছিলেন, ইরানি ড্রোন প্রতিরোধে সহায়তার জন্য উপসাগরীয় অঞ্চলে শত শত ইউক্রেনীয় সামরিক ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন করা হয়েছে।   সূত্র: আল জাজিরা

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট মার্চ ২৬, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০